আমার প্রিয় পোস্ট

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

আমার গান শোনা

১৫ ই জুন, ২০০৯ রাত ৮:০৩

শেয়ারঃ
0 6 0

ছেলেবেলায় সংগীতের ওপর ভয়াবহ বিতৃষ্ণা ছিল আমার। জানি না কেন, আব্বার কেনা ক্যাসেট প্লেয়ার থেকে নাকি সুরে বিড়ালের কান্নার মতো আওয়াজ বেরিয়ে আসতে শুনলেই আমার গায়কগুলোকে স্কুলের শাহজাহান স্যারের মতো চরম একটা বেতানি দেবার প্রবল ইচ্ছে জাগতো। আব্বা আবার রবি বাবু এবং তাঁর সৃষ্ট সংগীতের বিশাল ভক্ত। এবং আম্মার পছন্দ হল নজরুল আর আধুনিক গান। কাজেই অনিচ্ছে সত্ত্বেও প্রাইমারি স্কুল পাশ করবার আগেই আমি বাংলা গান সম্পর্কে যে পরিমাণে জ্ঞান অর্জন করে ফেলেছি তা সহপাঠীদের শুনিয়ে টাশকি লাগিয়ে দিতে পারতাম। বিশেষ করে যারা তখন শিশু একাডেমিতে বাসার ঠেলায় বাড়তি শিক্ষাক্রমের চর্চার(এক্সট্রা কারিকুলার একটিভিটিজ) অংশ হিসেবে গানের তালিম নিচ্ছে তাদের। কিন্তু এ জ্ঞান সংগীত সুধার প্রতি আমার আগ্রহ জন্মানোর জন্য কোন সাহায্য করে নি। বরঞ্চ বিতৃষ্ণার ভাগই বাড়িয়ে তুলেছিল জ্যামিতিক হারে। তবে স্কুলে স্যারদের বেতের বাড়ি যেমনটি একসময় গা সওয়া হয়ে গিয়েছিল, এভাবেই স্বরস্বতী দেবী আমার মস্তিষ্কে যখন প্রথম দোলা দিতে শুরু করেন তখন আমি অষ্টম ক্লাসে উঠে গেছি। রবি বাবুর গান তখনো নাকি কান্নাই মনে হতো, হয়তো বাংলা বইয়ে তাঁর সাহিত্যের আধিক্যই তাঁর প্রতি আমার বৈরাগ্যের কারণ ছিল। যাহোক তখনই লুকিয়ে চুরিয়ে শুনতে শুরু করলাম আম্মার পছন্দের গানগুলো অর্থাৎ আধুনিক গান। মান্না দে, হেমন্ত, সতীনাথ, সন্ধ্যা মুখার্জী, শ্যামল মিত্র, সাগর সেন, বর্মন ভাতৃদ্বয়, কিশোর কুমার, অঞ্জন, শ্রীকান্ত, আশা-লতা বোনেরা আমার ফ্রি সময় দখল করে নিতে লাগলেন। গানের কথাগুলি থাকতো সহজ আর সুরগুলিও সেই ছোটবেলাতেই মনে আটকে যেতে লাগলো। রুবী রায়ের জন্য আমার মনেও আঁকুপাকু করতে লাগলো বা আকাশে প্রদীপ জ্বাললে প্রিয়া কেন লজ্জা পেতে পারে বুঝতে শুরু করলাম খানিকটা। শুরু হল গানের রাজ্যে আমার প্রথম পাঠদান।
নাইনে ওঠার পর হঠাৎই আবিষ্কার করলাম স্যাটেলাইট চ্যানেলগুলোতে যে ভিনজাতীয় ভাষায় নাচ-গান হয় সেটা আসলে হিন্দী এবং এতদিন শূনতে শুনতে আমিও কিছু কিছু বুঝতে পারছি। তখন আবার বন্ধূ মহলে হিন্দী সিনেমা দেখার আইলা শুরু হয়ে গেছে। হিন্দী সিনেমাদের প্রাণহরিণী, গা গরম করা চিত্র পোলাপানের পকেটে খুঁজলেই পাওয়া যেতো। জোয়ারে গা ভাসিয়ে ধূমসে শোনা শুরু করলাম হিন্দী - আর সত্যি বলতে কি খুবই ভালো লাগা শুরু করল। "আশিকি" ছবির গান শুনে কুমার শানুর রীতিমতো অন্ধ ভক্ত হয়ে গেলাম। বাসায় খুঁজে দেখলাম আব্বা-আম্মার কাছেও সংগ্রহ বড় কম নেই, আর টিভিতে এত্তোগুলো চ্যানেল কি কাজে আছে? চটুল গানগুলোই বেশি ভালো লাগো অস্বীকার করবো না।
তবে টেনে উঠার পর স্কুলে কয়েকজন বন্ধুকে দেখলাম খুব ভাব নিয়ে ইংলিশ গান নিয়ে আলোচনা করছে। আমি জিজ্ঞেস করতে গেলে এমনভাবে আমার দিকে তাকালো যেন পুজোর মাঝে বামুন ছুয়ে ফেলেছি, এখুনি গোবর খেতে হবে! যাহোক পরে নরম স্বভাবের এক বন্ধূ আমাকে মায়াবশত একটা সিডি দেয়(কম্পিউটার কিন্তু সিক্সে থাকতেই বাসায় হাজির)। তো সেই গান শুনে তো আমি পুরা পাঙ্খা। আবার শুরু হল নতুন ট্রেন্ড - ইংলিশ রক আর পপ। ব্যাকস্ট্রিট বয়জ, ওয়েস্টলাইফ, বয়জোন, এন সিঙ্ক, ব্রিটনি, জন মেয়ার, ক্রেইগ ডেভিড, অডিও স্লেভ, নিকেলব্যাক, পিঙ্ক ফ্লয়েড, নির্ভানা আর ক্রিড আমার গানের ড্রাইভে দখল নিতে থাকে।
স্কুল পাশ দেবার পরই হিপহপ কালচার দখল করে রাখে আমাকে অল্প কিছুদিন - ফিফটি, টু-প্যাক, আশার, শ্যাগি, ব্ল্যাক আইড পিস, স্নুপ ডগ আর এমিনেমে মজে যাই। গানের ভাব আনার জন্য কেনা হতে থাকে ঢোলা টি শার্ট, ক্যাপ আর হাজারো পকেট আলা ব্যাগি প্যান্ট। তবে মনে আছে হিপহপ দৌরাত্ম বেশিকাল স্থায়িত্ব হয় নি। কারণ এর মাঝেই এক বন্ধুর কল্যাণে একটা দারুণ গান শুনি। গানটার শুরুটা এরকম ...
New blood joins this earth
and quickly he's subdued
through constant pain & disgrace
the new boy learns their rules

