আমার প্রিয় পোস্ট

টেকি, পথচলার গল্প এবং একটু আধটু কবিতা লিখছি এখানে।

ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের প্রযুক্তি ফোরামের পক্ষ থেকে নিন্দা

২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭

শেয়ারঃ
0 0 0



আমি মনে করি, আমাদের প্রযুক্তি সাইটের সাথে জনাব মোস্তফা জব্বার যে অশোভন আচরন করেছেন তা সকলের দৃষ্টি গোচর হওয়া প্রয়োজন। তাই এই সম্পর্কিত পোস্টটি এখানে দিয়েছি


গত ১৯ অক্টোবর, ২০০৭ দৈনিক প্রথম আলো-তে বাংলা ভাষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রথম অনলাইন ফোরাম আমাদের প্রযুক্তি সংক্রান্ত রিপোর্ট ‘আমাদের ভাষায় আমাদের প্রযুক্তি’ প্রকাশ হবার পর আনন্দ মাল্টিমিডিয়ার কর্ণধার জনাব মোস্তফা জব্বার আমাদের প্রযুক্তি টিমের সদস্যদের ফোন করে জানান, আমাদের সাইটে ওয়েবভিত্তিক ইউনিজয় কি-বোর্ডটি আনন্দ মাল্টিমিডিয়ার বানিজ্যিক সফটওয়্যার বিজয়ের লে-আউটের হুবুহু নকল এবং কি-বোর্ডটি সরিয়ে নেয়ার জন্য আহবান জানান এবং নাহলে উকিল নোটিশ পাঠানোর কথা বলেন। এর উত্তরে আমরা তাকে জানিয়েছিলাম, ২০০২ সাল থেকেই এই উন্মুক্ত ওয়েব ভিত্তিক কি-বোর্ডটি বিনামূল্যে বিতরন করছে ওপেন সোর্স প্রতিষ্ঠান একুশে এবং এরপরেও যদি তা বিজয়ের নকল হয় তবে তা আমরা দেখবো এবং এ দাবি সত্য হলে তা সরিয়ে নেয়া হবে। তবে পুজার ছূটিতে সাইটের ডেভোলাপার টিমের সদস্যগণ ঢাকার বাইরে অবস্থান করায় এক সপ্তাহ সময় লাগবে এ কাজে। তিনি এ ব্যাপারে সম্মত হন। কিন্তু এর পরদিনই (২০ অক্টোবর, ২০০৭) আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করলাম, জনাব মোস্তফা জব্বার ফোরামে সদস্য হিসেবে নিবন্ধন করে একটি পোস্টের মাধ্যমে দাবি জানান, আমরা নাকি বিজয় সফটওয়্যারের পাইরেসির সাথে যুক্ত এবং আমরা আমাদের প্রযুক্তি সাইট বন্ধ না করলে বিষয়টি র‌্যাবকে জানাবেন।

ছবিঃ(পোস্টের সাথে সম্ভলিত) মোস্তফা জব্বারের হুমকি সম্বলিত পোস্ট যা এখন মডারেশন জোন থেকে সরিয়ে পুনরায় অভ্যর্থনা বিভাগে আনা হয়েছে।


ইতোমধ্যে দেশ এবং দেশের বাইরে অনেক বাংলা ভাষাভাষী মানুষ এই উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন এবং এই কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হবার ইচ্ছে ব্যক্ত করেছেন। মোস্তফা জব্বারের মতো একজন প্রবীণ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের কাছ থেকে আমাদের প্রযুক্তি-র মতো একটি কর্মকান্ডের প্রতি এ ধরনের অসহনশীল আচরণ বা হুমকি আমাদের ব্যাতীত ও হতাশ করেছে। তাছাড়া তিনি কি-বোর্ডটি সরিয়ে নেয়ার দাবি না জানিয়ে সরাসরি সাইট বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন যা আপত্তিকর এবং অশোভন। তার মতো একজন প্রবীন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের কাছ থেকে এ ধরনের আচরণ কোনভাবেই কাম্য নয়।

উল্লেখ্য, মাসিক টেকনোলজি টুডে অক্টোবর ২০০৭ সংখ্যায় একটি কলামে বাংলাদেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধেও তিনি অভিযোগ এনেছেন, তারা ভোটার তালিকার কাজে বিজয় কি-বোর্ড লে-আউটের নকল কি-বোর্ড ব্যবহার করছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ এনেছেন। কিন্তু তাদের বিরুদ্ধে তিনি কোন ধরনের আনুষ্ঠানিক অভিযোগ করেননি, কিন্তু আমাদের তিনি বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। বাংলাদেশের তথ্যপ্রযুক্তির ইতিহাসে এর আগে এ ধরনের অশোভন হুমকি আগে কোথাও দেয়া হয়েছে বলে আমাদের জানা নেই। যেখানেই বাংলা কম্পিউটিং বা কি-বোর্ড সংক্রান্ত কাজ হয়েছে সেখানেই জনাব মোস্তফা জব্বার অভিযোগ জানান তা বিজয়ের নকল এবং সেই কাজের ডেভোলপারকে হয়রানি করার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন সময় তিনি বিশেষজ্ঞ কলামের নামে বিভিন্ন আইটি পত্রিকায় রাজনৈতিক কলাম লেখেন। এসব কলামে অনেক সময় দেশের মহামান্য রাষ্ট্রপতিও তার অশোভন উক্তি থেকে রক্ষা পান না। অর্থ্যাৎ এক বিজয় সফটওয়্যারের মাধ্যমে তিনি ধরাকে সরা জ্ঞান করে চলেছেন যা দুঃখজনক। এ ব্যাপারে যথাযথ কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোস্তফা জব্বার আমাদের বিরুদ্ধে পাইরেসির অভিযোগ করেছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন। কারন, আমরা কোন লাইসেন্সবিহীন বিজয় সফটওয়্যার ব্যবহার করিনি, ব্যবহার করেছি একুশের ইউনিজয় ওপেনওয়্যার। যদি একুশের ইউনিজয়ে বিজয়ের লে-আউট ব্যবহার করা হয় তবে এর সকল দায়দায়িত্ব সম্পূর্ণ বিতরনকারী হিসেবে একুশে বহন করবে, ব্যবহারকারীরা নয়। ইউনিজয়/ইউনিবিজয় এ বিজয়ের কপিরাইট প্রযোজ্য নয়। আমরা মনে করি আমাদের সাইটে বিজয় বাংলা সফটওয়্যার, প্রিন্টেড কী-বোর্ড, বিজয় লে-আউট কোথাও কপি করা হয়নি। কারন, একুশে বাংলার অফিসিয়াল সাইটে স্পষ্ট লেখা রয়েছে-এই স্ক্রিপ্টের সাথে মোস্তফা জব্বার বা আনন্দ মাল্টিমিডিয়ার কোন সম্পৃক্ততা নেই। এছাড়া সুপরিচিত বাংলা টাইপিং সফটওয়্যার অভ্রতেও ইউনিবিজয় নামে একটি কি-বোর্ড রয়েছে। তাছাড়া আমরা একুশের ইউনিজয় লে-আউটের সাথে বিজয়ের বেশ কিছু পার্থক্যও দেখেছি। যেমনঃ
১। একাধিক কি ভিন্ন। যেমন x চাপলে আসে ো।
২। এ-কার, ই-কার, ও-কার এগুলো ভিন্ন। ইউনিজয়ে অক্ষরের পরে চাপতে হয়। এতে করে প্রায় সমগ্র লে-আউট টাই বদলে যায়।
এসব পার্থ্যকের কারনে আমাদের প্রযুক্তি টিম মনে করে না ইউনিজয় কি-বোর্ডটি কোনভাবেই অবৈধ। তাই আমরা এ ব্যাপারে একুশের প্রতি নৈতিক সমর্থন জানাচ্ছি।



ছবিঃ(পোস্টের সাথে যুক্ত ২য়) ইউনিজয়ের সাথে মোস্তফা জব্বারের কোন সম্পৃক্ততা নেই (সূত্রঃ একুশে)

জনাব মোস্তফা জব্বার প্যাটেন্ট ভঙ্গের কথা বলেছেন। তবে এ ব্যাপারে আমরা কিছু কথা বলতে চাই-
১. ্‌+া=আ, ক+্‌+ক=ক্ক । বিজয়ে যুক্তাক্ষর লেখার নিয়ম ইউনিকোডে র সাথে হুবহু মিলে যায়। ইউনিকোড একটা চলমান স্ট্যান্ডার্ড, এর কোন খন্ডাংশের পেটেন্ট বাংলাদেশের পেটেন্ট অফিস যদি না জেনে তাকে দিয়েও দেয়, সেটার বৈধতা নিয়ে অবশ্যই যে কেউ প্রশ্ন তুলতে পারেন।
২. বিজয় লে-আউটঃ g+f = আ, j+g+j = ক্ক। সেক্ষেত্রে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের জাতীয় কীবোর্ড লেআউটের বিরুদ্ধেই পেটেন্ট না মানার অভিযোগ আসে। এখন পর্যন্ত এই কি-বোর্ডটিও বৈধ হিসেবে বিবেচিত।
৩. যেহেতু, মোস্তফা জব্বার বিভিন্ন সময় বিভিন্ন জনের বিরুদ্ধে তার কি-বোর্ড লে-আউট ব্যবহারের অভিযোগ করেছেন(অভিযোগের তালিকায় নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানও আছে) সেহেতু বিষয়টি কিছুটা হলেও বিতর্কিত। এ বিতর্কের অবসান না করে প্যাটেন্ট কেন দেয়া হলো তা আমাদের বোধগম্য নয়।
৪. আমরা মনে করি, কি-বোর্ডের লে-আউট প্যাটেন্ট করার প্রবণতা দেশের সফটওয়্যার শিল্পের বিকাশ এবং ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং –এর অগ্রযাত্রাকে স্থিমিত করে দেবে। এ ধরনের প্যাটেন্ট করায় আমাদের মতো দেশের দরিদ্র জনগোষ্ঠী কয়েকজন মুনাফাখোর ব্যবসায়ীর হাতে জিম্মি হয়ে পড়বে। সারা বিশ্ব যখন সফটওয়্যার প্যাটেন্টের বিরুদ্ধে সোচ্চার তখন আমাদের দেশে একটি কি-বোর্ড লে-আউটকে এভাবে প্যাটেন্ট করে এমন একটি অসুস্থ প্রবণতাকে উৎসাহিত করার বিষয়টি দুঃখজনক।

তিনি জানিয়েছেন, আমরাই নাকি তার চোখে এই লে-আউটের প্রথম ব্যবহারকারী যা সম্পূর্ণ ভূল। এখন পর্যন্ত স্যামহোয়ারইনব্লগ, সচলায়তন, প্রজন্ম ফোরাম সহ বাংলা ভাষার বেশ কিছু জনপ্রিয় ইউনিকোডভিত্তিক বাংলা ওয়েব সাইটে বেশ কিছুদিন ধরেই এই লে-আউট ব্যবহার হয়ে আসছে। একজন প্রবীণ আইটি বিশেষজ্ঞ হিসেবে তার তা দৃষ্টিগোচর হবার কথা। তাছাড়া একুশে নামক ওপেন সোর্স ভিত্তিক প্রতিষ্ঠান সম্পর্কেও তার না জানার কথা নয়। এরপরেও তিনি যদি না জেনে থাকেন তাহলে সে সম্পর্কে আমরা তাকে খোঁজ খবর নেয়ার জন্য এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য বিনীত অনুরোধ করবো।

আজ পর্যন্ত একুশে সাইটে ইউনিজয়ের বিনামূল্যে বিতরন সম্পর্কে জনাব মোস্তফা জব্বার কোন ধরনের আনুষ্ঠানিক অভিযোগ করেননি বা প্যাটেন্ট ভঙ্গ হয়েছে এ অভিযোগে কোন আইনপ্রয়োগকারী সংস্থাও কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেনি। আর যতক্ষণ পর্যন্ত বিতরণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আনা হয়নি ততোক্ষণ পর্যন্ত ইউনিজয়ের বিতরণ ও ব্যবহার বৈধ। তাই ইউনিজয় কি-বোর্ডের ব্যবহারকারী হিসেবে আমরা মনে করি, এতোদিন বৈধভাবেই আমরা ইউনিজয় লে-আউটটি ব্যবহার করে আসছি এবং ওপেন সোর্স হিসেবে এটি ব্যবহারে আমাদের নৈতিক অধিকার আছে। তবে আমাদের প্রযুক্তি সবসময়ই দেশের প্রচলিত কপিরাইট এবং মেধাস্বত্ত্ব আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইউনিজয় কি-বোর্ড সম্পর্কে কোন চূড়ান্ত ফয়সালা না হওয়া আমরা এই লে-আউটটি আমাদের প্রযুক্তি সাইট থেকে সাময়িকভাবে প্রত্যাহার করছি। জনাব মোস্তফা জব্বার যদি একুশে –এর বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক অভিযোগ না করেন বা তিনি যদি প্রমান করতে না পারেন যে /৭ইউনিজয় কি-বোর্ডের মাধ্যমে বিজয় কি-বোর্ডের লে-আউট প্যাটেন্ট ভঙ্গ হয়েছে (বিষয়টি কিভাবে নিস্পত্তি হবে তা নির্ভর করছে একুশে এবং আনন্দ মাল্টিমিডিয়ার উপর) তবে আগামী ১ জানুয়ারি, ২০০৮ তারিখ থেকে এই কি-বোর্ডটি পুনরায় এই সাইটে ব্যবহার করা হবে।

আমরা আশা করি, আমাদের প্রযুক্তি’র মতো একটি উদ্যোগের সাথে একজন প্রবীণ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে জনাব মোস্তফা জব্বার এর সাথে একাত্মতা ঘোষনা করবেন এবং এর প্রতি সহনশীলতা বজায় রেখে যেকোন ধরনের হুমকি প্রদান থেকে বিরত থাকবেন এবং এর অগ্রযাত্রায় পূর্নাঙ্গ সহায়তা করবেন।


ধন্যবাদান্তে,
আমাদের প্রযুক্তি টিম
http://www.amaderprojukti.com



 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪১
রাশেদ বলেছেন: এই লোক শ্রদ্ধনীয় বিজয়ের জন্য। কিন্তু বেশি এরোগ্যান্ট হইলে যা হয়! নতুন কিছুকে স্বাগত জানানো মনে হয় না কোন্দিন তার পক্ষে সম্ভব হবে।
৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
গনডার বলেছেন: আপনাদের ফোরামে ঐ পোষ্টকারীযে আসলেই মোস্তফা জাব্বার তার নিশ্চয়তা বা প্রমান কি?
যে কেউ ই তো মোস্তফা জাব্বার নামে একটা একাউন্ট খুলে ঐ পোষ্ট দিতে পারে
৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৬
গনডার বলেছেন: মোস্তফা জাব্বার তো হের বিজয় লেআউট বাচাইতেই চাইব, ইউনিজয় লেআউটতে বিজয় লেআউটের ৯৯.৯৯৯৯% কপি
৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৯
ম. ন. আলম ফরিদ বলেছেন: রাহেলা জন্য একটা আইপিটিশন খোলা হয়েছে - দয়া করে লগ ইন করে সাইন করুন। রাহেলার জন্য একটা ব্লগও খুলেছি। দয়াকরে অনলাইন পিটিশনটিতে সাইন করুন। লিংক নীচে --

পিটিশন - Click This Link

http://justice-for-rahela.blogspot.com/

রাহেলার ব্লগে পিটিশনের লিংক আছে। দয়া করে রাহেলাকে সাহায্য করুন। আসুন আমরা সবাই মিলে রাহেলার সুবিচার নিশ্চিত করি এবং রাহেলা সুবিচারের জন্য একটা বিশ্বমত তৈরী করি।
৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
মুকুল বলেছেন: ওপেন সোর্স, ইউনিকোড এগুলো আসার পরে তার ব্যবসাতো শেষ হওয়ার পথে! তাই মাথা খারাপ অবস্থা তার।
*****
৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৩
মানচুমাহারা বলেছেন: গন্ডার উনি মোস্তফা জব্বার এটা প্রমানিত। আমাদের কাছে প্রমান আছে।

আর ইউনিজয় লেআউট কার কপি বা কার নয় সেটা এখানে আসল বিবেচ্য বিষয় নয়। এটা ব্যবহার করা অবৈধ্য কি না সেটা আগে ঠিক করা দরকার।

ইউনিজয় লেআউট বিজ়য়ের ৯৯,৯৯% কপি এটা ঠিক নয়।তাহলে জাতীয় লেআউট হিসাবে যেটা প্যাটেন্ট করা সেটার কপি বিজয় কারন ওটা আগে প্যাটেন্ট করা। অবৈধ্য হলে একুশ এতোদিন এটা বিতরন করতো না। সামহোয়ার ও অন্যান্য সাইট এটা ব্যবহার করতো না।
৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
মানচুমাহারা বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই। আমাদের প্রযুক্তি ফোরাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক হলেও এই মানবিক বিষয়টা নিয়ে ওখানে একটা টপিক খুলে সবাইকে পিটিশানে অংশ নেওয়ার জন্য জানাবো।
৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: যদি সত্যিই এটি মোস্তফা জব্বার হয়ে থাকেন, তাহলে এরকম ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছি।
১০. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০০
মামু বলেছেন: জব্বার সাহেব তো নিজেই.. অন্যজনের তৈরি সফটওয়ার করা নিজের নামে চালাইতেছে...
১১. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০১
গনডার বলেছেন: পেটেন্ট পুটেন্ট নিয়া ঝামেলা একখান আচে এটা ঠিক আর কে আগে পাটেন্ট কর্চে আর কে পরে হেইসব আইনগত ব্যাপার তয় কতা হইল বিজয় লেআউট সেই ৮০ দশকের আর জাতীয়(নেসনাল) আর ইউনিজয় এদুডা যে বিজয় তাইকাই বানানো এডা সবতেই স্বিকার কর্ব(আমি শুদু লেআউটের কতা কইতাচি)
১২. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০২
তারিক হাসান খান নিপু বলেছেন: হ্যা,
ফাইট চালিয়ে যান,
আছি আপনার সাথে ।
১৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:০৩
আসল-ট্রাপ বলেছেন: মোস্তফা জব্বারের উচিত চাউলের ব্যবসা করা।
১৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১১
রাগিব বলেছেন: "একজন প্রবীণ আইটি বিশেষজ্ঞ" - এই লাইনটা বাদে সহমত।

প্রসঙ্গত মনে পড়লো, সম্প্রতি বাংলা উইকিপিডিয়াতে কেউ একজন ইনিয়ে বিনিয়ে উনার বিস্তারিত জীবনী যোগ করেছিলো। উল্লেখযোগ্যতায় তা না টিকলেও খেয়াল করলাম, একই জীবনী হুবুহু অবস্থায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী উইকিতে পেস্ট করা হয়েছে (তাও ঐ ভাষায় না ... বাংলাতেই ... অনুবাদের অনুরোধ সহ)!!!!!!!!
১৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৩
রাগিব বলেছেন: দয়া করে সবাই এই পোস্টটাকে টপ রেটেড বানাতে সাহায্য করুন।
১৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:১৭
মানচুমাহারা বলেছেন: রাগিব ভাই আমরা কাউকে অসম্মান করতে চাই নাই।

উনার এক রোখা মনভাব, পুরানো কে আকঁড়ে থাকা আর লাগামহীন কথা বার্তা ও আমাদেরকে ফোন করে ও সরাসরি ফোরামে পোস্ট করে যে হুমকি উনি দিয়েছেন তার নিন্দা জানাই।
১৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২১
মুকুল বলেছেন: রাগিব ভাইয়ের সাথে একমত!

দয়া করে সবাই এই পোস্টটাকে টপ রেটেড বানাতে সাহায্য করুন।
১৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৮
লাভলুদা বলেছেন: আমিও রাগিব ভাইয়ের সাথে একমত। সবাই এটিকে রেটিং দিন। সম্ভব হল পরিচিত সকলকে লিংকটি পাঠান।
কাকুর এইসব ফাওল কাম আর সহ্য হয়না। কিছু একটা করন দরকার।
১৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৯
নূরুল আমীন বলেছেন: ওপেনেসোর্স এর কল্যাণে যেখানে আমরা পুরো অপারেটিং সিস্টেম বিনামূল্যে ব্যবহার করছি সেখানে এক কী-বোর্ড লেআউট নিয়ে এত বাড়াবাড়ি !
আশা করছি এবার আমাদের সবার মিলিত চেষ্টায় দীর্ঘদিনের এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে।
২২. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৪
মাইবম সাধন বলেছেন: সহমত।
বিষয়টি সবাইকে জানানোর জন্য অবশ্য অবশ্য ধন্যবাদার্হ।
২৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫০
মাহবুব সুমন বলেছেন: ইউনিকোড নিয়ে কাজ করার সময় উনার মহান বানী পড়তে পড়তে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তবে বিজয়ের জন্য উনি অবশ্যই ধন্যবাদ পাবেন।
২৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৩
মানচুমাহারা বলেছেন: সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
২৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৫
খায়রুল হাসান শিপলু বলেছেন: জব্বার সাহেব যেভাবে কীবোর্ড লেআউটের অক্ষর মিলে যাওয়াকে পাইরেসি ধরছেন তাতে বাংলা অন্য লেআউটে লিখতে চাইলে অর্ডার দিয়ে নতুন বাড়তি কীসহ কীবোর্ড বানাতে হবে। উনি মস্করা করতাছেন না কি, বুঝতাছি না।কিছুদিন পরে এও বলতে পারেন যে, বাংলায় কম্পিউটারে লিখা যাবে না, এইটা আমি আবিষ্কার করছি!!!
২৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫০
যুদ্ধবাজ বলেছেন: দেশ স্বাধিন হইয়াছে, বিজাতীয় পরাধিনতার শৃংখল হইতে মুক্তি পাইলেও সাম্রাজ্যবাদীদের হাত হইতে এখনো জাতী মুক্ত হয় নাই। যাহারা তরুনদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চান তাহাদেরকেই কিছু মুনাফাখোর নব্য দাঁদন ব্যবসায়ী তাহার মনোপলিকে অক্ষুন্য রাখিবার জন্য ঘৃন্য ভাবে অপদস্থ ও হুমকি প্রদান করিতেছে। এহেন ঘৃন্য মনোঃবৃত্তি সম্বলিত লোক দেখিলে বোধকরি ব্রিটিশরাজ-ও চমকাইয়া যাইত।
২৮. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫২
যুদ্ধবাজ বলেছেন: আরে আমার নাম লিখা যাইতাছেনা কেন? আমি নুভান
২৯. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৫৯
খায়রুল হাসান শিপলু বলেছেন: হা হা হা, নুভান মনে হয় জব্বার সাহেবের ষড়যন্ত্র ।
৩৩. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:২৫
কামনাশিস রায় বলেছেন: শ্রোতাগণ,

আমার মনে হয় দেশে ইউনিকোডের বিস্তার রোধে ভদ্রলোক কাজ করছেন। তার কারনে আমার বাবা প্রথম আলো(অন লাইন) পড়তে পারেন না(আমার জন্ত্রে এম এস উইনডোস নাই, শুধুই লিনাক্স)। প্রথম আলোকে ইমেইল করে বলেছিলাম। কাজ হয় নাই :( । সব ও ই বেটার দোষ ।
৩৪. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৭
কামনাশিস রায় বলেছেন: উল্লেখ্য ওই বেটা কতগুলা যুক্তাক্ষর ইউনিকোডে ঢুকিয়েছেন যার কারণে এই অবস্থা ।

কেউ দ্বিমত হলে জানাবেন ।
৩৫. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩৯
রেজওয়ান বলেছেন: অবশ্যই ৫।

বাংলা ভাষায় কম্পিউটিংয়ের ক্ষেত্রে বিজয়ের ভুমিকা অবশ্যই স্মরনীয়। কিন্তু বর্তমান ওপেন সোর্সের যুগে কিবোর্ড লেআউট নিয়ে এ ধরনের বানিজ্যিক অভিসন্ধি বাংলা প্রসারে অন্তরায়।
৩৬. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৪৬
তানভীর বলেছেন: আহহা, জব্বার বেচারা বিজয় বেইচা এতদিন ভাত খাইতেছিল, আপনারা খালি বাগড়া দেন , ওর তো ভাত-পানি সব বন্ধ হইয়া যাইব...

আমিও আছি জনগণের সাথে ৫+
৩৭. ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৫০
তানভীর বলেছেন: আরে ৫ দিলাম, রেটিং কমে ক্যান?

জব্বারের তো বিজয় ছাড়া নতুন কোন সফটওয়ার বানানোর ক্ষেমতা নাই...বিজয়টাও যদি সে নিজে বানাইত তবে এতদিনে আরো নতুন কিছু বার হইত...কি বলেন আপনারা?
৩৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:০৭
মো. আরাফাতুল ইসলাম বলেছেন: আচ্ছা র‌্যাব কি কোন সন্ত্রাসী সংগঠন নাকি কোন সন্ত্রাসী'র নাম ?

আমি যতদুর জানি তাহলো র‌্যাব একটি সরকারী প্রতিষ্ঠান যাহা আইনশৃংখলা রক্ষাসহ নিরাপত্তাজনিত বিভিন্ন কাজে নিয়োজিত। এখন কারো যদি কোন বিষয়ে অভিযোগ থাকে সেটা র‌্যাবের কাছে করতেই পারে। এটাকে হুমকি হিসেবে নেয়ার কিছু দেখছি না। আপনি যদি সঠিক থাকেন তাহলেতো ভয় পাওয়ারও কিছু নেই। র‌্যাব কালা জাহাঙ্গীরও না আবার সুইডেন আসলাম দ্বারাও পরিচালিত না। সুতরাং কারো ব্যক্তিগত প্রয়োজনের র‌্যাব ব্যবহারের সুযোগ নেই।

একটা কাজ যখন শুরু করেছেন এরকম অনেক অনাকাংখিত বিষয়ের মোকাবেলা করতে হবে। আমার মনে হয় এত তাড়াতাড়ি বিতর্কে না গিয়ে একটু সময় নেন, দেখেন, তারপরে আগালে বোধহয় ভালো হয় ...

আপনাদের ফোরামটা ভাল। সেখানে অতিথি হিসেবে মন্তব্য দেয়ার অপশন রাখলে আরো ভালো লাগতো।
৪০. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:১৪
প্রশ্নোত্তর বলেছেন: দিনের পর দিন এই ভদ্রলোকের যন্ত্রনা বেড়েই চলেছে। বিজয় কারা কারা ডেভেলপ করেছিল তা মনে হয় এখন ওনার মনেও নেই। নিজের ছেলেকে নিয়ে টিভিতে প্রদর্শনী দিয়েও ওনার মন ভরেনি। অনেকগুলো বছর নিজে পন্ডিত সেজে বসে আছেন, অথচ ঠিকমতো বেতন পর্যন্ত দেননি সেইসব ডেভেলপারদের যারা বিজয় ডেভেলপ করেছিলেন।

এইসব কারণেই বিজয় এত বছরেও পরিপূর্ণ বাংলা সফটওয়্যার হয়ে উঠতে পারেনি। অথচ কত দ্রুত অভ্র জনপ্রিয় হয়ে গেল।

মোস্তাফা সাহেবের এসব নোংরামির প্রতিবাদ জানাই আর আশা করি শীঘ্রই ওনার মতি ফিরবে।
৪১. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৮
বিপ্র বলেছেন: @আরাফাত ভাই
এখানে র
৪২. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২২
বিপ্র বলেছেন: বাংলা কি-বোর্ড সংক্রান্ত যা কিছু কাজ হয়েছে তা তিনি নিজের বলে দাবি করেন। তার এই অসুস্থ মানসিকতা র কাছ থেকে বাংলা কম্পিউটিংকে মুক্ত করা প্রয়োজন।
৪৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১৫
রাগিব বলেছেন: প্যাটেন্ট নিয়ে মজার লিংক পেলাম, !@@!2037474 !@@!2037475, !@@!2037476 !@@!2037477 !@@!2037478 !@@!2037479 !@@!2037480

এখানে মূল সমস্যা কিন্তু বিজয় নিয়ে না। বিজয় নিজে না লিখলেও তা বাজারজাতকরণে জব্বার সাহেবের অবদান কেউ অস্বীকার করবে না। কিন্তু তাই বলে বাংলা কম্পিউটিং এর সবকিছু নিয়ে বাগাড়ম্বর ভাল লাগে না। বাংলা কীবোোর্ড = বিজয় - এই ধারণা থেকে উনাকে বেরুতে হবে। আর বিভিন্ন স্থানে ফালতু হুমকি দেয়াও ঠিক না।
৪৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১৭
ইরতেজা বলেছেন: রাগিব ভাইয়ের মজার লিংক দেখছি। ধন্যবাদ।
৪৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:২৪
মানচুমাহারা বলেছেন: @আরাফাত ভাই

অতিথি হিসাবে কমেন্ট লেখা যাবে শুধুমাত্র "পরামর্শ বিভাগে"। সব গুলো ফোরামে একই ভাবে পারমিশন দিলে ফ্লাডিং এ ভরে যেত। আর আমাদের সাইটে রেজি করতে ১ মিনিটের বেশ লাগবে না। বর্ত্মানে ইমেইলে এক্টিভেশন বন্ধ করা রাখা, শুধু রেজি করলেই নিবন্ধিত সদস্য হিসাবে ফোরামে পোস্ট করা যাবে।

@রাগিব ভাই

মজা পেলাম।



=====================
সবাই আমাদের প্রযুক্তি পরিবারের সদস্য হবার আমন্ত্রন জানাচ্ছি।
৪৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৫৬
ইরতেজা বলেছেন: ৫ দিলাম

প্রিয় পোষ্টে + করলাম।

প্রিয় ব্লগবাসী আসুন সবাই মিলে এই পোষ্টটি ৫ দিয়ে টপ পোষ্টে নিয়ে যাই। সবার সহযোগিতা কাম্য
৪৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:২২
কাশেম বিন আবু বকর বলেছেন: ৫ দিলাম

প্রিয় ব্লগবাসী আসুন সবাই মিলে এই পোষ্টটি ৫ দিয়ে টপ পোষ্টে নিয়ে যাই। সবার সহযোগিতা কাম্য।
৪৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৪৩
মানচুমাহারা বলেছেন: সফটওয়্যার এর কপিরাইট হতে পারে কিন্তু কিবোর্ড লেয়াউট এর পেটেন্ট কেন হবে। এটা মেনে নেওয়া যায় না।
৪৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৫৯
বিপ্র বলেছেন: 'মুনাফাখোর নিপাত যাক,
বাংলা কম্পিউটিং মুক্তি পাক'
৫০. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৯
'ভিমরু' বলেছেন: ৫... এইটাকে সবাই মিলে ৫ দেয়ার জন্য অনুরোধ জানালাম।
৫১. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:১৪
বিপ্র বলেছেন: সবাইকে ৫ দেয়ার অনুরোধ
রইল...
৫২. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৪০
ইরতেজা বলেছেন: আমি আগেই দিয়েছি বিপ্র।

এটাকে টপ পোষ্ট করা হক।

আসুন সবাই মিলে একটা প্রতিবাদ জানাই উচ্চৈঃস্বরে।

আমাদের তথ্য প্রযুক্তি মুক্ত হোক আগ্রাসন থেকে।

পাশে আছি।

৫৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫২
মদন বলেছেন: বিজয়ের জন্য জব্বার সাহেব অবশ্যই ধন্যবাদ পাবেন। কিন্তু আমাদের বিজয় নিয়েইতো জীবন চলবে না। জব্বার সাহেবকে এটা মেনে নিতে হবে যে বাংলা কম্পিউটিংএ তার মেয়াদ এখন শেষের দিকে। নতুন ধারায় তিনি এখনও তাল না মিলালে তিনি দ্রুত হারিয়ে যাবেন।

পোস্টের সাথে, রাগিব ভাইয়ের সাথে সহমত।
৫৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:৫৩
পাশা বলেছেন: টপ পোস্ট করা হোক।
৫ দিলাম।
৫৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:২৪
আবু নাছের মঞ্জু বলেছেন: 'মুনাফাখোর নিপাত যাক,
বাংলা কম্পিউটিং মুক্তি পাক'
৫৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৩১
ইরতেজা বলেছেন: প্রিয় ব্লগবাসী আসুন সবাই মিলে এই পোষ্টটি ৫ দিয়ে টপ পোষ্টে নিয়ে যাই। সবার সহযোগিতা কাম্য
৫৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৮
নগর বাউল বলেছেন: মোস্তফা জব্বারের নোংরা মানসিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
৫৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫১
বিপ্র বলেছেন: বাংলা কম্পিউটিংকে মুনাফাখোরদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন...
৫৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৬
মানচুমাহারা বলেছেন: সেই সাথে বিজয় লেয়াউটের জন্য উনি যে প্যাটেন্ট করেছেন তার প্রতিবাদ জানাই ও এটা প্রত্যাহার করার আহবান জানাই। উইনিকোড একটা চলমান স্ট্যান্ডার্ড। এটার লেয়াউট কারো প্যাটেন্টের আওতায় আসতে পারে না। ইউনিকোডের কি ম্যাপিং কারো প্যাটেন্ট হতে পারে না এটা বাংলাদেশের প্যাটেন্ট অফিস মনে হয় ভুলতে বসেছে। কপিরাইট আর প্যাটেন্ট দুটা আলাদা জিনিস।

বাংলা কম্পিউটিংকে মোস্তফা জব্বারের হাত থেকে রক্ষা করার সময় এখনই।
৬২. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৪
মানচুমাহারা বলেছেন: ধন্যবাদ শেহাব ও প্রসাদ
৬৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৮
যুদ্ধবাজ বলেছেন: 'মুনাফাখোর নিপাত যাক,
বাংলা কম্পিউটিং মুক্তি পাক
৬৪. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৮
ইরতেজা বলেছেন: 'মুনাফাখোর নিপাত যাক,
বাংলা কম্পিউটিং মুক্তি পাক

৬৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৯
ইরতেজা বলেছেন: আরে এই দেখি আমাদের নুভান। কিরে তোর নাম দেখি না কেন?
৬৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৩
বিপ্র বলেছেন: আমিও বুঝতে পারছি না নুভানের নাম দেখায় না কেন?
৬৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩৯
মানচুমাহারা বলেছেন: 'মুনাফাখোর নিপাত যাক,
বাংলা কম্পিউটিং মুক্তি পাক
৬৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৭
গনডার বলেছেন: মানচুমাহারা বলেছেন :
২০০৭-১০-২৫ ১১:৫৬:৫২
সেই সাথে বিজয় লেয়াউটের জন্য উনি যে প্যাটেন্ট করেছেন তার প্রতিবাদ জানাই ও এটা প্রত্যাহার করার আহবান জানাই। উইনিকোড একটা চলমান স্ট্যান্ডার্ড। এটার লেয়াউট কারো প্যাটেন্টের আওতায় আসতে পারে না। ইউনিকোডের কি ম্যাপিং কারো প্যাটেন্ট হতে পারে না এটা বাংলাদেশের প্যাটেন্ট অফিস মনে হয় ভুলতে বসেছে। কপিরাইট আর প্যাটেন্ট দুটা আলাদা জিনিস।
বাংলা কম্পিউটিংকে মোস্তফা জব্বারের হাত থেকে রক্ষা করার সময় এখনই।


একনও বাচ্চা আচ, আগে কিচু শেখ তারপর বড় বড় কতা কইও।
লেআউট পেটেন্ট করা যাইয়া এটা কুন ছাগলে কই??
৬৯. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪৯
অনিশ্চিত বলেছেন: বিজয় অনেকদিন মনোপলি ব্যবসা করেছে।
৭০. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৫১
গনডার বলেছেন: যাইয়া == যাইনা
৭১. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৩০
মানচুমাহারা বলেছেন: গনডার আমি বাচ্চা হতে পারি তবে আপনি যে গনডার তার প্রমান আপনার লেখা।

আপনার ইচ্ছা হলো আর আপনি কি ম্যাপিং প্যাটেন্ট করে রাখলেন, পরে বললেন যে এটা আপনার লেয়াউট থেকে চুরি। যাক আপনার সাথে তর্কে যাব না।
৭২. ২৫ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৫৭
মাহমুদ রহমান বলেছেন: ৫

বিজয়টা মোস্তফা জব্বার নিজে করেছেন কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। শুনেছিলাম, এটা নাকি বুয়েটের মুনিরুল আবেদিন পাপ্পনা করেছিলেন ৩-২ তে থাকা অবস্থায়। কতটুকু সত্য কে জানে?
৭৩. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: মানচু , ৫ দিলাম । এসব পোস্ট টপরেটে উঠার প্রকৃত দাবীদার । কি খবর এখন ?
৭৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১৮
ইরতেজা বলেছেন: গনডার আপনি অফ যান।
৭৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২১
মেহরাব শাহরিয়ার বলেছেন: ইরতেজা ভাই , খেয়াল করেছেন তাহলে গন্ডার আর ডক্টর ".............." এর আচরণ ।
৭৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৮
ইরতেজা বলেছেন: মেহরাব শাহরিয়ার ভাই, আপনি সঠিক বলেছেন। ১।এই গনডার আজকে আমার পোষ্টে এসে বড় লিখেছি বলে ১ দিয়ে গেল

২ মিরাজ ভাইয়ের প্রবাস জ়ীবলের পোষ্টে ১ দিম। আবার সেটা সবাইকে বুক ফুলিয়ে বলছে।

৩। মানবীর প্রথম পাতার রাহেলার বিচারের ব্লগে ১ দিয়ে এসেছে।

৪। মানচুমানহারার এই পোষ্টে ৩৭ জন ৫ দিলেও গনডার এখানে এসেও ১ দিয়ে গেছে। আবার বড় গলায় কথা বলছে।

এর একটা বিহিত করা উচিত। নিক বদল করে আজে বাজে কথা বলছে। আসল নিক আমরা বুঝতে পারছি।

এই গনডার কে ব্যান করা হক।
৮০. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:৪৩
তাহসিন সাঈদা মুন বলেছেন: ৫!
সহমত পোস্টের সাথে।
৮১. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৩
সুন্দর সমর বলেছেন: ৫।পাগলা কুত্তায় কামড়াইরে এমন হয় বলে শুনেছি। হায় বিজয়ের আবিষ্কারক আজ কোন বিপথে চায়!!!
৮২. ২৫ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:০৫
সুন্দর সমর বলেছেন: কামড়াইরে= কামড়াইলে
৮৫. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৮
বিপ্র বলেছেন: ইরতি ভাই মাফ কইরা দেন...গনডারের চামড়া এমনিতেই একটু শক্ত
কি-বোর্ড লে-আউট প্যাটেন্ট হয়। জব্বার সাহেব বিজয় কি-বোর্ড লে-আউট প্যাটেন্ট করেছেন, ইউনিজয় করেননি। যদি ইউনিজয় তার বিজয়ের কপি হয় তবে তিনি এর বিতরনকারী একুশের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমাদের প্রযুক্তি বন্ধ করার হুমকি দেয়ার কারন কি?
৮৬. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:০১
গনডার বলেছেন: "গনডার আর আইজু একই লুক" এই মহান আবিসকারের জইন্য আবাল ঈড়তেজা এবং মেহড়াব কে অপদার্থবিগ্গানে নুবেল পেরাইজ দেয়া হউক
৮৭. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১২
মানচুমাহারা বলেছেন: সবচেয়ে বড় কথা বিজয়ের ইউনিকোড ভার্সন বের হয়েছে কিছু দিন আগে যা পারসোনালাইজড ইউনিকোড। আর ইউনিজয় ডিস্ট্রিবিউট হয় ২০০০ থেকে যখন মোস্তফা জব্বার ইউনিকোড চোখে দেখতে পারেন না।
আরকিছু কথাঃ
ক ্ ক = ক্ক ধরেন এটা জব্বার সাহেব তার কিবোর্ডের জন্য প্যাটেন্ট করলেন। এখন এটাতো ইউনিকোডে কোন লেউয়াট এর জন্য কমন উপায়। এখন জব্বার সাহেব তো বলবনে এটা তার বিজয় লেয়াউট থেকে কপি করা।
৮৮. ২৫ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১১
মানচুমাহারা বলেছেন: গনডার আপনার কমেন্টগুলো অসৌজন্যমূলক ও আপত্তিকর মনে হয়েছে। তাই আমার ব্লগে আপনাকে সাময়িক ভাবে ব্যান করলাম। ভালো থাকবেন। আপনি কেন ইচ্ছা করে এই ধরনের মন্তব্য করেন বুঝতে পারলাম না। আর একটা কথা আপনার কথা মতো আমি হয়তো বাচ্চাই তবে এই ব্লগের প্রথম দিন থেকে আমি এখানে আছি। কারো নিক ও লেখা দেখলেই বুঝতে পারি কার লেখা।

এক পোস্টের ভেতর অন্য বিষয় নিয়ে আলোচনা না করার জন্য অনুরোধ করছি। অপটপিক আসল আলোচনা থেকে দূরে সরিয়ে নেয়।

ধন্যবাদ
৮৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৬
উন্মাতাল তারুণ্য বলেছেন: হায় হায়! এইটার রেটিং এখনো এত কম!!

৫... ৫... এবং ৫...
৯০. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৭
সুকান্তি বলেছেন: মোস্তফা কাকু বিজয় নিয়া তো অনকে লাফাইছেন এইবার একটু থামেন পোলাপানগুলারে একটু ভালো কাজ করতে দেন।
৫ দিলাম
৯১. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৪
ইরতেজা বলেছেন: অভিনন্দন গনডার আপনার হলেন প্রথম ব্যাক্তি যাকে আমার পাতায় ব্যান করা হয়েছে।

'মুনাফাখোর নিপাত যাক,
বাংলা কম্পিউটিং মুক্তি পাক'


টপ পোষ্ট করা হোক
৯২. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪২
মানচুমাহারা বলেছেন: ইরতেজা ভাই গনডার আলোচনা বাদ যাক।


=========================
'মুনাফাখোর নিপাত যাক,
বাংলা কম্পিউটিং মুক্তি পাক'



৯৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৪৫
রাগিব বলেছেন: আর গোটা চারেক ভোট পেলেই টপ রেটেড লিস্টে আসবে।
৯৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৫৫
যুদ্ধবাজ বলেছেন: ইরতি ভাইয়া..আমার নাম দেখাচ্ছে না :((
৯৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৫৮
যুদ্ধবাজ বলেছেন: স্রেফ পাঁচ !!!
বাকি সব,
গন্ডারের রব
বাকওয়াজ.।
৯৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:২১
বিপ্র বলেছেন: সবাই ৫ দিয়ে পোস্টটিকে টপ রেটেড
লিস্ট নিতে সাহায্য করুন ...।
৯৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৩০
ইরতেজা বলেছেন:
আরে এ দেখি আমার ছোট ভাই নুভান। কিরে তোর নাম হাওয়া হয়ে গেল কেন? এই রকম সমস্যা আগেও একবার দেখেছিলাম।

উপরে রিকশার ছবির পাশে "কোন সমস্যা " তে একটা চাপ দে। ওই খানে মেইল করে নোটিশ বোর্ডকে বল ।

সবাই ৫ দিয়ে পোস্টটিকে টপ রেটেড
লিস্ট নিতে সাহায্য করুন ...।
১০০. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০০
কেএসআমীন বলেছেন: বাংলা লেখতে হলে দেখছি এখন নিজেকেই একটা কী-বোর্ড বানাইতে হইবো। এই সমস্যা আগে ঝানতাম না।
১০১. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০২
কেএসআমীন বলেছেন: আসলে কী-বোর্ডের কোন কপিরাইট হয় না। ফন্টের হতে পারে। মোস্তফা জব্বারের খুশী হওয়া উচিত যে, তাঁর কী-বোর্ডই সবজায়গায় চলছে। সরকার তাকে স্বীকৃতি দিতে পারে।
১০২. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:০৬
কেএসআমীন বলেছেন: জব্বার সাহেবের মনে আছে হয়তো.... যেসকল সফটওয়্যার কপি প্রটেকটেড ছিল সেগুলো ধ্বংস হয়ে গেছে... আর মাইক্রোসফট যা যা তৈরী করেছে সবই ছিল ওপেন। ফলে বেশী বেশী ইউজার পেয়েছে। মাইক্রোসফট এখন কোথায় আছে চিন্তা করুন... বাংলা কী-বোর্ডের উপর উনার যদি খুব বেশী রাইট থেকে থাকে তবে তা এখনই পরিহার করা উচিত। তা না হলে অন্য কী-বোর্ড গুলি আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবে। তখন জব্বার সাহেবের কী হবে?
১০৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৭
গজ কচ্ছপ বলেছেন: জব্বর মিঞা, বাংলা কাগজে আই.টি.র উপর আলতু-ফালতু রিপোর্ট লিখা অনেকতো ফাঁকা মাঠে গোল দিছো --- তয় এখন এইখানে আইসা আবার ক্যাঁচাল করতাছো ক্যা? বিল গেটস হইবার চাও? নাকি হলুদ সাংবাদিকতা বন্ধ
১০৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:১৯
বিপ্র বলেছেন: @গজ কচ্ছপ সহমত
১০৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:২১
বিপ্র বলেছেন: সবাই ৫ দিয়ে পোস্টটিকে টপ রেটেড
রাখতে সাহায্য করুন।
১০৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৭
সজনী বলেছেন: আসলে বিজয় েখন চলে না তাই জববার কাগুর মাতা খারাপ হইআ গেছঃএ
১০৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮
ইরতেজা বলেছেন: লিস্টে এসে গেছে। গুড জব
১০৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:০৪
বিপ্র বলেছেন: প্রতিবাদ অব্যাহত থাকুক...
১০৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৫২
লতিফ হোসাইন বলেছেন: এ্যাত্ত কথা কেন এইটা নিয়ে? এই সাইটেতো বিজয় সফ্টওয়্যার বা ফন্ট কোনটাই ব্যাবহার করা হচ্ছেনা। যে কোন কম্পিউটারে যে কোন কী-বোর্ড লেআউট ব্যবহার করাই যায় প্রয়োজন আর সুবিধা অনুযায়ী। এখানে আমি নিজেই ওএস থেকেই সিলেক্ট করে ইংলিশ, ফ্রেন্চ ব্যবহার করতে পারি। দুঃখজনক বাংলাটা ওএস থেকে পাচ্ছিনা। সামহোয়ারকে ধন্যবাদ লেআউটটি সংযোজন করার জন্যে। আমার কথা বলার স্টাইল, হাঁটার স্টাইল আর টাইপ করার স্টাইল কোন জব্বর মিয়ার প্রপারটি হতে পারেনা। আমরা এই লোকটাকে নিয়ে অযথাই বেশী কথা বলছিনাতো? 'মামু' মত আমিও শুনেছি যে বিজয়ের প্রোগ্রামার অন্য কেউ। সেই প্রোগ্রামারের কোন ক্রেডিট কখনো দেখিনি কেন তার সফ্টওয়্যারে? দুনিয়ার সব সফ্টওয়্যারেই পুরো ডেভেলপার টিমের ক্রেডিট লাইন দেখি। জব্বার সাহেবকি সফ্টওয়্যারটা স্বপ্নে পেয়েছিলেন? নাকি উনি নিজে একাই ওটা ডেভেলপ করেছেন? দুলাইন কোড উনি লিখতে পারেন কি না জানা নেই। কেউ জেনে থাকলে জানাবেন। তবুও একটু শ্রদ্ধাবোধ হলেও হতে পারে। বিজয় দিয়ে উনি (অথবা প্রকৃত ডেভেলপার) প্রশংসার দাবীদার। তবে বিভিন্ন সভা সেমিনারে উনি প্রচুর আজগুবি, ভুল এবং রীতিমত মিথ্যা কথা বলে আমার শ্রদ্ধা হারিয়েছেন। তাতে তার কিছু আসে যায়ওনা। আমারওনা।
১১০. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৭
গনি মিয়া বলেছেন: মর জালা আমার পোসট সো কোরে না কেলা ?
১১১. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৮
রাগিব বলেছেন: @লতিফ হোসাইন:

বিজয়ের ডেভেলপারদের ছবির বদলে জব্বার সাহেবের ছবি থাকে। তবে বিজয় ২০০০ ভার্শনটি করে দিয়েছিলেন বুয়েটে আমার দুই ক্লাস সিনিয়র মুনিরুল আবেদীন পাপ্পানা ভাই (এখন মাইক্রোসফটে কর্মরত)। সর্বত্র জব্বার সাহেবের ছবি থাকলেও বিজয় ২০০০ এর ভেতরে পাপ্পানা ভাইয়ের ছবি কৌশলে দেয়া ছিলো ... হেল্প খুলে কিছু বিশেষ কী প্রেস করলে উনার নাম ও ছবি আসতো। :)
১১২. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০৯
গনি মিয়া বলেছেন: মর জ্বালা @ জব্বার কাগু > কাগু আমগো গেরাম দেশে একটা কথা আছিল, পরের ধনে পোদ্দারী আফনার বিজয় হইল কিছু মেধাবী দেশী তরূনের শ্রমের ফসল। এইডা একটা ওপেন সিরকেট। কিন্তুক বিজয় বেইচ্চা যত টেকা করছেন তার থিকা কিছু অংশ ঐ মেধাবী তরূনের যদি দিতেন তইলে আফনার মুখে বড় বড় কথা মানাইত। খালি ফালাফালি কইরা তো কুনো লাভ নাইক্কা। বিজয় নিয়া বহুত টেকা কামাইছেন এক্ষন অফ যান।

আর গন্ডার মিয়া রে কই, আর কত তেল দিবা মামু ? জব্বার কাগু কি তুমারে হের কথা কওনের লেইগা পে করতাছে ? প্যাচান বন কইরা ইকটু খুলা মাঠ থিকা ঘুইরা আস। তুমার মগজে আক্সিজেনের সাপ্লাই কইমা গেছে বোধ করি।

আহেন, সবতে মিল্লা এই পোস্টটারে মোটা করি।

১১৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪০
মানচুমাহারা বলেছেন: @রাগিব ভাই

রিসোর্স হ্যাকার একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে অনেক সফটওয়্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এটা দিয়ে সহকে বিজয় ২০০০ থেকে পাপ্পনা ভাইয়ের ছবি বের করা যায়।
১১৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৮
গন্ডার' বলেছেন: শুনো আবাল মানচু তুমি যে ইংলিশ কি বোর্ড উইস কর্তেচো হেইটাও পেটেনটেড, উইকি দেক
আর পেটেন্ট কি জিনিস, খাই না পিন্দে, এটা আগে ভাল কইরা জান দেন বড় বড় কতা কইও
১১৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৯
গন্ডার' বলেছেন: বিজয় ২০০০ এ পা্প্পানা ভাই এসটার এগ ঢুকাই দিসিলো
১১৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৯
গনি মিয়া বলেছেন: গন্ডার মামু তুমি তোতলাইতাস কেন ? জব্বার কাগুর ফিরি ডাইল খিসুড়ি খায়া কি জ্বিব্বা মোটা হয়া গেসে। তুমারে না কইলাম, প্যাচান বন কইরা ইকটু খুলা মাঠ থিকা ঘুইরা আসতে। যাও, অক্ষন যাও।
১১৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৩
গনি মিয়া বলেছেন: @ মানচু ভাই, গন্ডার মামুর পরব্লেমডা কুন জাগায়?
১১৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৪
গন্ডার' বলেছেন: QWERTY is the most common modern-day keyboard layout on English-language computer and typewriter keyboards. It takes its name from the first six letters seen in the keyboard's top first row of letters. The QWERTY design was patented by Christopher Sholes in 1874 and sold to Remington in the same year, when it first appeared in typewriters.
১১৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৪
জি.এম.তানিম বলেছেন: লেখায় ৫, রাগিব ভাই এর লিঙ্কয়েও ৫!
১২১. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৫
লতিফ হোসাইন বলেছেন: গন্ডার, বুঝলাম QWERTY Keyboard প্যাটেন্টেড ছিল। বিজয় কি প্যাটেন্টেড? যদি তা হয়ে থাকে জব্বার সাহেব সামহোয়ারের কাছে একটা ফী চাইলেই পারতেন যদি সেটা আইনগতভাবে সিদ্ধ হয়। সেটা না করে থ্রেট দিলেন কেন?
রাগিব ভাই, মজা পেলাম পাপ্পানা ভাইএর ছবির কথা জেনে। ওটা দেখার চেষ্টা করবো। কিন্তু কোডগুলোযে জানি না? শেয়ার করার জন্যে ধন্যবাদ।
১২২. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
গন্ডার' বলেছেন: @ লতিফ
বিজয় লেআউটের পেটেন্ট জব্বারের
১২৩. ২৬ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৮
মানচুমাহারা বলেছেন: গন্ডার' বিভিন্ন ভাষার কিবোর্ড প্যাটেন্ট আর বিজয়ের লেআউট প্যাটেন্ট একটউ আলাদা বৈকি। বিভিন্ন দেশের কিবোর্ডের আকার ও আকৃতিও ভিন্ন। আরও উত্তর পরে দেবো একটু জরুরী প্রয়োজনে বাইরে যাচ্ছি। আর হ্যাঁ অশালীন মন্তব্য করার জন্য আপনার এই নিকটিও ব্যান করা হলো। আশা করি আপনার অন্য নিক গুলো আমরা আস্তে আস্তে দেখতে পাবো।
১২৪. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৭
মানচুমাহারা বলেছেন: লতিফ উনি থ্রেট দিয়ে আমাদের প্রযুক্তি সাইটকে সামহোয়ারকে নয়, উনি ভালো করেই জানেন বড় কম্পানীর সাথে পেরে উঠবেন না।
১২৫. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:২৮
যুদ্ধবাজ বলেছেন: জব্বার কাগু কি শেষ পর্যন্ত নিজের হবু জামাতা হিসেবে পশু-পাখি (স্পেশালি গন্ডার) পছন্দ করা শুরু করলেন নাকি? গন্ডার বাই সাবধান, হুনছি হ্যার নাকি জুতাও পেটেন্ট করা। কেউ পা ধইরা সালাম করতে নিলে নাকি জুতা চুরির ভয়ে লাত্থি মারে! - নুভান
১২৬. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৪৭
লতিফ হোসাইন বলেছেন: ইয়েস আই এগ্রি উইথ ইউ মানচুমাহারা। বেশ ক'মাস আগে উনি এ্যাপল এর সাফাই গাইতে গিয়ে বলে ফেললেন উইন্ডোজে কালার ক্যালিব্রেট করা যায়না!!! ঐ ফোরামে বক্তৃতা দিয়ে হুরহুর করে বেরিয়ে যাওয়ায় আর ধরতে পারিনি তাকে ঐ মিথ্যা কথার জন্য। এই হচ্ছে তার প্রযুক্তিবিদ হওয়ার নমুনা। আমি আমার কাজের জন্যে এ্যাপল/ম্যাক প্রেফার করি তাই বলে ঐ মিথ্যাটা মানবো কেন? এপলের কাছ থেকে টাকা পয়সা নেন কি না জানা নেই। লক্ষণ দেখে এমন মনে হচ্ছে।
১২৭. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৮:৫০
মানচুমাহারা বলেছেন: নুভান গন্ডার বিষয়ক আলোচনা থেকে বিরত থাকুন। আমরা এই পোস্টে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, প্রতিবাদ জানাচ্ছি সেটা চলুক। আপনি এমন একজনকে নিয়ে মন্তব্য করছেন যার নিক কয়টা সে নিজেও জানে না, কর্তৃপক্ষ মনে হয় তারে ব্যান করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এমন পারসোনালিটির লোকের সাথে ফাইটে যাওয়ার চেয়ে অফ যাওয়াই শ্রেয়। শুধু শুধু সময় নষ্ট। আপনি মনে হয় ব্লগে নতুন। কিছু দিন দেখুন তাহলে এই ধরনের নিকধারীদের আচরন আপনার কাছে পরিস্কার হয়ে যাবে। এদের সাথে/ পাশাপাশি চলার সহজ উপায় হলো এদের কমেন্ট চুপ থাকা নতুবা নিজের ব্লগে ব্যান করে রাখা।

ধন্যবাদ
১২৮. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৮
যুদ্ধবাজ বলেছেন: ধন্যবাদ মাঞ্চুমাহারা
১২৯. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:২২
ভিন্ন দৃষ্টি বলেছেন: শুনেন ভাইয়েরা আমার। কাইল সকালেই আমি পেটেন্ট অফিসে যামু ৫ আঙ্গুল লাগায়া ভাত খাওয়ার লে-আউটটা পেটেন্ট করতে। হের পর কইলাম বেবাকেই আমারে পয়সা দিবেন, নাইলে ভাত খাওন বন্ধ।


আর পয়সা না দিলে কেইস দিমু।

মানচুমাহারা, প্রযুক্তি সাইটটা কোনটা একটু জানাবেন?
১৩০. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০৮
মাটিবাবা বলেছেন: এই পোষ্ট কে টপ রেটেড করার জন্য নয়, একজন তথ্যপ্রঝুক্তি পেশাজীবী হিসাবে আমি মোস্তফা জব্বারের হুমকির নিন্দা জানাই ।
১৩২. ২৬ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:৩২
বিপ্র বলেছেন: @ভিন্ন দৃষ্টি
আমাদের প্রযুক্তির ওয়েব ঠিকানাঃ
যঃঃঢ়://ভড়ৎঁস.ধসধফবৎঢ়ৎড়লঁশঃর.পড়স
১৩৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২১
ভিন্ন দৃষ্টি বলেছেন: উরে কি জটিল সাইট এড্রেসরে বাবা...


এড্রেস কি এইটা হবে নাকি?
http://forum.amaderprojukti.com/
১৩৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:২৫
লতিফ হোসাইন বলেছেন: ভালো বলেছেন ভিন্ন দৃষ্টি। সবকিছুর পেটেন্ট দেয়া যায়না, যাওয়া উচিত না। কোন এক আমেরিকান কোম্পনী আমাদের ধানবীজের পেটেন্ট করতে নিছিলো। সব কৃষক তাদের পয়সা দিতে হইতে। চিন্তা করেন অবস্থাটা। এটা নিয়া বিস্তারিত লেখার ইচ্ছা রইল।
১৩৫. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৪৪
ভিন্ন দৃষ্টি বলেছেন: নাউজুবিল্লা...... বলেন কি লতিফ ভাই!!! আল্লাহ্... কবে না জানি পানিরও পেটেন্ট দাবি করে কেউ। তবে তার আগেই যদি নিজে কব্জা করতে পারি...
১৩৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০৭
বিবর্তনবাদী বলেছেন: আমি এ যাবৎ যে কয়টি সফটওয়্যার ব্যবহার করেছি, তার মধ্যে যতদূর মনে পরে, শুধু মাত্র জব্বার সাহেবই তার নিজ চেহারা সফটওয়্যার ব্যবহারকারীকে দেখাতে আগ্রহী। ২০০৩ ভার্সনে একটা ছোট্ট মেয়েও ছিল ওনার ছবিতে (হয়ত ওনার মেয়ে)। এ নিয়ে আমরা বন্ধুরা অনেক হাসাহাসি করেছি। কিন্তু, এখন দেখছি ওনার আরো কিছু সমস্যা আছে। তুলে ধরার জন্য ধন্যবাদ।

(+৫)
১৩৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৯
বিপ্র বলেছেন: @ ভিন্ন দৃষ্টি
দুঃখিত ...মনে হয় এঙ্কোডিং-এ কোন ঝামেলা হয়েছে।আপনি যে ঠিকানা লিখেছেন তা ঠিক আছে।
@বিবর্তনবাদী
বিজয় ছাড়া বাজারে জর্দার কৌটা আর বিড়ির প্যাকেটে মালিকের ছবি পাবেন।
১৩৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:১১
নুভান বলেছেন: ৫ হাহাহা বিপ্র মিয়া যা কইছ একখান !
১৩৯. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৩৯
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: একবার কথা হয়েছিলো জাব্বার সাহেবের সাথে... তিনি সেখানে তার সফটওয়্যারের ডেভোলপার হিসেবে কাওকে ক্রেডিট দিতে চাননি ...পাপ্পানা ভাইকেও নয়... আরকেটা কথা হলো বাংলা লে-আউটে যুক্তাক্ষর যোগ কে করেছিলো সেটার ডেভোলপার নিয়ও বিতর্ক আছে। ওনার এক সাক্ষাতকারে সেটা ছিলো একজন একজন ইনডিয়ান মহিলা ...কিন্তু ৩ বছর পরে তার আরেক সাক্ষাতকারে দেখা যায় একজন পুরুষ ডেভোলপারের কাজ এটা...
১৪০. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৪৬
আসল-ট্রাপ বলেছেন: ছাগলটা নিজে কিছু বানাইতে পারলে তো হইতোই। নিজে কিছূ বানাইতে পারে না দেইখাই তো আরেকজনের বানানো জিনিস নিয়া ব্যবসা করে।
১৪১. ২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ৩:৪৭
হাজ্জাজ-বিন-ইউসুফ বলেছেন: আর গত ১০ বছর ধরে যে জিনিসটা দেখে আসছি তা হলো তিনি সারাক্ষন তার লেখা কলামগুলোতে মূনীর কি-বোর্ডের নামে বিষেদগার করে আসছেন...যেটা কিনা স্বাধীনতার আগে থেকে সবচাইতে বৈজ্ঞানীক কি-বোর্ড হিসেবে পরিচিতো ছিলো... আর আরেকটা ব্যাপার হলো তার সাক্ষাতকার নেওয়ার সময় তাকে যখন জিজ্ঞাস করা হলো কিভাবে কি গুলো প্রেসমেন্ট করা হয়েছে তিনি কোন রকমের উত্তর দিতে পারলেন না বরং থতমত খেয়ে গেলেন... আল্লাহ্ই জানেন এটাও সত্যিকারার্থে কার করা কিনা। তবে যাই ঘটুক বিপ্র, তপু আর অন্যরা(সরি নাম ভুলে গেছি ) তোমরা তোমাদের ফোরামটা চালূ রেখো...
১৪২. ২৭ শে অক্টোবর, ২০০৭ সকাল ৯:৪৬
মানচুমাহারা বলেছেন: সবাইকে ধন্যবাদ নিজেদের মন্তব্য তুলে ধরার জন্য। ভাবছি মিঃ জব্বারকে এই পোস্ট ও সকল কমেন্ট মেইল করে পাঠিয়ে জানিয়ে দেবো যে তার কর্মকান্ড সবাই কিভাবে দেখছে।
১৪৩. ২৭ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:০৬
অনিশ্চিত বলেছেন: আমার মনে হয় তিনি সেটা জানেন। কেউ একবার মনোপলি ব্যবসার স্বাদ পেলে পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বিকে সহ্য করতে পারেন না। তার ওপর অন্য কেউ বিনা পয়সায় সফটওয়্যার দিলে সেটি কি মেনে নেওয়া যায়, বলেন?
১৪৪. ২৭ শে অক্টোবর, ২০০৭ সকাল ১১:২১
সফদর আলী বলেছেন: জব্বার কাকু তো দেখি ফেসবুকে সবাইকে এ্যাড/পোক করে যাচ্ছে। আমাদের অফিসের কয়েকজন কালকে ফ্রেন্ড ইনভাইটেশন পাইলাম...
১৪৫. ২৭ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৫
সবুজ সাথী বলেছেন: ৫,
আচ্ছা, number and special character গুলোর জন্য কপিরাইট আইনের লঙ্ঘন হয়নি?
১৪৬. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫১
বিপ্র বলেছেন: @সফদর আলী
আমিও পেয়েছি পরশু রাতে। প্রথমে ভেবেছিলাম ভুয়া। পরে মনে হলো আসল...
১৪৭. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০১
সুধারাম সাধু বলেছেন: বিজয়ের পেটেন্ট পাওয়া মোস্তফা জব্বারের আঙ্গুল ফুইল্যা কলাগাছ হইয়া গ্যাছে!!!
উনি তো আগাগোড়াই নিজেরটা ভালো বুঝে (স্বার্থপর)!!!
১৪৮. ২৭ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৪০
বিপ্র বলেছেন: @হাজ্জাজ-বিন-ইউসুফ
ধন্যবাদ আপনাকে...
থেমে যাব বলে তো যাত্রা শুরু করিনি...আর আপনারা পাশে থাকলে তো থেমে যাবার প্রশ্নই আসে না...
১৪৯. ২৭ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭
ঐক্যতান বলেছেন: ৫
মোস্তফা জব্বার বাংলা কম্পিউটিং এর ক্ষেত্রে একজন মূর্তিমান সমস্যা।
১৫১. ২৮ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪১
মো: খায়রুল বাসার বলেছেন: আতেল টাইপের মানুষ । তার ছবিটা দেখলে অনেকে বিরক্ত হয় । এক সময় ভাল পরিচয় ছিলো, এখন দেখলে চিনেই না । যদিও সে ডেপেলোপার না, তবুও বাংলার ক্ষেত্রে তার অবদান আছে । তবে নিজেকে যেভাবে উপস্থাপিত করে কেওআছ সৃষ্টি করে, তাতে সবাই বিরক্ত ।
১৫৩. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০৫
_ মিঠু বলেছেন: আবার জিগ্‌স! ৫!!
মানচু দের ফোন+ব্লগে লেখার সময় মামু মনে হয় চিন্তাও করতে পারে নাই কী ভুলটাই না করতেছে!
১৫৪. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:১১
runningX বলেছেন: জব্বর ভাইয়ের এই ব্যাপারে আমি একটা পোস্ট দিয়ে আশংকা ব্যাক্ত করেছিলাম। তাই সইত্য হইল।

Click This Link
১৫৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:৩০
রিকো বলেছেন: জব্বার নিজেই তো একটা চোর। এর লেইগ্যা সবাইরে নিজের মত মনে করে।
১৫৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৪
পরাগ জাফর বলেছেন: আমিও ৫ দিলাম
ধিক মোস্তফা জব্বার!
১৫৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:১৭
উন্মাতাল তারুণ্য বলেছেন: @বিবর্তনবাদী,
কই জানি শুনছিলাম বিজয় ২০০৩ এর স্প্ল্যাশ স্ক্রীনে জব্বার কগুর লগে ওইটা হ্যার পোলার ছবি। এই পোলার নামই নাকি বিজয়। সত্য-মিথ্যা জনি না।
১৬০. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:২১
উন্মাতাল তারুণ্য বলেছেন: পাপ্পানা ভাইয়ের ই-মেইল আইডি জানেন নাকি কেউ?
১৬১. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১০:১৬
মানচুমাহারা বলেছেন: রাগীব ভাই জানতে পারেন। উনাকে জিজ্ঞাসা করলে পাওয়া যেতে পারে।
১৬২. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৩০
সুনাগরিক বলেছেন: ধিক তারে শতবার ধিক।
১৬৩. ২৯ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:৫৫
ভেজাল বলেছেন: ৫ দিলাম। লাভলুদার সাথে একই সুরে - "কাকুর এইসব ফাওল কাম আর সহ্য হয়না। কিছু একটা করন দরকার।"
১৬৪. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৪:০১
নিশাত শাহরিয়ার বলেছেন: মোস্তাফা সাহেবের এসব নোংরামির প্রতিবাদ জানাই আর আশা করি শীঘ্রই ওনার মতি ফিরবে।
১৬৫. ২৯ শে অক্টোবর, ২০০৭ বিকাল ৫:১৭
গনি মিয়া বলেছেন: মাশাল্লাহ অবশেষে "এ্যান্টি জব্বার কাগু" পোষ্টটা টপ হইসে। আবার ৫ লিয়েন মানচু ভাই।

এক্ষান কতা ছিলু। প্রথম পাতার নতুন ব্লগ ফিল্ডে নাম অ্যাড করে ক্যামনে? এইটা কি র‌্যান্ডমলি নাকি অ্যাডমিনরা করেন? ইকটু জানতি চাই।
১৬৬. ২৯ শে অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫
কেএসআমীন বলেছেন: কী-বোর্ডের আবার কপিরাইট কখনো হয় না। ফন্টের হতে পারে। ইংরেজী কী-বোর্ডের রাইট কার? আমি আমার ইচ্ছামত যেকোন কী-বোর্ডেই কাজ করতে পারি। এখানে কারও কিছু করার নেই। নিজের মত বানানোর কোন দরকার নেই। এটা হাস্যকর। ইউনিজয় কেন একটু আলাদা সেটা বুঝলাম না। এটা ১০০% বিজয় এর মত হতে পারতো...
জাব্বার সাহেবের বরং গর্ব হওয়া উচিত যে আমার কী-বোর্ডই বেশীর ভাগ জায়গায় চলছে। বিজয় সিস্টেম তিনি আলাদাভাবে বিক্রি করতে পারেন....
১৭২. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫০
রিফাত বলেছেন: জব্বার uncle এর মাথায় মনে হয় কুনও সমস্যা হ ই সে । পুরা মেন্টাল...
১৭৩. ২২ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:২২
runningX বলেছেন: জব্বর চাচায় হুনলাম সপট কপিরাইট কমিটির ম্যাম্বার হইছে।
১৭৪. ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
নয়ন বলেছেন: আল্লাই জানে সামনে কপিরাইটের কি ভবিষৎ হয়?
১৭৫. ১৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৫
বাঙ্গাল বলেছেন: পাগলে কিনা বলে...জনকন্ঠে লেখাটার নিচে পরিচয় দিছেন

তথ্যপ্রযুক্তিবিদ, কলামিস্ট, দেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস আবাস-এর চেয়ারম্যান-সাংবাদিক, বিজয় কীবোর্ড ও সফটওয়্যার এবং ডিজিটাল বাংলাদেশের প্রণেতা ই-মেইল:

তাইতো কৈ ডীজি-টাল বাংলাদেশের এই অবস্থা ক্যা

 

মোট সময় লেগেছে ১.১১৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিকাল আর সন্ধ্যার মাঝামাঝি সময়ে হাতে একটা ন্যাংটো আইসক্রিম নিয়ে রাস্তা হাঁটতে ভাল লাগে ...ভালো লাগে খুব গান...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