আমার প্রিয় পোস্ট
- ই-বুক কালেকশান (ফ্রি ডাউনলোড) : কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে অন্যকে নিজের স্বমতে আনবেন - মুভি পাগল
- চাকুরীজীবী থেকে মাল্টিমিলিয়নিয়ার বিজনেস ম্যান হতে চান? তবে আপনার জন্যই এই পোস্ট - মুভি পাগল
- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী-ফাউনটেনপেন (১-২) - পৃথিবীর আমি
- " আমার বাবা এই পৃথিবীতে আর নেই " - নাফিজ মুনতাসির
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) যেভাবে পাবেন - কুচ্ছিত হাঁসের ছানা
- আকাশ ছুতে চাইলে যেতে পারেন বান্দরবানের নীলগিরি........... - ফজলে এলাহী
- শেয়ার বাজার-৭ : ফেস ভ্যালু ১০ টাকার কেরামতি
- ওরাকল
- ফ্রি ই-বুক ডাউনলোড; যে বইগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় অথচ যেগুলো কখনই স্কুলে পড়ানো হবেনা - মুভি পাগল
- ALL in One PDF Solution PDF এর মুশকিল আহসান - জন ঢাকা
- ডিজিটাল ক্যামেরা টিউটোরিয়াল (বেসিক) - জোবাইর
- সৃষ্টিকর্তা হুজুরদের দীর্ঘজীবী করুন; তারা যাতে আসল অপরাধীদের শাস্তি দেখে যেতে পারে - ইশতিয়াক অাহমেদ
- যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কিছু কথা এবং সেগুলোর প্রত্যুত্তর - মামুন বিদ্রোহী
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- একটি ঐতিহাসিক রিপোস্ট দিয়ে লগআউট করলাম



- ইউনুস খান
- বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতি (৮) - পি মুন্সী
- আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার না… - অমি রহমান পিয়াল
- গানটা এওো সুন্দর কেন?? - নুসরাত-রিয়াহ্
- জামাতের নেতারা বলে কি আর করে কি !? (শিক্ষাব্যবস্থা নিয়ে জামাতি ভন্ডামির চালচিত্র
) - সেলটিক সাগর
- মাত্র 14.5 KBPS হতে সর্বচ্চো 256 KBPS এর মধ্যে ক্যাবল টিভির মতই উপভোগ করুন ৭৭ টি দেশ, ৮০০ এর অধিক সম্পূর্ণ ফ্রি লাইভ অনলাইন টেলিভিশন চ্যানেলস! - বাংলাদেশ জিন্দাবাদ
- আসুন অংক শিখি সালমান খানের কাছ থেকে ! (নতুন একটি শিক্ষা পদ্ধতির বর্ণনা) - আনোয়ারুল আলম
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- আমার দেখা ২০টি ভালো চলচ্চিত্রের তালিকা-১ - নির্ঝর নৈঃশব্দ্য-২
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- ওপেনসোর্স সফটওয়্যারের জগতে আপনাকে স্বাগতম (অনেকগুলো সফটওয়্যারের বর্ননাসহ ডাউনলোড লিংক) - নাফিস ইফতেখার
- মুহম্মদ জাফর ইকবালকে কেন আমি এত সম্মান করি - জ্বিনের বাদশা
- ০: একটি স্বর্গীয় পরিভ্রমণের গল্প (সম্পূর্ণ) - ম্যাভেরিক
আসুন নিজে নিজে বাংলা কিবোর্ড বানাই
২০ শে এপ্রিল, ২০১০ রাত ৩:২৪
[আপডেটঃ
নিচের লিংক থেকে একটা খুবই প্রাথমিক ভার্সন ডাউনলোড করতে
পারবেন। আর প্রযেক্ট এর হোম পেজ এ সোর্স কোড আছে-
Click This Link
হসন্ত হচ্ছে X - বাকি সব ফনেটিক এর মত- কিন্তু ওয়ান টাচ-
এইটা ভিস্তা আর উইন্ডোজ ৭ এ কাজ করে- এক্সপি ঠিক করতে হবে-
F12 হচ্ছে বাংলা ইংরেজির টোগল কি- ( অভ্র থেকে হ্যাক করা কেউ বলবে না তো?
)
নন টেকিদের জন্য একটা ভার্সন ঠিক করতে একটু সময় লাগবে- ]
[কেউ যদি এই প্রজেক্টে কাজ করতে চান তাহলে কমেনন্ট করে যান এখানে- মানুষ যত বেশি হবে তত সহজ হবে কাজটা- আলাদা ভাবে করতে চাইলে করতে পারেন- অথবা আমরা একটা বড় টিম বানাতে পারি- কিবোর্ড ছাড়াও আরও অনেক কিছু করা যাবে-
প্রজেক্ট এর সোর্স ফোর্জ হোম পেজঃ
Click This Link
]
জনপ্রিয় বাংলা কিবোর্ড অভ্র নিয়ে মোস্তফা জব্বার সাহেবের কমেন্ট দেখে হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না প্রথমে-
একটা সমাধান খুঁজতে গিয়ে একটা আইডিয়া আসল-
প্রথমে সবাই মিলে যদি এইটাকে এমন অবস্থায় নিয়ে যেতে পারি যে- যে কেউ চাইলে নিজের এটা কিবোর্ড বানাতে পারে তাহলে কিবোর্ড নিয়ে বড় বড় কথা বলার আগে সবাইকে একটু চিন্তা করতে হবে-
আমার উদ্দেশ্য জিনিসটাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া- যেন সবাই বুঝতে পারে কিবোর্ড জিনিসটা টেকনিক্যালি সহজ। এখন এই পর্যায়ে নিয়ে যেতে পারলে তারপর কি-বোর্ডের প্যাটেন্ট আসলে অযৌক্তিক এইটা নিয়ে কাজ শুরু করা যায়-
কিবোর্ড জিনিসটা এত সস্তা একটা জিনিস- (এইটা বানাতে রকেট সাইন্টিষ্ট হওয়ার দরকার নাই)- এইটা নিয়ে কেউ ব্যাবসা করবে এইটা ভাবা খুব মুশকিল-
প্রথম করলে আমরা সেই অবদান আমরা স্বীকার করব- কিন্তু তার মানে এইনা যে জনপ্রিয়তা ব্যবহার করে কেউ মনোপলি করলে সেটা আমরা মেনে নেব-
ওনার কিবোর্ড এর কপিরাইট টা আসলে কি- ম্যাপিং এর কপিরাইট বলে মনে হয়েছে-
যেমন J এর পরিবর্তে ক দেখাবে। এখন আমি যতটুকু বুঝলাম এই ম্যাপিং ছাড়া বিজয় সফটওয়ারের আর কোন কিছুর কপিরাইট সম্ভব না- সম্ভব হলে সেই কপিরাইট মাইক্রোসফটের হবে-