আপনাদের জন্য কুইজ: এটা কোন গানের লাইন?

যাহোক, শূনেতো আমি পুরোই বিমোহিত। আমার ঐ বন্ধুটি ভাব নিয়ে বলতো সে নাকি মেটাল গান শোনে, একবার আমাদের শুনিয়েছিলও। কিন্তু চিল্লাফাল্লা শুনেতো আমরা বাকিরা ব্যাপক হাসাহাসি। কিন্তু হঠাৎ করে এই গানটা শুনে মনে লাগলো। তারপর শুরু হলো ব্যাপক হারে মেটালিকা, আয়রন মেইডেন, জুডাস প্রিস্ট, মেগাডেথ, ম্যান-ও-ওয়ার শোনা হতে থাকে। বুয়েটে আসার পর আরো মেটাল প্রেমীদের সাথে মিশে থ্যাশের জগতে পদার্পন ঘটে চিলড্রেন অফ বডম দিয়ে। তারপর একে একে আসে ক্র্যাডল অফ ফিলথ, স্লিপনট, প্যানটেরা, ল্যাম্ব অফ গড, ইন ফ্লেইমস, ওপেথ, ক্যানিবাল কর্পস এবং আরো অনেকে। ঐ মেটাল প্রিয় বন্ধুটিই হালের বাংলা গান বিশেষ করে দেশের ব্যান্ডগুলোর প্রতি আগ্রহ তৈরী করে। পিসিতে সনিক সিন্ডিকেট, অ্যাজ আই লে ডাইং, ব্রেকিং বেঞ্জামিন আর ডিস্টার্বড এর পাশাপাশি জায়গা করে নেয় ওয়ারফেইজ, আর্টসেল, শিরোনামহীন, অর্থহীন, ভাইব, ওয়াটসন ব্রাদার্সরা।
আমার একটি রুমমেট আবার খুব একটা গান-টান শোনে নি। তো একদিন কোথা থেকে একটা সিডি নিয়ে আসলো, আমরা খুব একটা পাত্তা দিলাম না - কিন্তু স্পীকারে যখন "মনে পড়ে রুবী রায়" বেজে উঠল তখন মাথায় যেন কেউ একটা ঘন্টা বাজালো। আমার গান শোনার হাতে খড়ির সময়কার গানগুলি মিস করছিলাম এতোদিন!! রুমে এবার ধুমসে বাজতে থাকে পুরনো দিনের গান .... আর এতদিনে রবিবাবু অন্যান্য তরুণের মতো আমার মনেও জেঁকে বসেছেন। কাজেই নিয়ম করে অংক করবার সময় র্ামস্টিন আর স্ট্যাটিক এক্স, আর ঘুমানোর সময় বন্যা আর সাগর সেন সঙ্গ দিতে থাকেন। এভাবে দেশ বিদেশের কোলাবরেশনে শোনা হচ্ছে নানা ধরনের গান। এখন সব গানই ভালো লাগে। লালন সাঁইয়ের দশটা গান বাজানোর পর দুম করে কুয়ো ভেডিস বা স্লেয়ারের গান বেজে উঠলেও আর রুমমেটরা অবাক হয় না। গানের রসনার দৈর্ঘ্য বাড়ছেই ... শুনে যাচ্ছি আর মনের কোণায় টুকে রাখছি প্রিয় গানগুলো ....

পুনশ্চ ১: এখন শুনছি ইসরায়েলি মেলো ডেথ ব্যান্ড অরফ্যানড ল্যান্ডের গান ... আর ঘুমানোর আগে লালন সাঁইকে সালাম জানিয়ে যাবো।

পুনশ্চ ২: একটা অতি সহজ প্রশ্ন করেছিলাম - আশা করি উত্তর দেবেন সকলেই।

 

সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:১১
অদ্রোহ বলেছেন: ধুর,ধুর,মিলা তিশমার মত গায়িকা থাকতে এসব আজাইরা গান কেডা হুনব?;)
১৫ ই জুন, ২০০৯ রাত ৮:২৪

লেখক বলেছেন: তোর মতো পাবলিক যারা এইরম আজাইরা কমেন্ট করবোX(

২. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:২৯
প্রিয়তমেষু বলেছেন: অরফ্যানড ল্যান্ডের গান কেমোন?কোথায় পাওয়া যাবে??যাই বলেন "নির্ভানা" রক্স!!বেঞ্জামিন গ্রেট!!


"বুয়েটে আসার পর আরো মেটাল প্রেমীদের সাথে মিশে থ্যাশের জগতে পদার্পন ঘটে চিলড্রেন অফ বডম দিয়ে। তারপর একে একে আসে ক্র্যাডল অফ ফিলথ, স্লিপনট, প্যানটেরা, ল্যাম্ব অফ গড, ইন ফ্লেইমস, ওপেথ, ক্যানিবাল কর্পস এবং আরো অনেকে।"

বুয়েটে কি মেটাল জ্বর হইছে??????হাহাপগে


গান টা কি মেটালিকার নাহ???দি আনফরগিভেন
৩. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৩৬
অপরিচিত_আবির বলেছেন: টেন অন টেন!!

আর মেটাল আউটলাইন কনসার্টের জনসমাগম আর উন্মাদনা দেখেই বোঝা যায় বুয়েটের মেটাল ডেঙ্গু হইসে।

আমার ঠিক মনে পড়তাছে না কোথা থেইকা নামাইসিলাম অরফ্যানডল্যান্ডের গানগুলান ... খুব সম্ভবত টরেন্ট দিয়া। তবে নিচের লিঙ্কে বেশ কয়েকটা গান পাবেন ডাউনলোড করবার মতো ...
Click This Link
৪. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪২
আকাশ_পাগলা বলেছেন: ++++++++++++++++++++++

আমি ত আছিই দলে। আপনার আর ভাবনা নাই বস। আমি থাকতে গানের সঙ্গীর অভাব হবে না জীবনে।(যদিও ব্লগের কল্যাণে গাল শোনা হঠাৎ কমে গেছে। সময়ের অভাবও দায়ী।)



দ্যা আনফরগিভেন বাই মেটালিকা মনে লয়। হইছে নাকি হয় নাই ??? না হইলে আমার দোষ নাই। হিন্ট দিয়েন।
১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: আরে ইটা দেখি সব্বাই পারবে .. ইটা দেওয়া উচিত হয় নাই। লও আরেকটা জলবৎ তরলং দেই ...

....
Feeling scared and I fell to my knees
As something rushed me from the trees
Took me to an unholy place
And that is where I fell from grace ...

আমার আরেকটা অথি ফেভারিট এব! প্রথমদিকে শূনা গান। লও দেখি গানের নাম কইতে না পারলে মাইর !!

৫. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৩
অপরিচিত_আবির বলেছেন: আর থ্র্যাশ পছন্দ হলে আমার লিস্টিটা দেখতে পারে একবার
Click This Link
৬. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৩
আলী আরাফাত শান্ত বলেছেন: হে হে হে!
কুইজ জিতলে প্রাইজ কি?
৭. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৪
আকাশ_পাগলা বলেছেন: ধূর, আগেই দেখি বলে ফেলেছে। আমি ঢুকার সময় কারও কমেন্ট দেখি নাইক্কা। আগে খুলে ফেলে কিছুক্ষণ পরে পড়েছি। পাশের ট্যাবে অন্যান্য পোস্ট পড়তেছিলাম।

ধূরররর, মিস হয়ে গেল।
৮. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৬
প্রিয়তমেষু বলেছেন: খুব সহজ কুইজ ধরছেন,তবুও গানটা একবার শুনে দেখতে হইছে,হঠাত মাথায় আসতেছিল না!!


ব্রেকিং দের গান জোস লাগে,এমন আরো কয়েকটা সাজেস্ট করেন,মেটাল থেকে হার্ড রক,অল্টারনেটীভ ভাল লাগে ঃঃঃ
১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: অল্টার পছন্দ হলে শুনে দেখতে পারেন এদের গান ...

Three Days Grace
Trapt
Marilyn Manson
Static-X
Mastodon
OOMPH!

৯. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৪৭
প্রিয়তমেষু বলেছেন: আকাশ ভাইয়া পার্লো না পার্লো না!!!!!লোল!!!
১০. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫৭
অদ্রোহ বলেছেন: এবার কিনুক সিরিয়াস কমেন্ট ;) ,ইদানীং গোথিক আর প্রোগ্রেসিভ ভালাই শুনতাসি।বিশেষ করে ক্যামেলট তো সেইরকম লাগতাসে,আর ল্যাকুনা কয়েল,‌মুন্সপেল তো আসেই।একটা কথা সবাই জানে নাকি জানিনা,ইভানেসেনও কিন্তু জেনারের দিক দিয়ে গোথিক মেটালে পরে।
১১. ১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৫৯
প্রিয়তমেষু বলেছেন: Marilyn Manson,Static-X এর গান শুনছি!!!!ইস্রাএলি দের যে গানটা নামাইসি সেইতা "ইনস্ট্রুমেন্টাল"!!!

আর আপনার কুইজের পরের অংশ হল
Then they summoned me over to join in with them
To the dance of the dead
Into the circle of fire I followed them
Into the middle I was led
তাই না??

আয়রন দের গান শুনতে শুনতে মাথা আউলাইসে আমার!!!
১৫ ই জুন, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: ইয়াল্লা!! তাইলে আরেকটু কঠিন দেই ...

SO much for the golden future, I can't even start
I've has every promise broken, there's anger in my heart
u don't know what its like u dont have a clue
if you did youd find yourselves doing the same thing too

এইটাও সোজা হইলো তবুও ...
আর আগেরটার গানের নামও কন ... (বাকিদের জ্ঞাতার্থে)

১২. ১৫ ই জুন, ২০০৯ রাত ৯:০৫
প্রিয়তমেষু বলেছেন: এবার আমার পক্ষ থেকে কুইজ!!!

So how could I forget it,
Why should I regret it
'Cos when you told me you loved me
I knew it was lies
So no more crying, no more goodbyes,
'Cos this time's the last time
That's for sure...break my heart..


কোন ব্যান্ড???
১৫ ই জুন, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: হা হা সোজা
এই একটা গানই শুনছি ওদের
হোয়াইট স্নেকস এর ব্রেক মাই হার্ট

১৩. ১৫ ই জুন, ২০০৯ রাত ৯:২০
প্রিয়তমেষু বলেছেন: আপনি ও জব্বর মাল!!!
এই টা মনে পরতেসে নাহ!!!মনে হয় "ব্রেকিং দা ল'" বলে একটা লাইন আছে!!!
ভাইয়ার ল্যাপ্টোপ এ সুন্সিলাম একবার!!


আগের টা তো "ড্যান্স অব দা ডেথ"
১৫ ই জুন, ২০০৯ রাত ৯:৩১

লেখক বলেছেন: হায়রে এমনে পঁচাইলেন, জানি কমন গান। তবুও সবাইর লিরিকস মনে থাকে না। পরেরটা ট্রাই মারেন। নিচে ...

১৫. ১৫ ই জুন, ২০০৯ রাত ৯:২৩
ভেবে ভেবে বলি বলেছেন: ভাই আমিও আপনার মত বাবা-মায়ের কল্যাণে ছোটবেলায় খালি ভারতীয় শিল্পীদের গান শুনছি, পরে ধীরে ধীরে দেশী + হিন্দি + ইংরেজি শুনছি (২/১ টা ব্রিটনি স্পিয়ার্স, ব্যাকস্ট্রীট বয়েজ, তাও খুবই সামান্য)... তেমন একটা ইংরেজি শোনা হয়নি তো, তাই যা বললেন সবই এন্টেনার উপ্রে দিয়া গেলো... হে হে হে... ;)
১৫ ই জুন, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: ব্যাপার না, মাথার উপ্রে দিয়া গেলে উপ্রেরর লিস্টিটা দেখেন।

১৬. ১৫ ই জুন, ২০০৯ রাত ৯:২৯
অপরিচিত_আবির বলেছেন: @ প্রিয়তমেষু: আপনার লগেতো পারা মুস্কিল ... এইবার আরেকটা আপনার আর বাকি সব্বার জন্য

Oh no,
here it is again
I need to know
when I will fall in decay

Something wrong
with every plan of my life
I didn't really
notice that you've
been here

Dolefully desired
Destiny of a lie

এইটাও কইয়া ফালান ঝটপট
১৭. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:২৬
নকীবুল বারী বলেছেন: আমার গান শোনা শুরু কি দিয়া মনে নাই। তবে ইংলিশ গান শোনা শুরু করছি মডার্ন টকিং দিয়া। নানা বাড়ি মামার ক্যাসেট(ফিতাওয়ালা) এর মধ্যে পাইছিলাম। সেরি সেরি লেডি....................লাভ ইউ ফাইন্ড ইট লুক অ্যাট ইওর হার্ট।

বাংলা গান এখোনো শুনি। তবে আধুনিক বাংলা গান আমার বেশি পছন্দ অবসরের জন্য। হেমন্ত, কিশোরকুমার, মান্না দে। মাঝে মাঝে আব্দুল জব্বার শুনি। ওরে নীল দরিয়া গান আমি যতবারই শুনি ততবারই আমার বুকের মাঝে কিরাম কিরাম করে। ঢাকা শহরটাকে আমার কাছে কালা দরিয়া বলে মনে হয়।

রবীন্দ্রনাথ শুনা হয় খুব বাট নজরুল ওভাবে শুনি না। তবে মাঝে মাঝে শুনি।

স্কুলে সিক্স-সেভেনে বাচ্চু, জেমস, ওয়ারফেজ, ফিডব্যাক,মাইলস। জেমস -এর কনসার্টগুলা খুব কমই মিস দিছি। উম্মাদনায় ভরা। সর্বশেষ সংযোজন আর্টসেল ও শিরোনামহীন।

বাচ্চুর ঘুমন্ত শহরে বা জেমস তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার..............সিম্পলি অসাধারন!!!!!!!!!! এখনো শুনলে আমি কিশোরের দিনগুলাতে ফিরা যাই।

হার্ড রক, হেভী মেটালের চেয়ে অল্টারনেটিভ রক, সফ্ট গান গুলো বেশি শোনা হয়। দি ডোরস, পিঙ্ক ফ্লয়েড, ইগলস, ডায়ার স্ট্রেইট, ব্লাক সাবাথ, ড্রিম থিয়েটার, মেটালিকা, স্করপিয়ন, মেটালিকা, নির্ভানা......সেই চিরপুরানগুলাই। কিছুটা পুরান মানুষ যে.............

সলোর মধ্যে ক্রিস রিয়া, ট্রেসিচ্যাপম্যান, ব্রায়ান অ্যাডামস, বুনো, আর কিংবদন্তী জন লেলন, জন বেইজ, জন ডেনভার, বব ডিলান অথবা বব মার্লী।

বুয়েটে থাকতে পরিচিত হইছি রামস্টেইন-এর লগে। জার্মান ব্যান্ড।

নতুন করে খুব একটা আর্টিস্ট শোনা হয় না। হইলেও একটা দুইটা। গান শুনতে সেই পুরানগুলার কাছেই ফিরা যাই।
১৬ ই জুন, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: মডার্ন টকিং, স্করপিওন, বিজি'স, এসি/ডিসি,রেইনবো,ভ্যান হেলেন, অজি অসবোর্ন,বিটলসের নামোল্লেক করতে পারি নাই বলে আমি ব্যাপক লজ্জিত ... যদিও এদের গান অনেক পরে আইসা শুনছি ...
বসকে ধইন্যা মনে করায়া দেওয়ার জন্য।

১৮. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:৩০
প্রিয়তমেষু বলেছেন: আমি খাইতে গেসিলাম!!!

ভাই,আমি এইটা শুনি নাই।হয়ত শুন্সি,মনে আস্তেসে না!!আপনি ই বলেন
১৬ ই জুন, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: হা হা ধরা খাওয়াইসি!! এইটা ল্যাকুনা কয়েলের হেভেনস আ লাই ... আমার খুব পছন্দের গান। গথিক মেটাল ভালো লাগলে শুনে দেখতে পারেন।

১৯. ১৫ ই জুন, ২০০৯ রাত ১০:৩১
প্রিয়তমেষু বলেছেন: রামস্টেইন দের গান কেমন???কই পাব?
১৬ ই জুন, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: রামস্টেইন চরম ... ওরা হল ন্যু মেটালের জনক এবং মেটালিকা, আয়রন মেইডেন, ব্ল্যাক সাব্বাথের পরই সম্ভবত তাদের নাম আসবে। আগে যে সাইটটার লিংক দিসিলাম ঐটাতে সার্চ করলেই পেয়ে যাবেন। তবে সবচেয়ে ভালো হবে টরেন্ট দিয়া গোটা চারটা অ্যালবাম নামায়া ফেলা, কারণ বেশিরভাগ গানই চরম।

১৬ ই জুন, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: অনেক ধইন্যা

২১. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:০৯
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মেটাল কানে সয় না। ওইদিন বহুত কষ্টে গিলছি:(
১৬ ই জুন, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: শালা লাফাইসিলিতো অনেক ভাব ধইরা ... তুই দেখি আসলেই ভাঙ্গা মাল ...:

২২. ১৫ ই জুন, ২০০৯ রাত ১১:১৫
অদ্রোহ বলেছেন: @ভাঙ্গা পেন্সিল,আরে মিয়া কি কও,ওইদিন তো হেডব্যাং করতে করতে এমন অবস্থা যে,শেষে আর ঘাড়ই নাড়াইতে পারিনা :)।পরে কেউ ডাকলে ৩৬০ অ্যাঙ্গেলে ঘুরে পিছে তাকাইতে হইত :(
১৬ ই জুন, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: আমারও :(

২৩. ১৬ ই জুন, ২০০৯ সকাল ৮:৫২
আকাশ_পাগলা বলেছেন: আমার ইলেক্ট্রিসিটি চলে গেসিলো।


Feeling scared and I fell to my knees As something rushed me from the trees Took me to an unholy place And that is where I fell from grace


এইটা হল ড্যান্স অব ডেথ বাই আয়রন মেইডেন।



SO much for the golden future, I can't even start I've has every promise broken, there's anger in my heart u don't know what its like u dont have a clue if you did youd find yourselves doing the same thing too


এইটা হল ব্রেজিং দ্যা ল এর মাঝের পার্ট।

Oh no, here it is again I need to know when I will fall in decay Something wrong with every plan of my life I didn't really notice that you've been here Dolefully desired Destiny of a lie

এটা হল Heaven's a lie।
১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: ঐ পাগলা দেইখা দিলা নাকি বুঝলাম না, তাই আরেকটা দিলাম ...

২৪. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ১:৪৯
অপরিচিত_আবির বলেছেন: এইবার এইটা কেউ টেরাই কইরা দেহেন .... আবারো সুজা একখান

Heavy rings on fingers wave
another star denies their grave
see the nowhere crowd
cry the nowhere tears of honor

Like twisted vines that grow
hide and swallow mansons whole
dim the light of an almost
faded primadona
২৫. ১৬ ই জুন, ২০০৯ দুপুর ২:৪২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: কিছু যে একেবারে ভালো লাগে নাই তা না...তবে বেশিক্ষণ কানে সহ্য হয় না আর কি! ফিউনারেল এনথেম, মেকানিক্স ভালো লাগছিল।
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫২

লেখক বলেছেন: ঠেলায় পড়ে এখন ভালো বলতিসিস নাকি আসলেই ভালো লাগসে?

২৬. ১৬ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৫
শ খি আ ঈয়ন বলেছেন: আপনার সিচুয়েশন এন্ড ইনভরমেন্টটা আমি বোধকরি ফিল করতে পারছি। বেশ ভাল লাগলো। আর আপনার লেখার ষ্টাইল, মানে উপস্থাপন কৌশলটাও বেশ মজার। পড়তে আরাম লাগে।
১৬ ই জুন, ২০০৯ বিকাল ৪:০১

লেখক বলেছেন: অনেক ধইন্যা।

২৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩৩
আকাশ_পাগলা বলেছেন: মেটালিকার গান বস। আসলে নাম জানিনা। আমার হার্ডডিস্কে ট্র্যাক ৯ নামে সেইভ করা।
২৯. ১৬ ই জুন, ২০০৯ রাত ৯:৩৪
আকাশ_পাগলা বলেছেন: গানটার নাম একবার শুনছিলাম, ------- রিমেইনস জানি হইতে পারে। কিন্তু, এইটা মেটালিকার গান, এটুকুই খেয়াল আছে।
১৭ ই জুন, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: ৯/১০ এইটা তো জটিল একটা গান, আমার অন্যতম ফেবারিট - মেমরি রিমেইনস।

৩০. ১৭ ই জুন, ২০০৯ রাত ২:৩০
অপরিচিত_আবির বলেছেন: লাস্ট একটা ----------

This romeo is bleeding
but you can't see his blood
it's nothing but some feelings
that this old dog kicked up

It's benn raining since you left me
now I'm drowning in the flood
see I've always been a fighter
but without you I give up

আশা করি এইটাও সবাই পারবে।
৩১. ১৭ ই জুন, ২০০৯ রাত ৩:৫৯
আকাশ_পাগলা বলেছেন: বন জভি এর always। সারাদিন শুনতাম এইটা। সারাদিন। হ্যাভ এ নাইস ডেয় এলবামের ছিল। ৩ নাম্বার ট্র্যাক।

আহ, এই always গানটার কী যে পাগল ছিলাম !!

