মাগার খুব ছোট্ট কয়েকটা টিরিক আছে। যত শক্তিশালীই হন , যতই বটিকা সেবন করিয়া তাগড়া ঘোড়া হন, এই কাম গুলা করতে পারবেন না । তাইলে কি??? চ্যালেঞ্জ নিলেন নি ।
১. দেহি কিরাম পারেন, আমি যেমনে কমু ্ওমনে ঠ্যাং তুলেন তো দেহি ঃ
আপনের ঘরের দেয়ালের দিকে সইরা খাড়ান । এবার দাড়ানো অবস্থায়, আপনের মাথা, কাধ, পাশের দিক এবং পায়ের গোড়ালী একলগে দেয়ালের লগে ঠাইসা ধরেন। এইবার পারলে এই কাম ডা করেন।
আপনের যে পা দেয়ালের সাথে চাইপা ধরেন নাই, আইমিন বাইরের ফ্রি ঠ্যাং খানা তোলার চেষ্টা করেন তো দেখি , কিরাম পারেন। পারলে জানাইয়েন ।
২. কিরাম পারেন, লাফান দেখি ঃ :-<
দেয়ালের লগে পিঠ, মাথা আর ঠ্যাং লাগাইয়া বইসা পরেন। এবার দেয়াল থেইকা পিঠ এবং মাথা না সরাইয়া লাফান দেন তো দেখি। কয় হাত সামনে যাইতে পারেন।
৩. এইবার চেয়ার থেইক্যা উঠতে পারবেন তো ???
চেয়ারে বসেন। আরামছে। এরপর দুই পা জোড়া কইরা পায়ের পাতা মেঝেতে পাইতা দেন। পিঠটা চেয়ারের সাথে পুরা লাগাইয়া দেন। হাত দুইখান কোলের উপর ফালাইয়া রাখেন। এবার চেয়ার থেইকা পিঠ না সরাইয়া চেয়ার ছাইড়া সোজা উইঠ্যা খাড়ান তো দেখি কিরাম পারেন।
পিঠ কিন্তুক চেয়ার ছুইয়া থাকতে অইব ।
টেরাই কইরা আমারে ফলাফল জানান। কালের কন্ঠের বাচ্চাগো আইটেম পড়তে যাইয়া এই আইটেম পাইলাম। আন্নরা এইরকম আরো টিরিক থাকলে আমারে জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


