একের শক্তি:
পশ্চিম তীরে ইসরায়েলি পুলিশের সাথে নিজের মাটির সংগ্রামে লিপ্ত এক রিফিউজি
ফটোগ্রাফার: ওডেড বেইলি(১ ফেব্রুয়ারি ২০০৬)
সূর্যো- না পৃথিবী উদয়:
অ্যাপোলো ৮ এর নভোচারী ফ্র্যাংক বোরম্যানের তোলা এই ছবিটা আবারো মনে করিয়ে দেয় যে এই বিশাল ব্রহ্মান্ডে আমাদের পরিচয় কত নগন্য।
ফটোগ্রাফার: ফ্র্যাংক বোরম্যান(২৪ ডিসেম্বর ১৯৬৮)
ভিনিতসার শেষ ইহুদী
একজন জার্মান সোলজারের পার্সোনাল অ্যালবামে পাওয়া যাওয়া এই ছবিটার পেছনে লেখা ছিল "ভিনিতসার শেষ ইহুদী"। ছবিতে দেখা যাচ্ছে বিরাট এক গণকবরের সামনে হাঁটুগেড়ে বসে থাকা এক ইহুদীর জীবনের শেষ মুহূর্ত। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউক্রেনের ভিনিতসা এবং তার আশেপাশের এলাকার প্রায় ২৮০০০ ইহুদী সাধারণ নাগরিককে হত্যা করা হয়।
ফটোগ্রাফার: অজানা কোন জার্মান সৈনিক(১৯৪১)
মৃত্যুর অপেক্ষায়:
এই সুদানিজ শিশুটির মর্মান্তি মৃত্যুপূর্ব ছবিটি সারা বিশ্বকে আফ্রিকার দুর্ভিক্ষ সম্পর্কে সচেতন করে তোলে। ফটোগ্রাফার কেভিন কার্টে ছবিটির জন্য পুলিৎজার পান। কিন্তু ঐ অন্তর্জ্বালা সহ্য করতে না পেরে এর তিন মাস পরেই আত্মহত্ম্যা করেন।
ফটোগ্রাফার: কেভিন কার্টে(১৯৯৪)
রাইখস্ট্যাগ জয়:
জার্মানি জয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ, তারই প্রতীক হল সোভিয়েত ইউনিয়নের সৈনিক গিওর্গি বুলাটভ কর্তৃক বার্লিনের রাইখস্ট্যাগ ভবন থেকে নিজেদের পতাকা উড়ানো।
ফটোগ্রাফার:ইয়েভগেনি খালদেই(মে ১৯৪৫)
চাঁদে মানুষ:
বিংশ মতাব্দির সবচেয়ে সাড়া তোলা ছবি। অ্যাপোলো ১১ এর নভোচারী বাজ অলড্রিন চাঁদের বুকে হাঁটছেন। মানুষের হাতে, বিজ্ঞানের হাতে পতন ঘটল চাঁদের।
ফটোগ্রাফার: নীল আর্মস্ট্রং(১৯৬৯)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


