এই রাতই কদরের রাত, এমন কথা জোর দিয়ে বলা যায় না। হাদীস অধ্যয়ন করলে যা বুঝে আসে, তা হলো রমযানের শেষ দশকের যে কোন বে-জোড় রাতে কদর হতে পারে। সে হিসেবে ২১- ২৩ - ২৫ - কদর রজনী চলে গেছে নচেৎ ২৭ ২৯ এই রাত গুলোতে কদর রজনী হতে পারে।
বিশেষ করে সাতাশ তারিখকে গুরুত্ব দেয়ার কারণ হলো;
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন; আলোচ্য সূরাতে "লাইলাতুল কদর" এই শব্দটি তিন বার এসেছে, আর আরবীতে ليلة القدر এখানে নয়টি অক্ষর রয়েছে। আর নয়কে তিন দিয়ে পূরণ করলে.. ৩ × ৯ = ২৭ ফলাফল ২৭ হয়। এই হিসেবে অনেকে সাতাশ তারিখকে গুরুত্ব বেশি দিয়ে থাকেন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


