somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলুলয়েডে সত্য ঘটনা(পর্ব ১) – মুভি রিভিউঃ অক্টোবর স্কাই(১৯৯৯)

৩০ শে নভেম্বর, ২০১০ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সিনেমায় জিরো থেকে হিরো হবার ঘটনা একটি অতি সাধারণ ব্যাপার। কিন্তু বাস্তব জীবনে যে এমন ঘটনা ঘটে না তা নয়, কিন্তু সিনেমার মত এত উচ্চহারে অবশ্যই নয়। আবার সব ঘটনাই যে আমাদের চোখে পড়ে তা নয়, যখন কোন মিডিয়াতে এইসব ঘটনাগুলো আসে তখন আমরা জানতে পারি এসব সম্পর্কে।

১৯৫৭ সালের ৪ঠা অক্টোবর মহাকাশে পাঠানো হয় মানুষের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক ১’। এটা ছিল পৃথিবীর ইতিহাসে একটি অনন্য ঘটনা, যা নাড়া দিয়েছিল সমস্ত বিশ্ববাসীকে। কিন্তু ওয়েষ্ট ভার্জিনিয়ার কয়লা উৎপাদন নির্ভর কোলউড গ্রামের একজন কিশোর হোমার হিকাম’কে এই ঘটনাটি প্রভাবিত করেছিল একটু অন্যভাবে। যার ফলাফল হিসেবে পরবর্তীকালে সে হয়ে উঠতে পেরেছিল নাসা’র একজন ইঞ্জিনিয়ার। এই সত্য ঘটনাটি নিয়েই নির্মিত হয়েছে ‘অক্টোবর স্কাই’ মুভিটি।

রেডিওতে যখন বলা হল, যে সূর্যাস্তের এক ঘন্টা পরে আর সূর্যোদয়ের এক ঘন্টা আগে খালি চোখেই স্পুটনিক দেখা যাবে, হোমার হিকামও আর সবার মত আগ্রহ নিয়ে সেটা দেখল। এবং সেটাই বদলে দিল তার জীবন। সে ঠিক করল যে সে রকেট বানাবে, যেটার শুরু সে করল তার বাড়ির কাঠের বেড়া উড়িয়ে দিয়ে। সে তার তিন বন্ধুকে নিয়ে একটি দল গঠন করল এবং চালাতে লাগল নানারকম পরীক্ষা।

তাদের সবার স্বপ্ন হয়ে দাঁড়াল বিজ্ঞান মেলায় অংশগ্রহন করার কিন্তু পদে পদে ছিল প্রতিবন্ধকতা। কিন্তু তার মার গভীর বিশ্বাস ছিল তার প্রতি। শত প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে সফল হওয়ার এক লড়াকু কাহিনী বর্ণিত হয়েছে এই মুভিটির প্রতিটি মূহুর্তে। এছাড়া তার বাবার সাথে তার সম্পর্কের রসায়নটাও হৃদয়ে নাড়া দেবার মত, কারণ তার বাবার ইচ্ছা ছিল যে তার ছেলে তার মতই কয়লা খনিতে কাজ করবে যেটা এই এলাকার ঐতিহ্যবাহী কাজ। আর এই গ্রাম থেকে বিজ্ঞানী হবার স্বপ্ন দেখাকে তার অর্থহীন বলে মনে হয়। এদিকে ছেলেও নাছোড়বান্দা রকেটের ব্যাপারে, ঐ ব্যাপারেই তার যত উৎসাহ। শেষ পর্যন্ত অবশ্য বাবার ভালবাসারই জয় হয় ছেলেকে তার খারাপ সময়ে সাহায্য করার মধ্য দিয়ে।

এই মুভিটির সাথে স্টিভ জবস্‌ এর একটি কথা মিলে যায়- ‘তোমাকে খুঁজে বের করতে হবে যে তুমি কি করতে ভালবাস। যদি তুমি এখনও খুঁজে না পাও, তাহলে খুঁজতে থাক। এখনই কোন সিদ্ধান্ত নিও না’।

মুভিটি রিলিজ হয়েছিল ১৯৯৯ সালে। পরিচালনা করেছেন জো জন্সটন। অভিনয়ে জেইক গিলেনহাল(ব্রোকব্যাক মাউন্টেন, প্রিন্স অফ পার্সিয়া), ক্রিস কুপার এবং লরা ডার্ন। এটা ছিল জেইক গিলেনহালের প্রথম লিড রোল।

এই মুভিটির কাহিনী নেওয়া হয়েছে হোমার হিকাম-এর অটোবায়োগ্রাফী নভেল ‘রকেট বয়েজঃ একটি স্মৃতিকথা’ বইটি থেকে।

যারা মুভি দেখার নাম শুনলেই বিরক্ত হন, আমার বিশ্বাস তারাও এই মুভিটি দেখে মুগ্ধ হতে বাধ্য হবেন। টরেন্ট থেকে ডাউনলোড করতে চাইলে তা করতে পারবেন এখান থেকে

একটি ‘বিপ্লবী স্বপ্ন’ এবং ‘পূর্ব-পশ্চিম’ যৌথ প্রয়াস


৩০শে নভেম্বর, ২০১০, ঢাকা
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×