আমার প্রিয় পোস্ট

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

আমার দেখা সেরা পলিটিকাল/কর্পোরেট ড্রামা

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৫

শেয়ারঃ
0 1 0

পলিটিক্যাল ড্রামা দেখার ব্যাপারে আমার আবার একটু শুচিবাইয়ের মতন ছিল। হাজার হইলেও বাংলাদেশের পলিটিশিয়ানরা প্রতিনিয়ত যে খেল দেখাচ্ছেন তার তুলনায় বিদেশী চলচিত্রকাররা তো নস্যি। যাহোক তবুও শেষ পর্যন্ত যতগুলো পলিটিক্যাল ড্রামা দেখেছি তার প্রতিটিই দারুণ উপভোগ করেছি। আজ সেগুলোরই একটা তালিকা।

আগের পোস্টগুলো
যেসব ছবি হৃদয় ছুঁয়ে গিয়েছিল
আমার দেখা সেরা গ্যাংস্টার মুভিগুলো
আমার দেখা সেরা ডিটেকটিভ মুভিগুলো
আমার দেখা সেরা সাইকোলজিকাল থ্রিলার/ড্রামা
আমার দেখা সেরা ফিকশন মুভিগুলো



Das Leben der Anderen(2006) IMDB rating: 8.5 Directed By: Florian Henckel von Donnersmarck




Good Bye Lenin(2003) IMDB rating: 7.8 Directed By: Wolfgang Becker




Wag the Dog(1997) IMDB rating: 7.0 Directed By: Barry Levinson


Frost/Nixon(2008) IMDB rating: 8.0 Directed By: Ron Howard




All The President's Men(1976) IMDB rating: 8.0 Directed By: Alan Pakula



JFK(1991) IMDB rating: 8.0 Directed By: Oliver Stone




Crash(2004) IMDB rating: 8.1 Directed By: Paul Haggis


Last King Of Scotland(2006) IMDB rating:7.8 Directed By: Kevin Macdonald

Munich(2005) IMDB rating: 7.8 Directed By: Stephen Speilberg




A Mighty Heart(2007) IMDB rating: 7.0 Directed By: Michael Winterbottom



Constant Gardener(2005) IMDB rating: 7.7 Directed By: Fernando Meirelles


Syriana(2005) IMDB rating: 7.2 Directed By: Stephen Gaghan





Erin Brockovich(2000)
IMDB rating: 7.2
Directed By: Steven Soderbergh


 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): চলচ্চিত্র দেখা ;
প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র চঞ্চরী  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: দেইখ্যা নিয়েন

২. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪২
কানা-বাবা বলেছেন: এই লিস্ট থেকে মাত্র তিনটি দেখেছি - Munich, The Constant Gardener, Syriana।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আয় হায় ভালাগুলাই মিস করসেন।

১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: মাত্র ৫০% এই এ+ এর জামানায় একখান বি পাইলেন?? এইটা কিসু হইল?

৪. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৩
আকাশ_পাগলা বলেছেন: আপনি ত অনেক মুভি দেখেন।

ভিনটেজ পয়েন্ট দেখছেন ??? অসাধারণ মেকিং। কাহিনী তেমন না, তবে, মেকিং চরম। পলিটিকাল ড্রামা কীনা জানিনা, তবে পলিটিক্স ত ছিলই।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৮

লেখক বলেছেন: ভ্যানটেজ পয়েন্ট এর মেকিং খুব ভালো লাগসে, তবে ঐটার প্রধান জানরা মনে হয় থ্রিলারই হবে।

-----------------------------

গতকাল পরীক্ষা পিছাইছে এই খবর পাইয়া টানা চারটা মুভি দেখলাম নয় ঘন্টা বসে ....

