বউটি আমার
১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“বউটি আমার”
......................
আঁধার করা মুখটি তোমার
মেঘ করেছে যেন,
বউটি আমার একটু বল
রাগ করেছ কেন?
কি চাই তোমার, দাওনা বলে
রঙিন কাঁচের চুড়ি?
নাকি বল এনে দেবো
পলাশ ফুলের কুড়ি?
বললে তুমি আনতে পারি
ফুচকা অনেক ঝাল,
তিলের খাজা, পাপড় ভাজা
মসলা মাখা ডাল।
চাও যদি ঐ রাতের তারা
মেঘের বুকে বাড়ি,
আমার কি আর সাধ্য আছে
তাই কি দিতে পারি!
আকাশ সমান ভালোবাসা
দিলাম তোমায় সবই,
আরো কি কি দিতে পারি
তাই তো সদা ভাবি।
তোমার মুখের একটু হাসি
একটু ফিরে চাওয়া,
এটাই যেন এই জীবনে
অনেক বড় পাওয়া।
তোমার জন্য সদা কাঁদে
আমার অবুঝ মন,
দেবো নাকো কভু তোমায়
মিথ্যে প্রলোভন।
তাই তো বলি চাওনা ফিরে
তোল মলিন মুখ,
তোমার মাঝে কষ্ট আমার
তোমার মাঝেই সুখ।
...#আবদুল্লাহ আল মামুন... ১৬-১০-২০১৮।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন