ভরা ভাদরে চলুন স্নাত হই একটু খানি 'আষাঢ়ে কাব্যে' ।
২৩ শে আগস্ট, ২০১২ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাহে ভাদর বৃস্টি সাথে করে নিয়ে আষাঢ়ের রুপে ফিরে এসেছে । তো, এই ভরা ভাদরে চলুন হয়ে যাক একটু খানি 'আষাঢ়ে কাব্য' ।
আষাঢ়ে কাব্য...
-
-
----------------------------------------
----------------------------------------
চুপিসারে মাস আষাঢ়ে
হৃদয় খুলে দেখি !
সংগোপনে মনের কোনে
কার ছবি দেয় উঁকি ?
-
বর্ষা আকাশ বাউলা বাতাস
বৃষ্টি ভেজা গায়,
এলোকেশে লাজুক হেসে
বিজুলি চমকায় !
-
রেলিং ধরে মনের ঘোরে
দাঁড়িয়ে আছি ঠাঁয়,
মিষ্টি স্পর্শ জাগায় হর্ষ
পুলক বয়ে যায় ।
-
ভেজা চুলে আঙুল দোলে
ভেজা চোখে ওষ্ঠ,
পরিপাটি সোঁদা মাটি
জড়িয়ে শোধায় 'দুষ্ট' !
-
অঝোর ধারায় হৃদয় হারায়
পলাতক প্রেম ফেরে নব্য,
বিজুলি তর্জনে মেঘের গর্জনে
ফুরায় আষাঢ়ে কাব্য ।

--------------------------------------------
--------------------------------------------
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুন
ভাবতে তোমার দোষটা কোথায়?
ভেবে দেখো পাপ করোছো নাকি
সংসারে কেনো জাহান্নামে পুড়ো-
ভাবতে তোমার দোষটা কোথায়?
দোষটা তোমার নিজের ভুলগাড়ি
কেমনে চালাও ব্রেক ফেল হয় আড়ি
অহমিকার ভুলটা তোমার নয় কি
দোষটা তোমার নিজের ভুলগাড়ি।
এক্সিডেন্ট...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন