গুপ্ত কথা
১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি যখন এমপি হয়ে
হয়ে যাবো রাজা,
তখন তোদের জীবনটাকে
করবো ভাজা ভাজা।
তখন আমি যেমন বলি
করবি তেমন আসি,
তেরি-মেরি করলে দেখিস
ধরবো তোদের ঠাসি।
ডানে বললে ডানে যাবি
বাঁয়ে বললে বাঁয়ে,
মাঝে মাঝে ভালোবেসে
ধরবি আমার পায়ে।
শুনবি সদা আমার কথা
বলবো যখন যাহা,
ক্ষণে ক্ষণে মুগ্ধ হয়ে
বলবি শুধু আহা!
উলট-পালট করলে কিছু
দেখিস দেবো হানা,
কাকে কেমন ঔষধ দেবো
সবই আমার জানা।
যা খুশি তা করবো আমি
বলার কিছু নাই,
সব কিছুই তেমন হবে
যেমন আমি চাই।
ইচ্ছে হলে কাউকে আমি
তুলবো আকাশ পানে,
ইচ্ছে হলে আছাড় মেরে
টানবো সুতার টানে।
কমিশনের দেখবি বাহার
আসবে শুধু টাকা,
যখন তখন ব্যাংকগুলোকে
করে দেবো ফাঁকা।
তোদের যত জমিজমা
তাও নেবো কাড়ি,
এসব টাকা ফরেন নিয়ে
গড়বো সখের বাড়ি।
ছেলেপেলে সবগুলাকে
রখবো নাকো দেশে,
মহান নেতা হয়ে আমি
থাকবো ছদ্মবেশে।
তখন তোরা সুবোধ হয়ে
থাকবি আমার পাশে,
নয় তো দেখিস ফেলবো পুতে
এঁদো ডোবার কাছে।
এসব হল গুপ্ত কথা
সুপ্ত আছে মনে,
এসব কথা বলি নাকো
কভু কারো সনে।
এখন আমি ভদ্র মানুষ
মুখে ঝরে মধু,
সবার সাথে বুকটা মিলাই
হোক সে যদু-কদু।
বাইরে থেকে যায় না দেখা
আমার মনের কালো,
সবাই ভাবে মহান নেতা
মানুষ অনেক ভালো।
এই সুযোগে তাই তো আমি
সালাম দিয়ে যাই,
এমপি হবার বাসনাতে
দোয়া সবার চাই।
#আবদুল্লাহ আল মামুন... ১৮-১১-২০১৮।
(ছবিটি নেট থেকে ডাউনলোড করে এডিট করা। শিল্পীর নাম জানা নাই।)
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:২৮
[যে বাঁধ নেই সে বাধ নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের মিথ্যাচার।
------------------------------------------------------------------------
একটি কার্যকর গণতন্ত্রে সংসদ হওয়া উচিত মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে শেষ প্রতিরোধক। এখানে তথ্য যাচাই হয়, তৈরি... ...বাকিটুকু পড়ুন
ছুটি শেষে যে নাবিক গৃহত্যাগ করে
ফিরে চলে পোতাশ্রয়ে নোঙর করা
তার জাহাজ পানে, জিজ্ঞেস করোনা
তাকে কখনো তার গন্তব্যের কথা।
তার মনে গেঁথে থাকে ফেলে আসা
প্রিয়জনের কান্নাভেজা মুখ আর চোখ,
বাংলার শ্যামল প্রান্তরে... ...বাকিটুকু পড়ুন

২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে...
...বাকিটুকু পড়ুনএইযে নদী দেখছো!
নদীর এ পাড়ে বহে পদ্মা।
আর ঐ পাড়েতে গঙ্গা।
একই নদীর ভিন্ন নাম
ভিন্ন জাগায় ভিন্ন কাম।
এই পাড়ে যা গা ভেজানো
ঐ পাড়ে তা পাপ ঘুচানো।
গঙ্গা-স্নানে পবিত্র হয় তাদের সারা গা।
এই পাড়েতে... ...বাকিটুকু পড়ুন
তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার

একটু আলোর রেখা
টরোন্টো...
...বাকিটুকু পড়ুন