somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টিপাইমুখ বাধ বাংলাদেশের জন্য সুবিধা (???)

২৩ শে মে, ২০০৯ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল রাতে(২১ শে মে) চ্যানেল ওয়ানে এক টকশোতে অতিথী হিসেবে ছিলেন বিগত আওয়ামী সরকারের মাননীয় পানিসম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল টিপাইমুখ বাধ। এবিষয়ে সরকারের পদক্ষেপ কি? -উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আলোচনা হচ্ছে। আর আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা হবে, যেমনটি ওনারা করেছেন গঙ্গা পানি চুক্তির ক্ষেত্রে। এছাড়া উনি এও বলেছেন- টিপাইমুখ বাধে যে পাওয়ার প্লান্ট হবে সেই বিদ্যুৎ বাংলাদেশও পেতে পারে। কাজেই এটা বরং বাংলাদেশের জন্য ভালই।

গঙ্গার পানি চুক্তির পরও বাংলাদেশ প্রাপ্য মোতাবেক পানি পাচ্ছেনা কেন- এ প্রশ্ন করা হলে ওনি বলেন, চুক্তি মোতাবেক বাংলাদেশ যতটুকু পানি পাওয়া উচিত ঠিক সেভাবেই পানি পাচ্ছে বরং কখনও কখনও চুক্তির চেয়ে বেশি পানি পাচ্ছে।

টিপাইমুখে বাধ হবে না ব্যারাজ হবে এ নিয়ে নাকি দিধা-দ্বন্দ আছে এমন একটি তথ্য উপস্থাপক দিলে জনাব আব্দুর রাজ্জাক গবেষকদের মোটামুটি ধুয়ে ফেলেছেন। বলেছেন- যারা গবেষণা করছেন তারা কেবল অনুমানের উপর ভিত্তি করে এ প্রোজেক্টের বিরোধিতা করছেন। উনি উপদেশ দেন- সঠিক তথ্য জেনে তারপর গবেষণা করুন। গবেষণা করলে অনেক কিছু জানতে হয়।

বাধ হলে আমাদের দেশের বড় একটা জনগোষ্ঠির জনজীবন বিপর্যয়ের মুখে পড়বে কিনা এ ব্যাপারে উনার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন- বাধ করে তো ভারত পানি আটকে রাখতে পারবে না, তাদেরকে পানি ছেড়ে দিতে হবে। পানি ছাড়লেই তো বিদ্যুৎ উৎপাদন হবে, আটকে রাখলে তো হবে না। কাজেই আমরা পানি পাবনা এ ধারনা ঠিক না। হয়তো পানির প্রবাহ কিছুটা কমবে কিন্তু তাতে আমাদের কোন অসুবিধা হবে না। তাছাড়া বাধ করা হবে বাংলাদেশের সীমানা থেকে ১০০ কিলো মিটার দূরে। যদি অসুবিধা হয়ই তো সেটা আমাদের চেয়ে ভারতেরই বেশি হবে।

সরকার এ ব্যাপারে কোন পদপে নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন- আমরা চাইলেই তো হঠাৎ করে একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি না, তার জন্য আলোচনার একটা ক্ষেত্র দরকার। এখন সরকার আলোচনার সেই ক্ষেত্র তৈরি করছে। আর আলোচনা যে হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৯ রাত ১২:৩৬
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×