আমার প্রিয় পোস্ট

সৃষ্টিকর্তার সকল অপূর্ব সৃষ্টির মাঝে একমাত্র খুঁত সম্ভবত তাঁর সেরা সৃষ্টি ...

যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন

১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৪

শেয়ারঃ
0 9 0


আমার প্রিয় অ্যানিমেশন ছবির লিস্টি বানাতে করতে গেলে মহাভারত সাইজের কিছু একটা পাওয়া যাবে। সেইখানে কুংফু পান্ডার মতো বিশুদ্ধ কমেডিও থাকবে আবার থাকবে ওয়াল্টজ উয়িথ বশির এর মতো ভয়াবহ সিরিয়াস মুভির নাম। কাজেই সেই লিস্টি সহসা করছি না। বরঞ্চ আজকে সেইসব সিনেমাখোরদের জন্য কিছূ অ্যানিমেশন ছবির প্রেসক্রিপশন দিলাম অ্যানিমেশন ছবির নামে যাদের নাসারন্ধ্র বন্ধ হওয়ার উপক্রম হয়, আর ভ্রু চলে আস কপালের মাঝখানে। আর যাই হোক বাচ্চাদের ছবি, নিছক ভঁাড়ামি ইত্যাদি ক্লিশে মন্তব্য নিচের ছবিগুলোর ক্ষেত্রে করা যাবে না এ ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি।




Persepolis(2007)




যদি আপনি অ্যানিমেশন ছবি বলতেই চোখ ধঁাধানো থ্রিডি গ্রাফিক্সের কারুকাজ বোঝেন তবে পার্সেপোলিস আপনার জন্য নয়। ২ডি অ্যানিমেশনেরো বেসিক পর্যায়ে করা হয়েছে এর অ্যানিমেশন, কিন্তু ছবির কাহিনী আপনাকে বিমোহিত করে রাখবে অনেকদিন। এক চঞ্চল, মুক্তপ্রাণ ইরানি বালিকার গল্প পার্সেপোলিস - শৈশব থেকে বড় হয়ে োঠার পথে জীবনের কঠিন বাস্তবতা শেখার এক অনবদ্য কাহিনী।

Hotaru No Haka a.k.a Grave Of The Fireflies(1988)




অ্যানিমেশন বলতেই হাল্কা মেজাজের ছবি বোঝায় না, অ্যানিমেশন বলতেই বাচ্চাদের ছবি নয় - এ কথারই জ্বলজ্যান্ত প্রমাণ গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ। শুধু অ্যানিমেশন নয়, বরং আমার দেখা সেরা যুদ্ধের ছবিগুলোরও একটি এই ছবিটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমায় বোমায় পর্যদুস্ত জাপানের দুই সদ্য এতিশ ভাইবোনের বেঁচে থাকার লড়াইয়ের কাহিনী গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ। এই ছবিটা অন্তত কারো মিস করা উচিত নয়।


Coraline(2009)




পুরোপুরি অসাধারণ কাহিনী। যদিো বইটা আমি পড়িনি তবুও বলতে পারি যে কাহিনীর অসাধারণ চিত্রায়ণ। কোরালাইন দেখতে বসেছিলাম একটা হাল্কা ছবি দেখবার আশায় - কিন্তু এতটা ডার্ক কাহিনী হবে আমি ঘুণাক্ষরেও টের পাইনি। কাহিনীর হিন্টস আর দিলাম না, নিজেরা দেখে নেবেন।


Sen to Chihiro no kamikakushi a.k.a Spirited Away(2001)




স্পিরিটেড অ্যাওয়ের কাহিনী পড়ে আমার মোটেও পছন্দ হয় নি। নেহাৱ রেটিং এতটা বেশি, নয়তো খুব সম্ভবত মুভিটা কখনোই দেখা হতো না। এরকম একটা আজগুবী কাহিনী দিয়ে এতো দারুণ একটা ছবি বানানো যায় সেটা এ ছবির নির্মাতারা দেখিয়ে দিয়েছেন। তবে ছবিটা শেষ করলেই দর্শকেরা বুঝতে পারবেন যে কাহিনী যতটা আজগুবী মনে হয়েছিল ততটা আজগুবী নয়। বন্ধুত্ব, বিশ্বাস আর ভালোবাসার ছবি স্পিরিটেড অ্যাওয়ে আশা করি কেউ মিস করবেন না।


Vals Im Bashir a.k.a Waltz With Bashir(2008)




একটা অ্যানিমেশন মুভিকে বেস্ট ফিল্মের নমিনেশন পেতে দেখে আমার মতো অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু ছবিটা দেখে থাকলে তাদেঁর বিস্ময়ভাব কেটে যাওয়া উচিত। ছবিতে ডিরেক্টর তাঁার নিজের জীবনের একটা উল্লেখযোগ্য অংশ তুলে ধরেছেন। মেকিং এবং কাহিনী অসাধারণ। অ্যানিমেশন স্টাইলটাও পুরোপুরি ইউনিক। এবং এটাও আমার পছন্দের যদ্ধের ছবিগুলোর একটা।

NightMare Before Christmas(1993)




টিম বার্টন ম্যাজিক। টিম বার্টনের এই ধরনের গথিক টাইপের মুভি সবসময়ই প্রিয়। অ্যামেরিকার অতি জনপ্রিয় দুটি উৎসব ক্রিসমাস এবং হ্যালোউয়িনের লড়াই। ক্রিসমাস ভিলেজে সান্তা ক্লজ আর এল্ফদের আনন্দ করতে দেখে হ্যালোউয়িন টাউনের রাজা জ্যাকের ইচ্ছে হয় তারাও ক্রিসমাস পালন করবে। এবার তাই হ্যালোউয়িনের চরিত্রদের ক্রিসমাস পালনের পালা। আমার দেখা অন্যতম সেরা মিউজিকাল।


Akira(1988)



যেকোন অ্যানিমে ফ্যানের জন্য আকিরা দেখা ফরয। আকিরা এক মটরসাইকেল গ্যাংয়ের কাহিনী। সাধারণ গতিপ্রেমী এক যুবকের সরকারের এক গোপন প্রজেক্টের সাথে জড়িয়ে পড়বার কাহিনী।

 

প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র চঞ্চরী  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:১৭
অদ্রোহ বলেছেন: গ্রেভ অফ দ্যা ফায়ারফ্লাইজ অ্যানিমেশন না হয়ে রিয়েল ম্যুভি হইলে মনে হয় আরো ভাল হইত।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন: ভালো বলেছিস। আসলেই এইটা আসল মুভি হলে ফাটাফাটি একটা মুভি হইতো।

২. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২০
অমিত০৯৭ বলেছেন: নাইটমেয়ার বিফোর ক্রিসমাস ছারা বাকিগুলো দেখা হয়নি :(
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন: বলেন কি!! অন্যগুলাইতো বেশি বিখ্যাত!! তাড়াতাড়ি দেইখ্যা লান।

৩. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২১
মুক্ত বয়ান বলেছেন: একটাও দেখি নাই!!! /:)
লিংকু আছে নাকি??
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২২

লেখক বলেছেন: লিংকু চাইলেই বিপদ। আপনার কি ব্র্যাক নেট আছে নাকি সেইটা বলেন, তাইলে আমি দেয়ার ব্যবস্থা করি।

৪. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: সবগুলাই কি মাঙ্গা কার্টুন?
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৫

লেখক বলেছেন: আরে না ... লেখা পড়তে পারোস না?? মাংগা শুধু জাপানিজ হয়। আর আমি তিনটা জাপানিজ ছীবর নাম বলসি এইখানে। এরমাঝে স্পিরিটেড অ্যাওয়ে হৈল গিয়া ডিজনীর মুভি এবং ক্লাসিক ডিজনী স্টাইল। গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে - আর আকিরা হৈল মাংগা স্টাইল তবে মুভিই মাংগা না।

৫. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৮
স্পাইডার বলেছেন: জাপানি এনিমি গুলা মোস্ট বোগাস লাগে ভালগার আর ফ্রিক জিনিষে ভরপুর
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩০

লেখক বলেছেন: এইখানে অ্যানিমে পাইলেন কৈ বুঝতার্লাম না।

৬. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩০
শাওন৩৫০৪ বলেছেন: প্রথম টা তো কমন পড়ে নাই....আফসুস।
ঘিবলি স্টুডিও'র যেকোনো এ্যনিমি দেখা যায় হলিউডের যে কোনো জেনেরির যেকোনো মুভির চাইতে অনকে বেশি আনন্দ নিয়া...
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: প্রথম টা একটা ইরানি ছবি।

আর আমি মাঝামাঝি ধরনের অ্যানিমে ফ্রিক। মোটামুটি ভালো হলেও আমার চলে।

৭. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩১
ভাঙ্গা পেন্সিল বলেছেন: মাঙ্গা স্টাইলও ভাল্লাগে না। কোনো ক্যারেক্টার নড়ে চড়ে না, বিরক্তিকর/:)

ঐদিন কি একটা দেখছি, নায়ক তলোয়ারে হাত দেয়, সব ভিলেন মইরা যায়...কিছুই বুঝি না! পরে শুনি নায়ক নাকি তলোয়ার বাইর কইরা সব মাইরা আবার তলোয়ার খাপে ভইরা ফেলসে, এতো স্পীডে করসে যে দেখা যায় নাই/:)

এইগুলা যে কেমতে মানুষ দেখে!!
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৫

লেখক বলেছেন: ব্লীচ ছিল নাকি??

অ্যানিমের মাঝেও অনেক ভালো অ্যানিমে আছে। সবতো আর ফ্যান্টাসী বা সাই ফাই না। তুই ডেথ নোট বা মনস্টার বা ইনিশিয়াল ডি দেখলে এইসব হাবিজাবি কইতে পারতি না।

সাতটা মুভির একটাও কি দেখছিস নাকি সেইটাতো বললি না?

১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৬

লেখক বলেছেন: দেখবেন ...

৯. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৭
বড় বিলাই বলেছেন: নাইটমেয়ার বিফোর ক্রিসমাস দেখেছি, এই টাইপের আরও কয়েকটা দেখেছি, ভালোই লেগেছে। বাকীগুলো দেখা হয়নি।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৩৯

লেখক বলেছেন: মিউজিকাল অ্যানিমেশন ভালো লাগলে ফ্যান্টাসিয়ার ওপর আর কিছু হইতে পারে না।



১০. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪১
ফারহান দাউদ বলেছেন: কার্টুন আর অ্যানিমেশনের চরম ফ্যান। যারা কয় তাদের ভাল্লাগে না তারা ভাব নিতে কয়, আসলে অ্যানিমেশন কারে কয় জানেই না। হালকা হইলে সমস্যাটা কি, দুনিয়ার সব কিছু ভারি করলে তো দুনিয়া ডুইবা যাবে। তবে এইটা ঠিক, অ্যানিম বা মাঙ্গা আমারো ভাল্লাগে না বেশি, এখন পর্যন্ত সামুরাই এক্স বাদে কোনটাই ঠিক পছন্দ করতে পারি নাই। (ভাঙ্গা কি এইটার কথাই কইলো নাকি?) তবে অ্যানিমেশনের শেষ কথা বলতে এখনো ডিজনীই বুঝি, সেই লায়ন কিং বা আনাস্তাসিয়া থেকে শুরু করে হালের ওয়াল-ই পর্যন্ত।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: হ হিমুরা কেনশিনে মুগ্ধ হইয়াই তো অ্যানিমের জগতে ঢুকলাম। আর ভাঙা মনে হয় সামুরাই এক্স এর কথা বলে নাই।

শুধূ ডিজনী কেন ফারহান ভাই ড্রিমওয়ার্কস কি দোষ করল?

১১. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৩
স্পাইডার বলেছেন: Sen to Chihiro no kamikakushi a.k.a Spirited Away; আকিরা এইগুলো তাইলে ড্রামা মুভি!

বোঝার ভুল মনে হয় আমার মুখ্য সুখ্য মানুষ
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫২

লেখক বলেছেন: আমি জানি না আপনি স্পিরিটেড অ্যাওয়ে বা আকিরা কোনটা দেখসেন কিনা। দেখলে ঠিক কোন জায়গাটায় ভালগার আর ফ্রিক জিনিস আছে (যেইটা আপনার মনে অ্যানিমের ডেফিনিশন) সেইটা দয়া করে অধমরে জানায়া যাইয়েন।

১২. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৬
আকাশ_পাগলা বলেছেন: স্পাইডারের বোঝার আরও অনেক কিছু বাকি আছে। আর, দেখারও।


আবির ভাই, প্ল্যানেট বব দেখেন। এই ছবিটা কার কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে সিরিয়াস ভাল লাগছিল। একটা আসিমভ ভাব আছে। আর, মেকিং আর ব্যাকগ্রাউন্ড সিনের কারণে ভক্ত হয়ে গেছিলাম।

আপনার এই পোস্টটা প্রিয়তে গেল।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: তুমিতো সাই ফাই ফ্যান। তাইলে নিশ্চয়ই অ্যানিম্যাট্রিক্স দেখছ??

১৩. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৮
মইন বলেছেন: কোরালাইন দেখেছি, বাকি গুলো দেখা হয় নাই।
তবে এতে ওয়াল-ই বা আপ ছবিগুলো যুক্ত হয়নাই দেখে অবাক।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: আমি একটু চোখের আড়ালে থাকা মুভিগুলো দিতে চাইছিলাম। আর লেখার শুরুতেই বলেছি যে প্রিয় অ্যানিমেশনের লিস্ট করতে গেলে ৩০ থেকে ৪০টা নাম চলে আসবে।

১৪. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৪৯
আকাশ_পাগলা বলেছেন: এনিমে , এনিমেশন মুভি, মাঙ্গা সব ভাল্লাগে আমার। শুধু ডিজনি একটু এড়িয়ে চলি। মিউজিকাল কার্টুন ভাল্লাগে না।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: এনিমেশন ভালো লাগে কিন্তু ডিজনি এড়িয়ে চলি??? মিষ্টি ছাড়া রসগোল্লা??

১৫. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫২
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আমি এগুলার একটাও দেখি নাই। আর মাঙ্গা দেখলেই দেখার রুচি দৌড়ায়।

এমনিতে আমি সাধারণ এনিম মুভিগুলা অনেকগুলাইই দেখসি, বিশেষ কইরা রিসেন্ট ১০ বছরের সবই দেখসি মনে হইসিলো। কালকে টের পাইসি দুইটা দেখা হয় নাই, টয় স্টোরি আর কারস।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: ১০ বছরের সব দেখছিস চাপা মারনের জায়গা পাস না?? এখনি নাম ধরে জিজ্ঞেস করলেই তো বাপ বাপ করে পালাবি!!

১৬. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাই'স, স্পিরিটেড অ্যাওয়ে আর নাইটমেয়ার বিফোর ক্রিসমাস দেখেছি। স্পিরিটেড অ্যাওয়ে যেমন রিভিউ বা নমিনেশন পেয়েছে সেরকম ভালো লাগেনি। বাকি দুটো দেখে চমৎকৃত হয়েছিলাম। নাইটমেয়ারের মত কর্পস ব্রাইড-ও চমৎকার লেগেছিলো।

আরেকটা ভিন্নধর্মী ছবির কথা মনে পড়লোঃ এ স্ক্যানার ডার্কলি। কিয়ানু রীভস আর রবার্ট ডাউনি জুনিয়র আছে দেখে নিয়েছিলাম। দেখে অভিভূত!

পার্সেপোলিসের নাম শুনেছি, আর ক্যারোলিনও দেখতে হবে। :)
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:০৬

লেখক বলেছেন: স্পিরিটেড অ্যাওয়ে পুরোপুরি সিম্বলিক ছবি। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যানিমেশন এবং হিডেন মেসেজগুলো নজর কেড়েছে বেশি। ডিজনীরা হিডেন মেসেজের ব্যাপারে এক্সপার্ট।

কর্পস ব্রাইড আমারো দারুণ লেগেছে। টিম বার্টনের জুড়ি নেই।

স্ক্যানার ডার্কলি দেখি নাই। আপনি যখন বললেন তখন দেখি নামায়া।

পার্সেপোলিস অবশ্যই দেখবেন। ইরানি ছবি সবসময়ই দেখা হচ্ছে কিন্তু তারা এরকম কিছু বানাতে পারে বলে ধারণা ছিল না।

১৭. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১২
বাবুনি সুপ্তি বলেছেন: অ্যানিমেশন মুভি আমার খুব ভাল লাগে। কিন্তু এখান থেকে ১টাও দেখিনি। দেখব। জানানোর জন্য অনেক ধন্যবাদ :)
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: আপনাকেও পড়ার জন্য ধন্যবাদ।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন:

১৯. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: /:)কি কইলাম? কাইলকাই তো বাপ বাপ কইরা পালাইসি, দুই দুইখান পাইসি/:)
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৫

লেখক বলেছেন: হুমমম

২০. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: শেয়ারে দেন! পোলাপানরে কইতাছি ডাউনলোডাইতে :)

আর +++++++++++++++++
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৭

লেখক বলেছেন: আউলায় ব্র্যাকনেটের কোন গ্রাহক থাকলে তারে বল
এইখানে যাইতেhttp://10.8.12.176:7000/Movies/

২১. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৫
কামাল পাশা (2য়) বলেছেন: ফাইন্ডিং নিমোর উপ্রে কোন এনিন্মাই!!


১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: কথা সত্য। তবে আমার জন্য শ্রেক আর মানস্টারস ইনক, আছে।

২২. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৯
আমড়া কাঠের ঢেকি বলেছেন: হরটন হিয়ারস এ হু মাত্র দেখলাম, অসাধারণ ছবি!

আর মিয়া বিকালের আগে পোস্টাইতে পারলেন না! /:) হলে গেছিলাম। হার্ডডিস্ক ছিলো, সব নিয়া আইতে পারতাম ল্যান থেইকা
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: কাইলকা আবার আইসো। পার্লে রুমে আইসাই নিয়া যাইবা। সিএসই এর মানুষ হারাটা দিন রুমেই থাকি! ';) বিশ্বাস না হইলে সিউল রায়হান ভাইকে জিজ্ঞেস করতে পারো।

২৩. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৯
কাঙাল মামা বলেছেন: একটাও দেখি নাইরে!! কত কিছি যে দেখা বাকী আছে :(
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: আয় হায় রে মুভির কাঙাল মামা ...

২৪. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:২৯
শওকত হোসেন মাসুম বলেছেন: পুরা ধরা। এমনিতেই বাচ্চাদের সাথে বসে দেখা ছাড়া অ্যানিমেশন দেখা হয় না। এবার বুঝতে পারছি দেখার পরিধি আরও বাড়াতে হবে। প্রিয়তে নিলাম।
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৩

লেখক বলেছেন: অনেকদিন পর আমার পোস্টে আসলেন - অ্যানিমেশন অনেকেই বাচ্চাদের মনে করে দেখে না - কিন্তু বিশাল একটা মুভির ক্যাটাগরী মিস করে তারা। সব ধরনের মুভি দেকার উপকারিতাটাই এখানে। এখনো কুংফু পান্ডা আর আই অ্যাম স্যাম দেখে সমান মজা পাই।

২৫. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩৯
স্পাইডার বলেছেন: akira ba spirited away te vulgar ase ta ki kotao boleci? bollam japani ei type er chobi gula te graphical vulgar dekai prochur
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ওক্কে ওক্কে বস। অযথা ক্যাচাল বাড়ায়া লাভ কি।

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: ধইন্যা।

২৭. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:১৭
উদ্ভ্রান্ত পথিক বলেছেন: আমার কেন জানি জাপানিজ অ্যানিম ছাড়া এখন কিছু পোষায় না!
সম্প্রতি দেখতেছি গার্ডেন অফ সিনারস ৭টা। মুভি বলা যায়। ৬টা পর্ব আসছে।না দেখে থাকলে অবশ্যই দেখা উচিত জাপানিজ অ্যানিম ভক্তদের।
আর লিস্টটা ভালা হইছে!
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: আমি এখন দেখতাসি সামুরাই চাম্পলু। দারুণ অ্যাকশন। আর সেই সাথে মাঝে মাঝে যাযাবর কেনশিনের কাহিনীও রিভাইজ দিচ্ছি।

২৮. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২০
আকাশ_পাগলা বলেছেন: আসলেই ব্যাপারটা তাই।

কালোজাম ভাল্লাগে না, তয় স্পঞ্জের ভক্ত। সাথে রসমালাই ও আছে। তবে, ঐ যে, কালোজাম ভাল্লাগে না। মনে হয় কমন। মানে, টেস্টটা। তবে, ওয়াল-ই এর কথা আলাদা। এইটা স্পেশাল।
২৯. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২০
আকাশ_পাগলা বলেছেন: আসলেই ব্যাপারটা তাই।

কালোজাম ভাল্লাগে না, তয় স্পঞ্জের ভক্ত। সাথে রসমালাই ও আছে। তবে, ঐ যে, কালোজাম ভাল্লাগে না। মনে হয় কমন। মানে, টেস্টটা। তবে, ওয়াল-ই এর কথা আলাদা। এইটা স্পেশাল।
৩০. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২১
আকাশ_পাগলা বলেছেন: আসলেই ব্যাপারটা তাই।

কালোজাম ভাল্লাগে না, তয় স্পঞ্জের ভক্ত। সাথে রসমালাই ও আছে। তবে, ঐ যে, কালোজাম ভাল্লাগে না। মনে হয় কমন। মানে, টেস্টটা। তবে, ওয়াল-ই এর কথা আলাদা। এইটা স্পেশাল।
৩১. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২১
আকাশ_পাগলা বলেছেন: আসলেই ব্যাপারটা তাই।

কালোজাম ভাল্লাগে না, তয় স্পঞ্জের ভক্ত। সাথে রসমালাই ও আছে। তবে, ঐ যে, কালোজাম ভাল্লাগে না। মনে হয় কমন। মানে, টেস্টটা। তবে, ওয়াল-ই এর কথা আলাদা। এইটা স্পেশাল।
৩২. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২১
আকাশ_পাগলা বলেছেন: আসলেই ব্যাপারটা তাই।

কালোজাম ভাল্লাগে না, তয় স্পঞ্জের ভক্ত। সাথে রসমালাই ও আছে। তবে, ঐ যে, কালোজাম ভাল্লাগে না। মনে হয় কমন। মানে, টেস্টটা। তবে, ওয়াল-ই এর কথা আলাদা। এইটা স্পেশাল।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: পাগলা হয়ে গেল নাকি এইটা????

১২ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৪৭

লেখক বলেছেন: ডিজনী বাইচা নাই ভালো কথা। নয়তো তোমার কথা শুইনা কচু গাছে ফাঁসি নিতো। ইনক্রেডিবলস, মনস্টারস ইনক, মিট দা রবিনসন্স, ফাইন্ডিং নিমো,টয় স্টোরি, রাটাটুলি, ওয়ালই এই ছবিগুলার মাঝে কোন জায়গাটা কমন আছে কওতো দেখি? আমি একটা বইলা দেই। সবগুলাই অ্যানিমেশন। ও আরেকটা বলি সবগুলাই সিরাম ছবি।

৩৩. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৭
সাগর ঢাকা বলেছেন: ওয়ালী এর নাম বললেন না! তাই মাইনাস /:) ....যাই হোক.. প্রিয় তে নিলাম .. মেলা ধন্যবাদ :)
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: কেবল আনকমনগুলি দিলাম এইবার। পরের বার জনপ্রিয়গুলা নিয়ে দিবনে। ইক্টু ওয়েইট খান।

৩৪. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৩
সাইফ ইমাম বলেছেন: হুমম প্রিয় পোস্টে নিলাম। খুঁজে বের করতে হবে। কই যে এগুলা কিনতে পাবো জানিনা!!
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: কিনবেন কেন। নেট আছে কেন??

