পরশুরামে বাড়তি দামে এক টাকার সোনালী রংয়ের কয়েন কিনার হিড়িক
ফেনীর পরশুরামে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে এক শ্রেনীর যুবক মোটর সাইকেল যোগে বিভিন্ন গ্রামে ও দোকানে ঘুরে ঘুরে এক টাকার সোনালী রংয়ের কয়েন কিনতে দেখা যায়। যুবকেরা বিভিন্ন দোকান ও গ্রামে গিয়ে এক টাকার কয়েন এর বিনিময় ২০ থেকে ৫০ টাকা কোন কোন েেত্র একশ টাকা দিয়ে কয়েন কিনছে তবে কি কারনে তারা এসব কয়েন কিনছে তার কোন সঠিক জবাব দিতে পারেনি।
প্রত্যদর্শী সুত্রে জানা যায়, সকাল থেকে সারাদিন পরশুরাম উপজেলার ছাত্রলীগ নেতা সহ কয়েকজন যুবক মোটর সাইকেলে যোগে পরশুরাম বাজারের বিভিন্ন দোকান ও গ্রামে গিয়ে বাড়তি টাকা দিয়ে এক টাকার সোনালী রংয়ের কয়েন কিনেছে।
উপজেলা পরিষদ সড়কের চা দোকানদার জয়নাল মিয়া জানান, তিনি ৫টি কয়েন একশ টাকায় বিক্রি করেছেন।
পরশুরাম বাজারের বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকরা জানান, ব্যাংকে কয়েন বিক্রি করার জন্য লোকজন সকাল থেকে ভিড় করে। কিন্তু ব্যাংকে বাড়তি টাকা দিয়ে কয়েন না কিনায় এখন আর কেউ আসতেছেনা ।
কৃষি ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো মোস্তাফা জানান, সকালে কয়েকজন এক টাকার কয়েন বিক্রি করার জন্য এসেছিল । তিনি জানান, এটা একটা গুজব ছাড়া আর কিছু নয়।
উপজেলার কয়েক দোকানদার থেকে অনেক গুলি কয়েন কিনেছেন । তার কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি কেন কয়েন কিনছেন? কয়েন কিনা কয়েকজন যুবক কেন এই কিনছে জানতে চাওয়া হলে তারা জানায়, বাইরের কয়েকজন লোক কেনার জন্য বলেছে। তবে কেন কিনার জন্য বলেছে তা তারা জানেননা ।
পরশুরাম বাজারের মা জুয়েলার্সের সর্ত্বাধিকারী গুবিন্দ্র হাজারী জানান, এক টাকার কয়েন স্বর্ন দোকানে কাজে লাগে না তবে তামার কোন কয়েন হলে তা কাজে লাগে তবে বেশী দামে যারা কয়েন কিনছে তারা অন্য কোন কাজের জন্য কিনতে পারে।
সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক বদরূল আলম জানান, কারা কেন এক টাকার কয়েন কিনছে আমরা জানিনা। তবে সকাল থেকে অনেকে কয়েন বিক্রি করার জন্য এসেছিল ।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।