দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে স্বর্গ আর দুনিয়া নিয়ে।
১ম বন্ধু : আচ্ছা বলতো স্বর্গ তে বেশী সুখ নাকি পৃথিবিতে?
২য় বন্ধু : কেন পাগলের মত কথা বলিস? স্বর্গের সাথে পৃথিবীর তুলনা চলে? স্বর্গে কি নেই বল। যা চাইবি সবিই আছে।
১ম : যা চাইব সবিই? যেমন?
২য় : যেমন যখন তুই যা খেতে চাইবি তাই পাবি। যেখানে যেতে চাইবি সেখানেই যেতে পারবি, মোটকথা যা চাইবি তাই
১ম : তাহলে তুই কি চাইবি?
২য় : আমি চাইব একশটা টুইন টাওয়ারের চাইতে বড় বাড়ী, ফেরারী লেম্বো রোলস রয়েজ মিলেয়ে শ খানেক গাড়ী। ৭০ জন হুর পরীতো পাবোই। সুইস ব্যাংকের চেয়েও বেশী টাকা। সব নিয়ে আমার মা-বাবা আত্মীয় স্বজন নিয়ে সুখে থাকতে।
১ম : তোর বাবা-মা যদি জান্নাতে না থাকে?
২য় : আমার প্রভু সেই ব্যাবস্থা করে দিবে। যেমন গাছের দিকে তাকিয়ে থাকলেই শুন্য গাছে ফল ধরে যাবে, তেমনি মায়ের কথা মনে করলেই মা হাজির হবে।
১ম : তার মানে আসল মা জাহান্নামের আগুনে, আর আর্টিফিসাল মা জান্নাতে সুখ করবে?
২য় : সেটা আমার সৃষ্টিকর্তাই ভালো জানে। তিনি সর্বশক্তিমান।
১ম : আর কি কি চাইবি, যেটা এই পৃথিবীতে নেই?
২য় : আর,,,,,,আর,,,,, আর কি চাইব? যেটা পৃতিবীতে নেই সেটাইতো স্বর্গে আছে।
১ম : সেটাইতো জানতে চাইছি, কি সেটা এমন যেটা পৃথিবীতে নেই।
২য় : সেটা আমি নই বরং আমার সৃষ্টিকর্তা জানে।
১ম : তাহলে তো তোর ধর্মগুরুরাও জানে।
২য় : অবশ্যই।
১ম : তারা কিছু বলে গেছে, যেটা এই পৃথিবীতে নেই, কিন্তু স্বর্গে গেলে পাবো?
২য় : এমন কিছু এখোনো পাইনি।
১ম :তার মানে পৃথিবীতে যা আছে স্বর্গেও তাই আছে, তবে অনুপাতে বেহিসেবি ভাবে। কিন্তু পৃথিবীতে যা নেই, স্বর্গে সেরকম কিছুর আলামত এখোনো পাওয়া যায়নি।
২য় : সেরকমইতো মনে হচ্ছে।
১ম : তবে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যেটা স্বর্গে পাওয়া যাবেনা
২য় : এরকম কি হতে পারে?
১ম : ইন্টারনেট
২য় : তাইতো, কোনো ধর্মগ্রন্থে তো স্বর্গে ইন্টারনেট পাওয়া যাবে বলে শুনিনি। তাহলে কি দাড়াল?
১ম : কি আর দাড়াল? স্বর্গে যা কিছু আছে, পৃথিবীতেই তাই আছে, কিন্তু পৃথিবীতে যা কিছু আছে স্বর্গে তার সবকিছু নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





