আবদুল্লাহ আল-মামুন, ফেনী ঃ ৬ জুন
ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামে আজ সোমবার ভোরে বোমা বানানোর সময় বিস্ফোরনে বাদশা (২৭) নামে এক যুবক নিহত এবং আবু তাহের (২৯) নামে অপর এক যুবক মারাতœক ভাবে আহত হয়েছে।
পুলিশ জানায়, আজ সোমবার সকালে বোমা বিস্ফোরনে আহত দুই যুবককে কে বা কাহারা শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ একটি বেসরকারী হাসপাতালের সামনে ফেলে যায়। খবর পেয়ে ফেনী থানা পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বাদশা (২৭) নামে একজনকে মৃত ঘোষনা ও আবু তাহের (২৯) নামে অপর জনকে ভর্তি করে। বাদশা ফেনী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের শাহ আলমের ছেলে। বোমায় তার দুিট হাতের কব্জি উড়ে যায়। বুক ও মুখমন্ডলী সম্পূর্ন ঝলসে যায়। আহত আবু তাহের (২৯) চট্টগ্রামের ভোজপুর উপজেলার হেয়াকো গ্রামের আবদুস সাদেকের ছেলে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন আবু তাহের জানায়, সে একজন রিক্সা চালক। নিহত বাদশা তার ভায়রা ভাই। গত রোববার রাতে সে চট্টগ্রাম থেকে বেড়াতে আসে। রাত ১২টার দিকে তার ভায়রা তাকে নিয়ে শহরের একাডেমী হাই স্কুলের পাশে ফারুক হোটেলের সামনে যায়। সেখান থেকে একটি মাইক্রোতে করে ঘটনাস্থলে যায়। তারা ৪-৫ জন ছিল। সে জানায় বাদশা বোমা বানাতে বিস্ফোরনে মারা যায়।
নিহত বাদশার স্ত্রী মরিয়ম আক্তার মুন্নী জানায়, গত রোববার রাতে তার স্বামী বাদশাকে জনৈক জাহিদ বাসা থেকে ডেকে নিয়ে যায়। সকালে তার মৃত্যুর খবর পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামের ভারতীয় সীমান্তবর্তী একটি পরিত্যক্ত ঘরে বোমা তৈরীর সময় এ বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এলাকাবাসীর ধারনা আগামীকাল মঙ্গলবার এলাকায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কোন একটি প বোমা তৈরী করছিল।
ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, পুলিশ বোমা বিস্ফোরনের ঘটনাটি তদন্ত শুরু করেছে। ঘটনার নেপথ্য নায়কদেরও খুঁজে বের করা হবে।
ফেনীতে বোমা তৈরীর সময় বিস্ফোরনে নিহত-১, আহত-১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।