আমার প্রিয় পোস্ট

এক জন পুরুষ যতই সাহসী ও শক্তিশালী হোক না কেন তার জন্য একটি নারীই যথেষ্ট্য।

দু�মাথার একটি অদ্ভুদ বাছুর প্রসব

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩২

শেয়ারঃ
0 0 0




আজব এ দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কতনা উদ্ভুদ উদ্ভুদ ঘটনা।সৃষ্টিকর্তার অপার মহিমায় পৃথিবীর প্রান্তরে- প্রান্তরে প্রতিনিয়ত ঘটে যাওয়া উদ্ভুদ ঘটনাকে আধুনিক সভ্য সমাজে বলা হয়ে থাকে প্রকুতির লীলা বা খেয়াল।

এমনি এক আজব ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের সদর উপজেলার চিলগাছা গ্রামে। গাভির পেট থেকে দু’মাথার এক বাছুরে প্রসব করার ঘটনায় চিলগাছা গ্রাম সহ আশপাশ এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য।

প্রসবের এক ঘন্টার পর আজব বাছুরটির মূত্যু হলে অনেককে আফসোস করতে দেখা গেছে। বেঁচে থাকলে দুঃমাথার এ উদ্ভুদ গাভির বাছুরকে দেওয়া যেতো দেশের কোন চিড়িয়াখানায়।

সরজমিন ঘুরে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে টার সময় সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের কৃষক নাদু সেখের একটি গাভি দু’মাথা বিশিষ্ট এক বাছুর প্রসব করে। এ খবর জানাজানি হয়ে গেলে চারিদিকে হৈইচৈই পড়ে যায়।

সব বয়সী কৌতহলী মানুষ এসে ভীড় জমায় উদ্ভুদ এ বাছুরটি দেখার জন্য। সবার সামনেই গাভিটি তার সদ্য প্রসূত বাছুরটিকে পরম মমতায় জ্বিব্বা দিয়ে আদর করতে থাকে।মায়ের এ আদর বেশী ক্ষণ স্থায়ী হতে পারেনি।

জন্মের এক ঘন্টার পরই বাছুরটি মারা যায়। গ্রামের বয়োবৃদ্ধ কৃষক কাসেম আলী জানান, চিলগাছা গ্রামতো দুরের কথা বাপের জনমে এমন ঘটনা আশপাশের কোথাও ঘটেছি শুনিনি। এলাকার যুবক হাসান আফসোস করে বলেছেন,আজব এ বাছুরটি বেঁচে থাকলে দেশের কোন চিড়িয়াখানায় দেয়া যেতো।

শহর থেকে মাত্র ২২ কিলোমিটার দুরে এমন উদ্ভুদ ঘটনা ঘটলেও প্রাণী সম্পদ বিভাগের কোন কর্মকর্তা ঘটনা স্থলে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:০৫
সৈকত৮৫ বলেছেন: আপনি বলেছেন, "আজব এ দুনিয়ায় প্রতিদিনই ঘটছে কতনা উদ্ভুদ উদ্ভুদ ঘটনা।সৃষ্টিকর্তার অপার মহিমায় পৃথিবীর প্রান্তরে- প্রান্তরে প্রতিনিয়ত ঘটে যাওয়া উদ্ভুদ ঘটনাকে আধুনিক সভ্য সমাজে বলা হয়ে থাকে প্রকুতির লীলা বা খেয়াল"।

এ উদ্ভট ঘটনা কি সৃষ্টিকর্তার দুর্বলতাকেই বরং প্রকাশ করছে না???

 

মোট সময় লেগেছে ৪.৮৭১৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
mamun_mih@yahoo.com
পৃথিবী সৈান্দর্যের যেমন ৮০ পারসন নারী তেমনি পৃথিবী ধংষের ৮০ পারসন নারী
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই