somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । শেষ পর্ব ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আগের পর্ব গুলি যারা পড়েননি,
বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১ম পর্ব ।

বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ২য় পর্ব ।

বাংলাদেশের সিনেমা তার স্বর্ণালী যুগ অতিক্রম করেছে ৬০-৭০-৮০'র দশকে । সুন্দর-চমৎকার নিটোল পারিবারিক-সামাজিক গল্প, অপরুপ মধুর সব সংগীত আর নির্মাতা-অভিনেতা-কলাকুশলীদের শ্রম-নিষ্টায় বাংলা চলচ্চিত্রে একটি ঐতিহ্যগত ধারা তৈরী হয়েছিল । এই ধারায় পথ চলেই আমরা পেয়েছি দারুন ক্ল্যাসিক আর কালজয়ী সব চলচ্চিত্র ।

এই সিরিজের প্রথম পর্বে আমি আমার নিজের খেয়ালে বাংলাদেশের সর্বকালের সেরা চলচ্চিত্রের প্রথম পাঁচটি ছবি বাছাই করেছিলাম । আমার ঐ পোস্টে আমার প্রিয় সিনেমাখোর আর বাংলা চলচ্চিত্রপ্রেমীদের দারুন সাড়া পেয়ে অভিভূত হয়েছি । কেউ আমার বাছাইয়ের সাথে সহমত পোষন করেছেন, কেউবা বিকল্প ছবির নাম বা তালিকা প্রস্তাব করেছেন । কিন্তু সবাই বাংলা সিনেমার জন্য যে ভালবাসা প্রকাশ করেছেন তা অতুলনীয় ।

দ্বিতীয় পর্বে এসে আমি সেরা ছয় থেকে দশ পর্যন্ত দুটি করে সিনেমা বাছাই করেছি । তারপরেও সম্মানিত ব্লগারদের কাছ থেকে পন্চাশোর্ধ সিনেমার নাম এসেছে যারা সেরা দশে স্থান পাবার যোগ্যতা রাখে । এই সিরিজের ২য় পর্বটি সামুতে প্রথমবারের মত কোন মুভি বিষয়ক পোস্ট হিসাবে স্টিকি হওয়ার গৌরব অর্জন করে । আমি এই আনন্দ আমার প্রিয় সব সিনেমাখোর আর বাংলা চলচ্চিত্রপ্রেমী ব্লগারদের সাথে সমান ভাগ করে নিতে চাই । ১ম এবং ২য় পর্বে সম্মানিত ব্লগারদের কাছ থাকে বাংলা সিনেমার সেরা দশে আসার মত বিপুল সংখ্যক সিনেমার নাম আসে । আমাদের কালজয়ী আর সেরা চলচ্চিত্রের তালিকা এমনই দীর্ঘ, সেখান থেকে সেরা দশটি সিনেমা বাছাই করা যেমন দূরুহ তেমনি কষ্টসাধ্য ।


আমার তৈরী বাংলাদেশের সর্বকালের সেরা দশ সিনেমার তালিকা :

০১ । জীবন থেকে নেয়া
০২ । পদ্মা নদীর মাঝি
০৩ । সীমানা পেরিয়ে
০৪ । ছুটির ঘন্টা
০৫ । দীপু নাম্বার টু
০৬ । সারেং বউ / রংবাজ
০৭ । তিতাস একটি নদীর নাম / চিত্রা নদীর পাড়ে
০৮ । আগুনের পরশমনি / ওরা এগারো জন
০৯ । কাঁচের দেয়াল / ঘুড্ডি
১০ । নবাব সিরাজউদ্দৌলাহ / নয়নের আলো ।


প্রিয় সিনেমাখোর আর বাংলা চলচ্চিত্রপ্রেমী ব্লগারদের প্রস্তাবকৃত তালিকা থেকে আরও একটি তালিকা করলাম, যার প্রত্যেকটি সিনেমা সেরা দশে আসার মত যোগ্যতা রাখে ।


আলোর মিছিল / পুরষ্কার / সূর্য্যকন্যা / মেঘের অনেক রঙ / সূর্য্যদীঘল বাড়ি / এমিলের গোয়েন্দা বাহিনী / রুপালী সৈকতে / গলির ধারের ছেলেটি / দায়ী কে / ভাত দে / অশিক্ষিত / বড় ভালো লোক ছিল / দহন / এক মুঠো ভাত / অরোণোদয়ের অগ্নিস্বাক্ষী / নয়নমনি / এখনই সময় / সুন্দরী / লাঠিয়াল / এ দেশ তোমার আমার / রাজধানীর বুকে / আসিয়া / কখনও আসেনি / জোয়ার এলো / সূর্যস্নান / সুতরাং / ১৩ নং ফেকু ওস্তাগর লেন / বেহুলা / কাগজের নৌকা / রূপবান / জোয়ার ভাঁটা / নীল আকাশের নীচে / ক খ গ ঘ ঙ / পিচ ঢালা পথ / স্বরলিপি / টাকা আনা পাই / অবুঝ মন / মরনের পরে / আবার তোরা মানুষ হ / জন্ম থেকে জ্বলছি / গোলাপী এখন ট্রেনে / অশ্রু দিয়ে লেখা / ডুমুরের ফুল / আনন্দ অশ্রু / অবুঝ মন / এই ঘর এই সংসার / মাটির ময়না / মনপুরা / বেদের মেয়ে জ্যোছনা(সেরা ব্যবসা সফল ছবি)


সর্বকালের সেরা সিনেমা বাছাই করার কোন সুনির্দিস্ট মাপকাঠি নাই । তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন ম্যাগাজিন বা প্রতিষ্টানের উদ্যোগে সেরা সিনেমা নির্বাচন করার প্রচেস্টা হয়েছে । ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ২০০৭ সালে দুইটি ক্যাটাগরীতে বাংলাদেশের সেরা দশটি চলচ্চিত্রের দুটি তালিকা করেছে । এর একটি তালিকা হলো চলচ্চিত্র বোদ্ধা এবং সমালোচকদের দৃষ্টিতে আর অপরটি হলো দর্শকের দৃষ্টিতে । চলুন আমরা দেখি কোন কোন ছবি আছে সেই তালিকা দুটিতে ।

সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্র : সমালোচকদের দৃষ্টিতে

চলচ্চিত্র বোদ্ধা ও সমালোচকদের দৃষ্টিতে নিম্নের ছবিগুলো সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।

১। তিতাস একটি নদীর নাম - ঋত্বিক ঘটক (১৯৭৩)
২। চিত্রা নদীর পারে - তানভীর মোকাম্মেল (১৯৯৯)
৩। নদীর নাম মধুমতি - তানভীর মোকাম্মেল (১৯৯৪)
৪। সীমানা পেরিয়ে - আলমগীর কবির (১৯৭৭)
৫। বেদের মেয়ে জ্যোৎস্না - তোজাম্মেল হক বকুল (১৯৮৯)
৬। সূর্য দীঘল বাড়ী - শেখ নিয়ামত আলী ও মসীউদ্দীন শাকের (১৯৭৯)
৭। ধীরে বহে মেঘনা - আলমগীর কবির (১৯৭৩)
৮। রূপালী সৈকতে - আলমগীর কবির (১৯৭৯)
৯। শ্রাবণ মেঘের দিন - হুমায়ুন আহমেদ (১৯৯৯)
১০। সাত ভাই চম্পা - দীলিপ সোম (১৯৬৮)


সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্র : দর্শকদের দৃষ্টিতে

দর্শকদের দৃষ্টিতে ও ভোটে নিম্নের ছবিগুলো সর্বকালের সেরা বাংলাদেশী চলচ্চিত্রের মর্যাদা পেয়েছে।

১। তিতাস একটি নদীর নাম - ঋত্বিক ঘটক (১৯৭৩)
২। সীমানা পেরিয়ে - আলমগীর কবির (১৯৭৭)
৩। চিত্রা নদীর পারে - তানভীর মোকাম্মেল (১৯৯৯)
৪। উত্তরা - বুদ্ধদেব দাসগুপ্ত (১৯৯৯)
৫। সাত ভাই চম্পা - দীলিপ সোম (১৯৬৮)
৬। রূপালী সৈকতে - আলমগীর কবির (১৯৭৯)
৭। লালসালু - তানভীর মোকাম্মেল (২০০১)
৮। ধীরে বহে মেঘনা - আলমগীর কবির (১৯৭৩)
৯। সুপ্রভাত - কবীর আনোয়ার (১৯৭৬)
১০। জীবন থেকে নেয়া - জহীর রায়হান (১৯৭০)

তথ্যসূত্র : উইকিপিডিয়া ।


বাংলাদেশের সর্বকালের সেরা দশটি ছবির তালিকা করার প্রচেষ্টা থেকে একটি সত্য বেরিয়ে এসেছে । বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি আমাদের যে অকৃত্তিম ভালবাসা আর নস্টালজিয়া লক্ষ্যমান, একদিন আবারও হয়ত আমাদের দেশে কালজয়ী আর দারুন সব সিনেমা তৈরী হবে । আবার হয়ত দর্শক সপরিবার-সবান্ধব হল মুখী হবে । আবার হয়ত একদিন বাংলা সিনেমা তার ঐতিহ্য আর গৌরব নিয়ে বিশ্ব-চলচ্চিত্র সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে ।

পরিশেষে আমি স্বীকার করে নিতে চাই, এই সিরিজটি লেখার জন্য আমি অনুপ্রেরনা পেয়েছি ব্লগে অগ্রজ সব প্রিয় সিনেমাখোরদের মুভি বিষয়ক লেখা পড়ে । তাই আমি তিন পর্বের এই সিরিজটি আমার সব প্রিয় সিনেমাখোরদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম । বিশেষ করে সিনে ব্লগার দারাশিকো, কাউসার রুশো, মাস্টার, দুর্যোদন, ফেলুদার চারমিনার, লেখাজোকা শামীম আর নাফিজ মুনতাসীর 'এর প্রতি রইলো ধন্যবাদ আর কৃতজ্ঞতা । একই সাথে 'সামহ্যোয়ার ইন ব্লগ' কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানাই প্রথমবারের মতো কোন মুভি বিষয়ক পোস্টকে স্টিকি করার মাধ্যমে বাংলা চলচ্চিত্র প্রেমীদের সহযাত্রী হওয়ার জন্য ।


সবাইকে ধন্যবাদ ।



সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
২২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×