somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"Time Capsule" দুই সময়ের সেতু বন্ধন #:-S #:-S

২৩ শে জানুয়ারি, ২০১২ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :















Time Capsules একটি মজার একটি বিষয়,অতীতে কিছু মানুষের মনে প্রশ্ন আসে যে ২৫,৫০ বা ১০০ বছর পর কি ঘটতে পারে বা সে সময়ের সাথে কি কি পার্থক্য আসতে পারে পৃথিবীতে।আর তাই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সমসাময়িক চিন্তা চেতনা,সমাজ চিত্র,ডকুমেন্টারি,ব্যবহার্য্য জিনিসপত্র ইত্যাদি সংরক্ষণ করে রাখা হয় একটি নির্দিষ্ট সময়ে খুলে দুই সময়ের পার্থক্য নিরূপণের জন্য।প্রথমে মজা করে করা হলেও একটা সময় বিভিন্ন নামকরা প্রতিষ্ঠান এগিয়ে আসে এ কাজে। আর এ সংরক্ষণ পক্রিয়া পরিচিতি পায় Time Capsules নামে।চলুন জেনে নেই আলোচিত কিছু Time Capsules সম্পর্কে

Burbank Time Capsule




খুবই ক্ষুদ্র আকৃতির এই Burbank Time Capsule এ রাখা ছিল ছবির ফিল্ম।১৯৫৯ সালে ক্যালিফোর্নিয়ার Magnolia Boulevard Bridge তৈরির সময় সেখানে রাখা হয় সিলভার প্লেটেড একটি ক্যাপসুল,যার মধ্যে রাখা হয় সে সময়কার Burbank শহরের কিছু আলোকচিত্রের ফিল্ম আর সেটা খোলার সিদ্ধান্ত হয় ৫০ বছর পর।একটা সময় সবাই ভুলে গিয়েছিল ঘটনার কথা।২০০৯ সালে এক ইতিহাসবিদ ১৯৫৯ সালের পত্রিকার একটি আর্টিকেল পড়ে ঘটনাটি জান্তে পারেন এবং প্রশাসনের সহায়তায় আর্টিকেলের দেখানো জায়গা খুঁড়ে বের করা হয় ক্যাপসুলটি।উদ্ধার করা ফিল্ম ডেভালপ করে পাওয়া যায় ১৯৫৯ সালের শহরটির ৪৭টি ছবি,আর এ ছবি দেখে পার্থক্য নিরূপণ করা যায় কতটা পরিবর্তন হয়েছে ৫০ বছরে শহরটির।

Yahoo! Time Capsule




২০০৬ সালে ইয়াহু হাতে নেয় ক্যাপসুল প্রোজেক্টের।তারা ২০০৬ সালের জীবন যাত্রা নিয়ে মতামত আহবান করে বিভিন্ন মানুষের কাছ থেকে।২০০৬ সালের ৮ই নভেম্বার ক্যাপসুলটি বন্ধের সময় পর্যন্ত ১,৭০,৮৫৭ টি মতামত জমা পড়ে যার মধ্যে ৩২,৯১০টি ছিল ২০-২৯ বছর বয়সীদের।বন্ধের পর ক্যাপসুলটি রাখা হয় Smithsonian Folkways Recordings এ,ইয়াহুর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মানে ২০২০ সালে খোলা হবে সেটি,তখন জানা যাবে ২০০৬ সালের মানুষের চিন্তা চেতনা।

General Dynamics Time Capsule




১৯৬৩ সালে General Dynamics Astronautics এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি টাইম ক্যাপসুল তৈরি করা হয় এবং সিদ্ধান্ত হয় ১০০ বছর পর ২০৬৩ সালে খোলা হবে সেটি। সেখানে তখনকার নামকরা বিজ্ঞানী,রাজনীতিবিদ,মহাকাশবিদ এবং সমরবিদদের লেখনী রাখা হয় ২০৬৩ সালে কেমন হবে তার উপর যা booklet 2063 A.D নামে পরিচিতি পায়।১৯৯০ সালের শেষের দিকে যে বিল্ডিং এ ক্যাপসুলটি রাখা হয় সেটা ভেঙে পড়ে এবং ধ্বংস হয়ে যায় ক্যাপসুলটি কিন্তু ভিতরের বুকলেট টির কিছু কপি উদ্ধার করা হয়।

Paris Opera Vault




১৯০৭ সালের বড়দিনে কিছু লোক প্যারিস অপেরায় জড় হয় এবং একটি লোহার বাক্সে ২৪টি ডিস্ক রেখে সিল করে দেয়।সাথে একটি নোট লিখে রাখে “This will teach men 100 years from now about the state of our talking machines and the voices of the principal singers of our times” ১৯৪২ সালে এতে আরও কিছু জিনিস যোগ হয়,আর এই পরিকল্পনার প্রধান ছিলেন Alfred Clark যিনি ছিলেন International Gramophone Company এর মালিক।১৯৮৯ সালে এয়ার কন্ডিশন লাগানোর সময় লোহার বাক্সটি উদ্ধার করা হয়।তখন এটি পাঠিয়ে দেওয়া হয় National Library of France in Parris এ,২০০৭ সালে খোলা হয় এটা।

Seward, Nebraska Time Capsule




Seward, Nebraska Time Capsule কে ধরা হয় সবথেকে বড় টাইম ক্যাপ্সুল,আর এটি সংরক্ষণ করেন Harold Keith Davisson নামের একজন Seward এর জনপ্রিয় একজন ব্যাক্তি।তার ইচ্ছা হল তার নাতিনাতনিরা যাতে ১৯৭৫ সালের জীবন যাত্রা জান্তে পারে, সে এজন্য ৪৫ টনের ভল্টটি তার বাড়ির লনে স্থাপন করেন ১০০ বছর পরে খোলার সিদ্ধান্তে।তার কন্যার মতে ভল্টে প্রায় ৫,০০০ এর মত জিনিস আছে যার মধ্যে একটা গাড়িও আছে।এটি খোলা হবে ২০২৫ সালে,Davisson মারা যান ১৯৯৯ সালে।

Time Capsule Expo 1970




১৯৭০ সালে জাপানে World Exposition উপলক্ষে Panasonic Corporation এবং The Mainichi Newspapers যৌথভাবে ৫,০০০ বছরের জন্য একটি ক্যাপসুল সংরক্ষণ করে।১৯৬৮ সালে এজন্য প্রতিষ্ঠান দুইটি চুক্তি স্বাক্ষর করে।দুই ভাগে ভাগ করা ক্যাপসুলের উপর অংশটি খোলার সিদ্ধান্ত হয় ১০০ বছর পর পর যাতে ২য় বা প্রধান ক্যাপসুলটি ভাল অবস্থায় আছে কিনা পরীক্ষার জন্য।২,০৯০টি বিভিন্ন জিনিস রাখা আছে এতে।

Westinghouse Time Capsules




Westinghouse Time Capsules ২টি, এর নির্মাতা হল Westinghouse Electric & Manufacturing Company।১ম ক্যাপসুলটি সংরক্ষণ করা হয় ১৯৩৯ সালে New York World’s Fair উপলক্ষে এবং ২য়টি সংরক্ষণ করা হয় ১৯৬৪ সালে New York World’s Fair উপলক্ষে।আর এ দুটিই খোলা হবে ১মটির ৫,০০০ বছর পর মানে ৬৯৩৯ সালে।বিভিন্ন জিনিস ছাড়াও ১ম ক্যাপসুলে Albert Einstein এর একটি বাণীও আছে।

Crypt of Civilization




Crypt of Civilization হল সবথেকে গুরুত্বপূর্ণ Time Capsules,১৯৩৬ সালে এটার চিন্তা মাথায় আনেন Oglethorpe University in Georgia র প্রধান Dr. Thornwell Jacobs. তার চিন্তা ছিল আমরা এখন যেমন আদি কালের ইতিহাস নিয়ে গবেষণা করি ঠিক তেমনি ভবিষ্যতে যদি কেউ ১৯৪০ সালের জীবন যাত্রা নিয়ে গবেষণা করে তবে যেন সে পুরনাংগ একটি রূপ পায়।আর তাই সে ১৯৩৭ থেকে ১৯৪০ সাল পর্যন্ত জড় করতে থাকেন ঐ সময়কার artifacts, আর সেগুলি সংরক্ষণ করেন ভার্সিটির Phoebe Hearst Hall এর একটি পানি প্রতিরোধক কক্ষে।আর যেহেতু প্রথম তারিখ গণনার সময় হিসেবে ইতিহাসে পাওয়া যায় 4241 B.C. এর নাম মানে ৬১৭৭ বছর আগের ১৯৩৬ সাল থেকে আর তাই তার সিদ্ধান্ত ছিল কক্ষটা খোলা হবে ৬১৭৭ বছর পর মানে ৮১১৩ সালে।


১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×