৩৫. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৫
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: লিষ্ট এ প্রিন্সেস মনোনকে ছবির নাম না দেইখা বেশ অবাক হইলাম । আমি জাপানিজ এনিমেশন মুভি দেখা শুরু করসি এইটা থেকে... অনেক আগের মুভি হইলেও কাহিনি টা বেশ ভালো । জাপানিজ এনিমেশন সিরিজের ইন্সপিরেশন বলতে যেমন বোঝায় ড্রাগন বল জি, আনিমেশন মুভির ইন্সপিরেশন হল আকিরা আর প্রিন্সেস মনোনোকে ।

চিন্তা করতেসি এইখানে ত আনিমে ফ্যান কম নাই । একটা অ্যানিমে গ্রপ খুইলা ফেলা যায় ।



১২ ই আগস্ট, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: মনোনোকি হিমে দিতে ভূলে গেসি। আসলে ভুলি নাই, বেশি জাপানীজ এসে যাচ্ছিল বলে আসলে উহ্য রাখছি।

৩৬. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫২
উদ্ভ্রান্ত পথিক বলেছেন: সামুরাই চাম্পলু চরম!!!!!! আমার প্রিয় অ্যানিম গুলার একটা।
সামুরাই এক্স এমনিতে জটিল কিন্তু সমস্যা ফিলার ৭৩পর্বের আর দেখি নাই।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: আপনি কি আউলা ২৩২ রুমে আসেন নাকি নিয়মিত???

৩৭. ১২ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৫
দ্রোহি বলেছেন: এ্যানিমেশন জিন্দাবাদ :)
১২ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: আবার জিগায়!!

৩৮. ১২ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৮
নাজিম উদদীন বলেছেন: পরসেপোলিস দেখছি ভাল লাগছে। জাপানীজ কিছু দেখছিলাম, জটিল।
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: হ ইরানিরা ফিল্ম বানানোর ক্ষেত্রে কতটুকু এগিয়ে গেছে সেটারই প্রমাণ।

৩৯. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৭
মরি-নাই বলেছেন: মহাভারত হইলেও গেন্জাম নাইক্কা মাগার প্রিয় অ্যানিমেশন ছবির লিস্টি টা করতে হইবো।

দুই একটা দেহা আছে বাকি গুলা হয়তো নামানোর অপেক্ষায়!

তয় প্রেসক্রিপশনডা খারাপ হয় নাই।

অ:ট: পরীক্ষা কেমন হইতাছে।
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: ওক্কে কর্মনে সময় কইরা।

পরীক্ষা ?? ক্যান শরম দেন??

৪০. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:০৭
আকাশ_পাগলা বলেছেন: কইছে আপনারে !!
টেস্ট মিল। মানে, একটা মুভির মাঝেখান থেকে দেখলেও বুঝা যায় যে এটা ডিজনীর মুভি। মাঙ্গাগুলা যেমন। তয়, মাঙ্গা ভাল্লাগে। এইটা না। টয় স্টোরি আর ইনক্রেডিবলস এর কথাই ধরেন। এখানকার ক্যারাক্টারগুলার দিকে তাকান, ফাইন্ডিং নিমোর ক্যারাক্টার গুলোর দিকে তাকান।

আমি কইতাহিনা যে, ডিজনী ভালা না। আমি কইতাছি, এই স্টাইলটা আমার পছন্দ না। মানে, ডিজনীর সাথে তুলনা দেয়ার মত হইল,সেবার "কিশোর ক্লাসিক"। আর, বাকিডি হইল সেবার "অনুবাদ।" দুইটার পার্থক্য ত চোক্ষের সামনে। প্রথমটায় "দ্যা রেইলওয়ে চিল্ড্রেন(বাচ্চাকাচ্চা)", পরেরটায় "রিটার্ণ অব শী(ঐ মাইয়াটা) "।
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: এইটা আবার কি বললা?? রবি ঠাকুরের কোন লেখা পড়লেই বোঝা যায় এইটা তাঁর লেখনী - এইটাকে বলে স্টাইল। একটা স্টুডিও একটা নির্দিষ্ট স্টাইল ফলো করবে এইটাই স্বাভাবিক, তুমি যে একটা ছবি দেখে চিনতে পারো যে সেইটা ডিজনীর ছবি সেইটা কি তাদের কৃতিত্ব নয়??

আমি উপ্রে ডিজনী ছবিগুলোর নাম দিয়া কি বুঝাইতে চাইসি তুমি মনে হয় বোঝ নাই। আমি বলতে চাইছিলাম যে আমি যেই ছবিগুলোর নাম দিয়েছি সেগুলোর কাহিনী গুলোর দিকে তাকিয়ে দেখ -এইরকম ইউনিক কাহিনী আর ইউনিক আইডিয়া আর কোন জায়গায় পাবে??

ড্রিমওয়র্কিসও ভালো ভালো ফক্সও অ্যানিমেশন ছবি তৈরীর ক্ষেত্রে। কিন্তু ডিজনীদের মতো ইউনিক আইডিয়া প্রডিবুস করতে মনে হয় কেউ পারবে না। মনস্টারস নিক দেখেতো আমি পুরাই বেকুব ... মানুষ এরকম একটা কাহিনী চিন্তা কে বের করেই বা কেমনে??

তুমি যেহেতু সাই ফাই পছন্দ কর তোমার উচিত অবশ্যই মিট দা রবিনসনস দেখা। যদি ইতোমধ্যেই না দেখে থাকো।

আর ডিজনী কিন্তু তাদের স্টাইলের জন্যই বিখ্যাত। কম্পুর ছাত্রতো কাজেই একটু খোঁজখবর নিয়ে দেখসি যে ডিজনী স্টুডিওতে অ্যানিমেশন আর্টিস্টদের রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি চায়। আর গেইমস্টুডিওগুলোর মাঝে হল ইউবিসফট।

৪১. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৯
উদ্ভ্রান্ত পথিক বলেছেন: আমার এক দোস্ত আছে জোনায়েত যে অ্যানিমের পোকা। টরেন্ট দিয়া নামায় ভরায় ফেলছে। ও তোমাদের যন্ত্রনাকৌশলের। ০৫ এর নাহিদকেতো চিনই? ওর দোস্ত।
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২০

লেখক বলেছেন: নাহিদভাইকে চিনবো না কেন। ওনাকেতো অনেক দূর থেকেই দেখা যায় ;)

আমি কিন্তু কম্পু আমার রুমমটে অদ্রোহ হৈল গিয়া যন্ত্রণাকৌশল।

আপনে কি যন্ত্রণার ছাত্র নাকি??

৪২. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৪
শূন্য আরণ্যক বলেছেন: ইদানিং কিছু হাংগেরিয়ান এ্যানি মেশিন দেখেলাম

http://en.wikipedia.org/wiki/Vuk_(film)
এটা অবশ্য বাচ্চাদের জন্য ।

আরেকটা দেখলাম ক্যাট সিটি -- আইডিয়া গুলো আজীব ধরনের ।

http://www.imdb.com/title/tt0179955/

আয়রন জায়ান্ট নামে একটা আন কমন এ্যানিমেশন আছে ।
আমার অবশ্য তেমন ভালো লাগে নাই ।

মাইন্ড গেম নামে একটা জাপানী এ্যানিম নামাইসি -- বেশ হাই রেটিং

http://www.imdb.com/title/tt0452039/

দেখা হয় নাই ।

~~~~~~~~~~~~~~~~~~~~

গুড পোষ্ট ।

স্পিরিটেড এ্যাওয়ে বেশ ভালো লাগসে । গ্রেভ অফ ফায়ার ফ্লাই অনেকদিন ধরে নামায় রাখসি দেখা হইতাসে না ।

কোরালাইন নামায়া ফেলতে হবে ।

++++
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫১

লেখক বলেছেন: ভুক আর মাইনডগেইম আমিও নামাইসি। মাইন্ড গেইম সম্পর্কে একটু কনফিউজড কারণ রেটিং বেশি হলেও ভোট খুব কম। ক্যাট সিটির খোঁজ দেবার জন্য ধন্যবাদ। দেখি এইটাও নামায়া ফেলি।

আয়রন জায়ান্ট খুব একটা ভালো লাগে নাই।

গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজটাই আপনার আগে দেখা উচিত ছিল। কোরালাইন অনেক দিন ধরে টার্গেট করেছিলাম। কারণ বইটা পড়ছি। মুভিটাও দারুণ হইসে।

৪৩. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৪০
শাওন৩৫০৪ বলেছেন: হাংগেরিয়ান এ্যনিমেশন তো দেখি নাই..
শুন্য ভাই, হাংগেরিয়ান টা কেমন?
৪৪. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৬
অন্যরকম বলেছেন: আইস এইজ নাই দেখে দুঃখ পাইলাম! :(
ডিজনীরগুলা সব সময়ই ভাল লাগে! অপেন সিজন বেশ ভাল লেগেছিল!

উপরের একটাও দেখি নাই!!!!!!
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২

লেখক বলেছেন: উপরের একটাও দেখেন নাই??

আরে সেইজন্যইতো লিস্টি দিসি। আনকমনগুলার লিস্টি। কমনগুলাতো হগ্গলেই দেইক্কালাইসে।

৪৫. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:০৩
শূন্য আরণ্যক বলেছেন: @বিল্লি :

তুমি তো এ্যনিমেশনের পোকা । তাই যেগুলোর লিংক দিলাম মিস করা ঠিক হবে না । :)

@ আবির : স্ক্যানার ডার্কলি কেমন লাগসিলো ? অনেক পুরানো একটা মুভি ছিলো হু ফ্রেমড রজার র‌্যাবেট ডোন্ট মিস ।
http://www.imdb.com/title/tt0096438/


একটা বস্তা পচা ব্রাড পিটের প্রথম দিকের এনিম ছিলো কার্টুন ওয়ার্লডে হায়ায় যায় ঐসবও দেখসিলাম


ভোলটাস বা ভোলট্রন দেখা আছে কারো ?

সাউথ আমেরিকা নিয়া একটা এ্যানিমেশন ছিলো ছোট বেলায় দেখসি নামটা মনে পড়তাসে না । বেশ মজা পাইসিলাম । প্রথমেই দেখায় এক পেংগুইন তার বাথটাব নিয়ে ট্রপিকাল আবহাওয়ায় এসে পড়ে ।

~~~~~~~~~~~``

ছোট বেলায় আরেকটা এনিম দেখেছি এখনো ভুলতে পারি না -> মি. বার্ড নামে একটা পাখি থাকে । শেষে রোবট দিয়ে পুরো নগর ধ্বংস করে দেয় ।

১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: রজার র্যাবিট দেখবো না কেনো? জেসিকা র্যাবিট আমার ছোটবেলার ফ্যা্টাসীর নায়িকা ;)

স্ক্যানার ডার্কলি অদ্রোহের কাছে আছে তবে আমরা কেউই এখনো দেখি নাই।

ভোলট্রন তো মেন হয় একটা সিরিজ ছিল তাই না?

পেংগুইনের মনে হয় সার্ফস আপ আর হ্যাপি ফিট ছাড়া কিছু দেখি নাই। ও আর মাদাগাস্কার।

নাম বলেন তাড়াতাড়ি। মি.বার্ড কৈ আছে??

৪৬. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২১
অন্যমনস্ক শরৎ বলেছেন: কমেন্টের আগে....প্রিয়তে গেছেগা
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: ভালো কর্সেন।

৪৭. ১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৪
আকাশ_পাগলা বলেছেন: আমি কিন্তু বস সেইটাই বলছি।
মানে, সব গুলাতে বুঝা যায় যে এটা ডিজনীর। এখন, এই স্টাইলটা যার ভাল্লাগে না, তার ত ডিজনীর কোন মুভিই ভাল্লাগবে না। সবইতে ফ্রুট ফ্লেভার। একটা ম্যাঙ্গো আরেকটায় অরেঞ্জ। যার ফ্রুটই ভাল্লাগে না তার ?? আমি ত কই নাই যে ফ্রুট (ডিজনী) ভালা না, আমি কইছি আমার কাছে কেমুন জানি লাগে। মানে, কেন জানি মনে হয় জোর করে ভায়োলেন্স এড়ায়া গেল।

আচ্ছা, হট হুইলস দেখসেন ? স্রিজের মত মনে হয়। তয়, দেইখা ভাল্লাগছে খুব।
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: হট হুইলস দেখি নাই। তুমি অ্যানিম্যাট্রিক্স দেখছো??

৪৮. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৩
আসিফুল ইসলাম বলেছেন: ভাই পারলে লিংক দেন। একটু নামাই।
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৫

লেখক বলেছেন: লিংক দেওয়াটা তখনি সম্ভব যদি আপনের রেপিডশেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট অথবা বুয়েটের হলে সিট যেকোন একটা থাকে। :(

৪৯. ১২ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০২
তায়েফ আহমাদ বলেছেন: বেশীরভাগই পরিচিত মুভী, কিন্তু দেখা হয় নি।
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: কন কি?? পরিচিত মুভি নাকি?? আমিতো আনকমন মুভি বলেই দিলাম :(

৫০. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
আসফাকুল আমিন বলেছেন: নামই শুনছি মাত্র দুইটার /:) ।প্রিয় মুভি -কুংফু পান্ডা । নো ডাউট এবাউট ইট B:-)
১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: ওক্কে

৫১. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
কামাল পাশা (2য়) বলেছেন: আইজ এইজ ২য় আর ৩@ পর্ব দেইখা হাসতে হাসতে পেটে খিল লেগে গেছিলো!! সময় পেলে প্রায়ই দেখি। একটা ক্লাসিক এনিম!
১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: আইস এইজ ১ ই আমার বেশি ভালো লাগসিল। কিন্তু Anime আর Animation গুলিয়ে ফেলবেন না যেন।

৫২. ১২ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
সাইফুর বলেছেন: এনিমেশন মুভি ভালো লাগে
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৩

লেখক বলেছেন: কন কি!

৫৩. ১২ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৫৩
বিডি আইডল বলেছেন: সব টাইপের মুভি দেখি...এখন ডাউনলোড করছি উইজার্ডস

http://www.imdb.com/title/tt0076929/

১২ ই আগস্ট, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: খাইসে ভয় পাইসি কাহিনী পইড়া ....

১৩ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: মেগা কেন??? রেপিডশেয়ার থাকলে দেন।

৫৫. ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১৯
উদ্ভ্রান্ত পথিক বলেছেন: আমি সিএস ই ০৫ তুমি কোন সেকশন? তানিম অয়ন ঈশানরা আমারে চিনে
১৩ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:০৮

লেখক বলেছেন: আমি '০৬ বি। তানিম, ঈশান অয়নরা আমাকেও চেনে ;)

৫৬. ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১৮
ত্রিভুজ বলেছেন: রাইফেলস বা বসুন্ধরায় গেলে সবার আগে ডিভিডির দোকানে যাই এবং সবার আগে খুঁজি এনিমেডেট ফ্লিম। কিন্তু দুঃখের বিষয় আপনার লিষ্টের বেশ কয়েকটাই দেখা হয়নি। এবার কেনা হবে... পোস্টের জন্য ধন্যবাদ।
১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ত্রিভুজ নেটওয়ার্ককেও ধন্যবাদ।

৫৭. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
শিমুল সালাহ্উদ্দিন বলেছেন: ভালো লাগলো... শুভকামনা
দেখে আসবেন ঢু মেরে আমার ঘর।

Click This Link
১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার লেখা পড়ে খূব ভালো লাগল।

৫৮. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৪
ঈশান৭২৮৫ বলেছেন: গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস দেখছি। অসাধারন লাগছে। এনিমেশন মুভি সম্পর্কে আমার ধারনাই পালটে গেছে এই মুভিটা দেখে। আর শুধু ধারাবাহিক এনিম এর কথা বললে ডেথনোট সেইরাম। ডেথনোট নিয়া একটা পোস্টও দিছিলাম । আর বাকিগুলা দেখি নাই। নারুতো দেখতাম, কিন্তু এতগুলা এপিসোড দেইখা দেখতে ইচ্ছা করে না। এইভাবে এত এপিসোডের কিছু দেখতে পারি না।
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: সামুরাই সেভেন বা মনস্টারস দেখতে পারিস। একটা ২১ আর অন্যটা ৪৫ এপিসোডের। সামুরাই সেভেন কুরোসাওয়ার লেখা, কাজেই দেখে হতাশ হবি না।