প্রথম যে চিন্তাটা মাথায় আসল- সফটওয়ার কপিরাইট একটা বাজে সিস্টেম- এইটার জন্য এমনকি মাইক্রোসফটকেও ভুহতে হয়েছে অনেক- প্রায়ই হয়- এইটার বিকল্প সমাধানও বের করে কোম্পানিগুলো-
দেখা যাক কিভাবে বিজয় এর কপিরাইট বাইপাস করা যায়-
প্রথমে আমাদের এটা সফটওয়ার লাগবে যেটা কিবোর্ড এর একটা কি এর পরিবর্তে আরেকটা কি সিস্টেমে পাঠাবে- এইটা করা খুব সহজ- প্রোগ্রামিং জানা যে কেউ এটা সহজে করতে পারবে- সুবিধার জন্য আমি এখানে কোড দিয়ে দিলাম (শেষে)-
এখন বিজয় বা অভ্র জাতীয় সফটওয়ারের এইটাই প্রধান কাজ- বাকি সবই কসমেটিকস- আমরা যদি এমন একটি সফটওয়ার বানাই যেটা এই কাজটা করবে আর ম্যাপিং এর ব্যাপারটা ব্যাবহারকারীর জন্য রেখে দিবে তাহলে কপিরাইট সম্পুর্ণ মানা হল- আবার কাজও হল- তবে এইটার একটা বিপদ হচ্ছে যার যার নিজের মত কিবোর্ড তৈরি করে নিলে সুবিধার চেয়ে অসুবিধা বেশি হওয়ার সম্ভবনা-
সেটাপের পর ব্যাবহারকারী শুধু ম্যাপিং করবে- যেটা করতে ৫ মিনিট লাগবে- ম্যাপিংটা ইউজার ইচ্ছা করলে বিজয়ের মত করতে পারবে আবার মুনিরের মত করতে পারবে- কোন কি চাপলে কোন বাংলা কোন অক্ষর আসবে সেটা ঠিক করা আরকি-
তো একবার ম্যাপিং হয়ে গেলে বন্ধুদের সাথে শেয়ারও করা যাবে শুধু একটা বাটন ক্লিক করে- ইন্টারনেট ব্যবহার করলে শুধু্ একটা কনফারমেষন চাইবে- আর পেন ডিস্ক দিয়েও করা যাবে-
যেহেতু বিজয় এর চিহ্নমাত্র থাকবে না সফটওয়ারে কেউ বলতে পারবে না এইটা কপিরাইট ভাংছে-
আপডেটঃ
-----------------
এই সাইটে কোড দেয়া খুব মুশকিল - তার উপর আবার জিপ ফাইল সাপোর্ট করে না- আমি কোড আর সফটওয়ারের একটা প্রিভিউ দিলাম অন্য সাইটে- Click This Link
এইটা ব্যাহার করে এখন টাইপ করা যাচ্ছে- যদিও ঠিকঠাক কাজ করানোর জন্য অনেক সময় লাগবে (আনুমানিক ৩ মাস - সাথে বউয়ের ঝাড়ি জুটবে বাসায় কাজ করারা জন্য) কিন্তু কিভাবে সফটওয়ার টা তৈরি হল তা সবাই দেখতা পাবে
----------------
কোড লিষ্টিং- (টেকিদের জন্য)
এখন এই কোড মূল কাজ সবই করে- ম্যাপিং ফাইল ঠিক মত বানালে এখনই মোটামুটি সবই টাইপ করা যাবে- কেউ যদি নন-টেকিদের ব্যবহারযোগ্য কিবোর্ড বানাতে চান এইটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন- আমি কোন দিন কপিরাইট এর ঝামেলায় যাব না- এইটা পাবলিক ডোমেইন কোড - এমনকি কমার্শিয়াল কাজে ব্যবহার করলেও আপত্তি নাই আমার- আর এই কোড আমি লিখেছি ১ ঘন্টারও কম সময়ে- কোড এর কোয়ালিটির দিকে আমি একটুও নজর দিতে পারি নাই-
এই কোডের সাথে মাইক্রোসফটের কোন সম্পর্ক নাই-
কিভাবে করা যায় সেইটা দিলাম - যদি ১০০ প্রোগামার এটা ব্যবহার করে ১০০ ভিন্ন ভিন্ন কিবোর্ড রিম্যাপার বানায় আর নিজেরা একটা ডিফল্ট ম্যাপিং দেয় (অবশ্যই বিজয় এর থেকে শত হস্ত দূরে) তাহলে জিনিসটা মুড়ি মুড়কি হয়ে যাবে- আর কেউ এইটা নিয়ে কথা বললে সেইটা হাস্যকর শোনাবে-
আপাতত সি তে দিলাম- কেউ চাইলে সি শার্প এ করে দেব-
আর সবাই বললে একটা পরিপূর্ণ কিবোর্ড বানিয়ে সোর্স এখানে দিয়ে দিতে পারি- যেন সবাই সেটাকে পরিবর্তন করে নিজের নামে (ছবিসহ
) বানাতে পারেন-
যারা প্রগ্রামিং করতে চান না তারাও শুধু সামান্য কিছু ছবি আর বাক্য পরিবর্তন করে সম্পুর্ণ নিগের কিবোর্ড বানাতে পারবেন- নিজ নামে নিজের ম্যাপিং- এমনকি আমরা গবেষণা করে দেখতে পারি বিজয় এর চেয়ে সহজ কিছু বের করা যায় কিনা- এইটা করলে হয়ত আমরা ১০০০ নামে ১০০০ কিবোর্ডও সহজে বানাতে পারব- কমেন্ট করেন এইটার ব্যাপারে-
//#include stdio.h
//#include conio.h
#define SHIFTED 0x8000
#define HASHANTA 2509
#define MODECHANGEKEY VK_F12
HHOOK hhook = NULL;
int map[256][4];
int prevKey=0;
BOOL isBanglaMode=FALSE;
VOID SendKey(WORD wVk, WORD wScan, DWORD dwTime, DWORD dwExtraInfo, DWORD dwFlags)
{
KEYBDINPUT kb={0};
INPUT input={0};
kb.wVk = wVk;
kb.wScan = wScan;
kb.dwFlags = dwFlags;
kb.time = dwTime;
kb.dwExtraInfo = dwExtraInfo;
input.type = INPUT_KEYBOARD;
input.ki = kb;
::SendInput(1,&input,sizeof(INPUT));
}
VOID SendUnicodeKeyDown(WORD wScan, DWORD dwTime, DWORD dwExtraInfo)
{
SendKey(0, wScan, dwTime, dwExtraInfo, KEYEVENTF_UNICODE);
}
VOID SendUnicodeKeyUp(WORD wScan, DWORD dwTime, DWORD dwExtraInfo)
{
SendKey(0, wScan, dwTime, dwExtraInfo, KEYEVENTF_UNICODE|KEYEVENTF_KEYUP);
}
VOID SendAsciiKeyUp(WORD wVk, DWORD dwTime, DWORD dwExtraInfo)
{
SendKey(wVk, 0, dwTime, dwExtraInfo, KEYEVENTF_KEYUP);
}
VOID SendAsciiKeyDown(WORD wVk, DWORD dwTime, DWORD dwExtraInfo)
{
SendKey(wVk, 0, dwTime, dwExtraInfo, 0);
}
VOID SendBackspace()
{
SendAsciiKeyDown(8, 0, 0);
SendAsciiKeyUp(8, 0, 0);
}
LRESULT CALLBACK LowLevelKeyboardProc(__in int nCode,__in WPARAM wParam,__in LPARAM lParam)
{
if(nCode==HC_ACTION && (wParam==WM_KEYDOWN || wParam==WM_KEYUP))
{
PKBDLLHOOKSTRUCT pKHStruct = (PKBDLLHOOKSTRUCT) lParam;
BOOL isShiftPressed = GetKeyState(VK_SHIFT) & SHIFTED;
BOOL isCtrlPressed = GetKeyState(VK_CONTROL) & SHIFTED;
BOOL isMenuPressed = GetKeyState(VK_MENU) & SHIFTED;
int index = 0;
if(wParam==WM_KEYUP && pKHStruct->vkCode == MODECHANGEKEY)
isBanglaMode = !isBanglaMode;
if(isShiftPressed)
{
index++;
}
ASSERT(index>=0 && index =0 && index vkCode][index+2])
{
index+=2;
}
int replacement = map[pKHStruct->vkCode][index];
BOOL specialKey = isCtrlPressed || isMenuPressed;
if(isBanglaMode && replacement && !specialKey)
{
if(wParam == WM_KEYDOWN)
{
if(HASHANTA == prevKey && index>1)
SendBackspace();
SendUnicodeKeyDown(replacement, pKHStruct->time, pKHStruct->dwExtraInfo);
}
if(wParam == WM_KEYUP)
{
SendUnicodeKeyUp(replacement, pKHStruct->time, pKHStruct->dwExtraInfo);
prevKey = replacement;
}
return 1;
}
}
return CallNextHookEx(hhook, nCode, wParam, lParam);
}
int LoadMapFile()
{
FILE* fp = fopen("default.map.txt", "rt");
if(fp==NULL) {
return 1;
}
char line[50];
while(fgets(line, 50, fp))
{
char key;
int unicode, shiftUnicode;
int hUnicode, hShiftCode;
sscanf(line, "%c=%d|%d|%d|%d", &key, &unicode, &shiftUnicode, &hUnicode, &hShiftCode);
map[key][0]=unicode;
map[key][1]=shiftUnicode;
map[key][2]=hUnicode;
map[key][3]=hShiftCode;
}
fclose(fp);
return 0;
}
void InitMap()
{
memset(map, 0, sizeof(map));
LoadMapFile();
}
int InstallHook()
{
InitMap();
hhook = SetWindowsHookEx(WH_KEYBOARD_LL, LowLevelKeyboardProc, (HINSTANCE) NULL, NULL);
if(hhook == NULL)
{
DWORD dwError = GetLastError();
return dwError;
}
//AllocConsole();
return 0;
}
int UninstallHook()
{
if(NULL != hhook)
{
UnhookWindowsHookEx(hhook);
}
return 0;
}
int APIENTRY _tWinMain(HINSTANCE hInstance,
HINSTANCE hPrevInstance,
LPTSTR lpCmdLine,
int nCmdShow)
{
UNREFERENCED_PARAMETER(hPrevInstance);
UNREFERENCED_PARAMETER(lpCmdLine);
InstallHook();
// বাকি কোড এখানে হবে
}
default.map.txt ফাইল এর কন্টেন্ট
A=2494|0|2437|2438
I=2495|2496|2439|2440
U=2497|2498|2441|2442
R=2480|2499|2443|0
E=2503|2504|2447|2448
F=2470|2471|0|0
Z=2468|2469|0|0
O=2507|2508|2451|2452
K=2453|2454|0|0
G=2455|2456|0|0
\=2434|2435|0|0
C=2458|2459|0|0
J=2460|2461|0|0
W=2462|2527|0|0
T=2463|2464|0|0
D=2465|2466|0|0
N=2472|2467|0|0
Q=2434|2435|0|0
P=2474|2475|0|0
B=2476|2477|0|0
M=2478|2487|0|0
V=2524|2525|0|0
Y=2479|2527|0|0
L=2482|2479|0|0
S=2488|2486|0|0
H=2489|0|0|0
0=2534|0|0|0
1=2535|0|0|0
2=2536|0|0|0
3=2537|0|0|0
4=2538|2547|0|0
5=2539|0|0|0
6=2540|0|0|0
7=2441|0|0|0
8=2542|2433|0|0
9=2543|0|0|0
X=2509|2457|0|0
জিনিসটাকে সহজ করে লাইব্রেরি হিসাবে দেয়ার ইচ্ছা- যেন যে কেউ এটকে ব্যবহার করে ইচ্ছামত কিবোর্ড বানাতে পারে- সাথে আরও কিছু ফিচার-
মাইক্রোসফটের একটা কিবোর্ড লেআউট তৈরি করার সফটওয়ার আছে যেটা দিয়ে ম্যাপিং তৈরি করা যায়ঃ
Click This Link
এইটা ব্যবহার করে একটা ম্যাপ ত্যরি করা যায়- (ধন্যবাদ তপু ভাই)
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মতিউর রহমান সাগর বলেছেন:
সোজা প্রিয়তে। অনেক শুভকামনা জানবেন।+++
লেখক বলেছেন: ধন্যবাদ-
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
প্লাসের ঘাড়ের উপ্রে দিয়া প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ রাজ ভাই- সাথে থাইকেন
হিমাংশু বলেছেন:
কাজের জিনিস বুঝলাম। আরও একটু সহজ করে দিলে ভাল হতো আমাদের মত অগাদের জন্য।
অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম আপনাকে সহ।
লেখক বলেছেন: ধন্যবাদ আরও সহজ করে লিখব- - একটু সময় দেন-
_ মিঠু বলেছেন:
পছন্দ হইছে বেজায়! ভাবতাছি, নিজের ছবি দিয়া একটা বানায়া কাগুরে গিফট দিমু!...
প্লাস...প্লাস...
লেখক বলেছেন: হা হা, হা ভাল আইডিয়া-
লেখক বলেছেন: অথবা মদন ভাই এর প্রোফাইল পিকটাও দেয়া যায়- ![]()
লেখক বলেছেন: হ- এক বিজয় এর ভুংচুং দিয়া পাবলিকরে উনি বহুত বুঝাইছেন- অখন টাইম হইছে নতুনদের যায়গা দেয়ার- এক জিনিস বেচে আর কতদিন-
গুপ্ত ঘাতক বলেছেন:
প্রিয়তে এবং প্লাস
মাসুম আহমদ ১৪ বলেছেন:
প্রিয়তে।
স্বপ্নখামারী বলেছেন:
ভালা বুদ্দি... ভালা বুদ্দি...
পেঙ্গুইন বলেছেন:
ভাইয়া C# এর কোডটাও দেবেন...
লেখক বলেছেন: প্রথমে সি তে জিনিসটা বানানো হোক- তারপর অবশ্যই দেব ইনশাআল্লাহ- এমনিতে টাইম পাই না- দুইটা ল্যাংগুয়েজে একসাথে দেয়া খুব মুশকিল হবে-
আর সি শার্প এ কিন্তু উইন্ডোজ এপিআই কল মোটামুটি একই হবে- যদিও সি শার্প এ কোড অনেক পরিচ্ছন্ন হবে এইটা ঠিক- ![]()
পোলাপান বলেছেন:
গ্রেট.... মনির ভাই।
আহমেদ রাকিব বলেছেন:
মনির ভাই, ঝাক্কাস একটা কাজ করছেন। এইটার লিঙ্কুটা জব্বর মিয়ারে পাডান যায় না? এট্টু শিখতো। লেখক বলেছেন: আসলে কিবোর্ড রিম্যাপার খুব সহজে বানানো যায়-
এখন উনি এইরকম একটা সফটওয়ার প্রথম বাজারজাত করেন- আর সেটা সবাই ব্যবহার করা শুরু করলে একদিন কিবোর্ড এর মত একটা জিনিস পেটেন্ট করে ফেললেন মনোপলি করার জন্য- পেটেন্টের কিছু ব্যাপার তো আসলে সম্পুর্ন অযৌক্তিক-
এমনিতে মাইক্রোসফটের একটা টুল আছে যেটা দিয়ে ম্যাপ তৈরি করা যায়- কিন্তু সেটা সেটাপ করতে হয় - আমরা একটা সফটওয়ার বানাতে চাই যেটা সহজে ব্যবহার করা যাবে এবং যে কোন ম্যাপ কাজ করবে- এমনকি ভয়েস ইনপুট ব্যবহার করতে পারলে সবচে' ভাল-
বাসার বলেছেন:
আহমেদ রাকিব বলেছেন: মনির ভাই, ঝাক্কাস একটা কাজ করছেন। এইটার লিঙ্কুটা জব্বর মিয়ারে পাডান যায় না? এট্টু শিখতো।
ফেরারী... বলেছেন:
মনির ভাই...বরাবরের মত বলতে হয় "আপনি বস"...জটিল একটা কাজ করছেন...আহমেদ রাকিব বলেছেন: মনির ভাই, ঝাক্কাস একটা কাজ করছেন। এইটার লিঙ্কুটা জব্বর মিয়ারে পাডান যায় না? এট্টু শিখতো।
লেখক বলেছেন: কাজটা তো এমন জটিল কিছু না- কিন্তু এটাকে সবসময় জটিল এটা ব্যাপার হিসাবে উপস্থাপন করা হয়- আমরা যদি দেখাতে পারি বিজয় এর টেকনিক্যাল ব্যাপারটা আসলে নতুন কিছু না-
তারপর বাকি থাকল বিজয় কিবোর্ড লেআউট- সেইটার কপিরাইট মোন্তফা জব্বারকে দেয়া হয়েছে - যেটা এখনও গুরুত্বপূর্ণ কারণ অনেক মানুষ ব্যবহার করে- এই যে শেষ বাক্যটা লিখলাম- এইটার মানে হচ্ছে একজন ব্যাবসায়ী মানুষের অভ্যাসকে ব্যাবহার করে ব্যাবসা করার চেষ্টা করছে- এইটা প্যাটেন্ট আইনের পরিপন্থী কেন হবে না সেইটা চিন্তা করতে হবে-
তবে হতাশ হওয়ার কিছু নাই- প্যাটেন্ট আইন যদি সত্যি প্রয়োগ করা সম্ভব হয় তাহলে লসটা মোস্থফা জব্বারেরই হবে- বিজয় আর কেউ ব্যবহার করবে না- এইটা মোস্থফা জব্বার নিজেও জানেন - এবং কখনও চাইবেন না- কিন্তু পাবলিসিটির জন্য সবসময় বলে যাবেন-
কপিরাইট আইন ভঙ্গ হয়েছে কিনা সেটা আদালতের রায় ছাড়া বললে সেটা কেউ মানবে না- আর রায়ের আগে মুখে মুখে পাইরেট পাইরেট বলে চিল্লাচিল্লি করাটা বাংলাদেশ বলেই সম্ভব-
আর এত যে পাইরেসি নিয়ে কথা- বিজয় উইন্ডোজের সফটওয়ার- কয়টা কপি উইন্ডোজ আনন্দ কম্পিউটারস কিনেছে সেইটাও কিন্তু একটা প্রশ্ন-
শেহাব বলেছেন:
মুনির ভাই এজ ইউজুয়াল
রিয়াদ চৌধুরী বলেছেন:
ধন্যবাদ মুনির ভাই
লেখক বলেছেন: হা হা- ভাল করছেন-
বিজয় একুশে ওপেন সোর্স না- পার্থক্যটা ওখানেই- ওপেন সোর্স হলে যে কেউ সেটা পরিবর্তন করে নিজের ইচ্ছা মত বানাতে পারবে-
এইটা নতুন কিছু না অবশ্যই- মাইক্রোসফটেরই এরকম জিনিস আছে- মূল পোষ্টে লিংক দিয়েছি- কিন্তু বাংলা কি বোর্ঢের কুটির শিল্প শুরু হলে কেমন হবে সেইটা চিন্তা করেই আমার উদ্দোগ-
লেখক বলেছেন: ভাল কথা এইটার কপিরাইট দাবি করবেন না তো আবার? ![]()
লেখক বলেছেন: রাজ ভাই একটু জিগান আছে মানে কি? এইটার কপিরাইটও কি উনি দাবি করতেছেন? (এমনিতেই পাবলিক হাইসা বাচে না- এইটা যদি বলাইতে পারেন আপনেরে দূরন্ত স্বপ্নচারী বাইয়ের বিরিয়াণী দিয়া দেব
)
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আপ্নেরে আমি ফখরুদ্দীনের বিরিয়ানী খাওয়ামু সাথে বোরহানী। আর সেভেন আপ আনলিমিটেডডডডডডডডডডডডডডডডড
না, কম হইয়া যাইতেছে, আরো বেশি কিছু খাওয়ামু। ঝালমুড়ি, বাদাম, হাওয়াই মিঠাই........যা খাইতে চান, সব খাওয়ামু।
চাইলে দই এক পিস জব্বার কাকুর জন্যও পার্সেল করতে পারবেন।
লেখক বলেছেন:
- মুখে পানি এসে গেল এখনই-
স্বাধীনতা৭১ বলেছেন:
মারুফ ভাই জটিল জিনিস++++
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন:
আমি সবেমাত্র কম্পু ইঞ্জি তে ভর্তি হয়েছি, সি এর হাতে খড়ি হচ্ছে মাত্র, তাই প্রায় কিছুই বুঝিনি, তবে এটা দেখে আমারও শখ হচ্ছে "ইরাম কিসু একডা করি হালামু"........সরাসরি প্রিয়তে লেখক বলেছেন: হুম- অসুবিধা নাই- এইটা এত সহজ- মোটামুটি C++ বা C# শেখা হলেই বানানো সম্ভব- বাগ ফ্রি করতে অবশ্য টাইম লাগে সব সফটওয়ারের ক্ষেত্রেই-
আমি এইটা মোটামুটি ব্যবহার যোগ্য করে মুক্ত করে দেব যেন সবাই মিলে কাজ করে ভাল একটা সফটওয়ার বানাতে পারি-
প্রথমে জিনিসটা ঝোকের বশে করলেও এখন মনে হচ্ছে কাজ করা যায় এইটা নিয়ে-তবে টাইপিং ছাড়াও সাথে আরও কিছু ফিচার থাকবে -
শুধু শুধু অভ্র নকল করে তো লাভ নাই- অভ্র এমনিতে খুব স্ট্যাবল সফটওয়ার আর পুরাপুরি ফ্রি-
পথে-প্রান্তরে বলেছেন:
পেলাচ++++
সপ্ন ঘুড়ি বলেছেন:
jobbar kagura ask korsan?ja bd ta kau keybord banayta parbo.na hola to abar pireted hoya jabo
kisuna বলেছেন:
আর এত যে পাইরেসি নিয়ে কথা- বিজয় উইন্ডোজের সফটওয়ার- কয়টা কপি উইন্ডোজ আনন্দ কম্পিউটারস কিনেছে সেইটাও কিন্তু একটা প্রশ্ন -অনেক সুন্দর একটা প্র্যাক্টিকাল কথা বলেছেন ভাই।এই ভন্ডকূলচূড়ামণির আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে অভ্র দিয়া কতখানি লেখা আছে। বিশ্বাস হয়না? এই লিঙ্কে যান -
Click This Link
লেখক বলেছেন: হুম সেইটাই
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
মুনির ভাই যথারীতি চমক দেখালেন ।
সাদী বলেছেন:
ভাই, ভাল লাগছে। জব্বার সাহেব একজন বিরক্তিকর লোক। এখন আরো বিরক্তিকর হইয়া গেল।
মাহমুদহাসান বলেছেন:
পুস্ট পিয়তে লইলাম। কপিরাইট নাইতো আবার আপনের লেখার?আমি অনেকদিন আগে, নিজের শেখার জন্য জাস্ট, একটা কি-বোর্ড লেআউট এবং তার জন্যে প্রোগ্রাম লিখেছিলাম। এখন কয়দিন ধইরা মনে হইতাসে ঐটারে ফাইনালাইজ কইরা-
বিজয়
মুনীর
লেখনী
ইউনিজয়
অভ্র
.....
এইগুলার লগে "জব্বর কিবোর্ড" নামে আমারটার পেটেন্ট লমু কি না!!!!
কী কন ভাইজানরা?
লেখক বলেছেন: হা হা - হা- ভাল বুদ্ধি- কইরা ওপেন সোর্স করে দেন-
লেখক বলেছেন: মাহমুদহাসান বলেছেন: পুস্ট পিয়তে লইলাম। কপিরাইট নাইতো আবার আপনের লেখার?
হা হা.... কেস দিমু কইলাম-
স্বপ্নাদিষ্ট বলেছেন:
আচ্ছা কাগু কেন ফেইসবুকে বাংলা তে কোন কমেন্ট দেয়না ? উনার বিজয় দিয়ে দেয়া যায় না বলে? লেখক বলেছেন: আপনার মনে হয় ভাষার প্রতি দরদ থেকে উনি এইসব বলেন? টাকাটাই আসল-
মাহমুদহাসান বলেছেন:
ঐ মিয়া! জব্বর কিবোর্ড নামটার লাইগা আবার কেস খামুনা তো? জব্বর কাগু আবার "জঘন্যকন্ঠ" পত্রিকায় প্যাঁচাইবো না তো?
আট আনা বলেছেন:
মোস্তফা জব্বার বিজয় একুশে হ্যাজ দ্যাট অপশন বলতে কোনটার কথা বুঝাইলো? তোমার এই পোস্ট কালকেই পড়ছি, তবে কপিরাইট বলতে ঠিক কোন ইস্যুতে তার বক্তব্য ছিল এটা নিয়ে নিশ্চিত ছিলাম না। তবে আমার মনে একটা সন্দেহ ছিল যে তার দৌড় ঐ লেআউট পর্যন্তই, ইনপুট স্ট্রিমে হুক বসানির টেকনিকের কপিরাইট নিয়া কাউমাউ করেনি মনে হয়। যাহোক, একটু আগে অভ্র টিমের পক্ষ থেকে দেয়া বিবৃতি পড়লাম। ওখানে অনেক বিষয় পরিষ্কার হয়েছে--http://www.sachalayatan.com/omicronlab/31599
লেখক বলেছেন: হা পড়লাম- ভাল লিখছেন-
আট আনা বলেছেন:
আসল কথা হৈলো হের বিজয় এর বেইল নাই এখন আর। যেসব বুইড়া গুলা বিজয় কিবুড মুখস্ত কৈরা ইউজ করত আর নতুন জিনিসে ইউজড টু হৈতে পারতেসেনা হেরাই শুধু ইউজায় বিজয়। নতুন পোলাপাইনে কেউই ঐ মুখস্তের মধ্যে দিয়া যাইবো না। সে নিজেও বুইঝা গেছে ঐ জিনিস আর ২/৩ বছরের বেশি টিকবো না, তাই এখন উল্টাপাল্টা স্টেটমেন্ট দিতেছে লেখক বলেছেন: হা- চল জিনিসটারে ডালভাত বানিয়ে দেই- ![]()
অজানা এক পথিক বলেছেন:
ভাল কাম করছেন ভাইয়া। প্রিন্ট মিডিয়ার কারনে কাগুর বিজয় এখনও টিকে আছে। কয়দিন পর কাগু পাগল হইয়া সকল বাংলা ক্যারেক্টারের পেটেন্ট দাবী করে বসতে পারে। তখন কইব বাংলা লেখলেই হেরে টাকা দেওন লাগব।
লেখক বলেছেন: প্রিন্ট মিডিয়ার জন্য ব্যবস্থা করতে পারলে ভাল হত- তবে ফন্টের অভাব একটা ব্যাপর- বাংলা ইউনিকোড মুক্ত ফন্টের সংখ্যা খুবই কম-
লুথা বলেছেন:
মোস্তফা জব্বার, যদি মনে করেন 'অভ্র' বিজয়ের পাইরেটেড, মেহদী বিজয় হ্যাক করে অভ্র বানিয়েছে, তাহলে তা প্রমাণ করুন
Click This Link
শুধু ব্লগিং করে কিছু হবে না, জনমত গডে তুলতে হবে...এমন ভাবে মোস্তফা জব্বারকে কোনঠাসা করতে হবে, যাতে সে পরাজয় মেনে নিয়ে বাধ্য হয়... বেটা হারামী একটা...
লেখক বলেছেন: হা হা বিজয় হ্যাক করে বানানো লাগে না- আমার কোড দেখেন- এইটা খুবই তাড়াহুড়া করে বনানো- ১ ঘন্টাও লাগে নাই- এইটাই মোটামুটি ভাবে সব কাজ করতে পারে- একটু সময় দিলে সবই করে ফেলা যাবে- উনি আবার এইটারে না হ্যাক বলেন ![]()
ফিউশন ফাইভ বলেছেন:
হুদাই সময় নষ্ট না করে নিজেই একটি বানিয়ে ফেলুন। তবে ইন্টেলের শাহ মুসার 'নববাংলা'র মতো অযথা জটিল যেন না হয়। ছবি রেডি!লেখক বলেছেন: নিজের ছবি দেয়ার ইচ্ছা নাই ভাই- তবে জিনিসটাকে সহজ করে লাইব্রেরি হিসাবে দেয়ার ইচ্ছা- যেন যে কেউ এটকে ব্যবহার করে ইচ্ছামত কিবোর্ড বানাতে পারে- সাথে আরও কিছু ফিচার- দেখা যাক-
ডিমওয়ালা বলেছেন:
কোডটা দেইখা খুবি ভালো লাগলো ভ্রাতঃ আপনে কি সোর্সফোর্জে এইটা নিয়া কাজ শুরু করতে আগ্রহী?
আমি শুরু করেছি এবং আশা করছি আপনি এইটার মুল দায়িত্ব নিতে এগিয়ে আসবেন।
Click This Link
এস ভি এন ইউআরএল হলো:
Click This Link
আমি আপাতত কাজ শুরু করেছি সি# ও ভিবি তে এইটা কোডটা কনভার্টের। আশাকরি উইকেন্ডের মধ্যে সময় করে ভালো কন্ট্রিবিউশন করতে পারবো। অন্যকেউ যদি এই প্রজেক্টে অংশ নিতে চান পিলিঝ লাগে অংশ নেন
----
ধন্যবাদ
লেখক বলেছেন: হা হা - এইটা দেখি আমার লেখা কোড - হা সোর্স ফোর্জে দেয়া যায়- আরেকটু গোছানো হোক-
ধন্যবাদ আপনাকে -
উইকএন্ডে আপনার দেয়া লিংকে আপলোড করব ইনশাল্লাহ-
লেখক বলেছেন: সাহস পাচ্ছি ভাই এখন- সবাই মিলে বাংলা ভাষার জন্য কাজ করলে অনেক কিছু করতে পারব আশা করি-
লেখক বলেছেন: হা নাম ভাল হইছে- কপিরাইট বাংলার জনগন- ফিউশন ফাইভ যেভাবে বলেছেন ![]()
বিলীন অরণ্য বলেছেন:
বাহ, দারুণ
এস বাসার বলেছেন:
জব্বার কাগুরে একটা জব্বর জবাব দেয়ার জন্য ধইন্যা।
লেখক বলেছেন: আপনারেও ধইন্যা। ![]()
মোস্তফা জব্বার এখন কই মুখ লুকাইবো সেটাই চিন্তা করসি।
-------------
দারুন কাজ বস । সাথে আছি ।
সব খানে শেয়ার দিলাম পোষ্টটা ।
লেখক বলেছেন: ধন্যবাদ- একা তো কাজটা করা আমার পক্ষে সম্ভব না- সবার সহযোগিতা প্রয়োজন-
অজানা এক পথিক বলেছেন:
C# এর ভার্সনে আমি হেল্প করতে পারব। উইকএন্ডে কাজ করে দিব। C তেও করে দিতে পারতাম কিন্তু উইনি ছাড়ার পর আর কখনই C করা হয় নাই। কাজটা শেষ হলে কোড জব্বর কাগুরে মেইল কইরা দিবার আমরা। কি কন?
কইয়া দিমু "ইচ্ছামত ব্যাবহার করতে পারেন। মামলা করুম না আপনার নামে"
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই-
ডিমওয়ালা ভাই C# এ কাজ শুরু করেছেন- আমিও করতে পারব- আসলে উইন্ডোজ API দেখে C তে শুরু করি- তবে C# ই ভাল হবে-
ডিমওয়ালা ভাই আমার খাপছাড়া কোড আপলোড করায় একটু মজা পাইছিলাম- কিন্তু সবাই মিলে চেষ্টা করলে সুন্দর একটা জিনিস বানানো কফিন হবে না হয়ত-
অজানা এক পথিক বলেছেন:
@ডিমওয়ালাঃ আপনার মেসেঞ্জার আইডি দেন
লেখক বলেছেন: হা- ডিমওয়ালা ভাই - আর আমারে আর পথিক ভাইরে প্রযেক্টে এ্যাড করেন- কি কি করতে হবে এইটা বলে দেন- কাজে লেগে যাই-
লেখক বলেছেন: ঠ্যাংকু
শেখ মিনহাজ হোসেন বলেছেন:
সোজা প্রিয়তে। আমিও এখন প্রোগ্রামার হয়ে যাচ্ছি!!
লেখক বলেছেন: আসেন আমরা কাজ করি এইটা নিয়ে-
ডিমওয়ালা , অজানা এক পথিক , আর আমি- আপনি যোগ দিলে ৪ জন হয়-
রাজীব বলেছেন:
ভাই একটা কাজের কাজ করছেন। আমি ভাবছি "বাংগাল রাজীব এমএসসি" নামে একটি বাংলা লিখার সফেট ওয়্যার বানামু (আপনের কোড দিয়া)।
লেখক বলেছেন: ঠিক আছে- অনেক ধন্যবাদ-
অথবা আমাদের সাথে যোগ দিতে পারেন- সবাই মিলে বানালে মজা অনেক বেশি হবে- কাজটাও অনেক সহজ হবে-
ডিমওয়ালা বলেছেন:
আমারে ইমেইল করেন -- আপিসে আমার মেসেন্জার ও চ্যাট সব ব্লকড কদিন আগ পর্যন্ত "চাপাবাজি" তে চ্যাট করতে পারতাম, গতকাল থেইকা সেইটাও ব্লক করছে। এনিওয়ে আমার ইমেইল এড্রেস হলো:
আপনেরা
Click This Link
এই এড্রেসে এই যাইয়া কিলিক করেন রিকুয়েস্ট টু জয়েন প্রজেক্ট
ডিমওয়ালা বলেছেন:
আমারে ইমেইল করেন -- আপিসে আমার মেসেন্জার ও চ্যাট সব ব্লকড কদিন আগ পর্যন্ত "চাপাবাজি" তে চ্যাট করতে পারতাম, গতকাল থেইকা সেইটাও ব্লক করছে। এনিওয়ে আমার ইমেইল এড্রেস হলো:
আপনেরা
Click This Link
এই এড্রেসে এই যাইয়া কিলিক করেন রিকুয়েস্ট টু জয়েন প্রজেক্ট
লেখক বলেছেন: রিকুয়েস্ট টু জয়েন প্রজেক্ট নাই-
অজানা এক পথিক বলেছেন:
ডিমওয়ালা ভাই কোন রিকোয়েস্ট অপশন তো দেখি না। আপনার মেইল আইডিও পাইলাম না।আমারে মেইল দিয়েনঃ wickedlysmart এ্যাট hotmail ডট com
@মুনির ভাইঃ আমারে আপনি/ভাই বলার দরকার নাই। আমি আপনার চেয়ে ছোট। আপনার মেইল আইডিও দিয়েন আর নাইলে মেইল দিয়েন
অজানা এক পথিক বলেছেন:
৫২ নম্বর কমেন্ট মুছে দিয়েন। ইমেইল আইডি ভুল হইছে
আমার ছবি দিয়া
লেখক বলেছেন: হা- পোর্টেবিলিটি জিনিসটা মাথায় রেখেই কাজ করতেছি এখন- এখন এইটার সাইজ আছে ৫০ কি.বা. এর মত- ১০০ এর বেশি হবে না- ১ সেকেন্ডে এ বাংলাদেশ থেকে ডাউনলোড করা যাবে-
এমনিতে আমার কোডটা আসলে ঠিকভাবে লেখা না- একটা কি পুরা হজম করে ফেলে আরেকটা পাঠাচ্ছে- কিন্তু এইটার কিছু সুবিধা আছে- আর টেকনিক্যালি কেউ হয়ত এটাকে ভুল বলতে পারে কখনও- কিন্তু কাজ হওয়া নিয়ে কথা-
- সিম্পল ইজ বেষ্ট
ডিমওয়ালা বলেছেন:
মারুফ ভাই, অজানা পথিক ভাই, আপনে কাইন্ডলি সোর্সফোর্জে একাউন্ট খুলেন। একাউন্ট না খুললে রিকুয়েস্ট টু জয়েন অপশন পাবেন না।একাউন্ট খোলার পর যাবেন:
Click This Link
তারপর যেখানে Bangla GONO Keyboard লেখা আছে তার ঠিক নিচে: develop একটা মেনু আছে। ঐ মেনুর উপ্রে কিলিক করেন।
তারপর ডান পাশে দেখবেন একটা বক্স:
Links You May Need
সেখানেই পাবেন রিকুর লিংক:
Send a request to join this project
---------------------
অথবা আপনারা সোর্সফো্র্জে জয়েন করে
আপনেদের আইডি টা আমারে দেন তাইলে আমি ম্যানুয়ালি অ্যাড করে দিতে পারবো
আমার ইমেইল এড্রেস হলো:
admin at emailbangla.com
----------------
সর্যি আগের কমেন্টের জবাবে ইমেইল টা যায় নাই।
লেখক বলেছেন: ওহ আমি জিমেইল দিয়ে লগইন করছিলাম- দেখলাম ওপেন আইডি সাপোর্ট করে যখন ইউজ করি- কিন্তু ওপেস আইডি মনে হয় শুধু কমেন্ট করার জন্য-
ধন্যবাদ-
ডিমওয়ালা বলেছেন:
আপনে রেজি: করার পর আপনের সোর্সফোর্জের ইউজারনেম টা দিয়া দিয়েন:admin অ্যাট emailbangla.com
লেখক বলেছেন: হা এইবার হইছে- mmanir
ডিমওয়ালা বলেছেন:
ওকে আপনেরে অ্যাড কইরা দিছি। ভালোকথা ফেবুতেও অ্যাডাইছি - চেক কইরেন
অজানা এক পথিক বলেছেন:
ডিমওয়ালা ভাই রিকুয়েস্ট পাঠাইচি। এ্যডান।
লেখক বলেছেন: আপনার ইউজার আইডি দেন- দেখতেছি না রিকুয়েষ্ট
লেখক বলেছেন: ডিমওয়ালা ভাই অ্যাড করে দিয়েছেন -
ফেরদৌস আহমেদ তানিন বলেছেন:
খুব ভাল করেছেন । আমরা আছি সাথে
লেখক বলেছেন: যদি আমাদের সাথে যোগ দেন তাহলে একসাথে কাজটা করতে পারি-
মেহেদি২৪ বলেছেন:
পছন্দ হইছে
লেখক বলেছেন: ধন্যবাদ-
'লেনিন' বলেছেন:
দারুণ ভালো কাজ নি:সন্দেহে। কিন্তু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। সেটা হলো আমাদের আরো শত শত কী-বোর্ড লেআউটের প্রয়োজন কিন্তু নেই। আপনার এই প্রজেক্ট অবশ্যই একটি ওপেন-সোর্স ওপেন লেআউট হবে। কিন্তু বর্তমান বিতর্কে জব্বার সাহেবের দুটি শক্তিশালি অবস্থান হচ্ছে তার অর্থায়নে উদ্ভাবিত 'বিজয়' লেআউট সবাই কপি করছে কারণ এর চেয়ে ভালো কিছু কেউ তৈরি করতে পারছেনা। তা সে ইউনিজয়, ইউনিবিজয়, ন্যাশনাল যাই বলুন। কিন্তু দেশবাসীর জন্য এমন একটি প্রমিত লেআউট দরকার যা কিনা সত্যিই অপটিমাইজড উইথ ফ্রিকোয়েন্সি।
সেই সাথে ডিটিপি/প্রিপ্রেসের জন্যও সমাধান দরকার তা'নাহলে জব্বার কাগুকে আইক্কাঅলা দেয়া সম্ভব হবে না
লেখক বলেছেন: এই প্রজেক্টের কোর হবে পাবলিক ডোমেইন- যার খুশি যেভাবে খুশি ব্যবহার করবে- আর কাস্টমাউজড সফটওয়ার হবে GNU General Public License- ব্যবহার করলে সোর্স উমুক্ত রাখতে হবে-
ডিটিপি এর জন্য সমস্যাটা হচ্ছে ডিটিপি সফটওয়ারে ইউনিকোড সাপোর্ট এর অভাব- তবে সব কোম্পানি আস্তে আস্তে ইউনিকোড সাপোর্ট দেয়া শুরু করবে- দেখা যাক কতদূর করা যায়-
আর আপনি আমাদের টিমে যোগ দেন না- সবাই মিলে কাজটা করি-
লেখক বলেছেন: ঠিক আছে-
আর যোগ না দিলেও তথ্য দিয়ে হেল্পান- এখন বাংলা letter frequency গরু খোঁজা খুঁজতেছি-
আরাফাত রহমান বলেছেন:
বড় ভাই,অভ্রতে ইচ্ছা মত কীবোর্ড বানানো যায়। আপনার এ প্রোজেক্ট অভ্র আগেই করেছে। আমার মনে হয় নতুন করে আবার করার দরকার নেই।
লেখক বলেছেন: করা যায় - এমনকি বিজয় একুশে তেও এইটা করা যায় (সূত্রঃ মোস্তফা জব্বার) আরও আছে এরকম- আমাদের প্রজেক্ট হচ্ছে একটা লাইব্রেরি বানানো যেটা ব্যবহার করে যে কেউ একটা সফটওয়ার বানাতে পারবে-
এমনিতে উপরে যে কোড দিয়েছি সেটি দিয়েই কাজটা হয়-
উন্মাতাল তারুণ্য বলেছেন:
ইয়ে, ব্যাপারটা বোধহয় অনেকেই জানেন। আবার হয়ত কারো কারো নজর এড়িয়েও গিয়ে থাকতে পারে। লিনাক্সের জন্য যখন SCIM এর জন্য অভ্র ফোনেটিক পোর্ট করা হয় তখন অভ্র ফোনেটিকের সোর্স GPLv2 লাইসেন্সের অধীনে উন্মুক্ত করা হয়েছে। অতীতে অনেকেই অভ্রের সোর্স উন্মুক্ত করার জন্য আগ্রহ প্রকাশ করায় এই ব্যাপারে যে পরিমাণ সাড়া পাওয়া যাবে আশা করা হয়েছিল তার কিছুই হয় নি। গুগল কোডের ঠিকানা: SCIM-AVRO
আগ্রহীদের এটা নিয়ে কাজ করবার জন্য আমন্ত্রণ রইল।
লেখক বলেছেন: ধন্যবাদ- এইটা জানতাম না- তবে আমাদের প্রজেক্ট এর লক্ষ হবে একটু অন্য রকম- আরেটা অভ্র বানানো আসলে সময় নষ্ট- সেটা করার কোন অর্থও নাই যখন অভ্র ফ্রি-
প্রথমে আসলে কি-ম্যাপিং এর লাইব্রেরি টা বানানোর প্লান- যেটার ব্যবহার হবে SCRATCH (Developed at MIT) প্রোগ্রামিং এর মত সহজ- যেন টিন এজ ছেলেমেয়েরা এটা নিয়ে কাজ করতে পারে-
'লেনিন' বলেছেন:
তারুণ্য মু আ হাকিম নিউটনের পোস্টেও আপনার মন্তব্যটি দিয়ে আসুন। শাহ ফ্যাসাদুজ্জামান নামে আরেক ট্রল অভ্র উন্মুক্ত নয় বলে প্যাঁচাচ্ছেন। আমার পোস্টে/সাম্প্রতিক কমেন্টে লিংক পাবেন।মনির ভাই, রেডিমেড ফ্রিকোয়েন্সী কী করে পাওয়া যাবে? ২০বছর গবেষণা করে তো সেই ন্যাশনাল কীবোর্ডও বিজয়ের অনুকরণে। এখন যেটা করা যায় স্ট্যান্ডার্ড মেনে আমরা নিজেরা ফ্রিকোয়েন্সি মাপার গ্রহণযোগ্য কোনো উপায় বের করতে পারি। আগের গবেষণার বিস্তারিত ফলাফল জানাটাও প্রয়োজন। তাতে কী কী প্রকারের উপাত্ত ব্যবহৃত হয়েছিল ইত্যাদি।
আমি এ মুহূর্তে সোর্সফোর্জে যোগ দিতে পারছিনা মানে যোগ দিয়েও তেমন সাহায্য করতে পারবোনা। কারণ উইন্ডোজ ব্যবহার করিনা। করি ম্যাক আর উবুন্তু। এগুলোর ন্যাটিভ প্রোগ্রামিং এখনো ঘেটে দেখা হয়নি।
কোড করে অবশ্য ভার্চুয়াল মেশিনে উইন্ডোজে টেস্ট করা যায়! দেখি ইনস্টল করেই জয়েন করবো টীমে
লেখক বলেছেন: এইজন্য একজন ভাষাবিদ দরকার টিমে- ভাষা ব্যাপারটা তো আমাদের সাবজেক্ট না-
প্রথমে হুজুগের বশে এইটা লেখা হইছিল- কিন্তু যত চিন্তা করছি তত পরিস্কার হচ্ছে কি করা উচিৎ।
বাংলা ভাষায় কোন অক্ষর সবচে' বেশি ব্যবহার হয় তারপর কোনটা এইটা বের করা কঠিন হবে না- তারপর এইটা নিয়ে কিছু গবেষণা করা যায়-
ত্রিভুজ বলেছেন:
দারুণ হবে। কিপ ইট আপ....
লেখক বলেছেন: ধন্যবাদ-
মারূফ মনিরুজ্জামান বলেছেন:
আমি একটা একেবারে প্রাথমিক সংস্করণ আপলোড করেছি- (কপাল খুব ভাল না হলে কাজ না করার কথা
উইন্ডোজ ভিস্তা আর উইন্ডোজ ৭ এর জন্য- এক্সপি তে কাজ করবে না-
লেখক বলেছেন: হা হা-
প্লাসের চেয়ে একটা ভুল যদি ধরায়ে দিতেন- ![]()
মু আ হাকিম নিউটন বলেছেন:
ফ্রী অব কস্ট এবং ওপেন সোর্স বাংলা প্রযুক্তির জন্য একসাথে কাজ করার আহবান!! মনিরুজ্জামান সাহেব, উপরোক্ত বিষয়ে আপনি সক্রিয়ভাবে এগিয়ে আসবেন বলে আশা করছি।
রুহুল আমিন রাতুল বলেছেন:
আশা করছি প্রিন্ট মিডিয়ার উপযোগী করে কিবোর্ড বানানোর উদ্দোগ নেবেন। তাহলেই বিজয়ের পুরোপুরি তিরোধান সম্ভব।++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+A+
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন:
চালায় যান , সাথে আছি । আপনার কি-বোর্ডটি দেখলাম । এখনো অনেক কিছু করতে হবে । শুভকামনা রইল ,যদিও সাহায্য করতে পারব না কারন আমি পরিসংখ্যানের ছাএ
তুসিন আহমেদ বলেছেন:
চকৎকার হয়েছে। অনেক ধণ্যবাদ আপনাকে....এত কষ্ট করে এত সুন্দর একটা পোষ্ট দেত্তয়ার জন্য
তুষার আহাসান বলেছেন:
+ সহ প্রিয় তে।
তুষার আহাসান বলেছেন:
+ সহ প্রিয় তে।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















