somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুক্কায়িত মাইনাস প্রদানকারী ব্লগার ভাই-বোনদের সমীপে একটি আকুল আবেদন

২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুপ্রিয় (লুক্কায়িত মাইনাস প্রদানকারী) ব্লগার ভাই ও বোনেরা,

প্রথমেই আমার দুঃসাহসের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একজন অত্যন্ত মূর্খ এবং স্বভাবতই একজন ফ্লপ ব্লগার। এই দুঃসাহস প্রদর্শন আমার সাজে না। আশা করি ছোট ভাই হিসেবে ক্ষমার চোখে দেখে ধন্য করবেন।

আমার জ্ঞান সীমিত। এই সামু ব্লগে ব্লগিং শুরু করার পর থেকে আপনাদের বহু জ্ঞানগর্ভ পোষ্ট পড়ে অনেক জ্ঞান আহরণ করেছি। সে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি যেহেতু সীমিত জ্ঞানের মানুষ, আমার লেখা যে আপনাদের লেখাগুলোর সাথে তুলনীয় নয় তা বলাই বাহুল্য। এ তুলনার কথা চিন্তা করাই বরং ধৃষ্টতাস্বরূপ। তথাপি আমার দূর্বল মস্তিষ্কের ক্ষুদ্র জ্ঞান ব্যবহার করে মাঝে মাঝে কিছু লেখা আমি ব্লগে পোষ্ট করি। মনে আশা থাকে যে, কোন সহৃদয় সিনিয়র ব্লগার হয়ত তার অতি মূল্যবান সময় নষ্ট করে আমার পোষ্টটি দেখবেন এবং প্রয়োজনীয় শাসন করে যাবেন। তাদের সেই শাসনের ফলে আমার আগামী পোষ্টটি হয়ত কিঞ্চিত মানসম্মত হবে। ব্লগিং শুরু করার সময় সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। জ্ঞানী কোন মানুষকে না দেখাতে পারলে আমার নিজের লেখা সম্পর্কে ভাল-মন্দ বোঝার কোন উপায়ই আমার থাকে না।

ব্লগে অনেকে আছেন যারা আমাকে আরও ভাল লেখার জন্য উৎসাহিত করেন। মাঝে মাঝে উপদেশ দেন, ভুল হলে সেটা শুধরেও দেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সাহায্য আমাকে সামনে এগিয়ে যাবার শক্তি যোগায়। তাদের সাহচার্য্যের ফলে আজকাল ব্লগে কোন পোষ্ট দিলে গুটিকতক প্লাস রেটিং আমার ভাগ্যে জোটে।

আবার কিছু ব্লগার আছেন যারা আমার লেখাগুলোকে মানসম্মত মনে না করায় মাইনাস দিয়ে যান। যাওয়ার আগে বলে যান যে আপনাকে এই কারনে মাইনাস দিয়ে গেলাম। আমি তাদের মাইনাস মাথা পেতে নেই। পরের পোষ্টে চেষ্টা করি সেই খামতিটাকে অতিক্রম করে যাওয়ার। আমি মূর্খ মানুষ, মাইনাস থেকে যে জ্ঞানটুকু আমি আহরণ করি সেটাই আমার কাছে বড় হয়ে ধরা দেয়।

এই দুই ধরনের ব্লগাররা ছাড়াও তৃতীয় প্রজাতির কিছু ব্লগার আছেন। তারা আমার লেখা পড়েন কিনা আমার জানা নেই। তবে তারা আমাকে মাইনাস রেটিং দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অবশ্যই কোন উপদেশ প্রদান ছাড়াই। এর কারন আমি এখনও ভেবে বের করতে পারিনি। আমার প্রতি কারও আক্রোশ থাকার কথা না। বিভিন্ন টপিক নিয়ে ব্লগীয় লড়াইয়ে আমাকে অস্ত্র হাতে দেখা যায় না, কেউ মাইনাস রেটিং দিলে আমি রিসেন্ট ভিজিটরদের লিষ্ট সেই পোষ্টের কমেন্টে যুক্ত করে দেই এমনও কোন ইতিহাস নেই, ব্লগীয় জীবনে কাউকে কোনদিন গালি দিয়েছি বলে মনে পড়েনা বরং যুক্তি দেখিয়ে যারা বুঝিয়ে বলেছেন তাদের কথাই মেনে নিয়েছি সবসময়, কাউকে মাইনাস দিলে তার কারণটা কমেন্টে লিখে দিতে ভুল হয়নি কোনদিন। কিন্তু আজকাল মাঝে মাঝে দেখছি আমার প্রায় পোষ্টে অজ্ঞাত ব্লগাররা মাইনাস দিয়ে যাচ্ছেন। মাইনাস দিয়ে যান দুঃখ নেই, কারনটা বলে গেলে যে আপনাদের এই ছোট ভাইটার কিঞ্চিত উপকার হয় এটা কি ভেবে দেখবেন না?

আমি আমার অনেক পোষ্টের শেষে প্রায়ই এটা করার জন্য সবাইকে বলি। সাম্প্রতিক দু’টি উদাহরন দেইঃ
বাংলাদেশ ও আমার সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয় শীর্ষক পোষ্টে লিখেছিলামঃ এই লেখাটাতে মনের অনেক ক্ষোভ নিংড়ে দিলাম। আসলে দেশটা তো আমাদের, মাঝে মাঝে বুকের গভীরে একটা কষ্ট লাগে। যদি কাউকে আঘাত দিয়ে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারও যদি মনে হয় আমি কিছু ভুল বলেছি, যুক্তি দিয়ে দেখিয়ে দিন, আমি নিজেকে শুধরে নেব। আপনাদের সবাইকে শুভকামনা।

মুভি রিভিউঃ দ্যা ষ্টীমরোলার এন্ড দ্যা ভায়োলিন(১৯৬০) শীর্ষক পোষ্টে লিখেছিলামঃ আন্দ্রেই তার্কাভস্কির কোন ফিল্মের রিভিউ লেখার যোগ্যতা আমি এখনও অর্জন করতে পেরেছি বলে মনে হয় না, তবুও সাহস করে লিখে ফেললাম। তাই কারও যদি মনে হয় যে কোন কিছু পরিবর্তন দরকার, তাহলে কমেন্টে লিখুন। আপনার কমেন্টটিই আমি মূল লেখায় যোগ করে দিব।

এই দু’টি পোষ্টেও আমাকে লুক্কায়িত মাইনাস প্রদানকারী ব্লগারদের শিকার হতে হয়েছে। গতকাল রাতেও একটা মুভি রিভিউ দিয়েছিলাম সেটাতেও লুক্কায়িত মাইনাস।

তাই আজ মনের কষ্টে এই খোলা চিঠিটি আপনাদের সমীপে লিখলাম। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না। কবি তো বলেই গেছেন ‘নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল’। আমিও আপনাদের অনেক ভালবাসি। খালি একটা অনুরোধ, আমার পোষ্টে প্লিজ মাইনাস দিন, প্লিজ সমালোচনা করুন- হয়ে উঠুন একজন সার্থক নিন্দুক। তাহলেই আপনাদের এই ছোট ভাইটার অশেষ উপকার হয়।

নিবেদনে,

বিপ্লবী স্বপ্ন
ব্লগার,
সামু ব্লগ।

২৮শে ডিসেম্বর, ২০১০, খুলনা।

মাইনাস ডিটেলসঃ
বলে-কয়ে মাইনাস দিয়েছেনঃ ১২ জন
লুক্কায়িত মাইনাস দিয়েছেনঃ ১৭ জন
/:)
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩৯
৪৪টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×