আমার প্রিয় পোস্ট
- সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট! - ফিউশন ফাইভ
- পুরুষতান্ত্রিকতার ধ্বজভঙ্গ সমাজতত্ত্বঃ “নারীর ইজ্জতই তার প্রধান সম্বল” - মনির হাসান
- আড্ডা রিভিউ : বুয়েটিয়ান ব্লগারদের স্মরণী্য় একটি সন্ধ্যা - মেহরাব শাহরিয়ার
- গ্যাস ব্লক ইজারা: এবার সাগর লুটের লাগলো ধুম - দিনমজুর
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ছোটগল্পঃ আমাদের এক বন্ধু পাহাড় বিক্রি করতো - মোস্তাফিজ রিপন
- তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক
- বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর.............. - নাস্তিকের ধর্মকথা
- "আপনার লিখা"র কপি করা মানুষদের খুঁজে বের করার সহজ উপায় - সিউল রায়হান
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- অপ্রকাশিত চিঠি ৫......... - সুলতানা শিরীন সাজি
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- পিটার কাস্টার্স : এক রহস্যময় বিদেশীর গল্প - অমি রহমান পিয়াল
- প্রাচীন ফিনিসিয় জাতি। - ইমন জুবায়ের
- সামহোয়্যারইন ব্লগে আমার তিনটি বছর - সাঈফ শেরিফ
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- বড়দের সেরা ২০ ছবি - শওকত হোসেন মাসুম
- সিরাজ শিকদার : ভুল বিপ্লবের বাঁশীওয়ালা! ১ - অমি রহমান পিয়াল
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- যুদ্ধবিষয়ক সিনেমা : হৃদয়ে দাগ কেটে যাওয়া ৫ টি মুভি (মহান মার্কিন সেনাদের বোরিং গুণগান বর্জিত) - মেহরাব শাহরিয়ার
- স্ক্রীপ্ট রাইটিং পর্ব-এক - রন্টি চৌধুরী
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- বুনো পশ্চিমের কাহিনী- পর্ব ২ - জানজাবিদ
- একটি আধুনিক রূপকথা - হিমু
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- রাজনীতি, সংঘাত ও আর কর্পোরেট ক্রাইম নিয়ে পছন্দের কিছু ছবি - শওকত হোসেন মাসুম
- বরষা বন্দনা - ফেরারী পাখি
- প্রথম আলোর ক্রীড়া সাম্বাদিক উট-পাল শুভ্রের দিনলিপি - ফারহান দাউদ
- ব্যক্তিগত কথা: শুদ্ধতা - জ্বিনের বাদশা
- সমকামীতা বিষয়ক : পাপ বনাম লব্ধজ্ঞান - শূন্য আরণ্যক
- Windows xp-র মজার কিছু ব্যপার - তুষারপাত
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- আগুন কমেন্ট সংকলন - আই লাভ ব্লগিং
- মুভি ব্লগ: তিন ভাষার তিন ছবি - শওকত হোসেন মাসুম
- গো. আ সাহেবের একাত্তর নামা (পুনঃ ব্লগ পোষ্ট) - লাল দরজা
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- ব্লগ নাস্তিকদের প্রতি আহবান ...... - নাস্তিকের ধর্মকথা
- কৌতূহল: প্রিয় ব্লগারদের প্রথম লিখিত পোস্টটি কী রকম ছিল...! - ভাঙ্গন
- গল্পঃ বসন্ত শেষে - আকাশ_পাগলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- এনামুল আজিমঃ অকালে ঝরে পড়া একটি প্রতিভা - পারভেজ
- ছবি এডিটিং এর কিছু প্রয়োজনীয় সাইট - বোকা ছেলে
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- ভালবাসাবাসি করেন
.... তয় In Ishtyle!!!!
