somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধু রাসেল তোর জন্য লিখলাম

১৭ ই নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু লেখার জন্য হাত নিশপিশ করছিল। কিন্তু মাথা একদম অচল। কবিতা লিখতে বসলাম। বন্ধু রাসেল এর কথাটা মনে পড়ল হটাৎ । তার গুরুতর অভিযোগ আমি কবিতা ছাড়া আর কিছু লিখি না। তাও আবার প্রেম- ভালবাসা, ছ্যাকা খাওয়া ইত্যাদি । প্রেম- ভালবাসা ছাড়াও তো পৃথিবীতে অনেক বিষয় আছে। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি আরও কত কি! এসব নিয়ে লিখি না কেন? অভিযোগটা যুক্তিসঙ্গত। ভাবলাম আজ এসব নিয়ে একটু ভেবে দেখা যাক।

প্রথমত অর্থনীতি বিষয়গুলো অত্যন্ত জটিল। এ সব আমার মাথায় ঢোকে না। আয়, ব্যয়, শেয়ার বাজার ইত্যাদি নিয়ে লেখার জন্য অগাধ জ্ঞানের প্রয়োজন। আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক তা ধারণ করতে পারে না। বন্ধু সৈকত বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, পাচঁশত টাকা দিয়ে কিভাবে অতি সহজে পাচঁ হাজার টাকা পাওয়া যায় তা আমায় শিখাতে ডেসটেনি, বিজনেস ডট কম এ নিয়ে যাবার অনেক চেষ্টা করেছিল। আমার মোটা মাথাটা কিছুতেই তখন বুঝল না যে, কিভাবে শুধু মানুষ জোগাড় করে অল্প সময়ে টাকা দ্বিগুন-তিনগুন হয়। শেয়ার বাজারে বন্ধু আশরাফ লাখ টাকা ইনভেস্ট করে আমাক অনেক বোঝানোর চেষ্টা করল। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না শুধু ঘরে বসে কিভাবে মাত্র সাত দিনে পাচঁ হাজার টাকা পঞ্ছাশ হাজার টাকা । বন্ধু আশরাফ এক সময় বিরক্ত হয়ে বলল, তোকে দিয়ে কিছু হবে না । আমি বললাম আমিও জানি, আমায় দিয়ে কিছু হবে না। তুই আমায় মাফ কর। আমায় দিয়ে যা হবার আমি তাই করে খাব। যা বুঝি না তা করে বড় লোক হবার চেয়ে ,যা বুঝি তা করে না খেয়ে মরা ভাল।

সমাজনীতি আরও জ্ঞানগর্ভ বিষয়। খুন-খারাপি, মারামারি, ধর্ষণ, এসবের কারন অনুসন্ধান বা বিশ্লেষণ যারা করেন তাদের অগাধ জ্ঞানের ধারে কাছেও পৌছার সাধ্য আমার নেই। মানুষ হিসাবে আমি নিজেকেই ঠিকমত বুঝি না। কি করি, কেন করি, এসবের উত্তর নিজের কাছেই খুঁজে পাই না। তাইলে অন্যরা কেন খুন-খারাপি, মারধর করে, ধর্ষণ, চুরি -ডাকাতি করে তা খুজে বের করা আর যাই হোক আমার পক্ষে সম্ভব নয়। আমার সীমিত জ্ঞান । এসব বোদ্ধাদের বিষয়।

এরপর রাজনীতি। এটা নিয়ে লেখালেখি, আলচোনা, সমালোচনা, গল্প-গুজব, ইত্যাদি অনেক করা যায়, অনেক বন্ধু করেও। কিন্তু এখানে সমস্যা আরও জটিল। সরকারের একজন বেতনভুক্ত কেনা গোলাম আমি। দল, পার্টি, সভা,সমাবেশ,মিছিল,মিটিং,আলোচনা,সমালোচনা ইত্যাদিতে অংশগ্রহন করা অথবা কোনো বিষয় নিয়ে সরকারের সমালোচনা করা আমার চাকরি বিধির পরিপন্থি। যখন যে দল ক্ষমতায় থাকুক না কেন, সরকার যা বলবে আমরা তার সাথে সুর মিলিয়ে শুধু বলব, ইয়েস স্যার, জি স্যার, হবে স্যার, ঠিক স্যার। নিজের কোন মতামত, আলোচনা-সমালোচনা করার সুযোগ নাই।করলে খবর আছে। ডিবি, ডিজিএফআই এর লোক নাকি ফেসবুক, টুইটার, ব্লগে নামে-বেনামে, ছদ্দনামে ঘোরাফেরা করে । শেষ কালে কি লিখতে কি না লিখে ফেলি । নিজের রুটি রোজগার এর একমাত্র বাহন এই চাকরিটা হারালে খাব কি! কাজেই এটাও বাদ।

বাকি থাকে দর্শন, ধর্মকথা, তত্তকথা। এটা নিয়েও সমস্যা। মাঝখানে মনের মানুষ সিনেমা দেখে লালন সঙ্গীত এর উপর বেশ আগ্রহ হল। বাউল কেসেট জোগাড় করা শুরু করলাম। কমপিউটারে সারাদিন বাউল সঙ্গীত চলে। আশেপাশের লোকজন বিরক্ত। দু’একটা কমপ্লেনও আসল। কে শোনে কার কথা। বাড়িওয়ালি এসে একদিন ধমক দিলেন । আমি বললাম আমরা লালন ধর্ম পালন করতাছি। আপনিও করেন।মনে শান্তি আসবে। তাহলে আঙ্কেল এর সাথে রেগুলার ঝগড়া ঝাটি, চিল্লাচিল্লি হবে না। কিন্তু মাঝখানে ঘটল অন্য সমস্যা । ত্রিশ তম বিসিএস এর রেজাল্ট হল। আমি রোডস এ চাকরি পাইলাম। ঢাকা ইউনিভার্সিটিতে ইভেনিং মাস্টার্স প্রোগ্রাম যাতায়াত করি। ক্লাসমেটরা সবাই মিষ্টি খাবে। ভাল কথা। আমি যথারীতি মুসলিম সুইট্স এর দোকান থেকে দু’কেজি ভাল মিষ্টি নিয়ে আসলাম । সবাই খেল। ক্লাসে স্যার ঢুকলেন। বললেন কি ব্যপার। আমি বললাম স্যার, আমার চাকরি হইছে। স্যার জিজ্ঞাস করলেন, কোথায়? আমি বললাম রোডস এ। স্যার হাসলেন। সাথে ক্লাসমেটরা সবাই। এই হাসির মানে সবাই জানে। আমি কিছুদিনের মধ্যে কোটিপতি হয়ে যাচ্ছি। কাজেই নীতিকথা, তত্ত্বকথা নিয়ে গবেষনা বা লেখালেখি করা আমায় মানায় না। লালন সঙ্গীত, বাউল সঙ্গীত আপাতত বাসায় বন্ধ।

আর বাকি থাকল কি? প্রেম ,ভালবাসা ,বিরহ যন্ত্রনা, ছ্যাকা খাওয়া ইত্যাদি। এসব নিয়েই তাই লিখি। আর প্রেম ভালবাসায় গদ্যের চাইতে কবিতায় ভাল। তাই কবিতায় লিখি। বন্ধু রাসেল, আশা করি ব্যপারটা বুঝতে পারবি। কবিতা লেখার সময় আমায় আর জ্বালাবি না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×