আমার প্রিয় পোস্ট

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:১৩

শেয়ারঃ
0 2 0

আগের পর্বগুলো
আমার দেখা সেরা ডিটেকটিভ মুভিগুলো
আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো
আমার দেখা সেরা সাইকোলজিক্যাল থ্রিলার/ড্রামা

গ্যাংস্টার মুভি? হুমম গডফাদার যখন সিক্সে থাকতে পড়ি তখন থেকেই আমি গ্যাংস্টার বা মাফিয়া যাই বলুন না কেন - তাদের ভক্ত। দারুণ মজা লাগতো তাদের কথা পড়ে - তাদের নিজস্ব আলাদা একটা জগত, সে জগতে সবকিছু চলে তাদের নিয়মে, বাইরের জগতের আইন বা সামাজিকতার বালাই নেই তাদের মাঝে। তাদেরও নৈতিকতা আছে, তাদের মাঝেও সততা আছে, আছে দয়া-মায়া. কিন্তু তাদের ক্ষেত্রে সংজ্ঞাগুলো সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন এই যা। আমার প্রিয় গ্যাংস্টারদের নিয়ে বানানো সেরা গ্যাংস্টার মুভির লিস্ট।


The Godfather(1972) IMDB rating: 9.1 Directed By: Francis Ford Coppola




The Godfather II(1974) IMDB rating: 9.0 Directed By: Francis Ford Coppola




Scarface(1983) IMDB rating: 8.2 Directed By: Brian De Palma




Goodfellas(1990) IMDB rating: 8.8 Directed By: Martin Scorsese





Cidade de Deus(2002) IMDB rating: 8.8 Directed By: Fernando Meireles






Untouchables(1987) IMDB rating: 8.0 Directed By: Brian De Palma





Sin city(2002) IMDB rating: 8.4 Directed By: Frank Miller & Robert Rodriguez




The Boondock Saints(1999) IMDB rating: 7.9 Directed By: Troy Duffy




Training Day(2001) IMDB rating 7.6 Directed By: Anthony Fuqua





Carlito's Way(1993) IMDB rating: 7.8 Directed By: Brian De Palma






Donnie Brasco(1997) IMDB rating: 7.7 Directed By: Mike Newell






Snatch(2000) IMDB rating: 8.2 Directed By: Guy Ritchie





Lock, Stock And Two Smoking Barrels(1998) IMDB rating: 8.1 Directed By: Guy Ritchie






Road To Perdition(2002) IMDB rating: 7.8 Directed By: Sam Mendes






The Usual Suspects(1994) IMDB rating: 8.7 Directed By: Bryan Singer





Léon(1994) IMDB rating: 8.6 Directed By: Luc Besson






Eastern Promises(2007) IMDB rating: 7.8 Directed By: David Cronenberg





Reservoir Dogs(1992) IMDB rating: 8.4 Directed By: Quentin Tarantino





La Haine(1995) IMDB raitng: 8.1 Directed By: Mathew Kassolvitch





Miller's Crossing(1990) IMDB rating: 8.0 Directed By: Coen Brothers






In Bruges(2008)
IMDB rating: 8.1
Directed By: Martin McDonagh




The Departed(2006)
IMDB rating: 8.5
Directed By: Martin Scorsese






American History X(1998)
IMDB rating: 8.6
Directed By: Tony Kaye


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চলচ্চিত্র দেখা ;
প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র চঞ্চরী  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:২৪
গোয়েবলস বলেছেন: গডফাদার বই / ছবি আমার খুব প্রিয়। ছবি দেখার সময় নিজেকে গডফাদার গডফাদার মনে হয়।
Eastern Promise,,,,,,,,,,,,, The Saint movie ২টি না দেখে থাকলে দেখতে পারেন। আশাকরি ভাল লাগবে।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:২৭

লেখক বলেছেন: ইস্টার্ন প্রমিজ দিতে ভূলে গেছি!! শিট!! এখনি দিচ্ছি। দা সেইন্ট দেখি নাই, তবে আপনি যখন বলছেন তবে আজকেই দেখমু, নামানো আছে।

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: কিন্তু সেইনট বলতে কি ভ্যাল কিলমারের সেইন্টের কথা বলছেন? সেটা হলে কিন্তু আমার মোটেও ভালো লাগে নি।

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ভালা করসেন

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: হুম

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ধইন্যা

৫. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮
শামীম দ্যা রক্ বলেছেন: আমার দেখা হয়েছে Godfather-trilogy, Scarface, Leon professional, Snatch

পোস্টে ++++++++++++++++++++++++
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: অন্যগুলাও দেইখখ্যেন, বিশেষ কইরা কার্লিটোস ওয়ে, সিটি অফ গডস আর গুডফেলাস

৬. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫০
চিলে কোঠার সেপাই বলেছেন: আসল মুভিটা তো দেখলেন না।

Once Upon A Time In America.

