আরো কিছু বিশ্বজয়ী ছবি
এক ভিয়েত কংয়ের মৃত্যুদন্ড:
এটিও আরেকটি পুলিৎজার পাওয়া ছবি। ছবিতে ভিয়েতনামের পুলিশ চীফ এনগক লোয়ানকে দেখা যাচ্ছে স্থাণীয় এক ভিয়েত কং গেরিলাকে গুলি করে মারতে। বলা যায় এই ছবিটি থেকেই ভিয়েতনাম যুদ্ধের প্রতি সারা বিশ্ব তাকাতে শুরু করে অন্য দৃষ্টিতে।
ফটোগ্রাফার: এডি অ্যাডামস(১৯৬৮)
"আই হ্যাভ এ ড্রিম"
ওয়াশিংটন ডিসি ১৯৬৩, লিংকন মেমোরিয়ালের সামনে এক মহান নেতার মুখে মুখে রচিত হয় এক মহাকাব্য। মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত "আই হ্যাভ এ ড্রিম" রক্তৃতার ক্লাইম্যাক্স।
ফটোগ্রাফার: বব অ্যাডেলম্যান(১৯৬৩)
লেনা - প্লেবয় কভার:
প্লেবয় মডেল লেনা সোডারবার্গের ছবি _ প্লেবয় ম্যাগাজিন থেকে স্ক্যান করা। স্বভাবতই লেনার পরণে কিছু নেই তাই পুরো ছবিটি দেওয়া সম্ভব হল না। আর কেন এটা এত বিখ্যাত? না, লেনার সৌন্দর্য্য নয়। এটিই হল পৃথিবীর প্রথম .jpg বা .jpeg ফরম্যাটের ছবি।
সাদা-কালো পানি পান
রেসিজম এর আরেকটি ঘৃণ্য দৃষ্টান্ত, যার ফল হচ্ছে দ্বিতীয় ছবিটি
ফটোগ্রাফার: এলিয়ট এরউইট(১৯৫২)
ফ্ল্যাগস অফ আওয়ার ফাদারস:
যারা ফ্ল্যাগস অফ আওয়ার ফাদারস ছবিটি দেখেছেন তাদের কাছে ছবিটি অপরিচিত হওয়ার কথা নয়। যদিও এটি খুবই বিতর্কিত একটি ছবি তবুও এই ছবির তিনজন সৈনিকের প্রতি শ্রদ্ধা ছাড়া আর কিছুই বলার নেই আমার।
কনরাড শুমান
১৫ আগস্ট ১৯৬১, বার্লিন ওয়াল নির্মাণের তৃতীয় দিন। তখন সেখানে ছিল কেবল একটা কাঁটাতারের বেড়া। পূর্ব জার্মানীর সৈনিক কনরাড শুমানের দায়িত্ব ছিল পূর্ব দিকের পাহারার। পশ্চিম দিক থেকে মানুষ তাকে ডাকছিল "কম রেবার্ট" -- "চলে এসো" ... শুনতে শুনতে তাঁকে কিয়ে পেয়ে বসল, এক লাফে কাঁটাতার পার হয়ে সব বন্ধন ছিন্ন করে চলে এলেন পশ্চিমে।
ফটোগ্রাফার: পিটার লিবলিং(১৯৬১)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


