somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিঃ মহিউদ্দিন খান আলমগীর এবং কেন্দ্রীয় ছাত্রলীগ,আমাদের চোখ বাঁধা নয় X(( X(( X((

১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বিশ্বজিৎ ও তার পরিবারের কাছে।হয়ত এই ক্ষমা চাওয়া মারা যাওয়া বিশ্বজিৎ ও শোকে পাথর হয়ে যাওয়া তার পরিবারের কোন কাজেই আসবে না,তবে মানুষ হিসেবে এই ক্ষমা চাওয়াটা আমার কর্তব্য হিসেবে মনে করছি।

মিঃ মহিউদ্দীন খান আলমগীর,আমাদের কি অন্ধ মনে হয়?আপনি হয়ত কালো গ্লাস আঁটা গাড়িতে ঘুরেন,তাই হয়ত সাধারণ মানুষের চোখের ভাষা পড়তে পারেন না। যদি আমজনতার চোখের ভাষা পড়তে পারতেন তাহলে অবশ্যই দেখতে পেতেন,শেষ বয়সে সরকারের শেষ সময়ে এসে মন্ত্রী হয়ে বছরের সেরা মিথ্যাবাদীর খেতাব জিতে নিয়েছেন।স্থির চিত্র আর ভিডিওতে দিনের আলোয় দেখা সত্যকে বার বার মিথ্যার আড়ালে লুকাতে চাইছেন,এটা কি ঠিক?
বিশ্বজিৎ হত্যাকাণ্ড নিয়ে আপনার মিথ্যা কি আপনার দল,সরকার বা নিজের অনেক উপকারে আসতেছে?আমি জানি না কারা আপনার মিথ্যা কথায় সন্তুষ্ট হচ্ছে।
আপনি যদি বিশ্বজিৎ এর খুনিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের শাস্তি নিশ্চিত করতেন,তাহলে কি আপনার দল বা সরকারের সুনাম হতনা?কিন্তু আপনি সত্যকে লুকানোর জন্য বার বার মিথ্যা বলছেন।এতে একদিকে দলের বদনাম হচ্ছে,সরকারের বদনাম হচ্ছে।যার দায় সবশেষে বর্তায় মাননীয় প্রধান মন্ত্রীর উপর।
আশা করব আপনাকে মন্ত্রীসভা থেকে বিদায় জানিয়ে এবং প্রকৃত দোষীদের শাস্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনার করা পাপের শাস্তি দিবেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের প্রতি বলব,আপনারা এবার ক্ষান্ত দিন।দুধের মধ্যে এক ফোঁটা চ্যানা পড়লে কি হতে পারে তা ছাত্রলীগ দেখলেই বোঝা যায়।যে ছাত্রলীগের ইতিহাস ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস,সেই ছাত্রলীগ কে আপনারা একটা কলঙ্কের ইতিহাসের অপর নাম হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
আপনারা কতটা ঘৃণার জন্ম দিয়েছেন যে জননেত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে।বিশ্বজিৎ এর খুনি গুটি কয়েক ছাত্রলীগ নেতাকর্মী নামধারীদের বাচাতে কেন আপনারা পুরা আওয়ামী পরিবারকে জনতার সামনে অপরাধীর কাতারে দাড় করাচ্ছেন?
আচ্ছা,আপনারা তো কত বীরত্বপূর্ণ কাজ করছেন !!তা কোথায় ছিল সেই বীরত্ব যখন ১/১১ এর পর নেত্রী গ্রেপ্তার হয়েছিল?সেদিন ছাত্রলীগের সাবেক কিছু নেতা ছাড়া (যার মধ্যে আমাদের ব্লগের একজন ব্লগার আছেন,যাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি )আর সবাই যে ইন্দুরের গর্তে লুকাইছিলেন তা আমজনতা কিন্তু ভালভাবেই জানে।আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি,যেসব অমানুষ ছাত্রলীগের নাম নিয়ে অপকর্ম করছে,সামনে আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনা বিপদে পড়লে তাদের কোথাও কোন আন্দোলনে পাওয়া যাবে না।
শেষে এটুকু বলব,হে ছাত্রলীগ,আওয়ামী লীগরে যে পরিমাণ বাঁশ দিয়েছেন তার জন্যই আগামীতে নির্বাচনে যে ভোগা ভুগতে হবে তাতে নতুন কোন অপকর্ম যোগ করে আওয়ামীলীগরে আর বিপদে ফালাইয়েন না।
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৭



জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।

আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ... ...বাকিটুকু পড়ুন

রাজাকারনামা-২ (অপরাধির জন্য আমাদের,মানবতা ! বিচিত্র এই দেশের মানুষ!!)

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৫



সনজীদা খাতুন তখন ইডেন কলেজে কর্মরত ছিলেন । ইডেনের মেয়েরা 'নটীর পূজা' নামে একটা নাটক করেছিলো। সেই নাটকে একেবারে শেষের দিকে একটা গান ছিলো। তিনি ছাত্রীদের সেই গানটা শিখিয়েছিলেন।... ...বাকিটুকু পড়ুন

সুস্থধারায় ফিরছে রাজনীতি; আম্লিগের ফেরার পথ আরো ধূসর হচ্ছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:১০


গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতার কারণে একে অপরের মধ্যে কোথাও কোথাও... ...বাকিটুকু পড়ুন

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

×