somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে ইতালিতে বৈধ হওয়ার ঘোষণা!

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসছে ইতালিতে বৈধ হওয়ার ঘোষণা!

ইউরোপের মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি অবৈধ বাংলাদেশীদের বসবাস। দীর্ঘদিন ধরে ইতালীয় সরকার তাদের দেশে অবৈধদের বৈধ করে নেয়ার ঘোষণা না দেয়ায় জমে জমে পাহাড় সমান হয়ে গেছে অবৈধ অভিবাসীর সংখ্যা। প্রতিদিনই শত শত অভিবাসী জীবন-জীবিকার আশায় পাড়ি জমাচ্ছে ইতালি। জলপথেই বেশি। ছোট ছোট ইঞ্জিন বোটে করে ভাগ্যের আশায় এসব অভিবাসী সাগরপথে এসে ঢুকছে ইতালি। এবার ইতালির সরকার নতুন ব্যবস্থায় ইতালির এসব অবৈধ অভিবাসিদের বৈধ করে নেয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের কঠোর হুঁশিয়ারির মুখে ইতালির সরকার গত সাত বছর ধরে এই বৈধ করে নেয়ার ঘোষণা দিতে পারছে না। সর্বশেষ ২০০২ সালে ইতালিতে বৈধ করে নেয়ার ঘোষণায় প্রায় পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করে নেয়া হয়েছিল। সে সময় প্রায় বিশ হাজার বাংলাদেশী এ ঘোষণার আওতায় বৈধ হওয়ার সুযোগ পেয়েছিল।
অবশ্য ইতালিতে যেমন বাংলাদেশীরা দোকানপাট, ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত তারা অবৈধ বাংলাদেশীদের কাছ থেকে ‘বুকে পাড়া দিয়ে’ মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছিল। তারপরও বুকে আশা নিয়ে ইউরোপে স্থায়ীভাবে থাকার পারমিশন পাওয়া যাবেÑ এ লোভে উচ্চমূল্যে (যেখানে আটশ’ ইউরো সরকারের কোষাগারে দিলেই চলে সেখানে দোকানপাটের মালিক সেজে আঙুল ফুলে কলাগাছে পরিণত হওয়া ওইসব ‘ব-কলম’ ধারী জনপ্রতি তিন-চার হাজার ইউরো হাতিয়ে নিয়েছে) কাগজ করেছিল।
বেশ কিছুদিন ধরে ইতালির রাজনীতিতে, সংসদে খুব জোরেশোরে শোনা যাচ্ছে অবৈধদের বৈধ করে নেয়ার কথা। কারণ ইতালিজুড়ে বর্তমানে বিভিন্ন দেশের প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে যারা নিয়মিত কাজ (ইষধপশ/ড়ফফ লড়ন) করছে সেক্ষেত্রে ইতালীয় সরকার বিশাল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া সামাজিক বিশৃংখলা তো রয়েছেই। পূর্ব ইউরোপের স্বল্পোন্নত দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত হওয়ার কারণে রোমানিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, পোল্যান্ড, মলদোভা, আলবেনিয়া, বসনিয়ার গরিব অধ্যুষিত এলাকার মানুষজনে ছেয়ে গেছে পুরো ইউরোপ, যার ফলে ক্রাইমও গেছে বেড়ে।

এবার ইতালির সরকার নতুন ব্যবস্থায় অবৈধদের বৈধ করে নেয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানা গেছে। আগে যে রকম অবৈধদের একজন মালিক ধরতে হতো এবং কন্টাক্ট করে তার সব ডকুমেন্ট সংশি¬ষ্ট অফিসে জমা করতে হতো। বাংলাদেশীসহ বিভিন্ন দেশের তথাকথিত মালিকরূপী দালালদের উচ্চমূল্যে আদায়ের ব্যাপারটি জানাজানি হয়ে গেলে সে দেশের প্রশাসন এবার সরাসরি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে সংশি¬ষ্ট অফিসে কাগজপত্র জমা নেয়ার পদ্ধতি চালু করার বিষয়টি সক্রিয় বিবেচনায় রাখছেন। এতে করে অবৈধদের বাড়তি, অনাকাক্সিক্ষত সমস্যার মুখোমুখি হতে হবে না। যদি সত্যি সত্যি এ ব্যবস্থাটি কার্যকর হয় তবে অবৈধ বাংলাদেশীরা অর্থ-লোলুভ দালালদের খপ্পর থেকে বেঁচে যাবেন। কারণ যিনি কষ্ট করে ইউরো উপার্জন করেন একমাত্র তিনিই অর্জিত টাকার মূল্য টের পানÑ অন্য কারও পক্ষে তা সম্ভব নয়।
যে কোনও সময় বৈধ করে নেয়ার এ ঘোষণা করতে পারে ইতালীয় সরকার। সেক্ষেত্রে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের করণীয় অনেক কাজ আছে। পাসপোর্ট তৈরি, পাসপোর্ট নবায়নসহ অন্যান্য কাগজপত্রের সরবরাহ করে অবৈধ বাংলাদেশীদের সাহায্য-সহযোগিতা করা।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×