আমার প্রিয় পোস্ট

সব বাবারা দেখতে এক রকম!

১৭ ই মে, ২০০৭ দুপুর ১২:৪০

শেয়ারঃ
0 7 0

ব্লগের এই মজা, নিজের আবেগ ইচ্ছে মতো প্রকাশ করা যায়। কষ্টগুলো লিখে দেখি কমানো যায় কিনা!

সেদিন মা দিবস নিয়ে লেখা প্রজাপতির একটি ব্লগ পড়ে খুব চমকে উঠেছিলাম! আসলে প্রজাপতির নয়, ওনার মা'র লেখা চিঠি পড়ে। খুব ছোটবেলায় আমি হোস্টেলে ছিলাম, তখন বাসা থেকে প্রচুর চিঠি পেতাম, মা, বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই লিখতেন(চিঠি পাবার অনেক রের্কড করে ফেলেছিলাম সেই সময়), মার চিঠি থাকতো সব চেয়ে বেশী। প্রজাপতির মার চিঠির অংশের সাথে অদ্ভুত মিল আমার মায়ের কিছু চিঠির, এই চিঠি পড়ে একটু ঘোরের মতো হয়েছিলো বোধহয়, তা নাহলে কেন মনে হবে, "আমার কোন চিঠি কি কারো হাতে গেছে!" কয়েক মুহূর্তের জন্য মাথায় ছিলোনা, আরেকজন তার মা'র চিঠির কথা বলছেন।

আমার মা'র চিঠি তে মাঝে মাঝে এমন গভীর আবেগের কথা থাকতো তবে বাবা'র চিঠি একটু অন্য রকম হতো! সরাসরি আবেগের প্রকাশ ছিলো খুব কম। বাসার সবার কাছে শুনেছি, আমি চলে গেলে বাবা প্রায় ই বারান্দায় বসে থাকতেন, অন্ধকারে একা। আলো জালাতেন না, হয়তো তাঁর আবেগ কাউকে দেখাতে চাননি বলে।



বাবার একটি চিঠি পেয়ে খুব কেঁদেছিলাম মনে আছে। খুব সাধারন কথা, তেমন কষ্টের কিছুনা তবে মনে আছে সেদিন সারাদিন কেঁদেছিলাম চিঠিটি পেয়ে! বাবা লিখেছিলেন; "মামনি, এখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, প্রায়ই হয় ইদানিং, তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। আমার ছোট মা তো বিদ্যুত চমকালে আর মেঘের শব্দ শুনে খুব ভয় পায়, মামনি একা একা কি করছে! ঝড় হলে ভয় পেও না মা আমার।"

খুব সাধারন কথা তাই পড়ে আমি সারাদিন কেঁদেছিলাম, তার পরেও যতবার পড়েছি ততবার। এমন ই জিবন! তার অনেক দিন পর আমার বাবা কে যখন কবরে শুয়ে দিয়ে সবাই বাসায় ফিরেছে, সাথে সাথে চারিদিক কাঁপিয়ে ঝড়, বৃষ্টি। বিদ্যুতের ঝলক আর মেঘের গর্জনে চারিদিক তোলপাড়, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিলো সেদিন! ফজরের সময় বাবা আমাদের ছেড়ে চলে গেছেন, সারা দিন আমি একটুও কাঁদিনি। আমার সদ্য বিধবা মা নিজের শোকের মাঝে আমাকে নিয়ে ভিষন ঘাবড়ে গিয়েছিলেন। আমি খুব স্বাভাবিক মানুষের মতো আচরন করছিলাম, সেদিন যা ছিলো বড় বেশী অস্বাভাবিক! সন্ধ্যায় সবাই বাসায় ফেরার সাথে সাথেই শুরু হওয়া সেই ঝড়ে কি যে ছিলো, আমার সংযম শেষ হয়ে গেলো, পাগলের মতো কাঁদতে শুরু করেছিলাম। আমার যে বাবা মেঘ ডাকলে আমার জন্য এমন মন খারাপ করতেন, তিনি এখন মাটির নিচে অন্ধকারে একা! মনে মনে কতোবার বলেছি তখন, "বাবা আমি খুব ভয় পাচ্ছি, তুমি এক বার এসো Please বাবা"!


তারপর এমন হলো, মধ্যবয়ষ্ক কাউকে দেখলে বাবার কথা মনে পড়ে যেতো, ওনাদের এড়িয়ে চলার চেষ্টা করতাম। আমি তখন ইন্টার্নশীপ করছি, রুগীদের তো এড়িয়ে চলা যায়না! আমাদের দেশের বাবারা এতো ভালো, এতো সুন্দর করে কথা বলেন ওনারা! কেউ যখন বলতেন "মা, আপনি আজ কেমন আছেন?" " মা, আপনার মন আজকে খারাপ মনে হয়?" আমি একটু হেসে কোন রকমে ডক্টর'স রুমে চলে যেতাম নিজেকে সংবরন করতে। ওনারা কোনদিন জানবেন না, ওনাদের এই স্নেহমাখা কথা আমাকে কি তীব্র কষ্ট দিতো! সেসময় খুব অবাক হয়ে লক্ষ্য করলাম সব বাবারা এক রকম। বিত্তশালী থেকে বিত্তহীন, শিক্ষিত আর নিরক্ষর, সব বাবারা দেখতে এক রকম!

 

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৭ ই মে, ২০০৭ দুপুর ১২:৪৭
ভাস্কর চৌধুরী বলেছেন: অসাধারন......
খুব ভালো লিখেছেন......
২. ১৭ ই মে, ২০০৭ দুপুর ১২:৫৬
মোহাম্মদ এরশাদ বলেছেন: মানবী ক্যামন আছেন। আপনার লেখা আমার হৃদয়ে খুবই স্পর্শ করেছে। আমি অভিভূত, এই রকম লেখা আরও লিখবেন। আপা আমরিকার আবহাওয়া এখন কেমন গরমকি খুব বেশী পড়ছে???
৩. ১৭ ই মে, ২০০৭ দুপুর ১:০৫
মিসকল বলেছেন: আপনার লেখাটা সত্যই হৃদয় স্পর্শী।
কান্না চলে এল।
সকল বাবার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা রইল।
৪. ১৭ ই মে, ২০০৭ দুপুর ১:৩২
কালপুরুষ বলেছেন: মন ছুঁয়ে গেল। বাবার কথায়, মেয়ের লেখায়।
৫. ১৭ ই মে, ২০০৭ দুপুর ১:৩৩
শাওন বলেছেন: লেখার হাত হিংসানীয় ( যথেষ্ট হিংসা , একটু অর্ধেক না )
দারূন লিখেছেন ।
৬. ১৭ ই মে, ২০০৭ দুপুর ২:৩১
সেলিনা তুলি বলেছেন: েচাখ ঝাপসা হলে কিছু দেখা যায়না মানবী...বড় কষ্ট করে পড়তে হলো। এমন লেখা পড়ে কান্না লুকানোর প্রয়োজন পড়েনা...অসাধারন ।
৭. ১৭ ই মে, ২০০৭ রাত ৯:১৬
কনফুসিয়াস বলেছেন: কিচ্ছু বলার নেই। পড়ে গেলাম।
৮. ১৮ ই মে, ২০০৭ রাত ২:২১
মানবী বলেছেন: মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ! শাওন, আপনাকেও পুরোপুরি ধন্যবাদ.

@সেলিনা তুলি, আবেগের বশে আমরা মাঝে মাঝে বোকার মতো আচরন করি, আমি এই লেখাটি পোস্ট করে তেমনি একটি বোকামী করেছি.
আপনার মন খারাপ করে দেয়ার জন্য দুঃখিত. মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ!
৯. ১৮ ই মে, ২০০৭ ভোর ৫:৪৯
এক পশলা বৃষ্টি বলেছেন: অসম্ভব সুন্দর!!
তবে পড়ে মন খারাপ লাগছে...... ...... .....
১০. ১৮ ই মে, ২০০৭ সকাল ৮:১২
সন্ধ্যাবাতি বলেছেন: পড়লাম। কাঁদলাম।
অনেক ভাল থাকবেন মানবী...
১১. ১৮ ই মে, ২০০৭ সকাল ৮:৩২
জলদস্যু বলেছেন: মনটা খারাপ করে দিলেন। বাবার সাথে ঝামেলা চলছিল। দেখি আজকে কথা বলতে হবে।
১২. ১৮ ই মে, ২০০৭ সকাল ৮:৫৩
জ্বিনের বাদশা বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা ... খুব ভাল লেগেছে
১৩. ১৮ ই মে, ২০০৭ সকাল ৯:১৩
মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান বলেছেন: ইদানিং ছিঁচকাঁদুনে হয়ে গেছি ....... (চামুচ)
১৪. ১৮ ই মে, ২০০৭ সকাল ৯:২২
অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: এইজন্যেই এইগুলান লেখা এড়ায় চলি ।
কমেন্ট করতে গেলে লজ্জ্বা লাগে ।

চোখ ভেজে, মনের ভিতর বৃষ্টি নামে ।
১৫. ১৮ ই মে, ২০০৭ সকাল ১১:০৬
প্রজাপতি বলেছেন: জীবনের সবচেয়ে আপন কিছু আবেগ আছে, যার সাথে অন্য কিছুর তুলনা হয় না...সেই আবেগ যদি কলমে ধরা পড়ে তার চেয়ে বেশি ছুঁয়ে যেতে পার আর অন্য কি?
ভালো থাকুন মানবী, আজীবনের জন্য যা হারিয়েছেন তাকে নিজের মনে পুষে রেখে আপনি ভালো থাকুন।
১৭. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:২০
অরুনাভ বলেছেন: এক কথায় অসাধারন লেখা.....
কবে যে আমি আমার বাপী-মামনি কে একটা বড় হাগ দিতে পারবো....
১৮. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:৩০
মোহাম্মদ এরশাদ বলেছেন: এইটা যে অসাধারন লেখা এইটা তো আগেই বলছি, বুঝতে এত দেরি হইলে আমার বুদ্ধি কম এইটা বলা যাবে না।
১৯. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:৪১
প্রচেত্য বলেছেন: চোখের কোণে কিছু নোনা জল চলে এল
২০. ১৮ ই মে, ২০০৭ বিকাল ৪:৪৬
মোহাম্মদ এরশাদ বলেছেন: জলের ব্যাপার টা অবশ্য আমার কাছে পরিস্কার না, এইটা বাদেই ভাল লেখা হইছে, ভাল লেখা হইলে যে জল নিয়া টানা টানি করতে হবে এইটা আমি বিশ্বাস করি না। আপা আমরিকার আবহাওয়া এখন কেমন?? গরমকি খুব বেশী পড়ছে???
২১. ১৯ শে মে, ২০০৭ রাত ১২:৩৪
ফ্রুলিংক্স বলেছেন: ভালো লেখাগুলো কেন যে চোখের আড়ালে থেকে যায়। এক বন্ধুর মেইল পেয়ে পড়লাম। অসাধারন হয়েছে। তবে আমি কাঁদিনি।কেন সেটা আপনার পোষ্টেই লেখা আছে।
২২. ১৯ শে মে, ২০০৭ রাত ১২:৫৪
যুঞ্চিক্ত বলেছেন: ভাল লিখা। আরো আগে পড়া উচিত ছিল।
২৩. ১৯ শে মে, ২০০৭ রাত ১:০৭
ধূসর ছায়া বলেছেন: ভালো থাকুন মানবী । বাবারা এমনই হোন ।
২৪. ১৯ শে মে, ২০০৭ রাত ১:০৮
মৈথুনানন্দ বলেছেন: ভবিষ্যতে আরও এরকম চাই কিন্তু...না বললে শুনবো না।
২৫. ১৯ শে মে, ২০০৭ রাত ১:০৯
মৈথুনানন্দ বলেছেন: ...We look before and after,
And pine for what is not:
Our sincerest laughter
With some pain is fraught;
Our sweetest songs are those that tell of saddest thought.
২৬. ১৯ শে মে, ২০০৭ সকাল ১১:৩০
মানবী বলেছেন: প্রচন্ড মন খারাপ নিয়ে লেখা এই Post টি ভাষা, বানান আর Type এর ভুলে ভরা. সবাই সেই ভুলগুলো ignore করে এতো সুন্দর সব মন্তব্য করেছেন দেখে আমি মুগ্ধ! লেখার মান যেমন ই হোক, আপনাদের মন্তব্যগুলো অসাধারন! সবাইকে অনেক অনেক ধন্যবাদ.
২৭. ৩০ শে মে, ২০০৭ সকাল ১০:০২
হযবরল বলেছেন: খুব সত্যি কথা। ভাল লাগল পড়ে। বাবার কথা মনে পড়লো।
২৮. ৩০ শে মে, ২০০৭ সকাল ১০:১০
যূথচারী বলেছেন: আরে আপনার লেখার স্টাইল তো ভালো! আগে পড়িনি কেন? টাইমিং হয়নি বোধহয়। বস, আপনি নিশ্চয়ই লেখালেখি করেন, আপনার লেখা পোস্ট করেন।
২৯. ৩০ শে মে, ২০০৭ সকাল ১০:১১
অমিত আহমেদ বলেছেন: খুব ভাল লেগেছে, আর কিছু বলতে চাইছি না।
৩০. ৩১ শে মে, ২০০৭ সকাল ১০:৫৪
মানবী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ@ হযবরল, অমিত আহমেদ।

@যূথচারী.. নিজের লেখার বানান, ভাষা আর বিরামচিহ্নের দুরাবস্থা দেখে ঠিক করেছি "সহজ বাংলা ব্যকরণ ও ভাষা শিক্ষা" বইটি আবার পড়বো। এই লেখা দেখে মনে হলো আমি লেখালেখি করি! ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩১. ৩১ শে মে, ২০০৭ সকাল ১১:০২
অমিত আহমেদ বলেছেন: আরো লেখা দেন। আর "ব্যাকরনে" আ-কার আছে একটা :-)
৩২. ৩১ শে মে, ২০০৭ সকাল ১১:০৬
মানবী বলেছেন: আমি যে সত্যবাদী(ই-কার না ী-কার!) বুঝতে পারছেন আশা করি!
৩৩. ৩১ শে মে, ২০০৭ সকাল ১১:১২
অমিত আহমেদ বলেছেন: বানান ঠিকই আছে। না লিখতে লিখতে আমারো বানানের অবস্থা তেমন ভালো নয়। লিখতে লিখতেই আবার ঠিক হয়ে যাওয়ার কথা। তাই বলছি, আরো লিখুন।
৩৪. ১৩ ই জুন, ২০০৭ ভোর ৪:২০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন: এমন হৃদয়স্পর্শী একটা লেখা মিস করে গিয়েছিলাম। অনেক দেরীতে আজ পড়ে নিজেকে বঞ্চিত মনে হচ্ছে ।

ভাল থাকবেন মানবী !
৩৫. ১৮ ই জুন, ২০০৭ রাত ৩:০২
মানবী বলেছেন: ধন্যবাদ আবদুর রাজ্জাক শিপন।
আপনার বাবার জন্য বাবা দিবেসে অনেক অনেক শুভেচ্ছা।
৩৭. ২৩ শে আগস্ট, ২০০৭ ভোর ৬:৫০
প্রিয়তি বলেছেন: মানবী এটা কোন সাধারন পোষ্ট নয় ।নিজের মনকে তুলে দিয়েছেন।মেয়েরা বরাবরি বাবা ভক্ত হয়,নিজেকে দিয়ে তা অনুভব করি।মন খারাপ করবেন না, উনি সবসময় আপনার সাথেই আছেন।
৩৮. ২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:১১
নেই মানুষ বলেছেন: জলদস্যুর কমেন্ট টা বেশ মজার।
সহমত @ অনুভূতি শূন্য কেউ একজন।
মানবী, আপনি ভাল থাকুন। আল্লাহ আপনাকে শক্তি দিন। ৫
৩৯. ২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৪৭
মাহবুবা আখতার বলেছেন: আমার বাবা মনে হয় অতিরিক্ত আত্মমগ্ন মানুষ। বাবাকে নিয়ে আমার নিজের তেমন কিছু লেখার নেই...... তবুও কেমন যেন লেখঅটা পড়ে মনে হল সব বাবারাই ভালো। কি জানি?(ভাবছি)
৪০. ২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:০৯
মানবী বলেছেন: ধন্যবাদ মদন, মাহবুবা আখতার।

শুভকামনা ও মন্তব্যের জন্য ধন্যবাদ নেই মানুষ।

মন ছুঁয়ে যাওয়া মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রিয়তি।
৪৩. ২৩ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৮
রূশো বলেছেন: ধ্যাত, ৫ এর পরে যোগ চিহ্ন দিতে যেয়ে কি হয়ে গেল।
অসাধারণ!
৪৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২১
মানবী বলেছেন: ছেলে বেলার দিন ফেলে এসে
সবাই আমার মতো বড় হয়ে যায়
জানিনা ক'জনে আমার মতো
মিষ্টি সে কিছু ডাক শুনতে যে পায়.....
৪৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২৪
রাশেদ বলেছেন: এই রকম একটা লেখা মিস করলাম কিভাবে?
৪৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৩১
কণা বলেছেন: অসম্ভব ভাল লেগেছে...

প্রিয়তে + করলাম...

৪৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৪৬
মৃন্ময় আহমেদ বলেছেন: আর আপনি কি বুঝেন এমন পোস্ট পড়ে আমার মন কী পরিমাণ খারাপ হয়!! নিজেকে কতোটা পাষাণ করে রেখেছি। সেটা আর ধরে রাখতে পারি না। চোখ বিশ্বাসঘাতক হয়ে ওঠে। ঠোঁটে নোনা স্বাদ লাগে। ...
৪৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৬
মানবী বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাশেদ এবং কণা কে।

মন খারাপ করে দেবার জন্য দুঃখিত মৃন্ময় আহমেদ।
৪৯. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৮
ছায়ার আলো বলেছেন: লেখাটা সম্পর্কে কোনো মন্তব্য নিস্প্রয়োজন।
৫+প্রিয় পোস্ট
৫০. ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
কালপুরুষ বলেছেন: আবার পড়লাম। চোখটা ঝাপসা হয়ে গেল। চশমার পাওয়ার বদলাতে হবে মনে হয়। গ্যাসের চুলায় কী ধোঁয়া হয় যা চোখে জল এনে দিতে পারে?
৫১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:৫২
জুবুথুবু বলেছেন: শ্রদ্ধা রইল আপনার পিতার প্রতি। সহমর্মি আপনার একান্ত অনুভুতিগুলির সাথে।
বারবার একটা কথা মনে পড়ছে, 'Charity begins at home'.
৫২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৪
সুমি বলেছেন: আসলে পৃথিবীর সব বাবাই এক অখন্ড---
নিরাকার---
বাবা যত রাতেই বাসায় ফিরুক না কেন আগে আমার কপালে অলতো করে এটা চুমু খেয়ে বলবে পাগলি মা আমার--
তার পর মাকে বলবে ভাত খেয়েছে--
তুমি বকোনি তো বেশী---

বা অফিসের কাছে প্রায় সৌদির বাইরে যায়---
যেখাই বাবা থাকুর ফজরের নামাজের সময় ফোন করে তুলে দিবে---
ঠিক কের খাওয়া দাওয়া করতে বলবে----
আপনার লেখাটা আমি বাবাকে দেখাবে---
সত্যিই হৃদয় ছুয়ে যায়-----
প্রিয়তে + করলাম----
সাথে----৫৫৫৫৫৫৫
৫৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৫
সুমি বলেছেন: আসলে পৃথিবীর সব বাবাই এক অখন্ড---
নিরাকার---
বাবা যত রাতেই বাসায় ফিরুক না কেন আগে আমার কপালে অলতো করে এটা চুমু খেয়ে বলবে পাগলি মা আমার--
তার পর মাকে বলবে ভাত খেয়েছে--
তুমি বকোনি তো বেশী---

বা অফিসের কাছে প্রায় সৌদির বাইরে যায়---
যেখাই বাবা থাকুর ফজরের নামাজের সময় ফোন করে তুলে দিবে---
ঠিক কের খাওয়া দাওয়া করতে বলবে----
আপনার লেখাটা আমি বাবাকে দেখাবে---
সত্যিই হৃদয় ছুয়ে যায়-----
প্রিয়তে + করলাম----
সাথে----৫৫৫৫৫৫৫
৫৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:০২
মোসতফা মনির সৌরভ বলেছেন: ৫। সার্বজনীনতা সম্ভবত একেই বলে। পৃথিবীর সব বাবা-মা'ই এক। আর একটি কথা, বাবা-মা কখনই তাদের সন্তানদের ছেড়ে যায় না। ছায়ার মত তাদের সাথে থাকে এই জীবনে তো বটেই! তাদের এই মৃত্যর পর যে আরেকটি জীবন শুরু হয় সেখান থেকেও তারা আপনার সাথে থাকবেন।
ভাল থাকুন।
৫৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৭ সকাল ১১:৪৪
মানবী বলেছেন: রুশো, অনেক অনেক ধন্যবাদ(দেরীতে জানানোর জন্য দুঃখিত)

সহমর্মিতার জন্য ধন্যবাদ জুবুথুবু।

ছায়ার আলো, ধন্যবাদ।

মন ছুঁয়ে যাওয়া মন্তব্যের জন্য ধন্যবাদ কালপুরুষ।

সুমি, আপনার মন্তব্য পড়ে বাবা'র কথা খুব মনে পড়ছে। আপনার বাবাকে আমার সালাম জানাবেন। চমৎকার কথাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। (মন্তব্য এতো ভালো লেগেছে যে ডুপ্লিকেট মুছবোনা :)

মোসতফা মনির সৌরভ, মন ছুঁয়ে যাওয়া মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
৫৬. ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ৮:০৯
নীলাঞ্জনা বলেছেন: খুব খারাপ লাগছে এত চমৎকার একটি লেখা এতদিন পড়িনি বলে...
আপনাকে অনেক অনেক অভিনন্দন এমন অসাধারণ একটি লেখার জন্য!!
অনেক লেখাই আছে যা মন ছুঁয়ে যায়, তবে হৃদয়ে গভীর দাগ কাটার ক্ষমতা আছে অল্পকিছু লেখার। আপনার লেখা প্রচন্ড ক্ষমতার অধিকারী।

আবার আমার অভিনন্দন নিন...!
৫৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৩৬
কালপুরুষ বলেছেন: বলতে পারো?