৫৯. ১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৭
মহাকালর্ষি বলেছেন: গত সপ্তাহেই পার্সেপোলেস দেখলাম! এক কথায় অসাধারণ!
এহেন পোস্টের জইন্যা...ধইন্যা!
১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:০৯

লেখক বলেছেন: আপনারেও। পার্সেপোলিস দেইখা আমিও বিমুগ্ধ।

৬০. ১৪ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৯
শূন্য আরণ্যক বলেছেন: http://www.imdb.com/title/tt0044414/

The Curious Adventures of Mr. Wonderbird


পাইরেট বের টরেন্টটা কাজ করে না । মিনিনোভাতে দুইটা আছে । একটা দিয়া নামায় ফেল্লেম ।

১৬ - ১৭ বছর আগে শেষ দেখসি । এই পোষ্টের সুবাদে পুরান স্মৃতি ফেরত পাইলাম ।

অনেক ভালো কাহিনী । ডোন্ট মিস ।


১৪ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৬

লেখক বলেছেন: ওক্কে এক্ষণ দেখতাসি।

৬১. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৫
সবুজ বলেছেন:
বাপরে বাপ, যে মারাত্মক পুষ্টাইছেন!!!

কোন কথা বার্তাছাড়া + এবং প্রিয়।
সবগুলানই যোগার করন লাগব।

Grave Of The Fireflies দেকসিলাম, মাগার জাপানি ভাষারে মাইনাচ। এংলিশ ডাবিং করা পাইলে অবশ্যই দেখুম।
১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৩

লেখক বলেছেন: অরিজিনালটা দেখাই কিন্তু বেশি ভালো। আর জাপানি ভাষা আমার শুনতে বেশ লাগে। সত্যি বলতে কি জাপানি অ্যানিমে আর মুভি দেখতে দেখতে অনেক ভোকাবুলারি আয়ত্ত হয়ে গেছে সেই জন্যই হবে হয়তো।

তবে গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ আমি ইংরেজি ডাবিংটাই দেখছি।

পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৬২. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৩
সবুজ বলেছেন:
জাপানি অ্যানিমে আর মুভি দেখতে দেখতে অনেক ভোকাবুলারি আয়ত্ত হয়ে গেছে সেই জন্যই হবে হয়তো!!!!

কি কন ভাই, কঠিন অবস্থা। তাইলে ত আমিও দেখুম বেশি কইরা।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: অবশ্যই দেখবেন

৬৩. ১৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫২
আনোয়ারুল আলম বলেছেন: আমার সবচেয়ে প্রিয় ছবি হচ্ছে এখন Hayao Miyazaki র Ponyo ।


তারপরই Princess Mononoke




তারপর Totoro




Castle in the Sky, Kiki's Delivery Service খারাপ না ।








নিচের এই সিনেমা দেখে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছিল । পরে কাঁদতে বাধ্য হয়েছি ।
আমার দেখা সবচেয়ে আনন্দের এবং একই সাথে কষ্টের সিনেমা এটি ।

http://en.wikipedia.org/wiki/Barefoot_Gen





এই সিনেমা টি সংগ্রহ করে দেখার অনুরোধ রইলো ।





আমার একটি পর্যবেক্ষণ Ponyo সিনেমাটি নিয়ে ... ইচ্ছা হলে পড়ে দেখতে পারেন ।

Click This Link


১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৫

লেখক বলেছেন: যাব্বাবা আমিতো ভেবেছিলাম রিভিউ দিয়েছেন ছবিটা নিয়ে পরে দেখি অন্য কাহিনী ...

৬৪. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১২
আনোয়ারুল আলম বলেছেন: Spirited Away র কথা যেহেতু আগেই বলে ফেলেছেন , তাই সেটা আর উপরে উল্লেখ করিনি । ওটা আমার পছন্দের তালিকায় টাই করেছে মোনোনোকি হাইমের সাথে ।

কিছু টিভি সিরিজও কিন্তু অসাধারণ। আশা করি ওগুলো নিয়ে একদিন পোস্ট দিবেন ।

ধন্যবাদ ।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: আগে একটা দিসিলাম ঐটা দেখতে পারেন

Click This Link

৬৫. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
অপরিচিত_আবির বলেছেন: টোটোরো আর মনোনোকি হিমে আগেই দেখেছি এবং আমার প্রিয় সিনেমাগুলোর মাঝেই আছে। সেই সাথে হাউলস মুভিং ক্যাসেলও দেখতে পারেন। অনেকেরই জাপানিজ অ্যানিমেশনে অ্যালার্জি আছে বলে বেশি নাম দেই নাই। আপনার রিভিউ দেখছি।
৬৬. ১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
আনোয়ারুল আলম বলেছেন: ওকে ।

Barefoot Gen সিনেমা টা কোনভাবেই মিস করিয়েন না । হিরোশিমাই অ্যাটম বোমা ফাটার যে দৃশ্য এই সিনেমায় দেখানো হয়েছে তার কোনও তুলনা হয় না । আর মনবিক দিক গুলো তো আছেই । তবে এই সিনেমা দেখার সময় খাবেন না , হাসতে যেয়ে বিষম্ লাগার সম্ভাবনা আছে । :)

আর কোন মাচো(macho) বন্ধুর সাথে না দেখারও পরামর্শ দিব। কারণ শেষের দিকে চোখের পানি নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পরে । তারপরও অত্যন্ত আশাবাদী একটা সিনেমা এটি । খুব সুন্দর একটা স্বপ্ন দেখিয়ে মানুষের মনে আশা জাগিয়ে শেষ হয় সিনেমাটি । ঐ যে
টাইটেলে লিখা আছে না , One of the most important animated films ever made । কথাটি কিন্তু ভুল না । বাস্তবে এই সিনেমা তৈরি করা এত আধুনিক সিজিআই cgi দিয়েও আমার মনে হয় সম্ভব হবে না । আর অভিনেতারাও এত ভাল অভিনয় করতে পারবেনা ।

Keiji Nakazawa আর Mori Masaki এই মিডিয়া কিভাবে ব্যবহার করতে হয় তা খুব ভালভাবেই জানতেন !


২০০৭ এ studio ghibli র একটা ১৩ গিগাবাইটের টরেন্ট নামিয়ে ছিলাম । ১৫ টি সিনেমা ছিল । studio ghibli থেকে রিলিজ পাওয়া বলতে গেলে সব ছবিই অনেকবার করে দেখা আছে ।
১৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: studio ghibli এর অনন্যতার প্রমাণ আগেও পেয়েছি। আর আপনার পরামর্শগুলোর জন্য ধন্যবাদ। ছবিগুলো নামানো শুরু করি।

৬৭. ১৬ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩২
সবুজ বলেছেন:
Hawl's moving castle দেকসিলাম। ফাটা ফাটি লাগছিল।
১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: আমারো খুবই প্রিয় ছবি। হাজার হইলেও ডিজনীর প্রোডাক্ট।

৬৮. ১৭ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩১
অপ্রিয় সত্য বলেছেন: +
"অপরিচিত_আবির"!!
আমি স্থবির
অনুবিক্ষনে পর্যবেক্ষণ
ব্লগে আমন্ত্রন
করো যদি নিবিড়!
স্থবিরতা- নিরবতা ,
হবে সুনামি- খুশীর!!!
১৭ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: আপনার ব্লগে এক্ষুণি যাচ্ছি, আমাকে নিয়ে কোবতে, আপনার সাহসতো কম না!! ;)

৬৯. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:০১
jisaan বলেছেন: ভাল হইলো রেখে দিলাম তালিকাটা। I.M.D.B না ঘেটে প্রেস্ক্রিপ্সন দেখে মুভি দেখাবযাবে।
১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: ভালো বুদ্ধি।

৭০. ২২ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৯
সিউল রায়হান বলেছেন: হল থেকে যাওয়ার আগে তোমার পিসিটা হাইজ্যাক করব নাকি চিন্তা করতিছি.......

আমি অ্যানিম ফ্যান তবে এগুলো একটাও দেখিনি..... দেখতে হবে....... সাইটের কাজ করতে যেয়ে কতগুলো সিনেমা যে জমে গেছে আল্লাহই জানে :(

২২ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: মাত্র দুই রুম ....

৭১. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৩
ফারহান দাউদ বলেছেন: কুংফু পান্ডা দেখলাম আজকে দুপুরে, সেইরকম মজা পাইসি।:)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: কুংফু পান্ডা আমি দেখছি সাতবার। বন্ধুদের সাথে বসে যতবারই দেখি ততই ভালো লাগে।

৭২. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩২
নয়ন বলেছেন: কিছুদিন আগে রেসিডেন্ট ইভিলটা দেখলাম। মোটামুটি হয়েছে। আরো ভালো আশা করেছিলাম। /:) তাছাড়া প্রিন্টটাও ভালো ছিল না। ক্যাপকম সামনে আরো বেশকিছু মুভি রিলিজ করবে। ডেভিল মে ক্রাই এর একটা মুভি রিলিজ করবার কথা ছিল। কেউ এ ব্যাপারে জানেন কিছু?
৭৩. ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৫
নয়ন বলেছেন: জাপানিজ মাংগা কার্টুনের (নারুটো, রুরানি কেনশিন, ডেথড নোট) জন্যে ভালো একটা সাইট পেলাম। কিন্তু সমস্যা হলো ভাষাটা জাপানি তবে ইংলিশে সাবটাইটেল দেয়া। কিন্তু তারপরও বিরক্ত লাগে তাই ইংলিশে ডাব পেলে ভালো হতো। কারও কাছে কি জাপানিজ মাংগা কার্টুনের (নারুটো, রুরানি কেনশিন, ডেথড নোট) ইংলিশে ডাওনলোডের ভালো কোন সাইটের ঠিকানা জানা আছে। দয়া করে কেউ জানলে আওয়াজ দিয়েন। অগ্রীম ধন্যবাদ।
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: আমার ইংলিশ ডাবিংটাই বিরক্তিকর লাগে। সবসময় জাপানি ভাষার অ্যানিমে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি বলে একটু আধুটু বুঝতেও শুরু করেছি। আর তাছাড়া ডাবিং দেখে কোনকালেই মজা পাই নি, অরিজিনাল জিনিসটাই ভালো লাগে।

৭৪. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:০১
ছায়ার আলো বলেছেন: স্পিরিটেড আ্যাওয়ে অসাধারন একটা মুভি...তবে মিয়াজাকির মুভি গুলার মধ্যে "মাই নেইবার টোটোরো" বেস্ট লেগেছে।
আর 'ওয়াল্টজ উইথ বশির' এর এনডিং টা কোনোদিন ভুলতে পারবোনা :(
ধন্যবাদ দারুন পোস্ট এর জন্য।
প্রিয়তে নিলাম
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৪

লেখক বলেছেন: মাই নেইবার টোটোরো দারুণ লেগেছে তবে এর থেকেও দারুণ লেগেছে স্টুডিও ঘিবলির সম্প্রতি দেখা হাউল'স মুভিং ক্যাসেল

৭৫. ২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
শুভ রহমান বলেছেন: গ্রেভ অব দ্য ফায়ারফ্লাই আমার অত্যন্ত প্রিয় একটা ছবি। এই ছবি দেইখা আমার কান্না আইসা গেছে।
২৪ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮

লেখক বলেছেন: আমারও :(

৭৬. ২৯ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯
স্বাধীনতার বার্তা বলেছেন: ওওওওওওও!!!!!!!!!!!!
ভালো। জানতাম না ব্লগে এনিম্যাশন পছন্দ করে এমন ব্লগারও আছে।
কোরালাইন অনেক প্রিয়।
তবে স্পিরিটেড এওয়ে যে বছর অস্কার যেতল সে বছর আইস এজ এর অস্কার যেতা উচিত ছিল।
৩০ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:২০

লেখক বলেছেন: আইস এজ যত ভালো লাগুক না কেন শেষ পর্যন্ত একটা টিপিকাল অ্যানিমেটেড মুভি, কিন্তু স্পিরিটেড অ্যাওয়ে জিতেছে কিন্তু তার অনন্য বৈশিষ্ট্যগুলোর কারণেই।

পছন্দ করে মানে?? এই শর্মা একদিনে সামুরাই চ্যাম্পলু, কাউবয় বেবোপ শেষ করে ওঠা মানুষ হু!

৭৭. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৪
স্বাধীনতার বার্তা বলেছেন: স্পিরিটেড এওয়ে আমার অনেক প্রিয়। সিনেমা শুরুর দিকে অনেক বিরক্ত ছিলাম। কিন্তু শেষ করার পর অসাধারন। আর এনিমেশন (বিশেষ করে এনিমে) কতটা পছন্দ করি আশা করি আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন। (আমার প্রথম পোস্টটা পড়ে দেখতে পারেন)।
আর আমার এনিমোগ্রাফি http://www.anime-planet.com/users/hyperactve এইখানে পাবেন। সব অবশ্যই ইংরেজী ভষা আর পারলে হাই ডেফিনেশন ডাউনলোড করিতো এইজন্য লিস্টটা ছোট।
৭৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৭
স্বাধীনতার বার্তা বলেছেন: ইনক্রেডিবলস, মনস্টারস ইনক, ফাইন্ডিং নিমো,টয় স্টোরি, রাটাটুলি, ওয়ালই - এই ছবিগুলো পিক্সার এর। কমেন্ট ৩২ আর ৪০ এ দুইজন মিলে দিজনী দিজনী করেন কেন?
পিক্সার এর সাথে দিজনী কে গুলাইয়া ফেললে খুবি রাগ উঠে।
৭৯. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৬
অপরিচিত_আবির বলেছেন: আমি নিজেও হাই ডেফিনিশান এনিমে ডাউনলোড করি তবে কখনোই ইংরেজি ডাব নয়, অরিজিনালটাই আমার সবসময় প্রিয়। আর সত্যি বলতে কি জাপানি এনিমেগুলো দেখতে দেখতে জাপানি ভাষাটার প্রতি দারুণ আকর্ষণবোধ করি আমি এবং আমার বন্ধূরা। আর হাই ডেফ এনিমে নামাতে কখনোই সমস্যা হয় না কারণ অনেকজন মিলে একসাথে ডাউন দেই।

ডিজনী-পিক্স্রার এখন একসাথে উচ্চারণ না করে শুধুমাত্র ডিজনী বলি এই আরকি, মাফ করি দিয়েন।

৮০. ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৪
স্বাধীনতার বার্তা বলেছেন: আপনি বুয়েট এ পড়েন না? দোয়া করেন, যেনো আমিও আসতে পারি।
আর কয় বছর আছেন?
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: আমার আর দেড় বছর

৮১. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩১
টিনটিন` বলেছেন: ডেভিল মে ক্রাই সহ একই জাতীয় কিছু একশান, ফ্যান্টসী মুভির লিংক দিতে পারেন?
৮২. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৪
গুরুজী বলেছেন: Coraline(2009) দারুন লাগসে~!! ওয়াল ই টাও জোশ!
৮৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬
ক্লান্ত দুচোখ বলেছেন: আমার দেখা বেষ্ট এ্যানিমেশান মুভিঃ Madagascar 1 & 2

৮৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: এইখানে আমার এনিমেশন মুভিলিস্টির একটা এড দিয়া যাই! ;) ;)

http://tinyurl.com/familymovieblog

অফটপিক: আপনারে ব্লগে দেখা যায়না কেনু?
১৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ব্লগে দেখা না যাওয়ার কারণ ব্লগের অবস্থা এবং সিএসই ৩-১ ... ১ বছর পর তোমরাও বুঝবা

