আমার প্রিয় পোস্ট

মালয়েশিয়া ভ্রমণ গাইড- ০০১

২৮ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৪০

শেয়ারঃ
0 1 0

প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর পর্যটক মালয়েশিয়া ভ্রমন করতে আসে, কেউ হয়ত বহুদিনের আকাংখিত স্বপ্নের টুইন টাওয়ার দেখতে, কেউ আসে নতুন বিয়ের ঝাল কাটাতে (হানিমুন), কেউ ভ্রমন নামক চুলকানীতে মলম লাগাতে, কেউ কেউ মুখ গম্ভীর করে বলে "মাইন্ড ফ্রেশ"। যাই হোক যে যাই বলুক, মূল কথা ভ্রমনতো করে। কিন্তু দুঃখ লাগে এক ব্যাগ টাকা খরচ করেও কেউ কেউ বাড়ী ফেরে মুখ কালো করে, অনেককেই বলতে শুনেছি, এত টাকা খরচ করলাম আসল জিনিসটাই দেখলাম না, সেই আসল জিনিষটা কি আমিও জানিনা, হয়ত যিনি বলছেন তিনি নিজেও জানেন না, জানবেন কি করে, টুইন টাওয়ার আর এদিক ওদিক হুস-হাস করে ছুটোছুটি ছাড়া কিছুইতো করননি, অথচ মালয়েশিয়ার ৯৫% সৌন্দর্যই অনেক পর্যটকের দেখা হয়ে উঠেনা

তাই ভাবলাম নিজের অভিগ্গতা থেকে কিছু যদি ব্লগারদের সাথে শেয়ার করি তো মন্দ কি? কারন অনেক ব্লগারকেই আমি মালয়েশিয়া ভ্রমন করতে শুনেছি, অনেকে আবার প্ল্যান করছেন ভ্রমণের। মুলত তাদের ভ্রমন যাতে সহজ এবং সাশ্রয়ী হয় সেদিক বিবেচনা করেই আমার এই চেষ্টা। এটাকে ভ্রমন টিপস হিসেবেও ধরে নিতে পারেন। আশা করি আমার এই ধারাবাহিক পর্ব পুরোটা পড়লে আপনার আর মালয়েশিয়া ভ্রমনের ঝাক্কি ঝামলে পোহাতে হবেনা, সাথে ট্র‌্যাভেল এজেন্সির মোটা অংকের কমিশনটাও বাচাতে পারবেন।

যেকোন ভ্রমেনর প্রথম পদক্ষেপ ভ্রমন-প্রস্তুতি, এবং বাজেট নির্ধারন। আর এগ্জেক্ট বাজেট মানে চুন-চুন হিসাব করা কারো পক্ষে সম্ভব নয়, মোটামুটি কম-বেশী কত হতে পারে তা এমন :

ভ্রমনকারী যদি ১ জন হয় : ৩০-৩৫ হাজার টাকা (৫দিন থেকে ৭ দিন )
ভ্রমনকারী যদি ২ (দম্পতি) জন হয় : ৫০-৫৫ হাজার টাকা (বউয়ের যদি টুইন টাওয়ার কেনার ইচ্ছা না থাকে)
আর যদি আন্ডা-বাচ্ছা থাকে তবে সেটা বুঝে নিন নিজ থেকে। বাচ্ছার কান মলে, বা চোখ রান্গিয়ে কম খরচ করবেন, নাকি বাচ্চাকে কাধে তুলে হাটবেন সেটা আপনার বিবেচ্য। উপরিউক্ত খরচ প্লেন, থাকা-খাওয়া, ট্রানসপোর্টেশান খরচ। পুরো খরচটাই সম্ভাব্য। এর চেয়ে কম ও হতে পারে, আবার কিছু বেশীও হতে পারে। সেটা আপনার খরচের উপর নির্ভর করবে।

এবার প্রথমেই যা করতে হবে তা হচ্ছে ভিসা, মালয়েশিয়ার ভিসা পেতে অনেক দেশের তুলনায় অনেক সহজ। আপনাকে যা করতে হবে তা হল প্রথমে ভিসার জন্য যেসব রিকোয়ারমেন্ট দরকার, তা যোগাড় করা,
এসবের মধ্যে আপনার গত তিন মাসের ব্যাংক স্ট্যটমেন্ট, (স্টুডেন্ট হলে ব্যাংকে ৫০-৬০ হাজার টাকা রেখে একটা স্ট্যটমেন্ট নিয়ে নিন)। যাওয়া- আসার প্লেন টিকেট (বিলাসি না হলে এয়ার এশিয়ার টিকেট কাটতে পারেন, রিটার্ন টিকেট ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে, অনেক সময় প্রোমোশনাল প্রাইস পেলে ৬-৮ হাজার টাকায় ও পেতে পারেন,প্লেনের ভেতর ফ্রী কোন খাবার পাবেন না, যেটা পাবেন সেটা খেতে হলে এক্সট্রা পে করতে হবে। টাকা বাচাতে চাইলে গুড়-মুড়ি, আর একটা ড্রিংকস নিয়ে উঠতে পারেন , টিকিটের জন্য এয়ার এশিয়ার ওয়েব সাইটে নিয়মিত চোখ রাখতে পারেন, আর সাছ্যন্দে যেতে চাইলে সবচে ভাল সিংগাপোর এয়ারনাইন্স। এক্ষেত্রে বাজেট হবে দ্বীগুন।), পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি। এসব এক করে ভিসা ফি ৩০০ টাকা সহ গুলশানস্থ মালয়েশিয়ান হাই কমিশনে সাবমিট করুন, সবকিছু ঠিক-ঠাক থাকলে ৩ (তিন কার্যকরী দিবস) দিন পর গিয়ে ভিসা নিয়ে আসুন।

সাথে থাকুন, মজা আছে সামনে..............



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুবিদ দা।

২. ২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৪৪
মন মণষা বলেছেন: নজরে রাখলাম...ছানা আছে তিন বছরের...খোলাসা কইরা লিখতে থাকেন...যে কোন সময় দৌড় দিমু... :D :D :D
২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৪৯

লেখক বলেছেন: শুকরিয়া মন মণষা। আস্তে-আস্তে সবই খোলাসা লাগবে।

২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ধীরে ধীরে সবটা পাবেন

৪. ২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১১:১৭
আন্ধার রাত বলেছেন: লেখাটায় ১টা চোখ ফেলে গেলাম কারন একটু ইচ্ছা আছে। মাঝারী মানের হোটেল চার্জ, বাংলাদেশ থেকে বুকিং দেয়ার সুবিধা আছে কিনা, লোকেশন, হোটেল থেকে সাইট সিয়িং এর যাওয়া আসা খরচ, প্রতিদিনের নরমাল মানের খাবার খরচ, কমন কয়েকটি ভাষা ইত্যাদিও জানাতে কৃপণতা করবেন না ;)
২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪২

লেখক বলেছেন: সবাই দেয় পর্ব-১, অথবা পর্ব-০১, আর আমি দিলাম পর্ব-০০১, আশন্কা করছি যদি ১০০ এড় মত পর্ব হয়ে যায়, হাহাহাহ, যাই হোক আপনার চাহিদার সবিই থাকছে এই গাইডে,

তবে এই ধারাবাহিকের সুবিধা হচ্ছে আপনাকে কোন এজেন্ট বা ট্রাভেল এজেন্টের ধার ধারতে হবেনা, আপনি নিজেই হবেন আপনার ট্রাভেল গাইড।

শুধু সাথে থাকুন

২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৩

লেখক বলেছেন: এইতো লেখায় জোস পাইতাছি,

অনেক ধন্যবাদ

৬. ২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩৫
ফজলুল করিম বলেছেন: কেউ হয়ত বহুদিনের আকাংখিত স্বপ্নের টুইন টাওয়ার দেখতে, :-B

কেউ আসে নতুন বিয়ের ঝাল কাটাতে (হানিমুন), B-)

কেউ ভ্রমন নামক চুলকানীতে মলম লাগাতে, :#) =p~ :-P =p~ =p~ :P

কেউ কেউ মুখ গম্ভীর করে বলে "মাইন্ড ফ্রেশ"। :)


আপনার উপরোক্ত এ মন্তব্যগুলো জব্বর হইছে।
২৮ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আর আপনি ইমোটিকন দিয়ে আমারে যে ঠেলাগুলা দিলেন তাও জব্বর হইসে,
ধন্যবাদ ফজলুল করিম ভাই

৭. ২৮ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:০৬
বনের আগুন বলেছেন: আপ্নার লেখা পরে মন্সতীর করলাম , মালয়েসিয়া জামুই জামু।
২৮ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: আরে ব্বাপ................. এখনোতো পুরোটা আসে নাই। পুরোটা পর্যন্ত থাকবেন কিন্তু,

আর আসবেন? আসুন, আমিও চাই ভ্রমণ পিয়াসীরা একবারের জন্য হলেও এসে মালয়েশিয়া ঘুরে যাক, কম খরচে এর চেয়ে ভাল কৃত্তিম শৌন্দর্য দেখার আর কোন উপায় নেই।

৮. ২৮ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৪০
স্বপ্নস্রষ্টা বলেছেন: ভাই, আমি শখের ফোটোগ্রাফার। বন্ধুরা কয়দিন আগে তাদের বাবার এবং ইউএন এর সহযোগিতায় ঘুরে আসলো মালয়েশিয়া। আমি বাসা থেকে কোনো টাকা পাবোনা, সো আমার জন্য খুব কম খরচে ঘুরে আসার রাস্তা খুজছিলাম। পেয়ে গেছি মনে হচ্ছে। ধন্যবাদ। I GOT MY EYES ON YOU !!! :P :P :P :P
২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫২

লেখক বলেছেন: এই ধারাবাহিকের শেষের দিকে আপনাদের (যারা ছাত্র বা এখনো চাকরী পায়নি) জন্য খুব ভালো কিছু নিউজ আছে,

ততদিন সাথে থকলেই হয়

২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: নজরে রাখলে আমার সমস্যা নাই, তয় কুনজরে তাকাইলে ভয় লাগে..........হাহাহাহ

১০. ২৯ শে আগস্ট, ২০১০ রাত ১২:০৭
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এইটা খুব কাজের পোস্ট হচ্ছে। আমাদের চোখ/মন খোলার জন্য মালেয়েশিয়া নিজ চোখে দেখে আসা দরকার। প্লাস !!
২৯ শে আগস্ট, ২০১০ ভোর ৬:৫৬

লেখক বলেছেন: আরে হ বস,
সেইটাতো নির্ঘাত দরকার, তবে সমস্যা কি জানেন? অনেকেই চোখ/মন খুলতে চায়, তবে হাত খুলতে ভয় পায়, তাই এই পোষ্ট লেখা, যাতে করে হাত ছোট করে খুলেই মালয়শিয়া ঘুরে যেতে পারে

৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৭

লেখক বলেছেন: একটু ব্যাস্ত, দু-একদিনের মধ্যে আশা করি

১২. ৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪১
জ্বীন বলেছেন: কাজের পোস্ট । ++

খরচ কম হলে একবার ট্রাই করবো !!

আপনাকে ধন্যবাদ ।
৩১ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, খরচ তো বাজেট দিয়ে দিলাম, এখন থেকে প্রস্তুতি নেয়া শুরু করেন

১৩. ৩১ শে আগস্ট, ২০১০ বিকাল ৫:৩১
সততা বলেছেন: ১. অন্য যে কোন এয়ারলাইন্স থেকে সবচেয়ে কম খরচে অলমোস্ট সব সময় এয়ার এশিয়ার ওয়েবসাইট থেকে টিকেট কাটা লাভজনক, যদি আপনার কোন সহকর্মীর ইন্টারন্যশেনাল ক্রেডিট কার্ড থাকে। টিকেট কাটার সময় খাবার দাবার, চেক ইন ব্যাগ্যজের পরিমান এবং এলসিসিটি এয়ারপোর্ট-কেএল সিটি-এয়ারপোর্টের জন্য স্কাইবাসের টিকেট এবং সীম কার্ড কিনতে পারেন কম খরচে।

২. কে এল সিটিতে সস্তায় হোটেলে থাকতে চাইলে অবশ্যই টিউন হোটেলে থাকবেন। দেশ থেকে ইন্টারনেটে ক্রেডিট কার্ডে পেমেন্ট করে বুকিং করতে হবে। আর আরও কম খরছে ব্যাচেলার/এডভেনচারাস কাপলরা গেলে হোস্টেলে থাকবেন।
০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৫

লেখক বলেছেন: সততা ভাই, ঠিকই কইছেন, তবে যারা সব চেয়ে কম খরচ খুজেন তাদের জন্য আমে বলব, টিকেট কাটার জন্য এটাই সবচেয়ে উত্তম পন্থা, ট্রাভেল আগেন্টের কমিশনটা অন্তত বাচাতে পারবেন, আর যারা ব্যচেলর তারা ব্যগেজ বুকিং না দিলেও হবে। শুধু একটা ব্যগে কাপড়-চোপড়, দরকারী জিনিষ ঢুকিয়ে নিলেই হল, কারন চ্যক ইন ব্যগেজের জন্য আবার আলাদা করে পে করা লাগবে, দরকার কি বাড়তি খরচের? হ্যন্ড ব্যাগে অত সমস্যা নাই।

আর টিউন হোটেল? টিউন হোটেলের চাইতেও কম দামের ভাল হোটেল আছে, সামনের পর্বগুলোতে আসছে, তবে টিউন হোটেল কম দামে মোটামুটি ঝামেলাহীন স্টান্ডার্ড মানের হোটেল

ধন্যবাদ আপনাকে

০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:১৬

লেখক বলেছেন: কবে?

১৫. ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:২৩
জুন বলেছেন: খুব দরকারী একটা পোস্ট সত্যচারী অনেকের কাজে লাগবে।
ভালো হচ্ছে সব তথ্য দেয়ায়।কাজে লাগবে অনেকের।
+
০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ

১৬. ০৩ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০৩
ফজলুল করিম বলেছেন: @@@@@লেখক বলেছেন: এই ধারাবাহিকের শেষের দিকে আপনাদের (যারা ছাত্র বা এখনো চাকরী পায়নি) জন্য খুব ভালো কিছু নিউজ আছে,
ততদিন সাথে থকলেই হয়

আমার এক চাচাতো ভাই আছে পড়া লেখায় খুব ভালো, এসএসসি, এইএসসি রেজাল্ট খুব ভালো,
কিন্তু গতবার গ্রাজুয়েশনে ১টা বিষয়ে ফেল মারছে। এবার আবার পরীক্ষা দিসে, তারে দিয়ে আর পড়ালেখা হবে না কারণ সে একা শহরে থাকে, মা বাপ থাকে গ্রামে, বড় ভাই সেও লন্ডনে এমবিএ কমপ্লিট করলো। তাই সে একা চাচ্ছি কাজে ঢুকানোর জন্য।

আপনার খুব ভালো সে নিউজটি জানান। .....................
০৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: আপনাকেও

১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫০

লেখক বলেছেন: =p~ =p~

১৯. ১৫ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০০
কথা কম বলেছেন: দিতিও পরবো কবে পাবো
১৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫১

লেখক বলেছেন: পুরা সিরিজ শ্যাষ, আর আপনে এখনো ২য় ম্যাচ দেখার জন্য টিভির সামনে বসলেন??

২০. ১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:১২
সোহানের রোজনামচা বলেছেন: এহরে! পোস্ট টা অনেক দেরীতে পেলাম। দারুণ।

 

মোট সময় লেগেছে ১.০৬৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সত্য সবসময় খুব নিষ্ঠুর হয়, সত্যচারী কখনো নিষ্ঠুর হয় না। তাই সত্যকে ঘৃণা কর, সত্যচারীকে নয়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই