আমার প্রিয় পোস্ট

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

যে বাজে খেলছে ব্রাজিল। হারাই উচিত।। আমি একজন ব্রাজিল সাপোর্টার :( :(

০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৪৬

শেয়ারঃ
0 1 0

এইরকম জঘন্য খেললে হারাই উচিত। আমি ব্রাজিলের সাপোর্টার। কিন্তু আজকের খেলা দেখে পিটাতে ইচ্ছা করছে খেলোয়াড় দের। এক গোলে এগিয়ে থেকে ম্যাচ হারলে ফালতু তর্ক করতে ইচ্ছা করবে না ব্রাজিলের হয়ে। নেদারল্যান্ড ৭৪ এর প্রতিশোধ টা নিল।

২য় অর্ধে মনে হইছে, ব্রাজিল না, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলা দেখতেছি।
তারউপর মেজাজ ঠিক রাখতে পারে নি কেউ ই। রবিনহোর মেজাজ ভাল্লাগেনি। এতো মেজাজ নিয়ে গোল শোধ করা যায় না। কাকা, ফ্যাবিয়ানো .. ধুস ... আর কি বলব। ফ্যাবিয়ানো যদি একটা বল ্ও ধরতে পারত। মনে কোনো কষ্ট নাই ।

ভালো খেলে হারলে কোনো দুঃখ থাকত না । ব্রাজিল খারাপ খেলে হারছে, এইজন্যই মেজাজ খারাপ। যাইহোক, আর্জেন্টিার সাপোর্টার রা, ভাই কাটা ঘায়ে আর নুনের ছিটা দিয়েন না । আর আমার পোস্টে আমি কোনো দাম্ভিক সাপোর্টারের ভূমিকায় অবর্তীর্ণ হই নি। আর যদি কিছু বলতে চান বলতে পারেন । মুখ লুকানো সাপোর্টার আমি না । হারছি। নেদারল্যান্ড যোগ্য । তারা ভালো খেলছে। জিতছে। ্ওইরকম, যদি দ্বিতীয়ার্ধে উল্টাপাল্টা খেলে তাইলে হারবেই তো । কোনো সমবেদনা নাই। আগের ম্যাচ এ যা খেলছে এই ম্যাচে তা্ও খেলে নি। বোঝা উচিত ছিল , হল্যান্ড বাছাই পর্ব থেকে এখন পর্যন্ত আনবিটেন। এতো সহজ মনে করে নিলে তো হারাই উচিত ব্রাজিলের। আর ৩০ মিনিট টাইমে গোল পরিশোধ না করতে পাররে তো সেটার পক্ষে কোনো যুক্তি খাটে না। এটলিস্ট ব্রাজিলের মতো একটা টিমের কাছ থেকে।

যাই হোক । আর কোনো আপসেট দেখতে চাই না । মন থেকে চাই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। আর্জেন্টিনা টা গেলে বিশ্বকাপ টাই ম্যাড়মেড়ে হয়ে যাবে। সরি ফর ব্রাজিল। উইশ ফর আর্জেন্টিনা। তোমরাই এখন্ও যোগ্য হিসেবে টিকে আছো। বিশ্বকাপ টা তোমাদের হোক। এগিয়ে যাও। আর কোনো সাপোর্টার এর কথা জানি না । এজ এ ব্রাজিল সাপোর্টার নাউ বেস্ট উইশ ফর আর্জেন্টিনা।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৪৯
রাজসোহান বলেছেন: ইট'স আ টাইম টু ডিস্কো !:#P
০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: আমি তো রাজি। আপনে কি আসলেই রাজি??

যাই হোক। আপনি যদি মন থেকে বলেন, তাইলে আসেন ডিস্কো করি। আজকে এতা বাজে খেলছে সেকেন্ড হাফে... ধুসস

০২ রা জুলাই, ২০১০ রাত ১১:০২

লেখক বলেছেন: রিফাত ভাই। প্লিজ। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। থামেন মিয়া। আপনে আমার পোস্ট পড়ছেন?? বল্লাম না এইসব লিংক টিংক দিয়েন না। আমি আপনেরে কখনও এইরকম দিছি।

আপনার লজ্জা হ্ওয়া উচিত একটা জাতির জাতীয় পতাকাকে অবমাননা করার জন্য। এইটা নিয়ে আজকেই একটা পোস্ট দিছি। কাইন্ডলি দেখবেন। আর আপনার মুখে কোনো কথা নাই মিয়া??? খালি লিংক মারেন। ধুসসসসসসসস। আপনের উপর এমনিতেই মেজাজ খারাপ হইয়া যায়। আপনে একটা সাপোর্টার হইলেন মিয়া??? এইডা কইলাম।

মাইনাচ টাও দিয়া যান।

৩. ০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৫৬
(অ)ভদ্র ছেলে বলেছেন: খেলা দেইখা মনে হইছে কোনো আফ্রিকান টিমের খেলা দেখতাছি...
ভুল বললাম মনে হয়... আফ্রিকান টিম গুলাও মনে হয় এত ফাউল খেলে না...

০২ রা জুলাই, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: আবার জিগায় । এইডা তো ব্রাজিলের অনুর্ধ ১২ টিমের খেলা্ও না ।

৪. ০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৫৮
Esshan বলেছেন: উইশ ফর আর্জেন্টিনা। তোমরাই এখন্ও যোগ্য হিসেবে টিকে আছো। বিশ্বকাপ টা তোমাদের হোক। এগিয়ে যাও।

+ দিলাম !:#P !:#P !:#P

০২ রা জুলাই, ২০১০ রাত ১১:০৪

লেখক বলেছেন: সারভাইভাল অব দা ফিটেস্ট। যে যোগ্য সেই টিকে থাকবে।

৫. ০২ রা জুলাই, ২০১০ রাত ১১:০৪
কারিম বলেছেন: ইইই ইইইইই ইইই
ওওওওওওওওওও
এএএএএএএএএএ
ওঃওঃওঃওঃওঃওঃওঃ
:(( :(( :(( :(( :((
০২ রা জুলাই, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: :( :( :( :( :( কাইন্দেন না ভাই। এইরকম খেললে হারাই উচিত।

৬. ০২ রা জুলাই, ২০১০ রাত ১১:০৫
ঐশীকা বলেছেন: আসলেই আজ ব্রাজিল বাজে খেলছে।।কিন্তু ওদের ভালো খেলা উচিত ছিল...।।যাক সবসময় সব হিসাব এক থাকে না......
০২ রা জুলাই, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: কি আর কমু রে ??? আর্জেন্টিনা কাপ নিক এটাই চাই এখন।

৭. ০২ রা জুলাই, ২০১০ রাত ১১:১৫
স্পেলবাইন্ডার বলেছেন: আসেন এবার সবাই মিলে আর্জেন্টিনার সাপোর্ট করি...
০২ রা জুলাই, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: জবাব টা তো ভাই দিয়েই দিছি পোস্টে। অবশ্যই চাইব আর্জেন্টিনা জিতুক ।

৮. ০২ রা জুলাই, ২০১০ রাত ১১:২০
ক্লান্ত দুচোখ বলেছেন: ভাই আপ্নেও ব্রাজিলের সাপোর্টার আবার আমার এক ক্লাসমেট(শিবাজী রয়) ও সাপোর্টার!
বিশ্বকাপের পয়লা দিন থেইক্যা ফালাফালি শুরূ করছে! ফেসবুকের নমুনা দেখেন!


০২ রা জুলাই, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: ভাই এগুলা দেখাইলে ব্রাজিল সাপোর্টার হিসাবে লজ্জা লাগে । কি আর কমু । দুই দলেই কিছু ক্ষ্যাপা সাপোর্টার আছে। এদের কাউকেই আমার পছন্দ না । আপনের ফ্রেন্ডের কারবার দেখে আমিই লজ্জিত।

০২ রা জুলাই, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: উপ্রের কমেন্টে জবাব দিছি ভাই।

১০. ০২ রা জুলাই, ২০১০ রাত ১১:২৪
(অ)ভদ্র ছেলে বলেছেন: @ক্লান্ত দুচোখঃ আরে ভাই এরকম সব দলেই থাকে...
এইগুলারে ইগ্নোর করতে হয়...

০২ রা জুলাই, ২০১০ রাত ১১:২৫

লেখক বলেছেন: সহমত ভাই।

১১. ০২ রা জুলাই, ২০১০ রাত ১১:৩৪
তারিকুল ঐক্য বলেছেন: প্রথম ২০-৩০ মিনিট ব্রাজিল অসাধারণ খেলেছে।হল্যান্ড বলই পয় নাই পায়ে। তবে রবিনহোর মেজাজের ব্যাপারে একমত - সে অভদ্রের মত আচরন করেছে। আর এরকম মেরে খেলার কারণে আমার মনে হয় পরাজয় ব্রাজিল টিম টার প্রাপ্য ছিল।

ব্রাজিল বাদ পড়েছে বলে প্রথমে মনে হয়েছিল খুশী হয়েছি - কিন্তু পরে বুঝলাম খারাপ লাগছে।আমি আর্জেনটিনার সাপোর্টার হলেও ১৯৯৪ পর্যন্ত ব্রাজিল ছিল দ্বিতীয় চয়েস। রোমারিও, বেবেতো - কি চমৎকার প্লেয়ার ছিল!

এবার বিশ্বকাপটা অনেকটাই বর্ণহীন হয়ে গেল - দেখা যাক আমার দ্বিতীয় পছন্দ স্পেন কি করে !
০৩ রা জুলাই, ২০১০ সকাল ৮:০৪

লেখক বলেছেন: :( :( :( । ধুস। আর্জেন্টিনা জিতুক ভাই ।স্পেন বিশ্বকাপ নিলে ভালো লাগবে না ।

১২. ০৩ রা জুলাই, ২০১০ রাত ১:৩০
জন প্লেয়ার বলেছেন: B-)) B-)) B-)) B-)) B#)খালি কানলে হবে না...।
০৩ রা জুলাই, ২০১০ সকাল ৭:৫৯

লেখক বলেছেন: এ গোল আলু, !!!! খালি দল বদলাস। লজ্জা করে না তোর??? একবার ব্রাজিল, একবার জার্মানি।

১৩. ০৩ রা জুলাই, ২০১০ দুপুর ১২:১৭
ভগ্নহ্রদয় বলেছেন: -ভাই যা কিছু বলেন, ব্রাজিল ফাস্ট হাফ ভাল খেলছে। ওদের পাস র এটাকিং দেখে বলছিলাম ভাল দল। কিন্তু পরের হাফে কি হল কে জানে? নরমাল খেলাও খেলতে পারল না।

ব্রাজিলকে খেলতে দেয়নাই এটা হল্যান্ডের ক্রেডিট।
০৩ রা জুলাই, ২০১০ দুপুর ২:০৪

লেখক বলেছেন: ভাইরে, ঐ সেকেন্ড হাফ ই তো বিশ্বাস হচ্ছিল না। এমন মাথা গরম করে খেলা তো ব্রাজিল কে খেলতে দেখি নি। লাল কার্ড, হলুদ কার্ডের ছড়াছড়ি। ইচ্ছা করতে ছিল থুথু মারি । খেলল না মারপিট করল বুঝলাম না। সেকেন্ড হাফ এ অ্যাতো অপরিষ্কার খেলা আশা করি নাই ব্রাজিল এর কাছ থেকে।

 

মোট সময় লেগেছে ১.০০১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যখন শান্তি বর্ষিত হচ্ছিল সৃষ্টিকুলের উপর, তখন আমার জন্মই হয়নি। যখন শান্তি কি জিনিস বুঝতে পারলাম, তখন আমি শান্তির পথ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই