ছোট বেলায় পড়েছিলাম, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, তখন এর সঠিক মর্ম হয়ত বুঝতে পারিনি, ভাবতাম স্বাধীনতা আবার রক্ষা করে কিভাবে? এটা কি সোনার মুকুট নাকি, যে চোরের হাত থেকে রক্ষা করতে হবে?
তখন না বুঝলেও, এখন বুজছি, স্বাধীনতা আসলেই একটা সোনার মুকুট, ১৯৭১ এ এক রাজার কাছ থেকে আমরা ছিনিয়ে এনে আরেক রাজার হাতে তুলে দিয়েছি, সেই রাজা থেকে আরেক রাজা, আরেক রাজা থেকে আরেক রাজা। এখন প্রতি ৫ বছরে এমনিই সেটা রাজা বদল করে, আর রাজা-মন্ত্রী গুলোই কেবল স্বাধীনতার স্বাদ পায়।
আমরা সাধারন প্রজারা রাজার তুষ্টিতেই সন্তুষ্ট। আমরা প্রজারা কখনো কি কিছু পেয়েছি? সেই ১৯৭১ থেকে ২০১০, আমরা সেই সোনার মুকুট আমাদের পছন্দের রাজাদের পাইয়ে দিতে শুধু যুদ্ধই করে যাচ্ছি, আর আমাদের তথাকথিত রাজারা আর তাদের সাঞ-পাঞরা সেই সোনার মুকুট মাথায় নিয়ে ঘুরে বেড়ায়।
নিজে প্রাপ্য কতটুকু পেয়েছি তা নিয়ে ভাবিনা, শুধু কষ্ট পাই যখন শুনি পন্গু মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে মারা যায়, মুক্তিযোদ্ধারা রিক্সা চালিয়েও ভাত জোটাতে পারেনা, আর দলের বড় নেতার হাতে মুক্তিযোদ্ধার জুতাপেটার কাহিনী, আর স্বাধীনতা বিরোধীদের সেই মুকুট পরার কাহিনী। বিজয়ের ২০,৩০ এখন ৪০ বছরেই একিই চিত্র দেখতে হচ্ছে আমাদের।
তাই আজ বিজয়ের দিনে কেন জানি নিজেকে প্রকৃত স্বাধীন মনে হয়না, পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে রাজনৈতিক দলগুলোর কারাগারে বন্দি হয়ে গেছি।
এক কারাগার থেকে ছুটছি তো আরেক কারাগারে বন্দি হচ্ছি, আর ধর্ষিত হয়ে চলেছে আমাদের মা............সেই অতীত থেকে আজ অবধি......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