৮৬. ২৭ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫১
তাহ্‌লীল আহেমদ চৌধুরী বলেছেন: উপরের ডিজনীর বলা বেশির ভাগ মুভি গুলোই আসলে পিক্সার স্টুডিও থেকে তৈরী। ডিজনী শুধু মারকেটিং এবং ডিস্ট্রিবিউশন করছে। ২০০৬ সালে ডিজনী পিক্সার কিনে নিলেও এরা আসলে এখনও আলাদা ভাবে কাজ করে। তাদের স্টুডিও আলাদা। তাই আসলে পিক্সারের নামটাই আসা উচিত ডিজনীর না।

@লেখক গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ রিয়েল মুভিও আছে।

আমার একটা পোস্ট আছে এনিমেশন মুভির লিস্ট ডাইনলোড লিন্ক সহ। দেখতে পারেন চাইলে।

Click This Link

পোস্ট প্রিয়তে। আর আপনি সিএসই তে কোথায় কোন সেমিস্টারে পড়েন?? আমি শাহজালাল ভার্সিটিতে আছি ৩/১ এ।
৮৭. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:১৫
যা ইচ্ছে তাই বলেছেন: স্পিরিটেড অ্যাওয়ে ডিজনী'র???? আমি যদ্দূর জানতাম স্টুডিও ঘিবলি'র... আমি পরশু আবারো মুভিটা দেখতে থিয়েটারে যাইতেছি। মিয়াজাকি'র প্রায় সব মুভি দেখে ফেলছি... কিছু বাকি আছে... মিয়াজাকি'র মুভির ব্যাকগ্রাউন্ড বা হিডেন মেসেজ না বুঝলে মুভি দেইখা মজা নাই। কেউ যদি মিয়াজাকির মুভি দেইখা অ্যাভাটার দেখতে যান তাইলে বুঝবেন কি পরিমাণ ইন্সপায়ারড... অ্যাভাটার এর দেখন সৌন্দর্য অনেক বেশি... কিন্তু কাহিনীর ডেপথে মিয়াজাকির ধারেকাছেও যায়না।
৮৮. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৩৭
অপরিচিত_আবির বলেছেন: আমি যতদূর জানি ডিজনীর সাথে কোলাবরেমনে বানিয়েছে স্টুডিও ঘিবলী।
৮৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:২০
বাবুনি সুপ্তি বলেছেন: Hotaru No Haka a.k.a Grave Of The Fireflies(1988)

Sen to Chihiro no kamikakushi a.k.a Spirited Away(2001)

এই দুইটা দেখেছি। বাকি গুলো পাইনি। আর দুইটা ভুতের তাই দেখার সাহস পাইনি! অনেক ধন্যবাদ নাম গুলোর জন্য আবার। আরো ভালো অ্যানিমেশন এর নাম জানা থাকলে জানাবেন।


প্রথম এনিম টার কথা আমি বলতে পারব না কিছু। আমি এক সাথে দেখতে পারিনি। একটু একটু করে দেখতে হয়েছে। কারন সহ্য করার মত ক্ষমতা নেই আমার।
২১ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:০৮

লেখক বলেছেন: গ্রেভ অফ দা ফায়ারফ্লাইজ আসলেই ইমোশনের ভিতগুলোকে নাড়িয়ে দেয়।

স্টুডিও ঘিবলির আরো দেখতে পারেন - হাউল'স মুভিং ক্যাসল, আপাতদৃষ্টিতে রূপকথা মনে হলেও মোটেও রূপকথা নয়।

৯০. ১৭ ই মে, ২০১০ রাত ৩:৪৪
আকাশ_পাগলা বলেছেন: আরে বস, উপরের কমেন্ট যা দিসি, মেইন জিনিসটাই বুঝাইতে পারি নাই। আয়হায় !!
মানে, খালি ডিজনি হলে মজা পাইনা।
কিন্তু সাথে পিক্সার থাকলে ত অন্য হিসাব।
এগুলি কী মানুষ মিস করে নাকি?
খালি ডিজনি গুলি বুঝেন না? লায়ন কিং। এইটার কথাই ত তুলতে মনে নাই। এইটা দেখলে মুভি দেখা ছাইড়া দিবেন।

ইনক্রেডিবলস এমন আহামরি লাগে নাই। মনস্টারস ইনক এর শেষটাও আগেও বুইঝা গেসিলাম। রাটাটুলি এভারেজ লাগসে।


ফাইন্ডিং নিমো, ওয়াল ই, আপ এগুলি ত পুরাই চরম। সাথে পিক্সার ছিল বলেই। ডিজনি একা একা কী বানায়, আমার মন মত হয় না(তার মানে এই না যে, ওরা খারাপ।আমার সাথে স্বাদে মিলে না।)

ওয়ালটয উইদ বশির টাইপের মুভিই আমারে স্যুট করে। এটার মত নাই, বেস্ট অব দ্যা বেস্ট।

আরেকটা পাইছি এরকম। মানে, যুদ্ধের না, কিন্তু সেইম পরিমাণ ক্লাসিক। ওয়েকিং লাইফ। ২০০১ এর। দেখার পরে বুঝবেন।
(হাল্কা পাতলা ধীরে ধীরে কিছু একটা লেখার চেষ্টা করতাসি। ১২৪ টা এনিমেশন দেখসি মোট। এর মধ্যে ২০টার রিভিউও লেখা হয় নাইক্কা।তাও আপনাকে লিংকটা দিলাম, জাস্ট এই মুভিটার জন্য।http://reviewonanimations.blogspot.com/2010/05/animated-movie-review-waking-life.html)
৯১. ১২ ই জুলাই, ২০১০ সকাল ৯:৩১
সিড বলেছেন: Spirited Away, Princes Mononoke, Howls Moving Castle, Kiki's Delivery Service এইগুলা সব ই Studio Ghibli থেকে বানানো, ডিজনির না। উইকি
৯২. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০২
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
৯৩. ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২১
অপরিচিত_আবির বলেছেন: বাপ্রে ভুলে ঢুকে পড়লম সামুতে!
৯৪. ০২ রা অক্টোবর, ২০১০ রাত ২:৫৯
তাজ বলেছেন: বেশ কিছু নতুন নাম জানা গেল।
'waking life' ভাল লাগসে।
৯৫. ২১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২৬
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: হ হিমুরা কেনশিনে মুগ্ধ হইয়াই তো অ্যানিমের জগতে ঢুকলাম।
৯৬. ২৭ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৫৭
কুঁড়ের বাদশা বলেছেন: একটাও দেখিনি
তবে কথা দিলাম সবগুলো দেখব
৯৭. ২৬ শে মার্চ, ২০১১ ভোর ৬:২১
নুরুন নেসা বেগম বলেছেন: আমিও কুঁড়ের বাদশার মতো। আরেক কুঁড়ে। দেখিনি কিছু। তয় দেখতে মন চাইতাছে।ব্যবস্হা জানা নাই.........।
৯৮. ২৮ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:১১
কানাই মাস্টার বলেছেন: উপরের মুভিগুলার মধ্যে Coraline দেখলাম আমিও চিন্তা করি নাই এত ডার্ক মুভি হবে। ধন্যবাদ শেয়ার করার জন্য। অন্য মুভিগুলা কালেকশান করে দেখার চেষ্টা করব
১০০. ০১ লা জুলাই, ২০১১ সকাল ৯:২০
য়িমতিআজ বলেছেন: নতুন অনেক কিছু জানলাম...
এ্যনিমেটেড মুভির এত ভাগ...
আমি আগে দেখতাম না, আমার ছোটভাইয়ের চাপে কুংফু পান্ডা, মেগামাইন্ড, ফাইন্ডিং নিমো, ওয়াল-ই, রেটাটুলি দেখেছি... সবগুলো ভালো লেগেছিল...
এগুলোও দেখব...তবে মনে হয় এগুলো আরো হাই থটের...

+

শুভকামনা..

 

মোট সময় লেগেছে ১.১৬১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অলস কাকতাড়ুয়া ... কারো সাথে কথা বলি না ... কোথাও যাই না ... এমনকি জোর হাওয়াতেও নট্ নড়ন-চড়ন
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