"ক্রিকেট" এবার ২২ নম্বর বিপদ সংকেত !

২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৮

শেয়ারঃ
0 0 0

জাতি হিসেবে আমরা সবাই বিশেষজ্ঞ । মানে সব বিষয়েই একটু বাড়াবাড়ি ধরনের বেশী বুঝি । আবার আবেগ তাড়িতও প্রতিটি কাজে । (এর মধ্যে আমিও আছি !) । আর সেই আবেগের জোশে ! একজনকে মাথায় তুলে নাচিতো পর মূহুর্তে ছুড়ে মারি আস্তাকুড়ে । বাস্তবতায় থাকি খুব স্বল্প সময় । (এখানে আবেগের সাথে স্বপ্নকে গুবলেট করবেন না) । এবার আসল কথায় আসি ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখনো কোন বনেদি টেস্ট খেলুড়ে দেশকে হারাতে পারেনি । এবার একটা সম্ভাবনা জেগেছে । যদিও সম্ভাবনাটা ক্ষীণ, তবুওতো সম্ভাবনাঃ আশার আলো । সম্ভাবনাটাকে বুকের মাঝে স্বপ্ন হিসেবে লুকিয়ে রাখুন । স্বপ্ন বাস্তবায়িত হলে আবেগ তাড়িত হয়ে নাচুন । (সাবধান বেশী নেচে কোমড়ের বারটা বাজাবেন না) । অনুগ্রহ করে হতাশ হবেন না; হেরে গেলেও । কারন হার জিৎ খেলারই অংশ । তাই আবেগের লাগাম টেনে ধরে বাস্তবতায় ফিরে আসুন ।

এই টেস্টের প্রথম দিনের মধ্যাহ্ন বিরতির পুর্বে যে ব্যাটিং আশরাফুলরা করেছে, তা দেখে তাদের মুন্ডু পাত করেনি এমন কেউ বাকি নেই । করাটাও হয়তো স্বাভাবিক ! কিন্তু সেই সাথে মূখার্মিও বটে । ‘স্লো রানরেট’ -- ওভারের চেয়েও রান কম । কি লজ্জ্বা ! (ব্যাটিং করতে পারিস না তো খেলতে আসিস ক্যান (?) ! ) । উইকেট যে হারায়নি এটা তখনো কারো মাথায় আসেনি একবারও । আবার মধ্যাহ্ন বিরতির পর রান বাড়াতে গিয়ে যখন টপাটপ উইকেট পড়ে যাচ্ছিল, তখন -- “ব্যাটারা একটু আস্তে ধীরে দেখেশুনে খেলতে পারিস না” । হায়রে ! একেই বুঝি বলে 'শাখের করাত' । কোথায় যাবেন মহাশয় (?)! এখন আবার সেই আমরাই বলছি, ‘ঠিক আছে, সব ঠিকই আছে, সঠিক ব্যাটিংই করেছে বাংলাদেশ’ । কারণ 'ব্ল্যাক ক্যাপদের' অমন বাঘা বাঘা ব্যাটসম্যানরা যখন দেড়শত রান করতেই কুপোকাত, তখন আমরা ঠিকই করেছি (কথা পাল্টাতে এতটুকু সময় লাগে না আমাদের) ।

ঠিক বেঠিক যাই বলিনা কেন-- আজ/কিংবা কাল যদি আমরা জিতে যাই, তাহলে সবই ঠিকঃ কিন্তু না জিতলে সবই বেঠিক । ২৫০ রানের অধিক লিড হাতে আরও ২ উইকেট, এমন পিচ -- জেতারইতো কথা । আর এখানেই যত সমস্যা । ঐ ২২ গজি পিচ । এর আচরণ কিন্রু এই উপমহাদেশে একেক সময় একেক রকম । আর ২২ নম্বর বিপদ সংকেত এখানেই । প্রথম ২ দিন পিচে টার্ণ এবং বাউন্স দুটোই ছিল । কিন্তু তৃ্তীয় দিন শেষ বেলায় সেটা কমতে শুরু করেছে । চতুর্থ দিনে সেটা যদি আরও কমে (টার্ণ ও বাউন্স) তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য দুঃসংবাদ । তখন ২৫০ / ৩০০ রানের লিড যথেস্ট নয় । নিউজিল্যান্ড ঐ রান সহজেই টপকে যাবে । সেটা যেন না হয় (মহান আল্লাহ আমাদের সহায় হোন) । চতুর্থ / পঞ্চম দিনে পিচটা যদি ডাইং (মরা) পিচে পরিণত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম । এমন অবস্থায় জিততে হলে বাংলাদেশের বোলারদের সুনিয়নত্রিত লাইন লেন্থ বজায় রেখে 'উইকেট টু উইকেট' বল করতে হবে ।
তাই, যারা আমরা আশায় বুক বাধি প্রতিনিয়ত, তাদের কাছে আমার অনুরোধ -- ‘বাংলাদেশের সাথে থাকুন, জয় পরাজয় যাই হোক না কেন' । এমন একটি উপভোগ্য টেস্ট ম্যাচ উপহার দেবার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে শাবাস দেই । শাবাস বাংলাদেশ ! ইনশাল্লাহ জয়ী হব আমরাই ।।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ক্রিকেট / ২২ নম্বর বিপদ সংকেত ;
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:০৬
সবাক বলেছেন: বিশেষজ্ঞের কলম থেকে

++
২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।।

২. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৭
জটিল বলেছেন: আমি দেখব কিনা ভাবতেসি , জিতলে তো ভাল , হারলেও ভালো ।
২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:২০

লেখক বলেছেন: দেখুন প্লিজ ।
ধন্যবাদ আপনার সুন্দর জবাবের জন্য ।

২০ শে অক্টোবর, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ..।...........।......
আইকে......।।

৪. ২০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৮:৩৮
দস্যু বনহুর বলেছেন: "সেটা যেন না হয় (মহান আল্লাহ আমাদের সহায় হোন) । চতুর্থ / পঞ্চম দিনে পিচটা যদি ডাইং (মরা) পিচে পরিণত হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম ..."

সব জাগায় আল্লাহরে না টানলে হয়না? হের সহায়তা ব্যতীত কি জেতা অসম্ভব? অষ্ট্রেলিয়া এতগুলা ম্যাচ জিতে কি আল্লাহর সহায়তার জন্য?
২০ শে অক্টোবর, ২০০৮ রাত ১০:১২

লেখক বলেছেন: আল্লাহর সহায়তা ব্যতীত জয় অসম্ভব ।
'অস্ট্রেলিয়ার জয়'-- সেখানেও আল্লাহর সহায়তা ছিল; কারণ আল্লাহ তালা এই দুনিয়াতে সবাইকে লালন পালন করেন; যেহেতু তিনি অসীম দয়ালু । তিনি নাফরমানকে যেমন রিযিক দেন; তেমনি তার প্রিয় বান্দাদের রিযিক দেন । এ দুনিয়ার কাজের ফলাফল পাবে সবাই পরকালে । তাই তার সব মহিমার সবকিছু বুঝা, কারো কাছে সম্ভব নয় ।

 

মোট সময় লেগেছে ০.৮৭৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সুন্দর স্বপ্নে বিভোর । মানুষ তার স্বপ্নের চেয়ে বড় ।
আলোকিত হ'তে চাই ।আলোকিত হ'তে চাই মহান আল্লাহ তালার নির্দেশিত পথে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই