somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেনীতে বিষমুক্ত সবজি চাষে সাফল্য

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেনীতে এই প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে বিষমুক্ত সবজি চাষের উদ্যোগ নিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃসি অফিস সূত্র জানান, মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে তাঁরা বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদের ফেরোমন ট্রাপ ব্যবহারের প্রশিণ দিচ্ছেন। এসব প্রশিতি কৃষক সদর উপজেলার বিরলী , দণি কাশিমপুর গ্রামসহ বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে প্রায় ২০ একর জমিতে উৎপাদন করেছেন নানা ধরনের সবজি। যার মধ্যে রয়েছে পেঁপে, বেগুন, শসা, পটোল, উচ্ছে, লাউ, চালকুমড়া ও কাঁকরোল।
অফিস সূত্র আরো জানান, চাহিদা থাকায় বিষমুক্ত এসব সবজি প্রচলিত বাজার মূল্যের তুলনায় কৃষকরা মণপ্রতি ৫০ টাকা বেশি দরে বিক্রি করতে পারছেন। অপরদিকে পোকা দমনে বিশেষ ফাঁদ ফেরোমন ট্রাপ ব্যবহারে কীটনাশকের তুলনায় খরচ কম হওয়ায় সবজি চাষে কৃষকদের মুনাফা বেশি হচ্ছে। পাশাপাশি ভোক্তার স্বাস্থ্য সুরাও হচ্ছে।
ফেনীর বিষমুক্ত সবজির বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বেশ ক'জন নারী-পুরুষ সেখানে এসেছেন সবজি কেনার জন্য। বিক্রয়কেন্দ্রে থরে থরে সাজানো রয়েছে বেগুন, কাঁকরোল, শসা, চালকুমড়া, পটোলসহ বিভিন্ন সবজি। একটি হোয়াইট বোর্ডে এসব সবজির দাম সুনির্দিষ্টভাবে লেখা আছে। হোয়াইট বোর্ডের তালিকা অনুযায়ী প্রতি কেজি বেগুন সেখানে বিক্রি হচ্ছে ১৮ টাকা, পটোল আট টাকা ও পেঁপে আট টাকা দরে। এ ছাড়া কেজিপ্রতি ২০ টাকা দরে শসা, ১৩ টাকা দরে কাঁকরোলসহ প্রতিটি চালকুমড়া বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়।
বিষমুক্ত সবজী চাষী কাশিমপুর গ্রামের হাজী নিজাম উদ্দিন, লীয়ারার হারুন অর রশিদ, জাহানপুরের এবিএম সেলিম, বিরলীর মোঃ মোস্তফা, লেমুয়ার মোঃ সবুজ, ইলাশপুরের মোঃ শাহজাহান,বালিগাঁওয়ের আলী আহমদ জানান, কৃষি সম্প্রসারণের মাধ্যমে প্রশিন নিয়ে তারা বিষমুক্ত সবজি চাষে উদ্যোগী হয়েছেন এবং প্রথম বারেই সফলতা পেয়েছেন। সচেতন ক্রেতারা তাদের এসব পন্য বেশী দামে ক্রয়ে দ্বিধা করছেন না।
সবজি কিনতে আসা আবদুল আজিজ বলেন, 'দোকানের বাইরে টানানো বিষমুক্ত সবজি বিক্রির ব্যানার দেখে গত দুই দিন ধরে আমি এখান থেকে সবজি কিনছি। এতে সুস্থও থাকা যাবে।'
সবজি কিনতে এসে প্রায় একই ধরনের মন্তব্য করেন কলেজ অধ্য কাজী রিজভি জামান রিংকু, মাজেদুর রহমান, গৃহবধূ নাজমা বেগমসহ অনেকেই।

কৃষি কর্মকর্তারা আরো জানান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. সৈয়দ নুরুল আলমের পরামর্শে তাঁরা ইসডেপ কনসার্ন ফাউন্ডেশনের মাধ্যমে ২০০৬ সাল থেকে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য কৃষকদের নিয়ে কাজ করছেন। তাঁদের দাবি, এ উদ্যোগের ফলে কৃষক ও জনস্বার্থ দুই েেত্রই ইতিবাচক ফল পাওয়া যাবে।
ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুশতাক আহমদ বলেন, বিষমুক্ত সবজি চাষে প্রথম বারেই সফলতা পাওয়া গেছে। এতে পরবর্তীতে কৃষকরা আরো আগ্রহী হবে। ভেজালের সমারোহের মাঝে স্বাস্থ্য সুরায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×