মানুষ তার নিজের প্রয়োজনের খাতিরে কত কিছুই না সৃষ্টি করে। জীবন ধারনের ক্ষেত্রে আরেকটি মৌলিক অধিকার আজকাল যোগ করা আবশ্যক হয়ে পড়েছে তা হল স্বাধীন মত প্রকাশের অধিকার। আমাদের মত গণতান্ত্রিক দেশে এই অধিকার থাকলেও এর প্রয়োগ গণমাধ্যম ছাড়া খুব একটা চোখে পড়ে না। এই প্রয়োজনেই গড়ে উঠেছে মিডিয়া নামক অনেক সংবাদ সংগ্রহ ও প্রচার মাধ্যম। হয়তো এর মাধ্যমে মানুষের চাহিদা পূরন না হওয়াতে জন্ম নিয়েছে ফ্রী ল্যান্সিং সাংবাদিকতা আর এই ফ্রী-ল্যান্সিং সাংবাদিকতাকে আশ্রয় দিতে জন্ম নিয়েছে ব্লগ নামক এক মুক্ত আলোচনার মাধ্যম।
মূলত প্রথম দিকে অনলাইন দিনপন্ঞ্জি লেখার সূত্র ধরে ব্লগের জন্ম। প্রথম দিকে অনলাইন কম্যুনিটি বলতে Usenet, GEnie, BiX এর মত সাইট বুঝাতো। এসব সাইটের মাধ্যমে মানুষ তাদের নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করত। এরপর আধুনিক ব্লগের জন্ম হয় অনলাইন দিনপন্ঞ্জি লেখার হাত ধরে আর এই লেখা পথিকৃৎ হল জাস্টিন হল্। জাস্টিন হল্ কে অন্যতম আদি ব্লগারদের একজন বলা হয়।
জাস্টিন হল্
সোর্য়াথমোর কলেজে পড়ার সময় ১৯৯৪ এর দিকে জাস্টিন হল্ তার নিজস্ব ওয়েবসাইট links তে দিনলিপি লেখা শুরু করেন, মূলত তার এই দিনলিপি লেখা থেকে আধুনিক ব্লগের শুরু। তখনো ব্লগ নামটা চালু হয় নি। এগুলোকে তখন বলা হত ওয়েব লগ আর এই ওয়েব লগ শব্দটার প্রবর্তক হলেন জোম বার্গার, সময় তখন ১৯৯৭। এর পর ১৯৯৯ সালের দিকে পিটার মেরহোলজের Peterme সাইটের সাইড বারের weblog শব্দকে ভেঙে মজা করার উদ্দেশ্যে we Blog লেখেন, হয়তো তখন তিনি বুঝতেও পারেন নি তার এই Blog লেখাটা সারা বিশ্বে এতটা সারা ফেলবে আর জনপ্রিয় হবে। এরপর ব্লগের জয়রথ আর থেমে থাকে নি।
ব্লগ সাইট গুলো আলাদা ভাবে গড়ে উঠেছে আলাদা আলাদা বিষয় নিয়ে। এখকার দিনে ব্লগ শুধু দিনলিপি লেখার মধ্যই সীমাবদ্ধ নয় বরং একেকটা বিষয় কে নিয়ে গড়ে উঠছে একেকটা কম্যুনিটি, বাড়ছে সামাজিক যোগাযোগ, বাড়ছে মুক্তচিন্তাধারার বিকাশ।
বর্তমান সময়ে এই ব্লগ আরোও বিশাল প্লাটফর্ম পেয়েছে। এখনকার সময় নিয়ে ভাবলে একেকটি ক্ষেত্রে নির্দিষ্ট সেই বিষয়ে আগ্রহী লোকজনের ভীড় বাড়ছে। রাজনৈতিক বিষয়ে ব্লগিং এর ক্ষেত্রে TheHuffingtonPost তুমুল জনপ্রিয়। সিলিকন ভ্যালীর টেকন্লজি বিষয়ক ব্লগ TechCrunch, সোস্যাল মিডিয়ার Mashable, ReadWriteWeb , টেক ও ডাউনলোডের ক্ষেত্রে LifeHacker , সেলিব্রেটি ও হলিউডের খবরাখবর নিয়ে TMZ, Perezhilton , পার্সোনাল ব্লগের ক্ষেত্রে Dooce, BeppeGrillo zujingle বেশ এগিয়ে। এছাড়াও জনপ্রিয় আরও ব্লগসাইটের মধ্যে Kottke, Talkinggpointsmemo, Gawker, TreeHugger, EngAdget, Jazebel সহ আরও অনেক জনপ্রিয় ব্লগসাইট আছে।
আজকাল ফ্রী ওয়েবহোস্টিং এর মাধ্যমে জনপ্রিয় প্লাটফর্মের মধ্যে Blogger, Webbly, Wordpress অন্যতম। এছাড়া মাইক্রো ব্লগিং এর ক্ষেত্রে Twitter তো আছেই।
ব্যপক ভাবে বাংলা ব্লগের শুরু ২০০৫ এর শেষের দিকে মূলত সামুর হাত ধরে। সামনে হয়তো ব্লগ মুক্তচিন্তা ধারা বিকাশের আরোও ভাল মাধ্যমে পরিনত হবে।
মুক্তচিন্তা ধারা আরও বিকশিত হোক, এই আশাই আমাদের সবার
হ্যাপ্পী ব্লগিং
তথ্যসূত্র ও ছবি :
ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১১ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