যাই, আবার শুনি।

১৭ ই জুন, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: হুম, ভিডিওটাও জটিল ছিল। অনেকদিনের মেটাল গানের ভীড়ে এই গানগুলো মন থেকে হারিয়ে যেতে বসেছে।

৩২. ২১ শে জুন, ২০০৯ ভোর ৪:৩৯
ফারহান দাউদ বলেছেন: যদিও গান বুঝি না, তবে ট্রেন্ডে পইড়া শুনি অনেক। অনেকগুলা গানের কথা মনে পইড়া গেল:)
৩৩. ২৩ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৫
ফারহান দাউদ বলেছেন: ব্লগ বদলানির বিশেষ ইচ্ছা নাই, আমি প্রফেশনাল ব্লগার না বা ব্লগ আমার জীবন না, লেখালেখিও না। সময় কাটানোর জন্য আসি, অনেকগুলা মানুষের সাথে পরিচয় হয়, যতদিন থাকা যায় থাকবো, যেইদিন পারবো না বাকি সবকিছুর মতই ব্লগিংও ছেড়ে দিবো।
লেখা না দেয়া আমার দোষ না, ডিজিটাল বাংলাদেশ আর ডে লাইট সেভিং টাইমের যন্ত্রণায় বিদ্যুৎ জিনিসটা এখন মাঝে মাঝে আসে, নিত্যপ্রয়োজনীয় কাজ সারতেই ঐ বিদ্যুৎ থাকা সময়টা খরচ করা লাগে, লেখমু কখন? :|
৩৪. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৭
শ্রাবনের ফুল বলেছেন: আবির ভাইয়ের জন্যে একটা গিফট :)


৩৫. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১১:৪৪
অপরিচিত_আবির বলেছেন: ওরে বাপরে, এই গিফটু পাইয়া চক্ষে জল(নাকি পানি?) চইলা আসল।
এইবার একটা ভায়োলিনের একটা ফ্রি কোর্স করায়া দ্যান।
৩৬. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:০৮
শ্রাবনের ফুল বলেছেন: আহেম আহেম...:|
এই নেন কাঠি এই যন্ত্রটার সোজা সোজা তারগুলানরে উত্তম রুপে হাত দিয়া লাড়া দিবেন, আর একই সাথে কাঠি তারের সহিত লাগাইয়া ঘুটা দিবেন...দেখবেন ভায়োলিন বাজতাছে আর বাজতাছে...

বিঃদ্রঃআপনার সৃষ্ট সুরের উন্মাদনায় পাবলিক উন্মাদ হইলেই বুঝবেন আপনে সফল ভায়োলিন গাতক । :|
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: ভায়োলিন জিনিসটার প্রতি ব্যাপক লোভ জন্মাইসল পরথম মেনইহীন তাপ্পর হালের অ্যাপোক্যালিপ্টিকার বাজনা শুইনা। আপনি এতো সহজ কইরা ধরায়া দিলেন!! তাইলেতো আজই টিউশনীর জমানো টাকা বাইর করতে হয়!

৩৭. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:১৮
চানাচুর বলেছেন: ডুরান ডুরান শুনতেছি
০৮ ই জুলাই, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: ডুরান ডুরান ! ইশকুল জীবনের গান! দাঁড়ান একদিন আমার ফেভারিট রক গানগুলা দিয়ে পোস্টামুনে তখন দেখি আপ্নার গান শোনার দৌড় কদ্দুর ;)

৩৮. ১২ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৮
শ্রাবনের ফুল বলেছেন: সময় পাইলে আইসেন আমগো লগে আড্ডা দিতে, http://chapabazi.com/index_chat.php
১২ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৫

লেখক বলেছেন: আমুনে, আপ্নার নিক কি?

 

মোট সময় লেগেছে ১.০৬২১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অলস কাকতাড়ুয়া ... কারো সাথে কথা বলি না ... কোথাও যাই না ... এমনকি জোর হাওয়াতেও নট্ নড়ন-চড়ন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