আমার প্রিয় পোস্ট
- ই-বুক কালেকশান (ফ্রি ডাউনলোড) : কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে অন্যকে নিজের স্বমতে আনবেন - মুভি পাগল
- চাকুরীজীবী থেকে মাল্টিমিলিয়নিয়ার বিজনেস ম্যান হতে চান? তবে আপনার জন্যই এই পোস্ট - মুভি পাগল
- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী-ফাউনটেনপেন (১-২) - পৃথিবীর আমি
- " আমার বাবা এই পৃথিবীতে আর নেই " - নাফিজ মুনতাসির
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) যেভাবে পাবেন - কুচ্ছিত হাঁসের ছানা
- আকাশ ছুতে চাইলে যেতে পারেন বান্দরবানের নীলগিরি........... - ফজলে এলাহী
- শেয়ার বাজার-৭ : ফেস ভ্যালু ১০ টাকার কেরামতি
- ওরাকল
- ফ্রি ই-বুক ডাউনলোড; যে বইগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় অথচ যেগুলো কখনই স্কুলে পড়ানো হবেনা - মুভি পাগল
- ALL in One PDF Solution PDF এর মুশকিল আহসান - জন ঢাকা
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- সৃষ্টিকর্তা হুজুরদের দীর্ঘজীবী করুন; তারা যাতে আসল অপরাধীদের শাস্তি দেখে যেতে পারে - ইশতিয়াক অাহমেদ
- যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কিছু কথা এবং সেগুলোর প্রত্যুত্তর - মামুন বিদ্রোহী
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- একটি ঐতিহাসিক রিপোস্ট দিয়ে লগআউট করলাম



- ইউনুস খান
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার না… - অমি রহমান পিয়াল
- গানটা এওো সুন্দর কেন?? - নুসরাত-রিয়াহ্
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- মাত্র 14.5 KBPS হতে সর্বচ্চো 256 KBPS এর মধ্যে ক্যাবল টিভির মতই উপভোগ করুন ৭৭ টি দেশ, ৮০০ এর অধিক সম্পূর্ণ ফ্রি লাইভ অনলাইন টেলিভিশন চ্যানেলস! - বাংলাদেশ জিন্দাবাদ
- আসুন অংক শিখি সালমান খানের কাছ থেকে ! (নতুন একটি শিক্ষা পদ্ধতির বর্ণনা) - আনোয়ারুল আলম
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আমার দেখা ২০টি ভালো চলচ্চিত্রের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
মাইক্রোসফটে আমার ইন্টারভিউ
২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:৩৮
আমার এক বন্ধু আমাকে আমার মাইক্রোসফটের ইন্টারভিউ এর ব্যাপারে আমাকে একটা ব্লগ লিখতে বলে যাচ্ছে অনেক দিন। হতাশ হলে আমাকে দায়ী করতে পারবেন না।
আমি খুব একটা খারাপ ছাত্র ছিলাম না- হাই স্কুলে একবার অংকে ২৫ পেয়েছিলাম ১০০ তে- বাসায় বলেছিলাম ৫০ এর মধ্যে পরীক্ষা হইছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেতাই অবস্থা। ৮ সেমিষ্টারের কোর্স শেষ করতে ১১ সেমিষ্টার লেগেছিল। জাফর ইকবাল স্যার কতবার যে আমাকে ঝাড়ি দিলেন
! আমি মাইক্রোসফটের ইন্টারভিউ এর জন্য কোন চেষ্টা করি নাই। আসলে চেষ্টা কিভাবে করতে পারতাম সে বিষয়ে আমার এখনো কোন ধারনা নেই।
৫ ফেব্রুয়ারী ২০০৮ এ একটা মেইল পাই Gmail একাউন্টেঃ
Microsoft is currently looking for talented developers to join our growing practice in XXXX. This is a very exciting time to join Microsoft ....
