।
।
।
।
।
।
।
।
।
।
## The Anglo-Zanzibar War: the shortest war in history, only 40 minutes longঃ
১৮৯৬ সালের ২৭শে আগস্ট ব্রিটেন আর যানযিবারের মধ্যে সংঘটিত যুদ্ধটি ইতিহাসের সবথেকে ছোট যুদ্ধ হিসেবে স্থান করে নিয়েছে।যার স্থায়িত্য ছিল মাত্র ৪০ মিনিট।যানযিবারের সুলতান Hamad bin Thuwaini মারা গেলে Khalid bin Barghash নিজেকে সুলতান ঘোষণা করে। কিন্তু ব্রিটিশরা এটা মানতে পারেনি কারণ ১৮৮৬ সালে যানযিবারের সাথে ব্রিটিশদের চুক্তি অনুযায়ী সুলতান কে হবে এটা নির্ধারণে ব্রিটিশদের অনুমতি নিতে হবে আর ব্রিটিশদের পছন্দ ছিল সুলতান হিসেবে Hamud bin Muhammed কে।আর তাই ব্রিটেন ২৭শে আগস্ট ৯টা পর্যন্ত সময় দেয় Khalid bin Barghash কে প্রাসাদ ছেড়ে চলে যেতে,কিন্তু Khalid bin Barghash সেটা মানেনি আর তাই ব্রিট্রিশ বাহিনী তিনটি ক্রুজার,২টা গানশিপ,১৫০ মেরিন সেনা আর ৯০০ যানযাবিরদের নিয়ে ৯টা ২ মিনিটে প্রাসাদ আক্রমণ করে।৯টা ৪০ এ ব্রিটিশ বাহিনী প্রাসাদের গার্ড বাহিনীকে হটিয়ে দেয়।এই যুদ্ধে সুলতানের ৫০০ সৈন্য হতাহত এবং ব্রিটিশদের মাত্র একজন সেনা আহত হয়।
##The Pig War: triggered by the shooting of a pig
আমেরিকা এবং ব্রিটিশদের মধ্যে ১৮৫৯ সালে এক যুদ্ধ সংঘটিত হয় ব্রিটিশ-নর্থআমেরিকা সীমান্তে।San Juan Islands যেটা ছিল Vancouver Island এবং North American mainlandএর সাথে লাগোয়া।আর এটা নিয়ে ব্রিটেন আর আমেরিকার মধ্যে ঝামেলা ছিল।San Juan Boundary তে একটি শূকরের বাচ্চাকে গুলি করা হয় আর ব্রিটিশ আর আমেরিকান দুই দলই দাবি করে শূকরটি তাদের সীমান্তে থাকা অবস্থায় গুলি করা হয়েছে।শুরু হয় যুদ্ধ।যদিও তা বেশীদিন স্থায়ী হয়নি,আর এই যুদ্ধে একমাত্র প্রাণহানি ঘটে ঐ শুকরটির।আর তাই এটি পরিচিতি পায় ইতিহাসে The Pig War বা Pig Episode হিসেবে।
##Three Hundred and Thirty Five Years' War: lasted over 335 years with some casualties
তিনশ পয়ত্রিশ বছরের যুদ্ধ !! আর যুদ্ধ হয় Netherlands এবং the Isles of Scilly র মধ্যে।আর এই যুদ্ধতে গোলাগুলি হয়েছে কম, যুদ্ধ হয়েছে মনস্তাত্ত্বিক। ১৬৫১ সালে সামান্য ঘটনার সুত্রপাতে যে ঝামেলার শুরু তা শেষ হয় ১৯৮৬ সালে এক শান্তি আলোচনার পর।
##Moldovan-Transdniestrian War: where both sides’ officers would drink together during the nights and fight during the days
ইতিহাসের সবথেকে অবাক করা যুদ্ধ যেখানে দুই পক্ষের সৈন্যরা রাতে একসাথে মদ খেত আবার সকালে যুদ্ধ শুরু করত!!সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর Moldovaর দুই-তৃতীয়াংশ তাদের পশ্চিমের প্রতিবেশী দেশ রুমানিয়ার সাথে থাকতে চায় আর পূর্বের অধিবাসীরা থাকতে চায় ইউক্রেন আর রাশিয়ার পাশে।শুরু হয় যুদ্ধ।ঐ দুইজায়গার স্থানীয় যোদ্ধারা রাতে একসাথে মদপান করত আর সকালে পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হত।আবার রাতে একসাথে মদখেতে বসত যারা দিনের যুদ্ধে নিহত হয়েছে তাদের স্মরণে।
##The Football War: started with a football game
The Football War পরিচিত ১০০ ঘণ্টার যুদ্ধ বা পাঁচদিনের যুদ্ধ হিসেবেও।আর এ যুদ্ধ হয়েছিল ফুটবল খেলাকে কেন্দ্র করে ১৯৬৯ সালে El Salvador এবং Honduras এর মধ্যে।সমস্যার সুত্রপাত El Salvador এর Honduras যাওয়ার ভিসা কেন্দ্র করে ১৯৭০ সালের নর্থ আমেরিকান কোয়ালিফায়িং রাউন্ডের খেলা নিয়ে।Salvador আর্মি ১৪ জুলাই Honduras এর দিকে প্রথম গুলি চালায়।শুরু হয় যুদ্ধ।বিভিন্ন আন্তর্জাতিক সস্থা যুদ্ধ বন্ধের আহবান জানালেও ২০শে জুলাই যুদ্ধ বিরতি ঘোষণা করে দুই দেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



