আমার প্রিয় পোস্ট
- ইউটিউবের ভিডিও ডাউনলোড করুন
- মুয়ীয মাহফুজ
- গল্পঃ মুখোমুখি, বেড়ালের পাশে বসে - মোস্তাফিজ রিপন
- কেউ নই শূন্য মাতাল - রেটিং
- সান্ধ্য-মৌনতা ও ছায়া-অন্ধকার জটিলতা - সুতরাং
- পাবেলা নেরুদা: জীবন ও বাস্তবতা পেরিয়ে ১০৪.... - রহমান মাসুদ
- জল প্রিজমের গান - মৃদুল মাহবুব
- চার পাঁচ হাজার পিঁপড়ার দুঃখ - সরকার আমিন ১৯৬৭
- কঙ্কাল - মাজুল হাসান এর তাগাদায় পোষ্টাইলাম - সারওয়ার জামান চন্দন
- অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী - মুজিব মেহদী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- মির্জা গালিব : : গালিবের একটি চিঠি - ইমরুলকায়েস
‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর
০৫ ই মে, ২০০৮ রাত ১০:২৯
কার ওপরে ক্ষোভান্বিত তুমি, ব্যবহৃত হলে ঈর্ষার ঘরে। কিসের শোধে... কোন সে বোধে... বিছানা হলো বীভিষীকা। বারবণিতা চাঁদটা যে তাই সঙ্গী হলো চিরতরে... সঙ্গী হলো রসাতলে...
আমি ছিলাম ওরাও’য়ের মতো কোনো এক প্রত্ন-শহরের নগরকর্তা। সেই পুরাতনপন্থী শহরের দৈনন্দিন হুলিয়ায় তখনই দেখা দিত পরিবর্তন; বোঝা যেত ‘বসন্ত সমাগত’, যখন ভিনদেশ থেকে ফেরিয়ালারা টুপরী বোঝাই করে বয়ে আনতো মৌসুমী-মোসাম্বী। প্রগতিবাদীরা বলে, এই বিবর্ণ শহরের প্রতি আমার মায়া আফগানি আফিমের মতো। ঠিকই বলতো তারা, যেমনি প্রকারন্তরে ঈর্ষাই মৌলিক। সাবলীলতা নয়, আমার নেশা ছিলো--‘ভয় মিশ্রিত প্রেম'’। সত্যিই ছিল। ভয় ছিলো: হয়তো একদিন নগরময় আগুন লাগিয়ে দেবে ‘সে'’।
‘সে’ অথবা ‘তিনি’-- যার ছিলো আগুণে-দর্শণ!
‘বসন্তও আগুন বটে’-- অনেক ভয়ের মাঝে আমার সান্তনা ছিলো এইটুকুই।
তবু কোথাও না কোথাও নাগলিঙ্গম ফুটে। কোথাও বিস্কিট-ফুল অথবা দুয়েকটা নয়নতারা-তারাগেন্দা। ফুলেরাই পৃথিবীর মক্ষোম প্রতিবাদ। তারাই কেবল ''বিহিত চাই, বিহিত চাই''-- বলে মানুষের আঙুল মটকানো স্বপ্নকে স্বপ্নাদৃষ্ট করতে পারে প্রতিনিয়ত।
একদিন এলো, দূর-দূরালোক থেকে ছিটকে চক্রাকারে ছুটে এলো ফাল্গুন। অগ্নিল-নীলে আর তুলোর চিলে উড়লো ফানুসের ফেস্টুন। তখনই মানুষের-দেহে ফ্যাট-ভাড়া নেয় প্লেগী-ইদুর।
আরো একদিন শীতনিদ্রা কাটিয়ে পূর্বপুরুষের গ্লিসারিন চোখেরা দেখলেন: শহরের চৌমাথা’য় পড়ে আছে রাশি রাশি চিতার ভগ্নাংশ।
জানলাম,
আবারো জানলাম
বসন্ত নয়, বাসন্তী-আগুণে-দর্শন থেকে নয়,
কোনো প্লেগ নিমূর্লের মানবিক ব্রত থেকে নয়,
কুকুরের যৌনাঙ্গে ঠুসে দেয়া 'ছ্যাবলা ভাদ্রে’র মানসিকতা থেকে নয়...
নিজেরই ফাঁদে
মানবী, আমারি শিড়দাঁড়ায় জ্বেলে দিয়েছে নীরব-আগুন।
সেই থেকে কোথাও কোনো নগর নেই,
নেই কেনো সপুস্পক তৃণের সবুজায়ী ডিম; কেবল বহাল আছে
দলা-দলা প্লেগের বীর্য। দঙ্গলী দলে কানাকানি:
মায়াবী মরফিন-ঘোরে নয়,
এক্কেবারে নিরেট-নিকেল ঠান্ডা মাথায়
কিভাবে ওদের সাথে, ওদের ভাই-ব্রাদারের সাথে
--উপোষী নয়,
মানবীর আপোষী-ধস্তাঝস্তিতে
‘যৌথ-মঠ’ প্রাঙ্গনে ধরেছিলো-- আগুন!
উহ! আগুন-আগুন!
ওই পড়ন্ত আগুন! আগুন। জ্বলে না, নিভে না;
তবুও জ্বলে... জ্বলে, জলময়... আগুন! আগুন!
পুড়ো শহরের সাতাশটি বিকেল আর খাঁক পদ্মরা স্বাক্ষী,
একদা গরাদগ্রাসী ওই জার্নাল-জানালাগুলি সাক্ষী:
‘সম্মূখ সমরের অভাব’ কিংবা প্রেমের মুখাগ্নি হয়নি বলে
কোথাও কোনো ক্ষেদ নেই। স্বক্ষেদ সমীকরণে তবু--
‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর
আমি এক শহরহীন শাহরিক।
মণসা নয়, মানবী নয়,
শরৎ-শরীর নয়,
পিঙ্গল-প্রেম নয়, নয় কোনো শোধ-প্রতিশোধ
দহন যতো--
তার আগুনে ছিল না কোনো ভিন্নতর সততার আলো!
লেখক বলেছেন: আপনি পারেনও!
এতো প্রশংসা!
প্রশংসারও তো প্রশংসা করা উচিৎ, কি বলেন?
আপনাকে ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: একটু ঝামেলায় ছিলাম।
আর নেটের কানেকসনও ট্রাবল দিচ্ছে কয়দিন।
তাই নেটে বেশিক্ষণ সারভাইব করতে পারছিলাম না।
আপনার খবর কি?
কোথাও কোনো ক্ষেদ নেই। স্বক্ষেদ সমীকরণে তবু--
‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর
আমি এক শহরহীন শাহরিক।"
লেখক বলেছেন: অনেকদিন পর এ পাড়ায় এলেন!
ব্যস্ত নাকি?
লেখক বলেছেন: হুহুহুহ![]()
![]()
![]()
অন্য খবর কন্..
চলতাছে কেমন?
আন্দালীব বলেছেন:
আমার পড়া অন্যতম সেরা একটি লেখা হয়ে রইলো।প্রিয়-পোস্ট হিসেবে কি করে এড করে আমি ঠিক জানিনা।
নয়তো প্রিয়-তে রাখা যেতো।
[বা এখানে রাখা না গেলেও সমস্যা নেই, ভালোলাগায় তো সবকিছুই স্বয়ংক্রিয় ভাবে রাখা যায়
হ্যাটস অফ্।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ।
নেটে খুব সমস্যা ছিল, বিধায় মন্তব্যের জবাব দিতে পারছিলাম না।
আপনার পুরো নামটা কি?
আমি একজন আন্দালীবের কথা জানতাম। তার কথা বলেছিলেন মুক্তি মন্ডল। মুক্তি বলেছিল... রাদ আহমেদ'কে ছাড়াও তাদের মধ্যে আরেকজন ভাল লেখেন, তার নাম আন্দালীব... নামের পরের অংশটা আমি মনে করতে পারছি না।
যা হোক, আপনার ব্লগে কয়েকবার ঢু মেরেছি।
কবিতাযাপন করার ব্যাপারটা চোথে পড়েছে।
ভাল থাকুন।
কবিতায় থাকুন।
ইফতেখার ইনান বলেছেন:
ব্লগে অনেক লেখা ভাল লাগে... অনেক লেখা একটু পড়ার পর আর পড়তে ইচ্ছা করে না... অনেক লেখা অসাধারণ মনে হয়... আর অল্প কিছু লেখা পড়ে ধাক্কার মতো লাগে.. নিজের অস্তিত্ব একটু কেঁপে ওঠে.. আপনার এই লেখাটা সেই অল্প কিছুর একটি।প্রিয় পোস্ট।
লেখক বলেছেন: আমিও ধাক্কা খেয়েছিলাম।
তবু নিজের অক্ষমতার কথা লিখতে হয় রেখেঢেকে।
তবু লিখতে হয়।
আপনার জন্য শুভকামনা।
রাশেদ বলেছেন:
আমার চলতাছে ভালোই। আপ্নে কি একটা সোজা লেখা দিতে পারে না, যেইটা পইড়া কইতারি বুঝছি এইডা! লেখক বলেছেন: আইচ্ছা। দিমু একখান।![]()
রাশেদ বলেছেন:
পারেন*
লেখক বলেছেন: ![]()
![]()
লেখক বলেছেন: রাশেদের একটা কবিতার লাইন ছিলো
নিশ্চিন্ত ঘুমের জন্য ব্যবহার করুন
ঠিক মনে নেই। এই রকমই ছিলো মনে হয়।
শুভ রাত্রি।
ঝলমলে শোকার্ত কথা!
মণসা নয়, মানবী নয়,
শরৎ-শরীর নয়,
পিঙ্গল-প্রেম নয়, নয় কোনো শোধ-প্রতিশোধ
দহন যতো--
তার আগুনে ছিল না কোনো ভিন্নতর সততার আলো!
এই অংশ খুবই উজ্জল!
লেখক বলেছেন: আমার কথা আসলে অইটুকুই ছিলো।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আন্দালীব বলেছেন:
হ্যা মাজুল, আপনি যেই আন্দালীব এর কথা মুক্তি মন্ডলের কাছে শুনেছেন আমি সেই। আমার পুরো নাম কাজী আন্দালীব আমিন।তবে লেখালিখি চলে 'আন্দালীব' নামেই।
আপনার ব্লগেও যেই কয়বার আসা হলো প্রতিবারই চমৎকার কিছু লেখা পড়বার অভিজ্ঞতা হলো।
আশা করছি সামনে কথা হবে অনেক। ভালো থাকবেন।
লেখক বলেছেন: অবশ্যই।
ধন্যবাদ।
মুজিব মেহদী বলেছেন:
ফুলেরাই পৃথিবীর মক্ষোম প্রতিবাদ। তারাই কেবল ''বিহিত চাই, বিহিত চাই''-- বলে মানুষের আঙুল মটকানো স্বপ্নকে স্বপ্নাদৃষ্ট করতে পারে প্রতিনিয়ত। পড়তে পড়তে কেমন সময়ে ভ্রমণের আনন্দ হলো।
লেখক বলেছেন: কোথায় ভ্রমন ..মুজিব ভাই?
কোনো নগর নেই...
আগুন লাগিয়েছে সে... পুড়েছে যৌথ মঠপ্রাঙ্গন...
আগুন লাগিয়েছে দুঃখ নেই...
কিন্তু আগুন লাগানোতে তো কিছু সততা থাকা উচিৎ...
কী বলেন?

















1.jpg)

কি যে দারুন ....।
ছোটবেলায় জানতাম না ওটার নাম নাগলিঙ্গম।
এত অদ্ভুত সুন্দর ফুল কম ই দেখেছি।আর গন্ধ ভেসে আসতো দুর থেকে।
বহুদিন পর সেই সুরভী পেলাম আপনার লেখায়........।
শুভেচ্ছা থাকলো/