somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গজল কিং জগজিৎ সিং এর মৃত্যুতে শ্রদ্ধান্জলী

১০ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ব্রেন হ্যামারেজে আক্রান্ত জগজিৎ সিং ২৩শে সেপ্টেম্বর ভর্তি হন মুম্বাই এর লীলাবতী হাসপাতালে।চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮`১০ মিনিটে ইহলোক ত্যাগ করেন গজল কিং হিসেবে খ্যাত এই জনপ্র‌িয় শিল্পী।

গজলের কিংবদন্তী গায়ক জগজিৎ সিং ভারতের রাজস্থানের গংগানগরে জন্ম নেন ১৯৪১ সালের ৮ই ফেব্রুয়ারী।তার পিতা সরকারী কর্মকর্তা অমর সিং ধীমান এবং মাতা বচন কৌড়। ৪ বোন আর ২ ভাইয়ের মধ্যে সবার প্রিয় ছিল "জিৎ"(তার ডাকনাম)
খালসা হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশ পাস করে ভর্তি হন গংগানগরের সরকারী কলেজে।আর গ্রাজুয়েশন করেন জলান্ধরের ডাভ কলেজ থেকে।
ছোট বেলা থেকেই গান পাগল ছিলেন তিনি।প্রথম দুই বছর গান শেখেন ওস্তাদ চগনলাল শর্মার কাছে পরে ছয় বছর তালিম নেন খেয়াল,ঠুমরী আর ধ্রুপদী সংগীতের উপর ওস্তাদ জামাল খানের কাছে।বিয়ে করেন আরেক গানের দিকপাল চিত্রা সিং কে ১৯৬৯ সালে।
পান্জাব ইউনিভার্সিটির ভিসি প্রয়াত সুরাজ ভানের উৎসাহে ১৯৬৫ সালে মুম্বাই আসেন গানের জগতে পা রাখার জন্য।পেয়িং গেস্ট হিসেবে এক বাড়ীতে থেকে চলতে থাকে জীবন সংগ্রাম।জিংগেল আর স্টেজে গান গাওয়ার ফাকে চলতে থাকে বিভিন্ন সুরকার আর পরিচালকের বাসায় দৌড়ান।
গুজরাটি পরিচালক এবং স্কাড কন্সাল্টেন্সি প্রা: লিমিটেডের মালিক সুরেশ আমিন জগজিৎ সিংকে প্রথম সুযোগ দেন তার গুজরাটি ছবি ""Dharati Na Chhoru" ছবিতে।তখন থেকেই সুরেশ আমিনের সাথে ভাল একটি সম্পর্ক গড়ে ওঠে তার।আর তাই ১৯৯৮ সালে সুরেশ আমিন মারা গেলে তার স্মরনে জগজিৎ সিং আয়োজন করেন বিশাল এক কনসার্ট আর তার স্মরনে রচনা গান বিখ্যাত গান "" Chitthi Na Koi Sandesh "
১৯৭০ সাল ছিল জগজিৎ সিংয়ের জীবনের টার্নিং পয়েন্ট।যদিও ঐ সময় গজলে বিখ্যাত ছিলেন Noor Jehan, Malika Pukhraj, Begum Akhtar, Talat Mahmood এবং Mehdi Hassan.তারপর ও জগজিৎ ৭০ সাল থেকেই মানুষের মনে জায়গা করে নিতে থাকেন তার মহনীয় কণ্ঠের জন্য।
১৯৭৬ সালে এইচ এম ভি থেকে বের হয় জগজিতের প্রথম একক এলবাম The Unforgetables।খুব হিট ছিল এ্যালবামটি।এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার।স্ত্রী চিত্রা সিং এর সাথে বের হয় Ecstasies, A Sound Affair এবং Passions.আর এ সব গুলি এ্যালবাম ছিল সুপার হিট।
১৯৯০ সালের প্রথম দিকে জগজিৎ সিং সুর আর ছন্দের এক্সপেরিমেন্টাল এ্যালবাম Beyond Time।সাথে সাথে এগোতে থাকে চিত্রার সাথে ডুয়েট 'Someone Somewhere' এর কাজ। কিন্তু এই ৯০ সালেই ঘটে তার জীবনের সবথেকে দু:খজনক ঘটনা।১৯৯০ এর ২৮ শে জুলাই সড়ক দুর্ঘটনায় মারা যায় তাদের একমাত্র পুত্র বিবেক ২১ বছর বয়সে।'Someone Somewhere' ছিল চিত্রা সিং এর গাওয়া শেষ গান।ছেলে মারা যাবার পর গান গাওয়া ছেড়ে দেন চিত্রা সিং।
জগজিতের আরো কিছু হিট এ্যালবাম হল Hope, In Search, Insight, Mirage, Visions, Kahkashan (meaning "Galaxy"), Love Is Blind, Chirag প্রভৃতি।লতার সাথে তার Sajda এ্যালবামটি একটি মাইলফলক হয়ে রয়েছে।Arth, Saath Saath, Premgeet ,Dushman, Sarfarosh, Tum Bin ,Tarkeeb সহ অসংখ্য হিন্দী ছবিতে গেয়েছেন কালজয়ী অনেক গান।
এসব ছাড়াও অসংখ্য এ্যালবাম আছে ভজন ও গুরুবানীর।জীবনে পুরস্কার পেয়েছেন অগনিত কিন্তু সবথেকে মুল্যবান হল ২০০৩ এ পাওয়া ভারত সরকারের সবথেকে বড় পুরস্কার পদ্মভূষন।
আশ করা যা্য গজল প্রিয় মানুষ যতদিন থাকবে ততদিন থেকে যাবে এই সদ্যপ্রয়াত গজল কিং এর নাম।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×