somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বাথরুম সাহিত্য"

৩০ শে অক্টোবর, ২০০৮ সকাল ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছে ছিল না এমন একটি পোস্ট দেবার । তবুও দিলাম । অনেক সময় ইচ্ছের বিরুদ্ধেও অনেক কাজ করতে হয় । এটা সেরকমই একটি কাজ (অকাজ) । আমার এক প্রিয় বন্ধুর অনুরোধে এ কাজটি করলাম । অনুরোধে ঢেঁকি গেলার মত ব্যপার (ঢেঁকির চেয়েও বড় বড় কিছু মাঝে মাঝে এ বন্ধুর জন্য আমাকে গিলতে হয়) । আমার এ বন্ধুটির ধারণা ব্লগে হালকা/চটুল লেখার কদর নাকি বেশী । সিরিয়াস তথা উঁচু মানের লেখার কদর নাকি এখানে একটু কম । এটা তার নিজস্ব স্বাধীন মতামত । তাই মন্তব্য নিস্প্রয়োজন । স্বাধীন মত প্রকাশের অধিকার সবারই আছে । (অবশ্য ব্লগে পুরোপুরি নেই, কারণ এখানে শর্ত জুড়ে দেয়া আছে । ইচ্ছে হলেই কর্তৃপক্ষ লেখা হাপিস করে দিতে পারেন কিংবা আপনাকে ব্লক করে দিতে পারেন । তাই সাবধান থাকতে হয় মত প্রকাশে)।

এবার আসল কথায় আসি ।
মেডিকেল কলেজে পড়ার সময় বিভিন্ন বিষয়ের সাথে সাথে একটা নতুন বিষয় লক্ষ্য করলাম । বিষয়টা হচ্ছেঃ "বাথরুম সাহিত্য" । "বাথরুম সিংগার" প্রচুর দেখেছি কিন্তু বাথরুম সাহিত্যিক এই প্রথম দেখলাম । দেখলাম বললে ভুল হবে কারণ তাদের সাথে সরাসরি পরিচয় কখনো হয়নি । কিন্তু তাদের প্রতিভার সাথে পরিচিত হয়েছি । (এরা জংগী সংগঠনের মত নিরবে নিভৃতে কাজ করে যায় । তবে এরা কিন্তু পুরোপুরিই নিরীহ, জংগী নয়) । তাদের গ্রহনযোগ্যতা যদিও প্রশ্নবিদ্ধ তবুও তাদের প্রতিভা আমাকে মাঝে মধ্যেই মুগ্ধতার পরশ বুলিয়েছে । তাদের এ সাহিত্য কর্ম কাগজে নয়ঃ বাথরুমের দরজা/দেয়ালে লেখা থাকতো । লেখার মাধ্যম চক , কাঠ কয়লা, ইটের ভগ্নাংশ কিংবা ধারালো কিছু (হয়তো বাংলাদেশের নাজুক অর্থনীতির কথা বিবেচনা করে কাগজ/কালি বাঁচানোর তাগিদে তারা এমন পন্থা অবলম্বন করতো । ব্যাপারটা গবেষণার দাবি রাখে । হ'তে পারে কারো না কারো "পিএইচডির" থিসিসের বিষয়) । সাহিত্যের নতুন ধারায় এগুলো কতটুকু গ্রহণীয় কিংবা মানসম্পন্ন হবে তার বিচারের দায়ভার আপনাদের কাছে রইল (একদিন হয়তো সাধুবাদ পাবে)। গদ্য, পদ্য, কবিতায় কিংবা কার্টুন/ছবিতে তারা তাদের ভাব প্রকাশ করতো । দূর্গন্ধ আর বাথরুম নোংরা থাকাটা ছিল সেসময়ের নিত্যাকার ঘটনা । এটা তাদের সাহিত্য কর্মকে হয়তো আরও বেশী বেশী উসকে দিত । তাদের অজস্র সৃস্টি থেকে নিম্নে গুটিকতক নমুনা দেয়া হ'ল মাত্র । পাঠক ! সহানুভূতির সাথে বিবেচনা করুন ।

(১) দরজা লিখন / দেয়াল লিখনঃ

"স্মৃতি ফেলিয়া যাবেন না
আপনার স্মৃতি বড়ই বেদনা দায়ক (দুগন্ধময়)।।"

উপদেশঃ বেশী করে পানি ঢালুন ।

(২) "অ মিয়া ভাই হাগিয়া
গুঁ যাবেন না রাখিয়া ।।"

উপদেশঃ দয়া করে পানি ঢালুন ।

(৩) "যাবার বেলা এই কথাটি বলিয়া আমি যাই
কাল সকালে তোমার স্মৃতি দেখিতে নাহি চাই ।।"

উপদেশঃ পানি ঢালুন, চেন টানুন ।

(এটা মনে হয় নকল; মৌলিক সাহিত্য নয়)

(৪) "আজকে তুমি ছাড়ছো যাহা
কাল আমি ছাড়িব তাহা,
গন্ধে তুমি বুঝিবে আহা !
ভুল করেছি, করিছি যাহা ।।"

উপদেশঃ সাবধান ! পানি ঢেলে যা, না হলে গন্ধ খা ।

(৫) "কাশ গুল্লি ফেলিয়া
ক্যান যাস ভুলিয়া
তুই একটা *হুলিয়া ।।"


*হুলিয়া =হুলো বেড়াল সম্ভবত ।

(৬) এটা দরজা, ৩ দিকের দেয়াল ও ছাদে লিখা ছিলঃ

একদিন সকাল বেলা প্রাতঃকম করতে বসে দরজা বন্দ করতেই চোখে পড়লো দরজার লেখাটা ।
"ডানে তাকান" -- সুবোধ বালকের মত ডানে তাকালাম । সেখানে লেখা -- "বামে তাকান" । যথারীতি বামে তাকালাম । সেখানে লেখা --"পিছনে তাকান" । এবার ঘাড় ঘুড়িয়ে কস্টে পিছনে তাকালাম । সেখানে দেখলাম লেখা -- "উপরে তাকান" । অগত্যা তাই করলাম । উপরে তাকিয়ে যা লেখা দেখলাম তা হচ্ছেঃ "এই ব্যাটা আহাম্মক, এত এদিক ওদিক তাকালে আসল কর্ম 'হাগু' করবি কখন ? পাঠক, অনুধাবন করুন, কত বড় বোকা আমি !

পুনশ্চঃ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনান্য বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল কলেজ, কলেজ ও স্কুলগুলোর বাথরুমে এমন অনেক সাহিত্য কর্মের নজির রয়েছে বলে জানতে পেরেছি ।।
১৯টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×