somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মানিক মোহাম্মদ ওমর
"কালকে যখন থাকবো না আর এই আমিকে খুঁজবি কি? তোর জীবনে ওমর বিনে কোনো অভাব বুঝবি কি? খুঁজবি কিরে সন্ধারাতে করছিটা কি কোন খানে? তোর মনে কাল থাকবো কিনা কি হবে কাল কে জানে?" আমি ওমর। লেখালেখি আমার শখ। তাই লিখি ইচ্ছে অনুযায়ী।

ঢাকার ট্র্যাফিক জ্যামের কৌতুক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবা নান্টু শাহ'র ট্রাফিক মাজার

বাবা নান্টু শাহ বসেন গুলিস্তানের অদূরে নিজ আস্তানায়। বাবার খুব নাম ডাক। অনেকে অনেক রকম উপকারিকা পেয়েছে বাবার কাছে যেয়ে। কারো সন্তান হয় না, সন্তান হলো, কারো স্ত্রী বরের বাধ্যগত হলো, কারো বর স্ত্রীর কথা শুনতে লাগলো, কারো গোপন সমস্যা ছিল, তাও দূর হলো। তাই বাবার নাম ডাক এখন এতই বেশি যে আগে থেকেই সিরিয়াল দিয়ে রাখতে হয়। বাবার সিরিয়াল বিষয়ক খাদেমের নাম ফান্টু শাহ। ফান্টু শাহর সাথে কথা বলে জানা যায় বড় বড় ডাক্তার ফেরত রুগীরা এখন বাবার কাছে আসছে। সারা দেশ জেনে গেছে বাবার কাছে সব সমস্যার সমাধান আছে। সেই খবর আমাদের মত শুনেছেন আমাদের প্রধানমন্ত্রীও। তিনি একদিন বাবাকে ডেকে পাঠালেন এক সমস্যা সমাধানের জন্য। বাবা এসে দেখেন প্রধানমন্ত্রীর সাথে আরো আছেন ঢাকার দুই মেয়রও। বাবা তো ফুলে ফেঁপে ভাব নিয়ে এসেছে। এবার একজন মেয়র বললেন, দেখেন বাবা, আপনি নাকি সব সমস্যার সমাধান করতে পারেন। তো আপনি তো জানেন, ঢাকার বড় সমস্যা হলো ট্রাফিক জ্যাম। এর একটা সমাধান করে দিন। বাবার হাসি হাসি চেহারা অন্ধকার হয়ে গেলো। বাবা বললো, আমি আজ সারা রাত ধ্যান করে তারপর সকালে এসে আমি আপনাদের সমাধান বলে দেব। এই বলে বাবা বিদায় নিল। সকাল হল বাবা তো আর আসে না। সকাল গেলো, দুপুর গেলো বাবার কোনো খুঁজ নেই। সন্ধ্যা বেলায় দুই মেয়র গেলেন বাবার আস্তানায়। গিয়ে দেখলেন বাবা নাই। তার সিরিয়াল বিষয়ক খাদেম জানালো, বাবা নাকি রাতে হাওয়ায় চড়ে জিনের দেশে গেছে। কবে ফিরবেন কিছু বলে যান নি। কদিন পর খবর পাওয়া গেলো বাবা নাকি জিনের দেশেই মরে গেছেন। মরে নাকি পানির সাতে মিশে এসে আস্তানার মাটিতে মিশেছেন। আস্তানায় কদিন আগে বাবার মাজার নির্মাণ করেছে তার ভক্তরা। এখন প্রতিদিন শত শত মানুষ আসে বাবার মাজারে। বাবা নাকি খাদেম ফান্টু শাহকে সেদিন স্বপ্নে দেখা দিয়ে বলেছে তার মাজারের নাম যেন রাখা হয় ট্রাফিক মাজার!
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

কবির বিরুদ্ধে কবি

লিখেছেন অতন্দ্র সাখাওয়াত, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:১০

হে মৃত্যুহীন কবি,
কোন এক কোমল রাতে
তোমার সাথে পায়ে পায়ে
চলতে চাই হাজার বছর।
তারপর তুমি
মিলিয়ে যাবে তারার মাঝে —
তখন আমি লিখবো
তোমার না-লেখা পঙ্ক্তিমালা
কোন এক পূর্ণিমাতে।

হয়তো প্রথম পঙ্ক্তি হবে —
"সে তোমাকে ভালোবাসতো।"
তারপর সমুদ্রের... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×