somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগ্রবাদী ৪১ সংগঠন কড়া নজরদারিতে

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন-দিন জামাত-শিবির বেপরোয়া হয়ে উঠেছে। তারা বিভিন্ন সংগঠনকে সক্রিয় করার চেষ্টা করছে এবং পাশাপাশি তাদের একত্র করে জোটবদ্ধ করার চেষ্টা চলছে। সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে ‘ফ্রন্ট লাইনে’ রেখে চোরাগোপ্তা হামলাসহ নানা পরিকল্পনা করছে ছাত্রশিবিরের ক্যাডাররা। একাধিক গোয়েন্দা সংস্থা এসব তথ্য পেয়ে বাংলাদেশের ৪১টি সংগঠনের উপর কড়া নজরদারি করছে। এমনকি ওই সব সংগঠনের নেতাকর্মীরা কোথায় যাচ্ছে বা কী করছে, তাও পর্যবেক্ষণ করা হচ্ছে। এ নিয়ে সম্প্রতি দুটি গোয়েন্দা সংস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করেছে।
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, পুলিশসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর ছক এঁকেছে তারা। সরকারকে বেকায়দায় ফেলতে বড় ধরনের নাশকতা চালানোর পরিকল্পনা নিয়েছে তারা।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, সরকারের উচ্চপর্যায়ে জামাতের তৎপরতা আলোচনায় রয়েছে। সব মহলের মনিটরিংয়ের পরিপ্রেক্ষিতে নানা তথ্যের ভিত্তিতে সমমনা সংগঠন ও উগ্র সংগঠনগুলোর উপর কড়া নজরদারি চলছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ পেয়েই দেশের সব কটি গোয়েন্দা সংস্থা ইসলামী সমাজ, হিযবুত তাহরীর, ইসলামী ডেমোক্রেটিক পার্টি, জাগ্রত মুসলিম জনতা, আল্লাহর দল, শাহাদাৎ-ই হিকমা, তামির আদ-দ্বীন বাংলাদেশ ও তৌহিদী ট্রাস্ট, ইসলাম রক্ষা কমিটি, বাংলাদেশ সন্ত্রাসবিরোধী দল, বিশ্ব ইসলামিক ফ্রন্ট, ছাত্র জামাত, দাওয়াতে ইসলাম, হিযবা আবু ওমর, হিযবুল মাহাদী, এহসার বাহিনী, হরকাতে ইসলাম আল জিহাদ, হায়াতুল ইগাছা, আহলে হাদিস তাবলিগ ইসলাম, আল জিহাদ বাংলাদেশ, আল খেদমত, আল মুজাহিদ, আল তানজিব, আমানাতুল ফোকান আল খাইরিয়া, আমিরাতে দ্বীন, আঞ্জুমানে তালামিজা ইসলামিয়া, হেফাজতে খতমে নবুওয়ত, জামাতে আহলে হাদিস, জামায়ে জামাতে ইসলামী সলিডারিটি ফ্রন্ট, জামায়াতুল আহিয়া উত-তুরাজ, খতমে নবুওয়ত, ইসলামী জিহাদ গ্রুপ, ইসলামী লিবারেশন টাইগার অব বাংলাদেশ, হিযবুল্লাহ ইসলামী সমাজ, জেএমবি, জেএমজেবি ও হরকাতুল জিহাদ (হুজি), হিজবুত তাওহিদসহ সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের উপর কড়া নজরদারি করছে। পাশাপাশি র‌্যাব ও পুলিশ আলাদাভাবে নজরদারি করছে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব জেলার ডিসি-এসপিকে এ ব্যাপারে সতর্কবার্তা পাঠানো হয়েছে। একই সাথে সতর্ক করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’কে।
পুলিশের একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, জামাত-শিবির নানা কৌশলে বিভিন্ন সংগঠনকে একই প্লাটফর্মে আনার চেষ্টা করছে। এমনকি তারা সন্ত্রাসবাদী সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ করছে বলে তথ্য রয়েছে। এ জন্য আপাতত ৪১টি সংগঠনকে তালিকাভুক্ত করা হয়েছে। তথ্য-প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×