somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“বউ কথা কও”

১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নরেন বাবু চাকরি পাইছে, খুঁজছে এবার বউ
কিন্তু হাই! মনের মত জুটছে না তো কেউ !
কদমতলি স্কুলে পড়ায় এক মহিলা মাস্টার-
নরেন বাবুর কলিগ হয় তাহার বড় সিস্টার ।
স্কুলের এক অনুষ্ঠানে দেখে লাগে ভাল-
ছিমছাম তাহার গড়ন, যদিও দেখেত একটু কাল ।
রসিক নরেন কথা বলে, রস বয়ে যায় ফোনে-
ভাবে আহা মহিলা মাস্টার, ভাবছে কি তারে মনে?
অনেক সাহস করে একদিন নরেন পাশে বসি,
বিয়ের প্রস্তাব দিল তারে, মুখে লয়ে হাসি ।
মহিলা মাস্টার,গম্ভীর হয়ে কহেন এবার ধীরে-
ঘুষ, সুদ না খাইলে হইতে পারে বিয়ে।
চুরিচামারি বিয়ের পর কিছুই চলবে না
অসৎ পথে আয়-রোজগার, আমি কিন্তু মানব না ।
সৎ পথে থাকবা তুমি, যা পাও তাতেই খুশি
ছোট্ট এ জীবনে , চাইনা আর কিছু বেশি ।
হবু বউয়ের শর্তে নরেন, এক লাফেতে রাজি
ধুমধাম করে বিয়ে হয়, আসল যখন কাজী ।
বিয়ের পর নরেন ভাবে আহ কি শান্তি!
বিয়ের এই লাইফটা কতই না মিষ্টি।
বউটা তাহার বড্ড ভাল, রান্না-বান্নাই কাঁচা
কথাবার্তা কম বলে, শখটা একটু সাজা।

বিয়ের পর মাস তিনেক বেশ ভালই ভালই কাটল
এরপর দু’ইজনাতে আসল মহব্বত শুরু হইল ।
বউ কহে, এবার একটা সোফা কিইন্যা আনো-
লোক আসলে বসবে কোথায় ভাবছ কি কখনো?
নরেন বাবুর বেতন কম, অল্প কয়টা টাকা-
তা দিয়ে কি সোফা হয়? নতুন বউয়ের দাবি যায় না রাখা ।
ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙ্গে কিনল দামি সোফা
সোফা দেখে বউ বেজাই খুশি, হইল আপস-রফা ।
বউ ভাবে, এবার তো আর ডাইনিং টেবিল ছাড়া চলে না
বন্ধুরা আসলে বসবে কোথায়, মান সম্মান তো থাকে না ।
ব্রান্ডের দোকানে কিনতে গিয়ে, পছন্দ জাপানী টেবিল
আহা! এত দামে কিনবে কেমনে, এ তো মহা মুস্কিল !
বউ কহে, অত শত বুঝি না টেবিল আইন্যা দেও-
লজ্জা করে না, পুরুষ মানুষ মাটিতে বসে ভাত খাও।
বন্ধুর কাছে ধার করে, টেবিল কেনে নরেন
বউ এবার বায়না ধরে, লাগবে ওয়াশিং মেশিন ।
ধার দেনাই জরাজীর্ন তবু বউ শোনে না কথা
কোথায় যায় নরেন বাবু কারে দেখায় ব্যথা ।
অফিস গিয়ে বসলে এবার, বউ ফোনেতে বলে
বান্ধবীর বিয়ে আছে গিফট কিনতে হবে।
ক্লোজ বান্ধবীর বিয়ে, ভাল কিছু না দিলে কি হয়?
বেছে বেছে দামি জিনিস দোকান থেকে লয় ।

ওয়াশিং মেশিন ছাড়া বউয়ের আর ত চলে না,
সপ্তাহ খানিক কথা বন্ধ, আর ত সহ্য হয় না।
সব দেখে নরেন বাবুর মেজাজ এখন চড়া
ভাবে অফিস গিয়ে বসলে পরে হইতে হবে কড়া
অফিসে বসে নরেন বলে, এই ব্যটা তরফদার-
কি করছিস এসব তুই, আজগোবি কারবার ।
কাজ কর্ম কিছুই করিস না, খালি টাকা পয়সা মারিস
ফাইল আমি ছাড়ব না, যা পারিস করিস ।
একটু পরে পিওন আসে খাম একখান নিয়ে
নরেন বাবু সই করে, বেজায় খুশি হয়ে ।
পকেটের মাঝে খাম নিয়ে নরেন দোকান দিকে যায়
ওয়াশিং মেশিন কিনা লয়ে, বাড়ি রওনা দেয় ।
দশ টা পাচটা নয়, তার একটা মাত্র বউ
বাসায় গিয়ে নরেন বলে, “কও না কথা কও”!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×