(অনুবাদ পোস্ট) - এম্নিতেই
- আদমচরিত 012 - মুখফোড়
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- আসুনতো বাংলায় প্যালিনড্রোম বানাই! - মনজু মজুমদার
- কেনো বলি রাজাকার? - অমি রহমান পিয়াল
- Google এর আরো কিছু রসময় গুপ্ত (Easter Egg)
- নাফিস ইফতেখার
- কিছু অতি পরিচিত সফটওয়্যারের Easter Egg - নাফিস ইফতেখার
- মোহামেডানরে গাইল দিলে দোষখে যাইবা - অমি রহমান পিয়াল
- বন্ধু তুমি - ঋভু অনিকেত
- একটি ছোট গল্প : নতুন বাসা - অপরিচিত_আবির
আমার প্রিয় কিছু অ্যানিমে
১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৭
আমি জানি না কতজন এখানে অ্যানিমের সাথে পরিচিত। Anime বা অ্যানিমে হল অ্যানিমেশনের জাপানিজ প্রতিশব্দ। Manga বা ম্যাংগা হল ঐ অ্যানিমের কমিকবুক ভার্সন। একসময়ে শুধু জাপানে চালু থাকলেও অ্যানিমেগুলোর ক্রিয়েটিভিটি এবং অনন্য উপস্থাপনা ও অসাধারণ আইডিয়ার কল্যাণে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মাঝে হরহামেশাই অ্যানিমেগুলোর নাম খুঁজে পাওয়া যায়। এগুলোকে আবার সাধারণ কার্টুন ভেবে বসবেন না কিন্তু। সাধারণ কার্টুন সিরিজের সাথে অ্যানিমের বিশাল ব্যবধান রয়েছে।
প্রখমত, অ্যানিমেগুলো প্রধানত প্রাপ্তবয়স্কদের জন্য তৈরী। এর স্টোরিলাইন এবং ডায়ালগ মোটেও বাচ্চাদের জন্য নয়।
দ্বিতীয়ত, এগুলো চিরাচরিত কার্টুনগুলোর মতো সিঙ্গেল এপিসোড নয় বরং একটা সুনির্দিষ্ট কাহিনী নিয়ে একটা সিরিজ চলতে থাকে।
এবং অ্যানিমেতে অ্যানিমেশন কোয়ালিটির থেকে কাহিনী এবং ক্যারেক্টারের ওপর বেশি জোর দেওয়া হয়। অব্শ্য নতুন অ্যানিমেগুলোতে অ্যানিমেশনের কোয়ালিটিও অসাধারণ হয়ে উঠছে।
যাই হোক, আমার এতো প্যাচাল শুনে কাজ নেই - বরঞ্চ আমি বলব আমার দেখা কিছু সেরা অ্যানিমের লিস্টির অ্যানিমেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে সাবধান! ছোটদের নিয়ে কখনোই বসবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট এবং ফিজিকাল-ভার্বাল ভায়োলেন্সের মাত্রা অনেক বেশি।
Death Note:
![]()
যারা কোনদিনও অ্যানিমেশন দেখেন না তাদেরকেও অন্তত একবার আমি ডেথ নোট দেখতে অনুরোধ করবো। এরকম দারুণ কাহিনী যে আর কোথাও পাবেন না এটা আমার কাছ থেকে লিখে নিতে পারেন।
Full Metal Alchemist:
![]()
দুই ভাইয়ের মাঝে সম্পর্ক এবং যুদ্ধবিরোধী মানসিকতার সাথে অপূর্ব কাহিনী। এখন পর্যন্ত সবচেয়ে হাই রেটেড অ্যানিমেগুলোর একটি।
Elfen Lied:
![]()
হরর অ্যানিমে। যারা সাইকো মুভি দেখতে পছন্দ করেন বা ভায়োলেন্সের ভক্ত তাদের কখনোই এটা মিস করা উচিত হবে না।
Monster:
![]()
পুরোপুরি রিয়েলিস্টিক কাহিনীর ওপর নির্মিত সবচেয়ে দারুণ অ্যানিমে।
Initial D:
![]()
যারা মোস্ট ওয়ান্টেড, কার্বন, আন্ডারকভারের ফ্যান তাদের জন্য এটা দেখা বাধ্যতামূলক। এতো উত্তেজনাপূর্ণ এবং ডিটেইলড অ্যানিমে খুব একটা নেই।
কারো যদি এসব সিরিজের জনপ্রিয়তা সম্পর্কে সন্দেহ হয় তবে সোজা আইএমডিবি তে গিয়ে সার্চ করে দেখতে পারেন। আর যদি ফুল ইনফো চান তবে যেতে পারেন এখানে -
Click This Link
ডাউনলোড করতে চাইলে যান এখানে -
http://www.realitylapse.com/
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অবশ্যই। ফাইনাল ফ্যান্টাসী এতো লম্বা যে ধৈর্য ধরে দেখা হয় নি। এটাও খুব জনপ্রিয়।
লেখক বলেছেন: অন্যগুলাও দেইখেন।
অপরিচিত_আবির বলেছেন:
হুম ওটাও খুবই জনপ্রিয় অ্যানিমে। কিন্তু এতো বেশি সিজন লম্বা যে আর দেখা হয় নি। আমার লিস্টের ইনিটিয়াল ডি ছাড়া অন্যান্য সবগুলিই এক সিজনের মাঝে শেষ হয়ে গেছে। কাজেই অযথা কাহিনী লম্বা করা হয় নি কোথাও
ট্র্যানজিস্টার বলেছেন:
আবির, আনিমেইট্রিক্স দেখেছ?
লেখক বলেছেন: না, আপনি দেখলে তাড়াতাড়ি বলেন দেখার মতন কিনা।
এখন ট্রাইগান, ফুল মেটাল প্যানিক, ব্লিচ আর নারুতো চালাচ্ছি একসাথে।
নাহিন বলেছেন:
ফুল মেটালটা আমার বেশ পছন্দ।হালে ব্লিচের নাম শুনছি অনেক।
ইনিশিয়াল দেখা হয়, নামাতে হবে।
অপরিচিত_আবির বলেছেন:
আপনি বুয়েটে অবস্থান করিলে ল্যানেই পাইয়া যাবেন। নামানোর দরকার হবে বলে মনে হয় না।
লেখক বলেছেন: তোর তো হবেও না। ঘি সবাই খাইতে পারে না।
জিগ স বলেছেন:
এগুলা তো সিরিজ...পুরাটা ডাউনলোড করমু ক্যাম্বায়? পোস্ট পসন্দ হইছে...প্লাস।
আমার পসন্দের দুইটা এনিমে সিনেমা হইল।
"গ্রেভ অফ দি ফায়ারফ্লাইস" (হোটারো নো হাকা না কি জানি নাম জাপানিটা ভুইলা গেসি...আইএমডিবি ২৫০ লিস্টে এইটা আসে। দেইখা যদি না কান্দেন তাইলে বুজবেন আপনার শরীরে হৃদয় নাই ডাক্তার এর কাছে যাইবেন।)
"পাপরিকা" (সাই ফাই জটিল ছবি)
++++
লেখক বলেছেন: আরো দেখতে পারেন প্রিন্সেস মনোনোকি, স্পিরিটেড অ্যাওয়ে এবং নসিকা অফ দ্য ভ্যালী
আকাশ_পাগলা বলেছেন:
আহা, ইনিশিয়ালটা সব দেখছি, আর আলকেমিস্ট তো দারুণ। ড্রাগনবল যি দেখছ কখনও? কিনো'স জার্নি ?(মোস্ট ক্লাসিক)।
লেখক বলেছেন: ড্রাগন বল জি আমার চরম ভুয়া লাগে। ছোটবেলায়ও লাগতো এখনো লাগে। কি সব হাবি জাবি
জিগ স বলেছেন:
ভাই যেই সাইট দিসেন সেইটা থেকে ডাইনলোড করে ক্যামতে একটু কইলে ভালো হইতো...দ্যাখতে মঞ্চায় লেখক বলেছেন: রিয়েলিটি ল্যাপস থেকে নামাতে হলে একটা একটা পর্ব নামাতে হবে। সবচেয়ে ভালো হয় টরেন্ট দিয়ে নামালে। পাইরেটবে বা অন্য যেকোন টরেন্ট সাইটেই এইগুলার টরেন্ট পেয়ে যাবেন। আর পুরো সিরিজ একসাথে নামাতে পারতেন।
লেখক বলেছেন: ডেথ নোট হইল ৩৪-৩৫ পর্বের, ফুল মেটাল ৫১ পর্বের, এল্ফেন লাইড ল্যানে পাবেন না - ঐটা আমিই প্রথম নামাইছি - এইটা ১৪ পর্বের আর মন্সটার ৩১ পর্বের। কাজেই যেকোন দুইটা সিরিজ নিয়া যাইতে পারবেন ৮ জিবিতে।
নাহিন বলেছেন:
ব্লিচ কেমন?
