somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুফিয়ার কবর চাঁদার টাকায়/ইউনুসের হাতে নোবেল

২৫ শে মে, ২০০৯ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্রঋণ এ সাফল্যের জন্য নোবেল পেয়ে আমাদের ধন্য করেছেন এটা পুরনো কথা । তার এই সাফল্যের পেছনে তুলে ধরা হয় চট্টগ্রামের "জোবরা" গ্রামের সুফিয়া বেগম কে ।
প্রচার করা হয় সুফিয়া গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে সুফিয়া খাতুন স্বাবলম্বী হয়েছেন । সুফিয়া ছিল গ্রামীণ ব্যাংকের প্রথম ঋণ গ্রহিতা । ১৯৭৪ সালে জোবরা গ্রামের সিকদার পাড়ার অভাবী নারী সুফিয়া খাতুনের হাতে ঋণ হিসাবে প্রথম ২০ টাকা তুলে দিয়ে ক্ষুদ্রঋণের যাত্রা শুরু করেন তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. ইউনুস ।বেশি ঋণের আশ্বাস পেয়ে নির্ধারিত সময়ের আগেই ঋণ পরিশোধ করেন সুফিয়া । নতুন করে ঋণ পান ৫০০ টাকা ।একসঙ্গে এত টাকা পাওয়ার আনন্দে সুফিয়া সেদিন তা সারা গ্রামে জানিয়ে দেন ।এর অল্পদিনের মধ্যে ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় চলে আসে পুরো জোবরা গ্রাম । জোবরার ঘরে ঘরে তখন নগদ টাকার আনন্দ । কিন্তু সেই আনন্দ মিলিয়ে যেতে বেশিদিন লাগেনি ।সুদে আসলে ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছেন অনেকে , এলাকা ছেড়েছেন রহিমাও সায়েরা খাতুন সহ অনেকেই ।

আজও জোবরা গ্রামের মানুষের আক্ষেপ- স্বাবলম্বী করার নামে ড. ইউনুসের " ক্ষুদ্রঋণ প্রকল্প" তাদের গরীব থেকে আরো গরীব করেছে । গ্রামীণ ব্যাংকের ঋণ শোধ করতে তারা "আশা'র দ্বারস্থ হয়েছেন । আশার টাকা শোধ করতে "ব্র্যাক"এর দ্বারস্থ হয়েছেন । এভাবে ঋণ বানিজ্যের নামে গরীব দুঃখী , সহজ-সরল গ্রামের মানুষদের কে ঠেলে দেওয়া হয়েছে দারিদ্রের চরম পর্যায়ে ।

আর এদিকে উন্নয়ন মডেল সুফিয়া খাতুন চরম দারিদ্রের মধ্যে বিনা চিকিৎসায় ধুকেঁ ধুঁকে মারা যান ১৯৯৮ সালে । গ্রামবাসী চাঁদা তুলে তার দাফনের ব্যবস্থা করে । সুফিয়ার পঞ্চাশোর্ধ্ব অসুস্থ দুই মেয়ে হালিমা ও নূর নাহারের এখন দিন কাটে অর্ধাহারে , অনাহারে । তবে অনেক অনুরোধের পর গ্রামীন ব্যাংক হতে তাদের একটি রিকশা দেয়া হয়েছিলো ।বর্তমানে তাদের মাথা গোজাঁর কুঁড়েঘরটি ভেঙ্গে পড়ার অপেক্ষায় । গত বর্ষায় তারা অন্যের বাড়িতে আশ্রয় নেয় । ঘর মেরামত না হলে এই বর্ষায়ও তাদের ভিজতে হবে ।

অথচ এই সুফিয়া সম্পর্কে প্রচার করা হয়েছে তার নাকি পাকা বাড়ি রয়েছে ।প্রকৃত পক্ষে সুফিয়ার বাড়ির পাশে দুবাই প্রবাসী জেবল হোসেনের দোতলা বাড়ি টিকে সুফিয়ার নিজের বাড়ি বলে সারা বিশ্বে প্রচার করা হয়েছে ।দেশি -বিদেশী মিডিয়া এটিকেই সুফিয়ার বাড়ি হিসেবে প্রচার করে ইউনুসের গুনকীর্তন করেছেন । এ কেমন প্রতারণা ?

জেবল হোসেন ড. ইউনুসের বিরুদ্ধে প্রতারণার দায়ে মামলা করবেন বলে গ্রামবাসীকে জানিয়েছেন । হয়ত মামলা করলেও ড.ইউনুসের কিছুই হবে ।

কিন্তু আমাদের বিবেক কি ইউনুস কে ক্ষমা করতে পারবে ?

গরীবের রক্ত শুষে জোকেঁর মত ফুলে ফেপেঁ নোবেল মেডেল গলায় দিয়ে ড. ইউনুস কি রাতে ঘুমাতে পারে ?



তথ্য সংগ্রহ - আমাদের সময়, সাপ্তাহিক ২০০০

(বিঃদ্রঃ লেখার শিরোনাম এবং ছবি বিডি আইডল এর একই বিষয়ে পোষ্ট এ সঙ্গে মিলে যাওয়ায় দুঃখিত । অনিচ্ছাকৃত ব্যাপারটার জন্য আন্তরিক ভাবে ব্লগারদের কাছে ক্ষমা চাচ্ছি ।)




সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০০৯ রাত ১২:৩০
৩৫টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×