আমার প্রিয় পোস্ট
- গ্রিক মিথ: অ্যালসেষ্টিস - ইমন জুবায়ের
- আইডিএম এর লেটেস্ট ৬.০৫ ভার্সন ডাউনলোড করুন - মুভি পাগল
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- রি-পোস্ট : ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার করবেন যেভাবে - ইনক্রেডিবল
- "রোকেয়া কিবোর্ড লেআউট": আমার তৈরী করা বাংলা কিবোর্ড লেআউট ও প্রোগ্রাম
......সবার কাছে রিভিউয়ের অনুরোধ - সিউল রায়হান
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- ৪০টি টিপস(সাথে বোনাস): PHP অপটিমাইজ করুন - 'লেনিন'
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ভাষা দিবস ও শহীদ মিনার নিয়ে কিছু ঐতিহাসিক উপাত্ত - অমি রহমান পিয়াল
- ব্লগার আড্ডা থেকে ফিরেই হাসান বিপুলের শততম পোস্ট (সম্পূর্ণ রঙিন চিত্রযুক্ত) - হাসান বিপুল
- ভাগীরথীকে নিয়ে লিখা আমার ছোটগল্প - মেঘ
- একটি অনুরোধ নিয়ে এসেছি - একাত্তরের স্বপ্ন
- যে কারনে আমি আজ নির্বাক - নির্বিকার
- মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মোহাম্মদ আতাউল গণি ওসমানীকে নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- মিথ্যার বেসাতি : নীল আর্মস্ট্রং এর মুসলিম হয়ে ওঠার ইসলামী কল্পকাহিনী - লাইটহাউজ
- মূর্তি লইয়া আমার প্রামান্য কথন ৯: অপরাজেয় বাংলা - লাল দরজা
- দৃষ্টি আকর্ষণ: আদিবের জন্য প্রতিদিন একশ মিলিলিটার রক্ত প্রয়োজন রক্তের গ্রুপ: এ পজিটিভ - মগ্নতা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- যে সম্পর্কের কোন সীমারেখা নেই,যাকে বাঁধতে চাই না কোন সংজ্ঞা বা শিরোনামেও-১ - সাতিয়া মুনতাহা নিশা
- লা থান হোটেলে নয় দিন - গণিত পাগল
- হয়েগেল....... আমাদের প্রযুক্তি আড্ডা........... - ফারুকওয়ান
জেইম বা পিগিন (এক মেসেঞ্জারে একাধিক আইএম এর একাধিক একাউন্ট এক সাথে)
২৫ শে নভেম্বর, ২০০৭ রাত ২:২১
Pidgin বা পিজিন হল উন্মুক্ত সোর্স কোড ভিত্তিক একটি মেসেঞ্জার। এটি দিয়ে এক সাথে একাধিক তাৎক্ষনিক বার্তার নেটওয়ার্কের একাধিক একাউন্টে এক সাথে লগইন করা যায়। বিশেষ করে যারা লিনাক্স ঘরনার অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাদের কাছে এটা খুবই পরিচিত। একটা সফট্যয়ার ইনস্টল করেই এক সাথে ইয়াহু, গুগল(জিটক), এম এস এন ইত্যাদিতে চ্যাট করা যায়। পিজিন মূলত জেইম বা GAIM নামে পরিচিত। মূলত লিনাক্সের জন্য তৈরি হলেও এটার উইন্ডোজ ভার্সন পাওয়া যায়।
হয়তো ইয়াহু মেসেঞ্জারের মতো সব সুবিধা না থাকলেও পিজিন অনেক লাইট ওয়েটেড ও কম ব্যন্ড উইডে বেশ ভালো চলে। আর নিয়মিত আপডেট হয় বলে বাগগুলো কিছু দিন পর পর ফিক্স করা করা হয়। পিজিনের সাথে বেশ কিছু প্লাগইন থাকে। সেই সাথে আরো অনেক প্লাগইন পাওয়া যায় যা ইনস্টল করে নিলে আরো বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। পিজিনে এখনো ভিডিও চ্যাট সাপোর্ট করে না। তবে হয়তো একদিন এই সুবিধাও চলে আসবে।
এখন পিজিনের কিছু ফিচার ও ডাউনলোড লিঙ্ক দেখিঃ যেসকল প্রটোকল সাপোর্ট করেঃ AIM, ICQ, Jabber/XMPP, MSN Messenger, Yahoo!, Bonjour, Gadu-Gadu, IRC, Novell GroupWise Messenger, QQ, Lotus Sametime, SILC, SIMPLE, MySpaceIM, and Zephyr.
প্লাট ফর্মঃ Windows, Linux, BSD, and other Unixes. OS X এর জন্য পিজিনের মতো একটা মেসেঞ্জার আছে নাম। অডিয়াম.
পিজিনের ডেভেলপার সাইট এখানে
ডাউনলোড করুনঃ উইন্ডোজ ভার্সন ফেডোরা ৪,৫,৬ এর জন্য এই ফাইলটা ডাউনলোড করুন। এরপর /etc/yum.repos.d/ ডিরেক্টরিতে সেইভ করুন। এরপর টার্মিনাল থেকে "yum install pidgin" এই কমান্ডটি দিন।ফেডোরা ৭ এর জন্য এখনো বাইনারি ফাইল আসে নাই। আর তাছাড়া আপনি সোর্স কোড থেকেও কম্পাইল করে নিতে পারেন সহজে।
রেড হ্যাটের জন্য এই লিঙ্ক অনুসরণ করুন।
পিজিন প্লাগইন প্যাকঃ এই লিংক থেকে পিজিনের জন্য অসংখ্য প্লাগইন পাবেন যা ইনস্টল করলে কিছু বিশেষ সুবিধা পাওয়া যায়। এখান থেকে ডাউনলোড করে নিন আপনার পছন্দের অপারেটিং সিস্টেমের জন্য প্লাগইন।
পিজিন সম্পর্কিত সব নতুন তথ্য জানার জন্য এখানে দেখুন। আর পিজিনের লিড ডেভেলপার Sean Egan এর ব্লগ দেখুন এখান থেকে।
কিভাবে জেইম বা পিজিনে ইয়াহু ও গুগল টক ব্যবহার করবেন তা নিচে দেওয়া হলোঃ
For Yahoo:
============
Protocol :yahoo
Screen Name:user name without "@yahoo.com"
Password :yahoo maill account password
Local Alias: Ur name or nick
Yahoo Options
1.Uncheck Yahoo Japan if u r a bd ppl
2.
Keep unchanged except (if u r from bd)
Japan page server:cs.yahoo.co.sg
Japan file transfer server:filetransfer.msg.yahoo.co.sg
3.
Proxy
as given by ISP
For Gmail:
=========
protocol:Jabbar
Screen Name:Username without "@gaim.com"
Server:gmail.com
Resource:Gaim
Password:Gmail accout password
Jabbar Options:
[0]Force Ols SSL
[0]Allow Plaintext Auth over unencrypted streams
Port:5223
Connect server:talk.google.com
PRoxy as given by ur isp
প্রকাশ করা হয়েছে: প্রযুক্তি বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কয়েকটা ইমেইল ভিন্ন ভিন্ন ইমেইল সার্ভিস কম্পানির যেমন ইয়াহু, জিমেইল, হটমেইল এক সাথে রিসিভ করার কোন ব্যাবস্থা আছে কিনা। থাকলে জানাবেন।
হাসিব বলেছেন:
এইটা উইন্ডোজে কামের না । বাগি । লিনাক্সে এইটাই সবচেয়ে ভালো । ঝামেলা বিহীন ভালোভাবে কাজ করে । উইন্ডোজে ট্রিলিয়ান বেসিকটা খুব ভালো । ট্রিলিয়ান পিজিন কপেটে সবগুলোই ফাইল ট্রান্সফার/ভয়েস চ্যাট করতে ঝামেলা করে ।
মানচুমাহারা বলেছেন:
হাসিব ভাই পিজিন প্রায়ই আপডেট হয়। আর উইন্ডোজ ভার্সন মনে হয় অযত্নে বেশি থাকে। তাই বাগ বেশি। তবে আমি নিয়মিত আপডেট ভার্সন ব্যবহার করি। আমার পিসিতে বেশ স্ট্যাবল কিন্তু।ফাইল ট্রানস্ফার এর প্রবলেম আছে পিজিনে আর ভয়েসতো এখনো দেয়ইনি।
মানচুমাহারা বলেছেন:
ট্রিলিয়ান আস্ট্রা নামে একটা প্রফেশনাল ভার্সন আছে। আমার কাছে ক্রাক আছে। এতা আরো ভালো।জেইম বা পিজিনের উইন্ডোজ ভার্সনে বাংলা দেখা যায় না বা লেখা যায় না। এটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে। কারণ ওপেন সোর্স সফটওয়্যার গুলো লোকালাইজেশনের উপর বেশ জোড় দেয় বলেই মনে হয়। লিনাক্স ভার্সনে তো বাংলা দিব্যি দেখা যায়।
`হাসান বলেছেন:
দুধ ছেড়ে ঘোল খাওয়ার তো কোনো মানে নাই, উইন্ডোজ ব্যবহার করলে ইয়াহু,এমএসএন বা এওএল এর নিজেদের মেসেন্জার বাদ দিয়ে পিডিং ফিডিং ব্যাবহারের কোনো যোক্তিকতা নাই।
মানচুমাহারা বলেছেন:
হাসান আপনার অনেক গুলো নিক আমি আমার ব্লগে ব্যান করেছিলাম(যদিও পরে আনব্যান করে দেই), এরপরও কেন আসেন আমার ব্লগে। আমি তো ঘোল নিয়েই লিখি সব সময়। তাই আপনি আমার ব্লগে না আসলে খুশি হব।
মামু বলেছেন:
উইন্ডোজ এর জন্য ট্রিলিয়ান ভালই কাজ করে।ট্রিলিয়ান এর ক্রাক থাকলে আওয়াজ দিয়া নেটে ছাইড়া দেন, আমরা নামাইয়া ব্যবহার করি।
`হাসান বলেছেন:
মানচু, এটা সোশাল ব্লগ পার্সোনাল ব্লগনা।এখানে সবারই নিজের মতামত দেবার অধিকার আছে। আর সব পোষ্টে আমি আমার নিজের মতামতটাই দিই, কাওকে গালিগালাজ কখনও করেছি বলে মনে পড়েনা।
আসল ব্যাপার হল বিরুদ্ধমত সহ্য করার মত ক্ষমতা সবার থাকেনা ,অন্তত আপনার সেই ক্ষমতা নেই তা বুঝাই যাই।
`হাসান বলেছেন:
gaim/pidgin নিয়ে আমার পার্সোনাল মত হল উইন্ডোজে এসব নিতান্ত অপ্রয়োজনীয় সফটওয়্যার, আসল মেন্সেজার গুলার এত ফিচার রিচ অপশান ছেড়ে এসব প্লেইন সঢটওয়্যার ব্যবহার করার কোনো মানেই হয়না
`হাসান বলেছেন:
মোস্তফা জাব্বারের মত সম্মানিত লোককে নিয়ে আপনার পোষ্টটি আমার খুব রুচিহীন একটা পোষ্ট মনে হয়েছিল।
মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন:
মোস্তফা জব্বার খুব সম্মানিত লোক? @হাসান
মানচুমাহারা বলেছেন:
হাসান আপনার উত্তর এখানে লিখে দিতে পারলাম না। এমএসওয়ার্ড থেকে এখানে কপি করে দিলে ব্লাংক কমেন্ট হয়ে যাচ্ছে। তাই আলাদা পোস্টে দিলাম। !@@!2441300 !@@!2441301।
মানচুমাহারা বলেছেন:
@মামুআপনার মেইল এড্রেস দিলে আমি ট্রিলিয়ান আস্ত্রার জন্য ক্রাক পাঠিয়ে দিতে পারি। তার আগে দেখুন [লিংক]এই লিংক থেকে[/লিংক] ডাউনলোড করা যায় নাকি।
@নাজিরুল ভাই
আমি মেইল পড়ার জন্য আলাদা কোন সফটওয়্যার ব্যবহার করি না। তাই বলতে পারছি। অফিসের সাথেই একটা মেইল রিডার থাকে জানি। মোজিলার থান্ডারবার্ড ব্যবহার করতে পারেন। এটি ব্রাউজার পাস মেইল রিডার। তবে সব মেইল প্রোভাইডার আলাদা সফটওয়্যার দিয়ে মেইল পড়ার সুবিধা দেয় না। pop3 নামে একটা কিছু আছে মেইলের সেটংয়ে... জিমেইলের অপশনে গেলে পাবেন। ঐখানে থেকে কিছু করা লাগে আলাদা সফটওয়্যার দিয়ে জিমেইল এর মেইল পড়তে হলে।
বিকেলবেলার সপ্ন বলেছেন:
যাদের এসব লেখা পড়ার বয়স এখনও হয় নাই তারা গিয়া জোকস পড়লেই তো পারো। এসব লেখা পড়তে এসে না পইরাই আজেবাজে মন্তব্য কর কেন পোলাপান! তোমাদের রুচির মত পুষ্ট ত সামহোয়ারে আরও অনেকে দিতাছে, সেখানে গিয়া বিজ্ঞ মতামত দাও। কামে লাগব।মানচু ভাই ওইসব পাজি পোলাপানের কথায় পাত্তা দিয়েননা
হাসিব বলেছেন:
এস্ট্রা কোন কামের জিনিস না । এইটা সরাসরি প্রসেসরের ওপর চাপ ফেলে । সিঙ্গেল কোর প্রসেসর ইউজ করি । এ্যাস্ট্রারে বিলাসিতা মতে হয় ।গ্রাফিকস কার্ড মনে হয় এইসব সফটওয়ারগুলো চিনেই না ।
মানচুমাহারা বলেছেন:
@হাসিব ভাইহা হা হা। ভাইয়া আমিও অনেক পুরাতন পিসি ব্যবহার করি যদিও পেন্টিয়াম৪। আমার পিসির অবস্থা একই রকম।
মানচুমাহারা বলেছেন:
আমার মনে হয় আমার মতো অনেকেই পিজিনে গুগলটক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন, মানে কানেক্ট করতে পারে না বা কিছুক্ষন পর ssl hand shake failed এই ধরনের মেসেজ দেখিয়ে গুগল থেকে বের হয়ে যায়।জেইম বা পিজিনে গুগল এর জন্য মূল পোস্টের সাথে দেওয়া সেটিং কাজ না করলে নিম্নোক্ত সেটিং ব্যবহার করতে পারেন। আশা করি আমার মতো সমস্যার সম্মূখীন যারা হচ্ছেন তাদের উপকার হবে।
Force old (port 5223) SSL: Checked
Allow plaintext auth over unencrypted streams: Un-Checked
Connect Port: 443
Connect Server: talk.google.com
Proxy type: Use Global Proxy Settings
[পোর্ট পরিবর্তন করে সমস্যার দূর হয়েছে, আগে পোর্ট 2222 or 2223 ব্যবহার করতাম]
গিফার বলেছেন:
পিজিন জোস জিনিষ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















পিজিনের স্মাইলিগুলো পছন্দ না হলে !@@!2438239 থেকে ইয়াহু ও এমএসএন এর স্মাইলি প্যাক ডাউনলোড করে নিতে পারেন...
ইয়াহু আইডি দিয়ে চ্যাট করে ইয়াহু স্মাইলি আসবে আর এমএসএন আইডিতে এমএসএন স্মাইলি।
স্মাইলি প্যাকটি ইন্সটল করার জন্য পিজিনের Tools>>Preference মেনুতে গিয়ে Smiley Themes ট্যাবে ডাউনলোডকৃত 59794-Original.tar.gz ফাইলটি ড্র্যাগ-ড্রপ করুন*
(*এটি লিনাক্স এবং উইন্ডোজ উভয় ঘরানার অপারেটিং সিস্টেমেই কাজ করে)