৫. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:১১
জুমানজি১১ বলেছেন: Crash আমার লাইফে দেখা অন্যতম সেরা মুভি গুলার এক্টা...তবে আমার মনে হইসে এটা আপনার শ্রেনিবিভাগ অনুসারে ''হৃদয় ছুয়ে যায়'' এই ক্যাটাগরী তে বেশী যায়।

Frost/Nixon ভাল লাগেনাই...কারন Frost চরিত্র টা বেশী ম্যাড়ম্যারে হয়ে গিয়েছে...অভিনেতাটির অভিনয় ও তাই ভালো লাগেনি...কিন্তুক Nixon এর অভিনয় অসাধারন হয়েছে along with Kevin Bacon.

A mighty heart চমতকার মুভি।

Syriana ভাল লাগে নাই...oscar পাওার পর ওইডা দেখতে নিসিলাম...মাগার মনে হয় বুঝি নাই দেখে ভাল্লাগেনাই।

বাকিগুলা waiting list এ আসে।

তবে Blood Diamond না দেখে আমি একটু বিস্মিত হয়েছি বলতে পারেন। তারপর Erin Brokovich কে কি political বলা যায়? তাহলে ওইটাও রাখা যেতে পারে লিস্ট এ। আর কিছু আছে মনে পরছেনা এখন।

ধন্যবাদ।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: এরিন ব্রকোভিচের কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। জুলিয়া রবার্টসে মুগ্ধ আমি তখন থেকেই।

১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ব্লাড ডায়মন্ডের ব্যাপারে আমি চিন্তা করতিসি আর ক্র্যাশ রেসিজম নিয়ে হইলেও সেটাও কিন্তু একটা পলিটিক্যাল ইস্যু হিসেবেই মুভিটা তৈরী করা হয়েছে। সেই বিবেচনায় রাখছি। এখন গ্রেট ডিকটেটর দেখতিসি। আশা করি এইটাও এই লিস্টে চলে আসবে।

৬. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:১৮
হোরাস্‌ বলেছেন: ক্রাশ ছবিটাকে আমিও পলিটিকাল ড্রামার গ্রুপে ফেলব না। তবে ছবিটা অসাধারণ এ ব্যাপরে দ্বিমত নাই। এটা ছাড়া ৬ টা কমন পড়েছে। সেগুলোর ব্যাপারে একমত।
১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১:০০

লেখক বলেছেন: ভালাই কমন ফেলসেন পরীক্ষা পাশ কইরা যাবেন।

৭. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৭
হাসান মাহবুব বলেছেন: Crash political drama na. etar main theme racism. Good bye Lenin dekhsi. awesome. bakigula ektao dehinai. Munich koyekdin age akzon gift korse. dekha hoitasena. The lives of others kinsilam, magar haray felsi :(

Ei side taay ami dhora khailam. kono movie refer korte partesina. political drama dekha hoise kom. Tobe media politics niya toiri The Insider dekhte paren.

Er ager post e koyekta chobi refer korsilan, dekha hoise oigular ektao?
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৬

লেখক বলেছেন: বস ডেড ম্যানস শু নামাচ্ছি, আজকে রাতেই নেমে যাবে। একটু আগে স্পিরিটিডে অ্যাওয়ে শেষ করে এখন গ্রেট ডিকটেটর দেখতিসি।

৮. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৩
শূন্য আরণ্যক বলেছেন: আমার ৭ টা কমন পড়ছে

তবে ফ্রষ্ট /নিক্সন ও পলিটিক্যাল ড্রামা না ।
বায়োগ্রাফিমূলক বলা যায় ।

ক্রাশ তো না-ই ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

@হামা: লাইফ অফ আদারস না দেখলে গ্রেট মিস!!

লাইফ অফ আদার পলিটিক্যাল অপ্রেশন নিয়া ছবি ।

পোষ্টে +
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৯

লেখক বলেছেন: ফ্রস্ট/নিক্স কেন বায়োগ্রাফিমূলক হবে? এখানেতো কারো জীবন আর কাজের প্রতি কনসেনট্রেট করা হয় নি। এই ছবির মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনাগুলোর একটিকে ফোকাস করা। আর ক্র্যাশের ব্যাপারে উপ্রে জুমানজি১১ কে বলসি।

-----------------------------------------

লাইভস অফ আদারসের ব্যাপারে আমারো একই মত। এইটা আর গুড বাই লেনিন দুটোই পূর্ব বার্লিনের জন্ম পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরী্।

৯. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩৬
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: গুডবাই লেলিন ছাড়া কোনটাই দেখি নাই।
সিনেমা দেখার অত টাইম পাই না।
১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: কন্কি? আমিতো সময়ের অভাবই পাই না ...

১০. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৪
অপরিচিত_আবির বলেছেন: এরিন ব্রকোভিচ যোগ করলাম।
১১. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:০৭
শূন্য আরণ্যক বলেছেন: আসলে মুভি গুলারে এমন কোন ট্যাগের আন্ডারে নেয়া মুশকিল ।

একেকজন একেক সেন্সে বিচার করে।

ধরা যাক গডফাদার ; -- ক্রাইম ড্রামা । তবে শুধু এইটা বল্লে এটা আসলে ফ্রেমের ভিতর পড়ে যাবে ।
গডফাদার নিজেই একটা আলাদা বিভাগে জায়গা নিতে পারে ।
যেমন সাইকোলজিক্যাল , ফ্যামেলী পলেটিক্স, আমারেকা ইন ফোর্টিজ এন্ড ফিফটিজ ।

কনস্টেন্টট গার্ডেনাররে প্রেমের ছবি বলাটা ভুল হবে না ।

ওয়েগ দ্য ডগ রে কমেডি-স্যাটায়ার বল্লেও ভুল নাই ।

ক্রাশরে হিউম্যানিটি বিষয়ক ছবি বলাটাই শ্রেয় --( ভাল মুভি কিন্তু কেমনে অস্কার পাইলো সে এক রহস্য !)

লাইফ অফ আদারস রে পিউরলী সাইকোলজিক্যাল ছবিও বলা যেতে পারে ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

একটা ক্লাসিক কেস দেই --- দ্য ইংলিশ পেশেন্ট।

এটারে কোন ক্যাটাগরীতে ফেলা যায় ??

তাই আমার মনে হয় -- একই ছবি নানান ক্যাটাগরীতে যেতে পারে।
এবং যার যেই মেসেজ টা বড় মনে হয় -- বা যে অংশটুকু ভালো লাগে সে সেই ক্যাটাগরী ধরে ।

Click This Link

এই পোষ্টে নিজের বানানি কিছু ক্যাটাগরী এ্যাপ্লাই করসিলাম ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

মুভি বিষয়ক পোষ্টে ফেরত যাইতে ইচ্ছে করতাসে :)

১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: ইংলিশ পেশেন্টের কথা ভালো বলসেন। আরো আছে যেমন ১২ অ্যাংরি ম্যান, শশ্যাঙ্ক রিডেম্পশন এগুলোকেও দুম করে কোন ক্যাটাগরীতে ফেলা যায় না। তবে সব ছবিরই একটা মূল থিম থাকে যেটার ওপর ডিরেক্টর ফোকাস করতে চান, আমার মতে সেটাই হওয়া উচিত ছবির জানরা। তবে আমি ক্যাটাগরাইজ করি এইভাবে - কোন কোন ছবিগুলো আমার মনে একইরকম প্রভাব ফেলতে পেরেছে ? এই প্রশ্নটা করে।


মুভি বিষয়ক পোস্টে ফিরে যান না সমস্যা কোথায়??

১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: আমিতো বার্ন আফটার রিডিংও দিতে চাচ্ছি। এইটা কি এই ক্যাটাগরীতে পড়ে?

১২. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:১১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: এরিন ব্রকোভিচটাই দেখছি খালি, আর গডবাই লেনিন আছে, দেখি নাই।
১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৬

লেখক বলেছেন: এক্ষণি দেখ, কি হবে এত পড়াশোনা কইরা?

১৩. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:১৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: Wag the Dog ছাড়া বাকিগুলো দেখেছি ।

ঠিকমত যদি বলি , টাশকি খাওয়ার মত সবগুলোই । তবে , মুভিগুলো দেখার শর্ত আছে , ইতিহাস সম্পর্কে আগ্রহ থাকতে হবে , ব্যাকগ্রাউন্ড জানা থাকতে হবে । এইসবে আমার আবার প্রবল আগ্রহ । আমি এই পোস্টটা দিতে চেয়েছিলাম , তুমি দিয়ে দিলে :)

ব্যাপার না , আমি নন-হলিউড নিয়ে আরেকটা পোস্ট দিব । আর হ্যাঁ , ক্যাটেগরাইজ করা একটু কঠিন ,কিছু পলিটিকাল ড্রামা আর কিছু পিওর কর্পোরেট ক্রাইম ......... দু'টো ভাগ মনে হয় হওয়া উচিত ।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: হুমম কর্পোরেট ক্রাইম ভালো বলসেন - মাইকেল ক্লেইটন বা বার্ন আফটার রিডিঙ কোন ক্যাটাগরীতে যাবে বুঝতাসিলাম না, এখন মাথায় ঢুকল।

নন হলিউড নিয়ে তাড়তাড়ি পোস্টান, স্বাদ বদল করা জরুরী দরকার।

১৪. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:২৭
ফারহান দাউদ বলেছেন: বেশিরভাগই দেখি নাই। তবে এরিন ব্রোকোভিচ আর কন্স্ট্যান্ট গার্ডেনার কোনভাবেই পলিটিক্যাল ম্যুভি না, বরং এইগুলিরে "কর্পোরেট ক্রাইম" নামে আলাদা ক্যাটাগরিতে রাখার পক্ষপাতী। কনস্ট্যান্ট গার্ডেনার দেখে স্তব্ধ হয়ে গেছিলাম, এত অসাধারণ অভিনয় করসে রালফ ফিয়েনস, কষ্ট আর বিষণ্নতার ঐ অভিব্যক্তি অনেকদিন আমার মনে থাকবে। কর্পোরেট ক্রাইম ধারার আরেকটা ম্যুভি "দ্য ইনসাইডার", রাসেল ক্রো আর আল পাচিনো মিলে ফাটায়া ফেলছে, ২ জন সেরা অভিনেতা একতালে অভিনয় করলে কি হইতে পারে তার আদর্শ উদাহরণ।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: হ ইনসাইডার, ব্রকোভিচ, গার্ডেনার, মাইকেল ক্লেইটন এইগুলান নিয়া আরেক্টা ক্যাটাগরী বানানো উচিত ছিল। কিন্তু কি ক্যাটাগরী দিমু বুঝতেসিলাম না। মেহরাব ভাই জানায়া দিলেন ... জ্ঞানের আলোর সন্ধানে ছিলাম আর সাথে সাথেই Let there be light ... and light came ...

১৫. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:৪১
অপরিচিত_আবির বলেছেন: দাঁড়ান শিরোনাম চেঞ্জ কইরা দেই ...
১৬. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:৪৬
ফারহান দাউদ বলেছেন: পলিটিক্যাল ম্যুভিগুলা পক্ষপাত থাইকা পুরাপুরি বাইর হইতে পারে এমন বলি না। গুডবাই লেনিনে যেমন কম্যুনিজমরে বাঁশ দিসে, মিউনিখে বেশি সহানুভূতি দেখাইসে। আর আ মাইটি হার্ট তো ডাঁহা মিছা কথা সব, সিআইএ'র এজেন্ট ড্যানিয়েল পার্লরে মহান বানায়া হলিউড দেখাইসে যে ম্যুভি থাইকা শিক্ষা নেয়ার আশা না করাই ভাল।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: গুডবাই লেনিন থেইকা লাইভস অব আদারসে বেশি বাঁশ দিসে। অন্তত গুডবাই লেনিনে কমুনিজমের কিছু পজিটিভ সাইড তো দেখাইসে, এইটাতো অন্তত দেখাইসে যে চরিত্রগুলো উপলদ্ধি করতে পারসে কমুনিজমের আন্ডারে তাদের জীবনটা মন্দ কাটায় নাই। পার্ল সিআইএ এর এজেন্ট হোক পার্লের বউয়ের কষ্টটাতো আর মিছা না। জোলি আসলেই ভালো অভিনয় করসে ছবিটাতে।

১৭. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:১২
ফিউশন ফাইভ বলেছেন: অসাধারণ কালেকশন। 'আ মাইটি হার্ট' ছবিটা দেখব দেখব করে দেখা হয়ে উঠেনি। ওয়ালস্ট্রিট জার্নালের সাংবাদিক ড্যানিয়েল পার্লের জীবনীর ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হয়েছে। পার্ল পাকিস্তানে তালেবান জঙ্গিদের হাতে নিহত হয়েছিলেন। ড্যানিয়েল পার্ল আমার আইডল। ছবিটি দেখতেই হবে।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:২২

লেখক বলেছেন: অবশ্যই দেখবেন। যদিও ড্যানিয়েল পার্ল সামান্য সাংবাদিক ছিলেন নাকি সিক্রেট এজেন্ট ছিলেন তা নিয়ে কন্টোভার্সি আছে কিন্তু ছবিতে ওসব দিক টানা হয় নি।

১৮. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:৪৮
ফিউশন ফাইভ বলেছেন: ড্যানিয়েল পার্ল ছিলেন একইসঙ্গে একজন সাহসী, মেধাবী ও আমুদে সাংবাদিক। দীর্ঘ ১২ বছর ধরে ওয়ালস্ট্রিট জার্নালে তার কাজ, তার পরিশ্রম তাকে নিয়ে গেছে অনেক ওপরের আসনে। আর আপনি দ্বিধাগ্রস্থ- ড্যানি সিক্রেট এজেন্ট ছিলেন কিনা। বিস্মিত হলাম। অবশ্য তালেবান জঙ্গিরা তাকে 'সিক্রেট এজেন্ট' মনে করেই খুন করে। পরে হত্যাকান্ডে অংশ নেওয়া জঙ্গিদের অনেকেরই ভুল ভেঙ্গেছে, তাদের স্বীকারোক্তিতে দেখেছি।

ড্যানির সংক্ষিপ্ত জীবনী পাবেন এখানে-
Click This Link
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ে দেখছি।

১৯. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:৫২
মেহরাব শাহরিয়ার বলেছেন: এজেন্ট/টেজেন্ট লাইনে না গিয়ে অন্য একটা প্রশ্ন করি :
সাংবাদিকতায় আছেন , বিশ্বব্যাপী প্রতিবছর অসংখ্য সাংবাদিক নিহত হওয়ার খবরটাও হয়ত জানেন । মধ্যপ্রাচ্য আর আফগানিস্তানে নিহত সাংবাদিকদের তালিকাটাও খুব ছোট কিন্তু না । অথচ অন্য কারও নাম কেউ জানে না , জানে শুধু ডেনিয়েল পার্লের নাম । এটা কি স্বীকার করবেন যে শুধু জিউয়িশ হওয়ার কারণেই ডেনিয়েল হিরো আর বাকি সবাই অচ্ছূৎ ?
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৪

লেখক বলেছেন: মরা মানুষকে নিয়ে এতো টানা হেঁচড়া কেন মেহরাবভাই?

২০. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ২:৫৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: গুডবাই লেনিন / দ্যা লাইভস অব আদার্স পূর্ব জার্মানদের মনস্তাত্ত্বিক অবস্থার অসামান্য চিত্রায়ন । পূর্ব জার্মানরা জীবনের ঝুঁকি নিয়ে হলেও কমিউনিজম থেকে মুক্তি চেয়েছিল

১৯৭৪/৭৫ এ বাংলাদেশ ব্যাংকের ডেলিগেট হয়ে আমার চাচা ইউরোপ গিয়েছিলেন । পূর্ব জার্মানিতে তাঁর ৫০ দিন থাকার অভিজ্ঞতার কথা বলেছিলেন ।

দ্যা লাইভস অব আদার্স যখন দেখছিলাম , মনে হচ্ছিল ৩০ বছর আগের ঠিক সেই ছবিটাই দেখছি । আমার দেখা সেরা ৫ নন-হলিউড মুভির একটি
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৭

লেখক বলেছেন: আমারো ঠিক তাই। লাইভস অব আদার্স যদিও বেসিকালী পলিটিকাল ছবি না, তবুও তখনকার জার্মানির রাষ্ট্রনীতি খুব দারুণভাবে তুলে ধরা হয়েছে ছবিটাতে।

২১. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:১৩
শূন্য আরণ্যক বলেছেন: বার্ন আফটার রিডিং -- পুরাই স্যাটায়ায় কমেডী । :)


এখানে আনা উচিত হবে না ।

এই টাইপের ছবি ভালো লাগলে -- নোয়েল ব্রাদার্সের পুরান ছবি কালেক্ট করা উচিত ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

হিন্দি কর্পোরেট কিন্তু ভালো ছবি আসিলো ।

পলিটিক্যাল ড্রামা - আর কর্পোরেট ক্রাইম -- এসব আমার মতে একটু ডার্ক মুভি না হলে জমে না ।
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: ডার্ক জিনিস সুপথ্য হয়তো কিন্তু সবক্ষেত্রে সুখাদ্য হয় না। অনেক্ষণ চর্বণ করবার পর তারপর গলাধঃকরণ করতে হয় প্রায় ক্ষেত্রেই।

২২. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৫
অন্যরকম বলেছেন: লাভ এন্ড হেইট, রিকাউন্ট দেখেছিলাম..... সেইরকম লাগছে! (লাভ এন্ড হেইট অনেক পুরানো ছবি মনে হয় ৯১/৯২ এ দেখেছিলাম!) আর মেইড ইন ম্যানহাটন ঠিক পলিটিক্যাল ড্রামা না হলেও পলিটিক্যাল লাভ স্টোরী হতে পারে! :)
১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন: মেইড ইন ম্যানহাটন দেখসি, কিন্তু ঐটাতো রোমান্টিক কমেডি, ওয়ান টাইম ছবি।

২৩. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:২৯
ফিউশন ফাইভ বলেছেন: মেহরাব শাহরিয়ার@
আপনার কথা একদিক থেকে ঠিকই আছে। মধ্যপ্রাচ্য আর আফগানিস্তানে নিহত সাংবাদিকদের তালিকা নিশ্চয়ই ছোট নয়।
তবে লক্ষ্য করুন, সালমা হায়েক কিংবা ব্রুস উইলিস আমাদের স্বপ্নের নায়ক-নায়িকা। ইরানে হয়তো এদের চেয়েও ভালো অভিনেতা-অভিনেত্রী আছে। কিন্তু আমি-আপনি কেউই তাদের কথা জানি না। এটা আসলে, আমার ধারণা "ফোকাস হওয়া" এবং "ফোকাস করার" ব্যাপার। এই কারণেই বোধহয় মধ্যপ্রাচ্য কিংবা আফগানিস্তানের সাংবাদিকরা আমাদের পরিচিত নন, হিরোও নন। তবে ড্যানিয়েল পার্লের ইহুদি পরিচয়টা একেবারেই গৌণ। তার সারাজীবনের কাজকর্মে ধর্মের কোনো প্রভাব ছিল না। তার চিন্তাভাবনা-কাজকর্ম তাকে অন্যদের তুলনায় আলাদাভাবে চেনায়।
২৪. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৮
ঘুমরাজ বলেছেন: বেশির ভাগ ছবি দেখছি।যে গুলা দেখি নাই,দেখে নিব।ধন্যবাদ ভাই
১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: অবশ্যই দেখবেন।

২৫. ১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৪:০৩
ফারহান দাউদ বলেছেন: লেখক বলেছেন: মরা মানুষকে নিয়ে এতো টানা হেঁচড়া কেন মেহরাবভাই?

আবির, হিটলারও মরা মানুষ, কিন্তু তাই বলে কি তার সমালোচনা করা যাবে না? সিআইএ'র করা অভ্যুত্থানে কত কত লোক মারা গেছে, সবার বৌয়েরই কষ্ট আছে, তার এজেন্টের বৌয়ের কষ্ট নিয়া নাকিকান্না দেখলে খুব একটা সহানুভূতি আসে না। ফিফা'র ফেভারিট পার্ল হইলে অবাক হওয়ার কিছু নাই, যার যেমন চরিত্র। তার লিংকটাও খুবি মজার, ড্যানিয়েলপার্ল ডট অর্গ এ কি পার্লের কোন দোষ ধরা হইবো? তোমার হিতাকাঙ্ক্ষীরা তোমারে নিয়া সাইট বানাইলে সেইখানে তোমার জীবনীটা কেমন হইবো বইলা ধারণা করো? আর ল্যাম্পপোস্টরে চরমপন্থী বইলা ব্লগারদের সবাইরে চরম অবজ্ঞা করা প্রথম আলোর দালাল সাংবাদিকের বিচার বিবেচনার উপর বেশি একটা আস্থা রাখতে না পারায় দুঃখিত।
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৫১

লেখক বলেছেন: হুমম ল্যাম্পপোস্টের ব্যাপারটা আমার বেশি খারাপ লাগছে। বোঝাই যায় মানুষ যতই উদার মনা হওয়ার ভান করুক না কেন শেষ পর্যন্ত ঐ নুন খাই যার, পা চাটি তার অবস্থাই থেকে যায়। টিপাইমুখ, ল্যাম্পপোস্ট - এইসব বিষয়ে যখন যেকোন শিক্ষিত মানুষ এক পক্ষ নেবে তখনো ওনারা তাঁদের দালালী ঠিকই করে যাবেন। মুখে সুশীল বচন আর অন্তর কালো।

২৬. ১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৪:১৭
অন্যরকম বলেছেন: মেইড ইন ম্যানহাটন একবারই দেখছিলাম..... :) ওয়ান টাইম ছবি! :)
১৪ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৫১

লেখক বলেছেন: ভালা করসেন, ওয়ান্টাইম্মুভি দুদু বার করে না দেখাই ভালো।

২৭. ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৮:০৫
সাদা কালো এবং ধূসর বলেছেন:
অনেক ধন্যবাদ, প্রিয়তে নিলাম। +
১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৮. ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৫৮
মুক্ত বয়ান বলেছেন: আবির!!
তুমি খরগোশরে কি কইলা এইটা!!! ;) ;)

আরো কালেকশান দিবা নিকি?? তাইলে একেবারে প্রিয়তে নিয়া যাই। সবকয়টা একটা একটা কইরা দেখমু নে।
বহুতদিন মুভি দেখা হয় না। :(
১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৯

লেখক বলেছেন: ক্যান খারাপ কি কইসি ;)

এখনি নিবেন?? কারণ যুদ্ধ, রোমান্স, এপিক,কমেডি এবং আনক্যাটেগরাইজড ক্লাসিকস এই মেইন গুলাই এখনো বাদ আছে।

আরে পড়াশোনা করেন, আমিও তো ধুমায়া পড়তাসি :P

২৯. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১৯
অপরিচিত_আবির বলেছেন: ফারহান ভাই মুছে দিলাম।
১৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: অবশ্য এখন মনে হচ্ছে মোছাটা ঠিক হয় নাই, আরো মানুষের দেখা উচিত ছিল।

৩০. ১৫ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪৭
ফারহান দাউদ বলেছেন: সাকাধূ সাইড মডু, চিফ মডু ব্লগ কাঁপানো আন্দোলনকারী সালাহ্উদ্দিন শুভ্র, তার শেষ ৪ খানা পোস্টে সামুর মডুদের ধুইয়া ফালায়া এখন আলুর মডু হইসেন, উটুরে নিয়া লেখা পোস্টখানা কালকে রাতে একবার আর একটু আগে আরেকবার ডিলিট মারসেন, এখন আমি আলুতে ব্যান খাওয়ার অপেক্ষায় আছি।:) বাংলাদেশ বড়ই আজব জায়গা, বুঝলা? এইখানে বঙ্গবন্ধু কন্যা নিজামীর লগে মিটিং করে, পাঁড় কমিউনিস্ট রাশেদ খান মেনন আর শাজাহান সিরাজ বাম আদর্শরে জুতা মাইরা এমপি হয়, আধুনিক বইলা দাবী কইরা বিয়ার সময় মাইয়া সুন্দরী না হইলে কয় কি বিয়া করলাম, নিজে শিক্ষিত হয়ে দুর্নীতি করে, ঘুষ নিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, লন্ডন শহর কত পরিচ্ছন্ন আর ঢাকা কত নোংরা বলেই কলার খোসা বা জুসের প্যাকেট টা রাস্তাতেই ছুঁড়ে ফেলে, ভুল বললাম? ব্লগ বাংলাদেশের বাইরে না, আমাদের চরিত্রের প্রতিফলন এখানে দেখসো, আরো দেখবা। ব্যাপার না। :)
১৫ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: হুমম সুশীল সামাজের আসল পরিচয় ...

১৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: এইটা নিয়ে জনস্বার্থে একটা পোস্ট দেওয়া উচিত ফারহান ভাই।

১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ২:২৯

লেখক বলেছেন: উম্মা সমস্যা কিতা????

৩২. ২১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৪
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
কয়েকটা দেখা আছে;
প্রিয়তে রেখে দিচ্ছি।
৩৩. ২২ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১১
লাল পাখা বলেছেন:
এক্কেবারে মনের মতন লিস্ট
৩৪. ২২ শে জুলাই, ২০০৯ দুপুর ২:১৩
লাল পাখা বলেছেন:
মাইকেল মুরের ফারেনহাইট ৮/১১ থাকা উচিৎ ছিল।
২২ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: ঐটা ডকুমেন্টারি বলে রাখি নাই আর অন্য লিস্টগুলাতেও নজর দিয়েন

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

লেখক বলেছেন: অনেক ধইন্যা।

৩৬. ১৬ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩২
বোহেমিয়ান কথকতা বলেছেন: খাইছে!!! তুমি মিয়া সারা জীবন কি খালি মুভি ই দেখছ নাকি?!!! B:-) :-B
১৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৯

লেখক বলেছেন: ;)

৩৮. ২৬ শে আগস্ট, ২০১০ ভোর ৪:৪৬
Neelpoddo বলেছেন: লাস্ট কিং বাদে সবই কমন।কিন্তু এনিমি অফদা স্টেট কে বাদ দিতে কি আপনার বুক এক বারো কাপলো না।আমার অতি পছন্দের একটি মুভি। :(( :(( :((

দা ইনসাইডার (আমার ফেভারিট দুই এক্টর একই মুভিতে।আলপাচিনো এবং রাসেল ক্রো।আপনি এটাও বাদ দিলেন :(( :(( :(( :(( ) ,স্টেট অফ প্লে,ভল্কেরি,বোর্ন সিরিজের দ্বিতীয়টা, এবং রবার্ট দে নিরোর(আরেক প্রিয় এক্টর) পরিচালনার ছবি দা গুড শিপিয়ার্ড ,মাইনরিটি রিপোর্ট এবং লাস্ট বাট নট দা লিস্ট ফারেনহাইট ৯/১১।ওহ নর্থ বাই নর্থ ওয়েস্টটা রাখেন নাই ক্যান ভাই?অনেক আগের দেখা একটি মুভি।ভালো লাগেছিল অনেক।

 

মোট সময় লেগেছে ১.৫২৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অলস কাকতাড়ুয়া ... কারো সাথে কথা বলি না ... কোথাও যাই না ... এমনকি জোর হাওয়াতেও নট্ নড়ন-চড়ন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