লেখক বলেছেন: কাহিনী বেশ ভালো, আমার কাছে অবশ্য স্টাইলটা খুব একটা ভালো লাগে না। নিঃসন্দেহে বেশ জনপ্রিয় নয়তো ৩৫০ পর্ব বের হয় না এমনি এমনি।
ট্র্যানজিস্টার বলেছেন:
ড্রাগনবল জি ভুয়া, একমত। পোকেমন টোকেমন এইসব দেখলে মাথায় রক্ত উঠে যায়।আনিমেইট্রিক্স দেখো নাই, মনে হয় জীবনের শ্রেষ্ঠতম মিস করছো। টরেন্ট মাইরা নামায়া নাও। মেইট্রিক্সের উপর করা আনিমে শর্ট ফিল্মের কালেকশন। এত কিছু দেখলাম, জীবনে এত সুন্দর আনিমে দেখি নাই। আরো পরে দেখা উচিত ছিল।
গ্রেভ অভ দ্যা ফায়ারফ্লাইজ দেখতে হবে। লোকে বলে এইটা নাকি একটা মাল। জিগসকে ধন্যবাদ।
লেখক বলেছেন: সাজেশনের জন্য ধন্যবাদ। আমারটাও নিয়েন কিন্তু।
অপরিচিত_আবির বলেছেন:
আকাশ_পাগলা ভাই, প্রাইমেশিয়া কোন ব্যাচ?
অদ্রোহ বলেছেন:
যে যাই বলুক ডেথ নোট সবার বস...
লেখক বলেছেন: আপনে প্রোফাইল পিকচারই দেখি ডেথ নোটের দিয়া রাখসেন !! দেইখা প্রীত হইলাম।
শন পাপড়ি বলেছেন:
ডেথ নোটের কথা রিয়াজ মামার কাছে শুনছি।কিন্তু এখনও দেখা হয়নাই।এনিম মুভির মধ্যে incredibles,ice age,dragon hunter,wall-e ভালো লাগসে।
উদ্ভ্রান্ত পথিক বলেছেন:
দারুন পোস্ট!!আমিও আমার আনিম পাগল দোস্তরে পচাইতাম কিন্ত ফুলমেটাল দেখার পর সেই যে নেশা ধরছে :-((
আমার প্রিয় আনিমের মধ্যে আছে ফুলমেটাল, কোড গিয়াস, ডেথ নোট, গ্রেট টিচার ওনিযুকা, কাউবয় বেবপ, সামুরাই এক্স, সামুরাই চ্যাম্পলু আর কার্টুনের মধ্যে আভাটার।
লেখক বলেছেন: আপনিও দেখি অ্যানিমে পাগল আমার মতোই!! মনস্টার আর এল্ফেন লাইড দেইখা ফালান, চরম মজা পাবেন।
আকাশ_পাগলা বলেছেন:
কী যে বলেন !!!ড্রাগন বল আছে অনেক গুলি।
ড্রাগনবল জি এর মত কাহিনীই হয় না।
উইকিতে খুঁজলে এর জনপ্রিয়তা বুঝবেন।
এটাও ৩১০ পর্বের।
এমনি এমনি হয় না।
তবে, ড্রাগন বল জি এর পর আরেকটা দ্রাগল বলের সিরিজ বের করছিল। ওইটা নাকি পুরা ফ্লপ গেছে। কারণ, জি এর চেয়ে সুন্দর হয় নি।
ড্রাগনবল জি অনেক স্লো।
কিন্তুক, এটা কাহিনীর ধারাটাই অন্যরকম।
মানে, রিয়েলিটি না। অন্য ধাঁচের। সেটার সাথে মানায়া নিতে হয়।
বুঝতে পারলে সেইরম। অনেক দিক ছড়ায়া কাহিনী।
ইনিশিয়াল ডি আমার দেখা অন্যতম ফেবারিট।
আলকেমিস্ট ত চরম।
আরেকটা দেখতাম কিনো'স জার্নি। ছোট ছোট পর্বে একেকটা কাহিনী। পর পর দেখলে ভাল লাগবে না। কিন্তু, প্রতিটা কাহিনী অস্বাভাবিক রকমের ক্লাসিক। কাহিনী ধারালোও না, কিন্তু ক্লাসিক যে কী সেটা বুঝতে পারলে মজা পাবেন।
কাউবয় বীবপ একটা কার্টুন সেটা বস ইন স্টাইল। কাহিনী খারাপ না, মোটামুটি। কিন্তু, খুবই ক্লাসিক আর স্টাইলিস। মানে, ধরেন, সিগারেট টানতেছে। গুলি হল। সিগারেটটা মাটিতে পড়ে যাচ্ছে। গুলি হছে, ফ্ল্যাশ হচ্ছে। মানে, এক কথায় এনজয় করবেন দারুণ।
স্ল্যাম ডাঙ্ক দেখতে পারেন। স্লো একটা কার্টুন। কিন্তু আমার কাছে কেন যেন ভাল লাগছে।
আরও কিছু আনকম কার্টুন আছে, যেগুলোর প্রচণ্ড ভক্ত আমি। সবগুলোর নাম মনে পড়ছে না।
লেখক বলেছেন: কিনো'স জার্নি আর বেবোপ দেখসি, স্টইল আসলেই ভালো।
আকাশ_পাগলা বলেছেন:
ওহ, আরেকটা ছিল, এভেটার। দারুণের উপর দারুণ।গোস্ট ইন দ্যা শেলের কয়টা দেখছেন ?
প্ল্যানেট বব নামের একটা এনিমেটেড মুভি দেখছিলাম। সেরাদের সেরা। ওটার নাকি এনিমে আছে। পাইলে দারুণ হত।
লেখক বলেছেন: অ্যাভাটার তো জটিলস্য জিনিস, তবে ঐটা কিন্তু অ্যানিমে ক্যাটাগরীতে পড়ে না।
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন:
লিষ্টের মোটামুটি সবগুলোই দেখা হয়েছে.. এখন চলতেসে নারুতো, ব্লিচ, এফএমএ (রিমেক), আশুরা ক্রাইং এই সিরিজগুলা... তয় গত মাসে আমার ফেভারিট সিরিজ গনড্যাম০০ শেষ হয়া গেলো... তবে আমার মতে স্টোরিলাইনের দিক দিয়ে সেরা সিরিজ হলো কোড গিয়াসের সিজন দুইটা... এতো জটিল কাহিনী হলিউডের কোন মূভিতে্ও দেখা যায় নাই... আর ডাগ্রন বল জি এর কথা কি কমু... মোটামুটি সবধরনের জরিপে সর্বকালের সেরা এনিম ধরা হয় এইটা,.. এইটা কেমন জনপ্রিয় সেটা এইটার মুভি ভার্সনের বিপক্ষে ভক্তদের প্রতিক্রিয়া প্রমান করে...আমার মনে হয় না হলিউডের কোন মূভীর বিরুদ্ধে এভাবে প্রচারনা চালানো হয়েছে ....আমি সাধারনত কোন এনিম দেখবো নাকি সেটার সিদ্ধান্ত নেয়ার জন্য নীচের সাইটটির সাহায্য নেই..
http://anime.osiristeam.net/
এখান থেকে এনিম ভক্তরা ২০০৬, ২০০৭, ২০০৮ সালের সেরা এনিমগুলো সম্বন্ধে খোজ নিতে পারেন..
লেখক বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ, আর ড্রাগন বল জি কেনো যেন ভালো লাগে না। ওদের ডওয়িং স্টাইলটা পঝন্দ না।
মেঘলা মানুষ বলেছেন:
আমি সামুরাই এক্স দেইখা তারপর থিকা অ্যানিমে ফ্যান হইয়া গেছি।
লেখক বলেছেন: বলেন কি!! অন্তত ডেথ নোট তো যারা অ্যানিমে সচরাচর দেখে না তারাও দেখে অভিভূত হয়ে গেছে। সেই সাথে আছে ফুল মেটাল আর ইনিশিয়াল ডি এর মতো বিখ্যাত অ্যানিমে!! অব্শ্যই দেখে নেবেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















ফাইনাল ফ্যান্টাসী (ফিফা) কাদের বানানো? জাপানীজদের না?