somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের নপংসুক মিডিয়া এবং অনিন্দ্য সুন্দর রাতারগুল

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নপংসুকের স্বভাবের স্বাভাবিকতা হল, কাজের মেয়ে থেকে শুরু করে অসমবয়সি যে কোন নারীকে দেখলেই তার শরীরের উত্তপ্ততা বিকাশ হতে শুরু করে। অথচ তার মনের শান্তির জন্য ঘরে রয়েছে এরচেয়ে অনেক সুন্দরী ভালবাসার পরশভোলানো স্ত্রী। কিন্তু সেটা তাকে তেমন আগ্রহী করেনা। পরস্ত্রীতেই সে সুখ খুঁজে ফেরে।

ব্রাজিল বিশ্বকাপে আমাদের দেশের বেশকয়েকটি মিডিয়া প্রতিনিধি গিয়েছিরেন ব্রাজিলে। সেখানে তারা বিশ্বকাপের ম্যাচগুলোর কাভারেজের পাশাপাশি ব্রাজিলের বিভিন্ন মনোমুগদ্ধকর পর্যটন কেন্দ্র ও ঐতিহ্যবাহি নানা বিষয় তুলে ধরেছেন আমাদের মাঝে। এর মধ্যে যমুনা টেলিভিশনের আহমেদ রাকিব আর চ্যানেল-২৪’র রেযোওয়ানুল হাসান সবচেয়ে বেশি কাভারেজ দিয়েছে ব্রাজিলের বিভিন্নস্থানের।

মিডিয়ায় ব্রাজিলের এত সুন্দর পর্যটন স্পটগুলো সত্যিই অবাক হওয়ার মত। তবে সবচেয়ে বড়কথা হল, এর বেশিরভাগই হচ্ছে কৃত্রিমভাবে গড়ে তোলা। ওদের কৃত্রিম ও আকর্ষনীয় সৌন্দর্য দেখে আমাদের মিডিয়া কর্মীরা সেগুলোর প্রেমে মজেছেন।

আমাদের আত্মভোলা মিডিয়াগুলো গত একমাস ব্রাজিলের কৃত্রিম স্পটগুলোকে যতটা হাইলাইট করেছেন তার অর্ধেকও যদি সারা বছর ধরে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতো তাহলে বিশ্বের সৌন্দর্য প্রেমি পর্যটকরা ব্রাজিল নয়, আমাদের দেশেই ছুটে আসতো।

আমাদের প্রাকৃতি স্পটের কি অভাব আছে? না নেই, কিন্তু সেগুলোর ব্যাপারে আমাদের জানা নেই। আর এর দায় আমাদের সরকাগুলোর এবং আমাদের মিডিয়াগুলোর অবশ্যই।

মনভোলানো তেমনি একটি অনিন্দ্য সুন্দর প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের রাতারগুল। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে এটির অবস্থান। রাতারগুল বাংলাদেশের একমাত্র জলাবন বা সোয়াম্প ফরেস্ট এবং বন্যপ্রাণী অভয়ারণ্য।


বর্ষাকালে এই বনে অথৈ জল থাকে চার মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পয়ে-চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল।

দুপাশে ঘন হিজলের বন, হিজল গাছগুলোর সাত আট ফিট পানির নিচে বাকি অংশ উপরে। গাছগাছালির ফাঁক গলে নৌকায় ঘুরে প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে যখন নানা প্রাজাতির পাখির কলতান শুনবেন, তখন যে কেহই হারিয়ে যাবেন আদিগন্তে।


আমার দৃঢ়বিশ্বাস, আমাদের এই রাতারগুল যদি বাংলাদেশে না হয়ে পৃথিবীর অন্যকোন দেশে হত, তবে এটি হত বিশ্বের অন্যতম সুন্দর পর্যটন কেন্দ্র। কিন্তু আমাদের এতসুন্দর একটি প্রাকিৃতিক কেন্দ্র থাকার পরও এটি আমাদের অজানা।
কি জানে, হয়তো এর সৌন্দর্য ফুটিয়ে তোলার চোখই নাই আমাদের মিডিয়াগুলোর। যদি থাকত তবে অন্যদেশের কৃত্রিমতার গুনকীর্তন না গেয়ে নিজেদের দেশের সৌন্দর্য পুজারীই হত তারা

[ছবিঃ গুগল]
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×