৩৫ বছর পর ফেসবুক মেলালো ভাই-বোনকে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৫ বছরেরও বেশি আগে নিখোঁজ হওয়া ভাইকে ফিরে পেল তার বোন। এ ঘটনা ইন্দোনেশিয়ার। আর ভাই-বোনের পুনর্মিলনের দাবিদার সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ইন্দোনেশিয়া ডেইলির ইন্টারনেট সংস্করণের ভাষ্যমতে, ১৯৭৪ সালে গ্রামের বাড়ি ছেড়ে অন্য শহরে পাড়ি দেয় নুরলিয়ান্তি দেহি। এরপর দুই বছর বড় ভাই আন্টন বোন দেহির সঙ্গে যোগাযোগ রাখলেও এক সময় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় তারা। ভাইকে ফিরে পাওয়ার পর দেহি জানায়, ৩৫ বছর ধরে আমরা বিচ্ছিন্ন ছিলাম। ফেসবুক আমাদের আবার এক করে দিল। অবশ্য ভাই আন্টন বোনকে ফিরে পাওয়ার আশা যখন এক রকম ছেড়েই দিয়েছিল, তখনই বোন তার সঙ্গে যোগাযোগ করল ফেসবুকের মাধ্যমে। অবশ্য দেহিও প্রথমে সন্দেহে ছিল, যাকে সে খুঁজে পেয়েছে সে আসলে তারই ভাই তো। পরে নাকি ফোনে কিছুক্ষণ ছেলেবেলার স্মৃতিচারণের পর দু’জনই নিশ্চিত হয়, তারা ভাই-বোন। ফেসবুকে সক্রিয়ভাবে উপস্থিত প্রায় ৩৫০ মিলিয়ন মানুষ। আর তাই ইদানীং ফেসবুকের মাধ্যমে এমন পারিবারিক মিলনের খবর প্রায়ই ওঠে আসছে সংবাদমাধ্যমে। অবশ্য শুধু ফেসবুক নয়, দিন কয়েক আগে সার্চ ইঞ্জিন গুগলের কল্যাণে বাবা ফিরে পান তার মেয়েকে। ঘটনাটি এ রকম—বাবা-মেয়ে দু’জনই বহুদিন ধরে ইন্টারনেটে পরস্পরের নাম দিয়ে দু’জনকে খুঁজতেন। কিন্তু বাবার নামটা অনেক বেশি প্রচলিত বলে এই নামে ইন্টারনেটে খুঁজলে একই সঙ্গে কয়েকশ’ লোকের নাম চলে আসত। আর তাই মেয়ে অ্যান্থনিও বুঝতে পারত না কে তার বাবা। তাছাড়া বাবা সম্পর্কে খুবই অল্প তথ্য জানত অ্যান্থানিও। কিন্তু খুঁজতে খুঁজতে একদিন ঠিকই পেয়ে যায় সত্যি সত্যিই তার বাবা স্কট রবার্ট বেকারকে।
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।