রবার্ট ডি নিরো অভিনিত।আমার দেখা সেরা মুভি (গ্যাংস্টার তো বটেই)।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৯

লেখক বলেছেন: ঐটা আছে কিন্তু দেখা হচ্ছে না ক্যান জানি, দেইখ্যালামু

৭. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৮
ফেরারী পাখি বলেছেন: সরাসরি প্রিয়তে।

ধন্যবাদ প্যাঁচালের প্রকৌশলী।

বুয়েটেরে ছাত্ররা মনে হয় চন্দ্রবিন্দুতে একটু দুর্বল।
আর একজন ব্লগার আছেন বুয়েটের, আমার চেনা-- তিনিও তার প্রায় লেখায় চন্দ্রবিন্দু বাদ দেন।

হা হা মজা করলাম। সিরিয়াসলি নেবেন না আবার।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৫

লেখক বলেছেন: ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। আমি নিজেও বেশ সংশয়ে ছিলাম সঠিক বানানটি নিয়ে। তবে আর ঠিক করলাম না, কারণ চন্দ্রবিন্দু ঘাড়ের ওপর থাকলে চেহারাটা ভালো দেখাচ্ছে না। ;)

৮. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:০৩
সিএইচকে বলেছেন:
ciade de deus আর the usual suspects ডাউনলোড করা আছে।
দেখে ফেলবো শীঘ্রই।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: সিডি অফ গডসটা আগে দেইখ্যেন। এইটার সিকুয়েলটা বাজে হইলেও এইটা জটিল।

৯. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:২০
কাঙাল মামা বলেছেন: বেশিরভাগই দেখা

Once Upon A Time In America. ভালো আচে
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: হুম দেখমু মামা সবই দেখমু

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: ধইন্যা

১১. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৮
অদ্রোহ বলেছেন: গ্যাংস্টার ম্যুভিতে আল পাচিনোই শেষ কথা,বিশেষ করে স্কারফেসের টনি মন্টানা ত সেইরকম একটা চরিত্র,ভাবই আলাদা।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: আরে পাচিনোর ইস্টাইলেই বল "তোনি ফাকিং মন্তানা"

১২. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৪
রহস্যভেদি বলেছেন: হ ম ম...। ভাল ভাল ছবির নাম দিছেন।।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: সব দ্যাখসেন?

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:০৩

লেখক বলেছেন: বলেন কি?

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: ক্যান?

১৫. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৬
সৌরদীপ্ত বলেছেন: গডফাদার পার্ট ১ আমার সবচে ভাল লেগেছে । জটিল একটা কালেকশন ;)
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: আরে আরো আছে, এখানেই শেষ নয়

১৬. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১২
লেখাজোকা শামীম বলেছেন: প্রিয়তে না নিয়া তো উপায় নাই হে ।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২২

লেখক বলেছেন: মুভিগুলোও দেখে ফেললে সেগুলোও প্রিয়তে নিয়ে নেবেন এইটা নিশ্চিত।

১৭. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৪
বিষাক্ত মানুষ বলেছেন: সেরা গ্যাংস্টার মুভির লিস্টে 'পাল্প ফিকশন' এর নাম না থাকাটা রিতিমত অপরাধের পর্যায়ে পড়ে।
ব্রুস উইলিসের সিন সিটি আমার কাছে একেবারেই ফালতু লাগছে। বাকি সবগুলো ঠিকাছে।
দি পাবলিক এনিমি দেখছেন ? ক্লসিক জিনিস
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৬

লেখক বলেছেন: আমি জানতাম কেউ না কেউ এই প্রশ্নটা করবে, শেষ পর্যন্ত বিমা ভাইই করলেন। যাউকগা, খুব সম্ভবত টারান্টিনো কি বুঝাইতে চাইসে এইটা আমি ভালো মতন বুঝি না। কারণ পাল্ড ফিকশন আমার দেখা সেরা ওভাররেটেড মুভির লিস্টে থাকবে। পাল্ড ফিকশন খারাপ লাগসে সেইটা বলবো না তবে এই মুভির রেটিং ৯ এর উপর কিভাবে হয় তা আমি জানি না। বোঝার জন্য আমি বসে বসে টারান্টিনোর সবগুলা মুভি দেখছি এবং এই সিদ্ধান্ত নিসি যে টারান্টিনো কি বলতে চাচ্ছেন সেইটা বোঝার মতন ঘিলু আমার নাই। তবে রিজারভয়ার ডগস দেওয়া উচিত ছিল এবং দিয়ে দিচ্ছি

১৮. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:১৭
শরীফ উদ্দীন বলেছেন: বস একখান কামের কাম করছেন। তবে যদিও ম্যাক্সিমাম দেখা, তবে অদেখা গুলির নাম জানলাম। কইষ্যা পিলাচ
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: কারওয়ান বাজারের ফ্রেশ ধইন্যা!

১৯. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২১
শরীফ উদ্দীন বলেছেন: ফাও ডাউনলোড লিংক দিতে পারলে ভাল হইত।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: এইডা একটা বিরাটতম সমস্যা। আমি নামাই হয় টরেন্ট দিয়া নয় আমার রেপিডশেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট দিয়া। এখন আপনে কোন্টা চান কন।

২০. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:২৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: তোমার এই পোস্ট টা দেখে লগইন করলাম। আপাতত পর্যবেক্ষণে রাখলাম। পরে বিস্তারিত আলাপ করব। হাল্কার উপর পাতলা দৌড়ের উপ্রে। এক-দুটা দেখিনি মনে হয়। পাল্প ফিকশান কে দেখলাম না যে? গডফাদার আমার দেখা সেরা মুভি সব কিছু মিলিয়ে। পোস্টে প্লাস।
০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৪

লেখক বলেছেন: পাল্প ফিকশন আমার খারাপ লাগসে তা না, কিন্তুক অতটা ভালোও লাগে নাই যে এর রেটিং আমি কখনো ৮.৯ দিবো। হইতে পারি আমি টারান্টিনোর স্টাইলই বুছি না - কারণ কিল বিল দুইটা, রিজারভয়ার ডগস, ডেথ প্রুফ আর পাল্প ফিকশন সবগুলা দেইখাই আমার ওভাররেটেড মনে হইসে। আমি পরে পড়সি যে টারান্টিনো সবসময় অন্য একটা ক্লাসিক স্টাইলকে রিক্রিয়েট করবার চেষ্টা করে সবসময় - কিন্তু ব্যাখ্যা পড়েও ভালো লাগে নাই। বিশেষ করে পারফিউমের রেটিং যখন ৭.৫ তখন কিভাবে পাল্প ফিকশন ৮.৯ তা আমি বুঝি না। এইটা আমার অক্ষমতা।

অফটপিক: দেশে কবে আসতাছেন? আপনি আসলেতো বুয়েটিয়ান ব্লগারদের একটা আড্ডার আয়োজন কর্তে হয়। মানে আপনে সময় দিতে পার্লে।

০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৫

লেখক বলেছেন: অতি অবশ্যই।

২২. ০৩ রা জুলাই, ২০০৯ বিকাল ৫:৫১
অপরিচিত_আবির বলেছেন: রিজার্ভয়ার ডগস লাগায়া দিলাম
২৩. ০৩ রা জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬
হাসান মাহবুব বলেছেন: হায় হায় Goodfellas কই? Pulp fiction কই? :(
০৩ রা জুলাই, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: গুডফেলাস আসেতো, খেয়াল করেন নাই মনে অয়। আর পাল্প ফিকশ ক্যান নাই সেইটা উপ্রে একবার কইসি আর কইতে পারুম না।

২৪. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:৫৪
অপরিচিত_আবির বলেছেন: লা হাইনে যোগ করে দিলাম। ভুলে গিয়েছিলাম।
২৫. ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১১:৫২
ঘাসফুল বলেছেন: প্লাসাইলাম.... কমেডির কি হৈলো ?
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: আরেকটু ওয়েট করেন

২৬. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৪০
অমিতাভ অধিকারী বলেছেন: অপরিচিত_আবিরকে ধন্যবাদ জানাই এমন পোস্টগুলোর জন্য। যদিও এইসব মুভির অনেকগুলোই দেখা ছিল। তবে না দেখা মুভির সূত্র পাওয়ার জন্য কৃতজ্ঞতা রইল। আশা করি সামনের দিনে আরও নানা ক্যাটাগরির মুভির তালিকা পাব।

++++++++
০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ৩:৫০

লেখক বলেছেন: অবশ্যই পাবেন অমিতাভদা। দরকার হলে আপনার ুরমে গিয়া দিয়া আসবো।

২৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৬:২৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আগে অফটপিকের জবাব দিই। দেশে এলে বুয়েটে তো অবশ্যই আসবো, অবশ্যই। আসতেসি ১৫ জুলাই। আড্ডা দেবার, তোমাদের সাথে সময় কাটাবার সময় অবশ্যই হবে, কি বল! আয়োজন করে ফেলো।

এবার টারান্টিনোর কথা বলি। কিলবিল আমার কাছে একটুও ভালো লাগেনি। তোমার ভালোলাগার মুভির লিস্ট করেছ, অবশ্যই তোমার ভালোলাগাকে সন্মান জানাই। পাল্প ফিকশনের কথা বললাম, গ্যাংস্টার মুভির কথা বললে এটার নাম আমার মাথায় চলে আসবে তাই। টারান্টিনো তার সব কিছুকে অন্যরকমভাবে দেখবার জন্যে পরিচিত বেশি। পারফিউমের রেটিং ওরকম হওয়ার পেছনে কারণ মনে হয় অনেকের কাছে মুভিটা হয়ত একটু ফ্রিকি মনে হতে পারে। আমার মনে হয়।
০৪ ঠা জুলাই, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: হুম আপনার কথা মাথা পেতে নিলাম।

২৮. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১২:১৬
অপরিচিত_আবির বলেছেন: আনটাচেবল দিতে ভুলে যাওয়ায় আন্তরিকভাবে দুঃখিত। দিয়ে দিলাম।
২৯. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১২:৫১
অপরিচিত_আবির বলেছেন: আরো আপডেট, মিলারস ক্রসিং যোগ করলাম।
৩০. ০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ১:৫৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: আপডেট চলুক। আমি সেদিন একটা ফ্রেঞ্চ মুভি দেখলাম, ক্রাইম ফিল্ম। নাম রিফিফি(Rififi)। তোমার এ ক্যাটাগরিতে পড়তে পারে। অনেক আগের মুভি। দেখতে পারো। টরেন্ট আছে কীনা জানিনা। আমার এক ইটালিয়ান বন্ধুর কাছ থেকে পাওয়া।
০৪ ঠা জুলাই, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: আরে আচ্চার্য!! আমি রিফিফি নামাইতে কাইলকা কেবল দিচ্ছি !

৩১. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৭
শওকত হোসেন মাসুম বলেছেন: বড্ড দেরীতে দেখলাম পোস্টটা। সরাসরি প্রিয়তে
০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: বলেন কি! এইটাতো অ্যাওয়ার্ড পাওয়ার মতো সম্মান!

৩২. ০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩
অপরিচিত_আবির বলেছেন: ইন ব্রুজ যোগ করলাম।
৩৩. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৩
ফারহান দাউদ বলেছেন: একটা একটা কইরা আসি।
পাল্প ফিকশন আমার সবচেয়ে ফেভারিট ম্যুভিগুলির একটা, টারান্টিনোর একটা স্টাইল আছে, মাকড়সার জালের মত কাহিনী অনেকদিকে ছড়ায়া দিয়া সবশেষে সেন্টারে নিয়া আসা, জটিল লাগে।
সিন সিটিরে আমি রেটিং দিসি ১, এতই জঘণ্য লাগসে। এইটারে গ্যাংস্টার ম্যুভিও কি বলা যায়?
ইন ব্রুজেস মোটামুটি, চলনসই লাগসে।
দ্য সেইন্ট দারুণ, ভল কিলমার ভাল দেখাইসে।
গ্যাংস্টার ম্যুভির শেষ কথা গডফাদার, এর উপরে কথা নাই। তবে পাচিনো আর ডি নিরো থাকা মানেই জোশ কিছু। ডনি ব্রাসকোতে মনে হইসে পাচিনোর সামনে পইড়া জনি ডেপ পুরাই কাঁচুমাচু, নাইলে আরেকটু ভাল লাগতো।
কয়েকটা দেখি নাই, দেখতে হবে।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: আমি উল্টা দিক থেকে আগাই
ডনি ব্রাসকোর ব্যাপারে একবারে আমার মনের কথা বলসেন। ডেপ ভালো অভিনেতা হলেও ঐখানে মনে হচ্ছিল রয়েল বেঙ্গলের পাশে বিলাই।
গডফাদারের কথা আলাদা করে বলার প্রয়োজন নাই। আর পাচিনো যেইখানে আছে সেইখানে আমি আছি, বিশেষ করে পাচিনো আর ডি পালমা - এইটা হলো চরম গ্যাংস্টার মুভির অব্যর্থ ফরমুলা। এইজন্যই স্কারফেস আর কার্লিটোস ওয়ে লিস্টে আগে আগে।
সেইন্ট খুব একটা ভালো লাগে নাই। হয়তো স্কারফেস দেখার পরপর দেখসিলাম বলেই।
ইন ব্রুজেস এর ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন এবং স্টোরিলাইন দারুণ লেগেছে।
মজার কথা হল টারান্টিনো রড্রিগেজ জুটির ছবিগুলানের মাঝে সিন সিিটই ক্যান জানি প্রথমবারেই বেশ ভালো লাগছে। মেকিংটা পুরাই অন্যরকম, গ্রাফিক নভেলের থেকে মুভি তৈরী হলে যেমনটা হওয়া উচিত।
রিজারভয়ার ডগস, পাল্প ফিকশন খারাপ লাগসে তা না। কিন্তু চরম লাগে নাই। ৮.৮ ও মনে হয় নাই।

৩৪. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:২২
অপরিচিত_আবির বলেছেন: ফারহান ভাই বুয়েটিয়ান ব্লগারদের একটা আড্ডা আয়োজন করতে চাচ্ছি। দ্রুত আপনার মতামত জানান।
৩৫. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ১:৩৩
ফারহান দাউদ বলেছেন: মন্ঞ্চে যখন কাজ করতাম আমাদের একটা জিনিস বলতো, যে কোন নাটকে খুব ভাল অভিনেতার সাথে খারাপ বা নতুন অভিনেতা দিলে পুরাটাই মার খায়, এমনকি খারাপের সাথে খারাপ দিলেও বরং ভাল, ডনি ব্রাস্কো দেখে সেইটাই মনে হইসে। টারান্টিনোর কাজকারবারই এমন, কোনটা কার ভাল্লাগবো বুঝা মুশকিল, ডেথ রেস দেইখা যেমন পিটাইতে ইচ্ছা করসে।

আড্ডা হইলে তো থাকমুই, বেকার থাকলে আর তো কাজকর্ম নাই।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: টারান্টিনোর আল্টিমেট উদ্দেশ্যটাই আমি ধরতে পারি না, এই জন্যই হয়তো ভালো লাগে না। কে জানে।
যাউকগা, আপনে বিটিভির আড্ডার খবরে জানান দিয়া দ্যান আমরা আইতাসি।

৩৬. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:২৯
অদ্রোহ বলেছেন: একটা আড্ডা হওয়া আসলেই দরকার ,মেহরাব ভাই,ফারহান ভাই এবং বাকি সিনিয়র ভাইরা যদি একটু আওয়াজ দিতেন কিভাবে কি করা যায়।
৩৭. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৩৭
ফারহান দাউদ বলেছেন: যে কোন শুক্রবার , আমার যে কোনদিনই চলে কিন্তু অন্যরা তো বেকার না।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: পরীক্ষাতো পিছাবেই সামনে। দেখি আমরা সিউল রায়হান, কলুর বলদ, মুক্ত বয়ান, ভাঙা পেন্সিল - মানে যাদের যাদের ব্যক্তিগতভাবে চিনি তাদেরকে বলি। আপনিও আপনার বুয়েটিয়ান ব্লগার সার্কেলে জানান দেন।

৩৮. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৪২
অদ্রোহ বলেছেন: ফারহান ভাই,আপনি একটু বড় ভাইদের সাথে কথা বলে জানান সবাই রাজি কিনা ,আমরা ততক্ষণ এদিকটা দেখি।
৩৯. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৫
অন্যরকম বলেছেন: মাইকেল স্করসিসের দ্য ডিপারটেড কেমন লাগছে?
০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৫১

লেখক বলেছেন: ডিপার্টেড দিতে ভুইলা গেসি, সরি বস।

০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: দিলাম ডিপার্টেড, ঐটা আমার ডিটেকটিভ লিস্টিতেও ছিলো।

৪০. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: সিটি অব গড ................ একদম সেইরকম
গডফাদার -২ : .............. টাশকি
গডফাদার -১ : .............. ব্যাপক
গুড ফেলাস : ................ ঠান্ডা মাথায় এত খুনাখুনি !! ভাল্লাগসে

ইন ব্রুজেস : ............. লোকেশন , মিউজিক ভাল খুবই , কিন্তু অনেক ওভাররেটেড মনে হয়েছে । আমার ডার্ক কমেডি জিনিসটা একটু স্যুট করে কম

আনটাচেবলস : আমি পুরাই পাংখা হয়ে গেছি , পুরাই
রোড টু পার্ডিশন : মেকিং ভাল , কিন্তু কাহিনী টানে নাই
স্কারফেস : নাহ , এইটা নিয়ে বলার মত যোগ্যতা নাই
পাল্প ফিকশন : :( , এইটা ভাল লাগাতে পারলামই না !!
সিন সিটি : অনেকের মুখে খারাপ শুনে ভয়ে দেখি নাই , শুনেছি যে এটা বড় পর্দায় দেখার সিনেমা , পিসিতে দেখলে মেজাজ খারাপ হতে পারে
স্ন্যাচ : হমমম , ক্যাচ করতে প্রোবলেম হচ্ছিল , তাই মনে হয় একটু .........
ইউজুয়াল সাসপেকট : শুরুতেই আন্দাজ করে ফেললাম যা , তাই হইল , তাই হতাশ । মুভি হিসেবে নিঃসন্দেহে দারুণ


কার্লিটো'স ওয়ে দেখেছি , চরম । বাকিগুলো দেখি নাই

চমৎকার লিস্ট
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: যাক অন্তত আপনি পাল্প ফিকশনের পক্ষে বলেন নাই! এক্ট অন্তত সাপোর্ট পাইলাম।
ডার্ক কমেডি আমারো খূব একটা স্যুট করে না, যেমন করে নাই নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। মুভিটা খুবই ভালো লাগছিল, কিন্তু শেষ পর্যন্ত যে কি হল, আর নো কান্ট্রি ফর ওল্ড ম্যানই কেন নাম বুঝতে পারলাম না ভালোমতন।

৪১. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: ওহহহ , লিওঁর কথা বলতে ভুলে গেছি । এটা মিস করা অপরাধের পর্যায়ে পড়ে
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:২০

লেখক বলেছেন: অবশ্যই। এইটা নকল করে আবার বলিউডের গাধা গুলা একটা ছবি বানাইছিলো "বিচ্ছু" নাম। মুভি দেখি নাই আল্লার শোকর, গান-আর নাচ টিভিতে দেইখাই আমার চোখ সিথির মাঝখানে ঢুকে গেসে। কি ছবিরে কি বানাইসে ওরাই জানে।

৪২. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৩৭
ফারহান দাউদ বলেছেন: আমার বন্ধুবান্ধবদের মাঝে ব্লগার কম, মেহরাব আর সীমান্ত, আর হিমালয়ের সাথে আমার যোগাযোগ না থাকলেও তোমরা তো পাবাই। শুক্রবার হইলে মনে হয় কেউ আপত্তি করবে না। চামে একটা অফটপিক কথা কই, পরীক্ষাটা পিছায়ো না রে ভাই, এইটা একটা অভিশাপ, পরে টের পাবা। আমি নিজে বরাবর পরীক্ষা পিছানির মিছিল করসি কিন্তু এখন জানি কাজটা ভয়াবহ, প্রাইভেটের পোলাপান গুলি একটা টাইম অ্যাডভান্টেজ পায়া যায়, বাইরেও সমস্যা হয়।

বিচ্ছু লিওঁর নকল? ইয়াল্লা!!! ঐটা ১৫ মিনিট দেইখা তো লিওঁ দেখমু কিনা তাই নিয়া চিন্তায় পড়লাম:|
সিটি অভ গডস দেয়ার লাইগা মেহরাবরে ম্যালা তেল দিসি, তার নিজের তেল বাড়সে তাই আমারে এখনো দেয় নাই।
০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪২

লেখক বলেছেন: আরে ফারহান ভাই পরীক্ষা পিছানি কি আমাদের - মানে আমজনতার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে নাকি? লীগের পোলাপানের যে দাপট দেখতিসি তারাতো এখন ডিএসডাব্লু স্যারের মাথার ওপরও ছড়ি ঘোরাচ্ছে। আর তাছাড়া আমি যতদূর জানি ০৪ ব্যাচই চাচ্ছে পরীক্ষা পিছাক, কারণ তাদের একমাস ব্যাপী বিদায় অনুষ্ঠানসূচী নাকি নয়তো শেষ করা যাবে না। সেই দিন শুনলাম ০৪ এর কয়েকজন ভাইয়া ঈদের পর পরীক্ষা দেবার চিন্তাভাবনা করতিসেন!! এইরাম চলতে থাকলেতো বুয়েটেই বিয়াশাদী কইরা স্থায়ী আস্তানা গাড়ার মতো টাইম হইয়া যাবে।
আপনি আপনার ব্যাচের মাঝে জানায়া দেন। আর আপনি যেহেতু প্রাচীন ব্লগারদের একজন, তাই সবাইকে জানান দিয়া একটা পোস্ট দ্যঅন। পাব্লিক রিঅ্যাকশন দেখলেই আমরা নেক্সট অ্যাকশন নিমু।

৪৩. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৮
ফারহান দাউদ বলেছেন: অনুষ্ঠান কইরা বালটা হইবো, পলিটিক্যাল পোলাপানের লগে আমরা গাধারা সবাই নাচি, পরে তারা লাভের গুড় খাইলেও বাম্বু যায় পোলাপানের। আমার বাপ রিটায়ার কইরা গেসে, দেড় বছরের ধাক্কা না খাইলে বাপে রিটায়ার করার আগেই কোথাও দাঁড়াইতে পারতাম, এখন লেজে আগুন নিয়া দৌড়ানি লাগতাসে। যাকগা, বাঙ্গালির শিক্ষা হয় না, এমনেই চলবো, তবে নতুন পোলাপানের হাবেভাবে মনে হইসিলো ওরা আমাদের চেয়ে সিরিয়াস।

বলোগে বুয়েট নিয়া লুকজনের একটু অ্যালার্জি আছে, অন্য ভার্সিটির ১০ জন আলাপ করলে সমস্যা নাই কিন্তু বুয়েট কইলেই ক্যান জানি সবাই ভাবে ভাব দেখানির চেষ্টা, এই লাইগা পুস্ট দিবার চাই না। ভূত থেকে ভূতেই ভাল মনে হয়, যে কয়জন আছে সবাই মোটামুটি চেনা, মুখে মুখে ফোনে ফোনেই হয়া যাওয়ার কথা।
০৭ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: এইটা অবশ্য ঠিক বলছেন। ভুত থেকে ভূতেই হোক তবে। কিন্তু বুয়েটিয়ান গ্রুপে কিন্তু একটা পোস্ট দেওয়া যেতে পারে। ভেবে দেখেন।

৪৪. ০৭ ই জুলাই, ২০০৯ রাত ৩:৪৮
মেহরাব শাহরিয়ার বলেছেন: বুয়েটের চক্র :)
একটা মহাগ্যাঞ্জাম আসা পর্যন্ত অরাজকতা চলিতে থাকিবে ,তারপর দুই টার্ম নতুন কিছু নিয়ম , শান্তি আর শান্তি । তারপর আবার হালকা আবদার ........ পরের বার মামা বাড়ির আবদার , এরপর রীতিমত মারামারি ..... গ্যাঞ্জাম

০৭ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: আরে এইবারতো রাজনিতি ওপেন বুয়েটে, এই সিজনে কি হয় খালি দেখেন। এখনি লীগের যে নাচানাচি, ওরে মারে তো তারে ধরে। সেইদিন ল্যানে কাউন্টার স্ট্রাইক খেলার সময় এক জুনিয়র পোলা লীগের একটারে পচাইসে। আর যায় কোথায় ডাইকা আইনা মাইর। অথচ ঐ পোলার জানার কোন উপায় ছিল না যে এইটা সিনিয়র ভাই। তাইলে বোঝেন এখন বুয়েটের অবস্থাটা। আল্লা আল্লা করে পাশ করে যাই। নেহাৎ রুমে একখান জলজ্যান্ত লীগ নেতা আছে তাই বিভিন্ন দিক থেকে ভরসায় আছি।

৪৫. ০৭ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৭
সৌম্য বলেছেন: হা হা হা গডফাদাররে একনাম্বারে না রাইখা লিস্ট করার উপায় নাই।
০৭ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৪২

লেখক বলেছেন: কথা সত্য কারণ উনি আমারে এমুন এক্টা অফার দিসে যেইটা আমি রিফিউজ কর্তে পারি নাই!!

৪৬. ০৭ ই জুলাই, ২০০৯ সকাল ৮:০৫
ফারহান দাউদ বলেছেন: বুয়েটের লীগ নেতারা যে আজকাল নিজেরে ডন কর্লিয়নি মনে করে সেইটা অবশ্য জানি, খানিক ঠ্যালা আমার উপর দিয়াই গেসে কিনা।
০৭ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: আরে অন্য কোন জায়গায় বেইল নাই তো। কি করবে, শিয়াল রাজা হয়েই থাকতে হবে। ছাত্র ফ্রন্টও বেশ সক্রিয় কিন্তু কাজের সময় গিয়ে কারো পাত্তা পায় না আর কি।

০৯ ই জুলাই, ২০০৯ রাত ১:৩০

লেখক বলেছেন: কানা বাবাকে ধন্যবাদ, অন্য পোস্টগুলাও দেইখেন না দেখা থাকলে।

৪৮. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৩
মরি-নাই বলেছেন: ভীষন ভালা হইছে। অনেক ধইন্যা এমন পোস্টের লাইগা।
০৯ ই জুলাই, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: সব গুলা মানে পাঁচটাই দেইখেন।

৪৯. ০৯ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪১
অপরিচিত_আবির বলেছেন: যোগ কর্লাম অ্যামেরিকান হিস্টরি এক্স
৫০. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৬
আসফাকুল আমিন বলেছেন: অবশেষে আপনার ব্লগে কমেন্ট করলাম । ( ভূতুড়ে কোনো =p~ :-P কারণে মনে হয় আপনার ব্লগে কমেন্ট করা হইত না । আজব অথচ আপনার 3 টা পুষ্ট আমার প্রিয়তে) যাই হোক আসল কথা হইল পাল্প ফিকশন দেকলে আমার হাসি পায় । জিম ক্যারির কমেডি মুভি দেইকাও আত্ত হাসি নাই । আমার হিউমারে মনে হয় পরবলেইম আছে । :-B :-B আফনে কি কন ?
১২ ই জুলাই, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: টারান্টিনোর ছবি বোঝার লাইগা আমার আপনার মতো মানুষের আলাদা করে কোর্স করা উচিত। ;)

৫১. ৩১ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৪
শূন্য আরণ্যক বলেছেন: এই লিষ্ট টা জোস হৈসে ।

+++++++

সিটি অফ গড -- অনেকবার হাতের কাছে পাইয়াও দেখি নাই ।

বাকি সব কম পড়সে ।
৩১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: এইটার সিকুয়েল সিটি অফ মেনটা বেশি উপাদেয় না হৈলেও সিটি অফ গডস কিন্তু ফরয ছবি, কাজেই মিস দিয়েন্না।

৫২. ২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪১
আসফাকুল আমিন বলেছেন: Snatch দেইখা ব্যয়াপোক হাসছি ......... একেকজনের জোকারের মত ভাব সাব
২১ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: লক স্টক দেখছো নাকি? একইরকম মজার

৫৩. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬
সুদীপ চৌধুরী বলেছেন: La Haine এবং Miller's Crossing এই দুইটা ছবি দেখি নাই।

গডফাদার 1 এর উপরে আসলে আর কিছুরে রাখা যায় না। এর পরে Eastern Promises এবং Reservoir Dogs এই দুটোর নাম বলবো। Goodfellas কে 8.8 রেটিং দেয়ার তীব্র বিরোধিতা জানাই।

এই পোস্টে আমার দুইটা অসম্ভব প্রিয় ছবি আছে, যাদের কোনটাকেই আমি ঠিক মাফিয়া মুভি বলি না। গ্রাফিকস্ নভেলের উপর যে গ্রুপটা কাজ করে - ফ্রাঙ্ক মিলার, কুইনটেন টেরেনটিনো, রবার্ট রড্রিগেজ এদের আমি খুবই ভালা পাই। আর অন্য ছবিটাকে আমি কমেডি বলবো। ক্রুয়েল কমেডি হা হা হা...
৫৪. ১০ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৭
একলব্য১৯৭১ বলেছেন: বস একটা অপরিচিত কিন্তু খাঁটি মাফিয়া মুভির নাম কই-এন্ডি গার্সিয়া নায়ক এইটার-"থিংস টু ডু ইন ডেনভার হোয়েন ইউ আর ডেড"।দেইখা কইয়েন কেমন লাগছে।ঠকবেন না কথা দিতেছি।
৫৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৪
বিডি আইডল বলেছেন: রুবাইয়াতের পোষ্টে Rififi এর কথা আসছে....এটাকে হেইস্ট মুভির লিস্টে ১ নম্বরে ধরা হয়...দুস্কের কথা হইলো অনলাইনে এটা পাওয়া মুশকিল

....তোমার পোষ্টগুলা আমার চোখে কম পড়ে ক্যান...পোষ্টের টাইমিং এর কারণে মনে হয়..

কিপ ইট আপ
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: রিফিফি আমি নামায়া ফেলসি অলরেডি, সাদাত ভাই বলার সাথে সাথেই। রেপিডশেয়ার থাকায় বিশাল সুবিধা।

আমার টাইমিং কিন্তু সবই গভীর রাত্র, কাজেই ... ;)

৫৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:২৪
বিডি আইডল বলেছেন: ঘাটাঘাটি করে রিফ্ফির একটা মেগা লিংক পেলাম ফরাসীতে...

http://megaupload.com/?d=XOFR8DKC

আমি ডাউনলোড করছি এখন....

-----------

সিটি অব গড একেবারেই অন্যরকম একটা মুভি....সিন সিটি কেন যেন পছন্দ না....

পাল্প ফিকশন আমার কাছেও আহামরি লাগে নাই...গড়পড়তা মুভির চেয়ে ভালো এতটুকুই মনে হইছে
৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৩

লেখক বলেছেন: সিন সিটি ভালো লাগচে ভিজুয়াল স্টাইলের জন্য প্রধানত, আর পাল্প ফিকশন হয়তো খারাপ লাগতো না যাদ না রেটিংয়ের দিকে নজর পড়তো।

৫৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:২৩
সর্বদাবেলায়েত বলেছেন: জটিল, অতি জটিল তালিকা। ধন্যবাদ
১৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: আপনাকেও

৫৮. ২৬ শে আগস্ট, ২০১০ রাত ১০:২১
Neelpoddo বলেছেন: একেবারে সব কমন পড়েছে। হিট,ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকা,আমেরিকান গ্যাংস্টার,ডিপার্টেড,সোৎসি,পাল্পফিকশন,পাব্লিক এনিমি বাদ গেছে।এইচবিও তে আরেকটা মুভি দেখাতো মেক্সিকান।ট্রুপা দি এলিটা।আমার অনেক ভাল লেগেছে।দেখতে পারেন।এল এ কনফিডেনিন্সিয়ালকে গ্যাংস্টার মুভি বলা যায় কি? যদি যায় তবে এটিও রাখতে পারেন।
৫৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information

 

মোট সময় লেগেছে ১.০৫২৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অলস কাকতাড়ুয়া ... কারো সাথে কথা বলি না ... কোথাও যাই না ... এমনকি জোর হাওয়াতেও নট্ নড়ন-চড়ন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