আমি ভাবলাম স্প্যাম। এক সপ্তাহ পর গেলাম সেইন্টমার্টিন ঘুরতে মেইলের কোন রিপ্লাই না দিয়ে। ফিরে এসে দেখি আরেকটা ফলোআপ মেইল-
Since I hadn't heard back yet, I thought I would email once again to follow up! J
If you are interested in pursuing full time technical positions at Microsoft, please reply to this email at your earliest convenience.
এইবার আমি মেইলের হেডার দেখলাম। আসলেই মাইক্রোসফট থেকে এসেছে।![]()
আমার Resume পাঠালাম। এরপর অনেকদিন পর মেইল পেলাম আমার ইস্টারভিউ নিবে।
I want to give you an update on your Microsoft application since we received your original email so long ago.
![]()
আরেকটা মেইল পেলাম কিছুদিন পর- ফোন নম্বর দাও। দিলাম।
মার্চের ১৯ তারিখে ফোনে ইন্টারভিউ দিলাম। কতবার পারডন বলেছি ঠিক নাই। জীবনের প্রথম ইংরেজীতে কথা বলার চেষ্টা (আসলে ৩য় Project Presentation ধরলে) ![]()
১০ দিন পর মেইল পেলাম আমার ইন্টারভিউ নিতে চায়- ৫ মে ইন্টারভিউ।
আমি ভাবি আর কিছু না হোক বিনা পয়সায় হংকং ভ্রমণ আর ৫ ষ্টার হোটেলে ২ দিন
। আর আমি এর আগে Plane ভ্রমণ করি নাই।![]()
ইন্টারভিউ ছিল আমার জীবনের সেরা ইন্টারভিউ- কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম না আমি কেমন করছি।
যাই হোক হংকং শহরটা ভালই দেখলাম ২ দিনে। তারপর ফিরে এসে আবার অপেক্ষা। এইবার টেনশন ছিল অনেক বেশি।
১৯ মে ২০০৮ রাত ৩টায় (ঠিক আসলে ২০ মে) একটা ফোন পেলাম। Congratulations!!! We would like you to work on Microsoft Software! এক ঘন্টা কথা বলেছি- কিন্তু কোন কথা মনে নাই
।
জাফর ইকবাল স্যারের সাথে যখন কথা হল- আমাকে অভিনন্দন জানালেন- আর আমি একটা অটোগ্রাফ নিলাম। (এইবার আর ঝাড়ি না
। প্রিয় মানুষটার কথা আরেকদিন লিখব।)
![]()
প্রথম লিখছি এখানে। ভুল হলে ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:৪৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আট আনা বলেছেন:
প্রথম কমেন্ট করলাম। কি আর কমু, সব তো জানিই। আপাতত পেলাচ নাও।
লেখক বলেছেন: @সাব ষ্ট্যান্ডার্ড - ধন্যবাদ।
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
মনির ভাই, প্রথমেই অভিনন্দন আপনাকে। আর সেই সাথে স্বাগতম আমাদের ব্লগ পরিবার। আর, আর একটা স্বাগতম প্রবাস জীবনে লেখক বলেছেন: ধন্যবাদ সিজার। "স্বাগতম প্রবাস জীবনে
" - ইদানিং মনে হয় কাঞ্চণজংঘা গানটা বুঝতে শুরু করেছি।
লেখক বলেছেন: ডিটেইলস দেয়ার চেষ্টা করব। আসলে আমি দেয়ার মত কোন কিছু খুজে চাচ্ছি না।
শ।মসীর বলেছেন: আমাদেরও গর্ব তুমি-
হি হি
স্বাধীনতা৭১ বলেছেন:
মুনির ভাই কেমন আছেন? আমাদের গর্ব আপনি ।
আরজু বলেছেন:
প্রথমেই ধন্যবাদ । লিখলেন ই যেহেতু এত অল্পে শেষ করলেন কেন boss?আরো বিস্তারিত লেখা চাই।
লেখক বলেছেন: আসলে আমি দেয়ার মত কোন কিছু খুজে চাচ্ছি না।
লেখক বলেছেন: ধন্যবাদ
রাশেদ বলেছেন:
অভিনন্দন আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ।
হি হি
----------------------------------------------------
তোমার মনে হয় ডাউট আছে এই ব্যাপারটাই।
আমারত ভাবতেই ভাল লাগে -মাইক্রোসফটের একজনের কানধে হাত রাইখা কত আড্ডা দিছি ...আউলাঝাউলা কতা কইছি ..কতকত সময় ......
লেখক বলেছেন: আহা! মন খারাপ করে দিলা। কবে যে লোভ সামলে দেশে যেতে পারব!
এখন গান শুনি সারাদিনঃ
কাঞ্চন জংঘাঃ
Click This Link
দিন গুলি মোর সোনার খাঁচায় রইল না!
Click This Link
স্বাধীনতার চরমপত্র বলেছেন:
মারুফ ভাই, আপনার কথা অনেক শুনেছি। বেশি বেশি ব্লগ লিখবেন। অনেক কিছু জানা যাবে।আপনার মাইক্রোসফ্টে যোগদান করা নিয়ে লিখবেন আরও।
লেখক বলেছেন: ব্লগ লিখব - কিন্তু বেশি লিখতে পারব না।
আসলে মাইক্রোসফটে যোগদানের কোন মজার ঘটনা নাই। একটা বিষয় মজার ছিল- আমি এখানে ৯৮ তম বাংলাদেশী (সম্ভবত)- আর আমার ব্যাচও ৯৮। আর সর্বনিম্ন CGPA মনে হয় আমারই। দোয়া করবেন যেন ভাল করতে পারি আর সবার মত। বাংলাদেশীরা এখানে খুব ভাল করছে।
পেঙ্গুইন বলেছেন:
আপনার ইন্টারভিউ নিয়ে খুব কৌতুহল হচ্ছে।
লেখক বলেছেন: ইন্টারভিউ এর ব্যাপারে কোনকিছু প্রকাশ করার ব্যাপারে সম্ভবত নিষেধাক্কা আছে। সফটওয়ার ইন্সটল করার সময় যেমন না দেখে নেক্সট চাপি সেইরকম করে কন্ট্রাক্ট সাইন করেছি।
আমি শাবিপ্রবি সিএসই ১৩তম ব্যাচে (২০০৪ সাল)....
আমি আর কিছুদিন আগে ভর্তি হলে, হয়ত আপনার সাথে আমার দেখা হয়ে যেত... যাই হোক অন্তত নেটে পরিচিত হতে পেরে ভাল লাগছে....
আপনাকে দেখে আমার্ও মাইক্রোসফটে চাকুরী করার ইচ্ছা জাগছে....
আমার CGPA 'A - ' ... এটা কি যথেষ্ট এপ্লাই করার জন্য? কিভাবে এপ্লাই করতে হয়... বিস্তারিত জানাবেন, প্লিজ.... কারন সবাই তো আর আপনার মত লাকি মেইল পায় না.... তাই না?...হা..হা...
দোয়া করবেন...... ভাল থাকুন...
মারূফ মনিরুজ্জামান বলেছেন:
রেজাল্ট কোন ব্যাপার না- ক্যারিয়ার ( https://careers.microsoft.com/ ) সাইট হচ্ছে অফিসিয়াল পদ্ধতি। কয়েকটা ভাল প্রজেক্ট সহ যত জব ওপেন হবে সব গুলোতে সিভি দিলে ফোন ইন্টারভিউ পাওয়া সহজ হবে হয়ত। আমি সাহস করে জমা দিতে পারি নাই কখনও- কাজটা খুবই ভুল- না পেলে তো ক্ষতি নাই- না দিলে ওরা খুজে পাবে এমন সম্ভবনা খুই কম।
মাইক্রোসফটে এখন নিয়োগে একটা ভাটা পড়েছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি আবার শুরু হবে।
এখানে বাংলাদেশী আছে ১০২ জন- যা আসলে খুবই কম। ইন্ডিয়ান আর চায়নিজ অনেক।
"লাকি মেইল" - হা হা -
আমি মেইল গুলা যত্ন করে রেখে দিয়েছি। জয়েন করার পর যে রিক্রুটার আমাকে প্রথম মেইলটা করেছিলেন তাকে লিংক্ড ইন এ এ্যাড করেছি-
বিডি আইডল বলেছেন:
অভিনন্দন...উপরের মন্তব্যেই বললেন ভারতীয় আর চীনারা বেশি...কারণ কি জানেন? তারা দেশীদের টানে....আমরা আমরা বাঙ্গালী কেউ থাকলে আরেকজন কেমনে না ঢুকবে সেই চেষ্টায় থাকি
লেখক বলেছেন: ![]()
আসলে ইন্ডিয়ান আর চাইনিজরা অনেক বড় বড় পদে আছেন। তারপরও এখানে টেনে মানুষ আনা যাবে সেটা খুব বিশ্বাসযোগ্যও না তেমন। । তবে ইন্টারভিউ এর ব্যাবস্থা নিশ্চয়ই তারা করতে পারেন। আর ব্যাপারটা আসলে চেইন রিএ্যাকশনের মত।
আর একটা কথা- কাউকে রিকমেন্ড করলে সেই প্রার্থী যদি নিয়োগ পান তাহলে বেশ বড় অংকের নগদ অর্থ পুরস্কার। এখন যদি আপনি সবাইকে ঢালাওভাবে স্বার্থপরও ভাবেন- তাহলেও কিন্তু ক্ষমতা থাকলে লোক টানার কথা নিজের স্বার্থেই।
বাংলাদেশ থেকে রেডমন্ডে এসে ইন্টারভিউ দেয়া খুবই মুশকিল। ভিসা পাবার সম্ভবনা খুবই কম। আমি হংকং এ ইন্টারভিউ দিয়েছি। আমার ভাগ্য ভাল প্লেন ছাড়ার ১০ ঘন্টা আগে ভিসা পেয়েছিলাম।
রাগিব বলেছেন:
অভিনন্দন। আপনার সময়েই আমার প্রাক্তন ছাত্র প্রতীক যোগ দিয়েছে মাইক্রোসফটে (অথবা ১ বছর আগেও হতে পারে)। রেডমন্ডে তো বিশাল বাহিনী আছে বাংলাদেশীদের।
লেখক বলেছেন: ধন্যবাদ।
হ্যা- বাংলাদেশী প্রায় সবাই রেডমন্ডে। কানাডাতে ছিলেন ৩ জন যখন জয়েন করি- এখন আছেন একজন (আমি সহ ২ জন)- বাকি ২ জন রেডমন্ডে চলে গেছেন। ২ মাস পর সাকের চলে গেলে আমি একেবারে একা হয়ে যাব!
প্রতীক সম্ভবত আমাদের ব্যাচেরই। বিলাস ভাই বলেছিলেন। ওনারই মনে হয় ৯ মাস লেগেছিল ক্লিয়ারেন্স পেতে
। আমি তো ভিসা পেলামই না!
অচেনা সৈকত বলেছেন:
অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বাংলাদেশে কবে মাইক্রোসফট বা গুগল অফিস খুলবে ।
কারো দেশ ছাড়তে হবে না আর ।
উদাসী স্বপ্ন বলেছেন:
আমার গ্রেডিং ভালা না, লাস্ট বয় থাকতাম সব ক্লাসের। তারপর প্রোগ্রামিং পারি না, কম্পিউটারের পোলা না আমি, খালি পারি তার লাগাইতে আর জোরা দিতে। তয় সার্কিট ডিজাইনও পারি না, এমসিএসসি, সিসকো, ওরাকল কোনোডারই সার্টিফাইট না। আমার তো কোনো যোগ্যতাই নাই এইখানে এ্যাপ্লাই করনের। তাই কোনো টেনশন বা আনন্দও নাই!
ভালা থাকেন আর আপনেগো মতো পুলাপান আরও এমন কিছু কাম করুক যা দিয়া কইবার পারুম বাঙ্গালীরাও পারে!
লেখক বলেছেন: ![]()
বিডি আইডল বলেছেন:
আমি আপনার প্রতিষ্ঠানের কথাই বলছি না...বাইরের সামগ্রিক অভিজ্ঞতা থেকেই বলছি...আপনার ইন্টারভিউ কিভাবে ডাক পেলেন...(প্রসেস....রেফারেন্স)...কিভাবে প্রস্তুতি নিলেন এইগুলি দিলে অনেকেই গাইড পেত..
লেখক বলেছেন: কিভাবে ডাক পেয়েছি এইটা আমি এই পোষ্টেই বলেছি-
প্রস্তুতির ব্যাপারে আমি অবশ্যই লিখব। আসলে কি করলে ভাল করা যায় এইরকম গাইডের অভাব নাই। আমাকে যেহেতু সবাই পড়াশোনার ব্যাপারে ফাকিবাজ হিসাবে সবাই জানত- আমার গাইড একটু অন্য রকম হতে পারে অবশ্য।
ত্রিভুজ বলেছেন:
অভিনন্দন.... : )
লেখক বলেছেন: ধন্যবাদ।
---------------------------------------------
তুমিইত ছিলা আমাদের দিশা। এসাইমেন্টের জন্য কত টাইম তোমার রুমে।
এক ডাটাবেজ পরীক্ষা ৪ বার দিয়েছিলাম ---দোষটা তোমার না স্যারদের এখনও বুঝিনা।
লেখক বলেছেন: স্যারদের দোষ হবে কেন? আমি কোন বিষয়ে ততটুকু পড়াশোনা করতে অগ্রহী যতটুকু ১ বছর পর মনে থাকবে। বেশিরভাগ সাবজেক্টে কথাটা খাটলেও ডাটাবেজ এর ক্ষেত্রে এটা খাটে না। পাশ করার জন্য শেষে স্যার অ্যাসাইনমেন্টে ২৫ দিয়ে আমাকে সাহায্য করেছেন। পরে অবশ্য কেমনে যেন 'এ-' পেয়ে পাশ করেছি ![]()
শাওন৩৫০৪ বলেছেন:
অভিনন্দন ভাইয়া..
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ- ![]()
অপরাজিতা ০০৭ বলেছেন:
অভিনন্দন
লেখক বলেছেন: ধন্যবাদ
স্বপ্নরাজ বলেছেন:
দারুন একটা কাজ করছেন। অথচ এমন একটা ভাব ধরছেন যে আপনি তেমন কিছুই জানেন না... ভাই কি বিনয়ের অবতার?
প্লাস।
লেখক বলেছেন: বাংলাদেশে থেকে মাইক্রোসফটে ইন্টারভিউ দেয়াটা খুবই ভাগ্যের ব্যাপার- আমার কৃতিত্ব যদি কিছু থাকে সেটা শুধু ইন্টারভিউ এর সময় মাথা ঠিক রেখে সবচে' ভাল উত্তরটা দেয়া। আর রেডমন্ড থেকে হংকং এ একটা টিম এসেছিল ইন্টারভিউ নিতে- ইমেইলের মাধ্যমে রিজিউমি চাওয়া এবং ২য়বার মনে করিয়ে দেয়া- প্লেন ছাড়ার কয়েক ঘন্টা আগে ভিসা পাওয়া- এতগুলো ব্যাপার পজেটিভ হওয়া যার কোনটির উপর আমার নিয়ন্ত্রণ ছিল না- একটু অবাক তো হতেই পারি - না?
আর একটা ব্যাপর অফার পাওয়ার পর নিজেকে গাধা মনে হয়েছে এতদিন এ্যাপ্লাই করি নাই দেখে- মাইক্রোসফকে জব করার যোগ্যতা আছে এমন অনেক মানুষকেই আমি চিনি- কিন্তু মুশকিল হচ্ছে তারা নিজেরা সেটা বিশ্বাস করে না- কিন্তু আমি তো নিজে চোখে দেখছি এখনে আসার পর- এই জিনিসটা আগে দূর করা দরকার-
ধন্যবাদ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