হে মানবী, বলতে পারো?
কোন আকাশে চাঁদ ওঠেনা?
আমি জানি সেই আকাশে,
যে আকাশে তুমি থাকোনা।

হে মানবী, বলতে পারো?
কোন বাগানে ফুল ফোটেনা?
আমি জানি সেই বাগানে,
যে বাগানে তুমি হাঁটোনা।

হে মানবী, বলতে পারো?
কোন নদীতে ঢেউ ওঠেনা?
আমি জানি সেই নদীতে,
যে নদীতে তুমি ভাসোনা।

হে মানবী, বলতে পারো?
কোন পাহাড়ে ঝর্ণা নেই?
আমি জানি সেই পাহাড়ে,
যেখানে তোমার নুপুর নেই।

(পোষ্ট আকারে দিলাম না, বিব্রত হবেন তাই)
৫৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৫
মানবী বলেছেন: নীলাঞ্জনা, খুব গর্বিত বোধ করছি যদিও আমার লেখার মান তেমন ভালো নয়। চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
৫৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৪:৫৫
মানবী বলেছেন: কালপুরুষ, মুছবো কেন বুঝতে পারছিনা(তবে আপনি বললে মুছে দিবো)! অসাধারন লিখেছেন, অনেক ধন্যবাদ।
৬০. ০৮ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:০৭
কালপুরুষ বলেছেন: খুশী হলাম। আপনাকে এর আগে একটা কবিতা নিয়ে মিথ্যে বলেছিলাম। সেই অপরাধবোধটা রয়ে গ্যাছে।
৬১. ১০ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৬
বিহংগ বলেছেন: অসাধারন,কান্না এসে গেলো।
প্রিয়তে + করলাম
৬২. ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ২:০৯
নাদান বলেছেন: কিছু কিছু লেখা আছে যার রেটিং করার মত দুঃসাহস আমার নেই। যা শুধু ভেজা চোখ নিয়ে পড়ে যেতে হয়।
৬৩. ০৩ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২২
নিজেরআয়না বলেছেন: যেদিন বাবাকে হারালাম, সেদিন কি মনে হয়েছিল জানেন? মনে হচ্ছিল আমি একটা আদিগন্ত মাঠের মাঝে দাঁড়িয়ে আছি- কাঠফাটা রোদ্দুর, আকাশের কোনো কোণে মেঘ নেই, কোথাও একচিলতে ছায়া নেই। আমি একেবারে উম্মোচিত। আমার মাথার ওপর যে বটগাছটা এতোদিন ছায়া দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবেসে আগলে রেখেছিল- সেটা কোনো এক ঝড়ে উপড়ে পড়ে গেছে। আমি উম্মোচিত, নগ্ন, একা।
বাবারা এমনই হয়।
৬৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ২:৪০
বিবর্তনবাদী বলেছেন: এমনিতে লোকের সামনে আমার চোখে পানি আসে না। রাতে নেটে বসলে কেউ থাকে না। তখন, চোখের পানি আসতে বাধা নেই। সত্যি এই লেখা সব বাঁধা ছাপিয়ে জল নিয়ে এল।
৬৫. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৩:০৭
তানজিলা হক বলেছেন: কয়েক সাপ্তাহ আগের কথা, পরীক্ষা শুরু সকাল ৯টায়
।রাত তখন ২টা আমি আমার প্রবেশপত্র খুজে পাচ্ছিলাম না।অথচ প্রবেশপত্র ছার পরীক্ষা দেয়া যাবে না।পুরো বারি তন্য তন্য করে খুজলাম।কিন্তু পেলাম না।সারা রাত কাদতে কাদতে ঘুমালাম।সকালে মন খারাপ তাই পড়া revice করতে পারছিলাম না।আব্বু এসে আমাকে জিগেস করল কি হয়েছে।বলতে না বলতেই তিনি খুজে দিলেন।আমার তখন মনে হয়েছিল বাবা ছারা এক পাও আমি চলতে পারব না।
জানেন আব্বুর জন্য আমি কখন মন খারাপ করে থাকতে পারি না।আব্বু বলে"মা তোর মন খারাপ থাকলে কি আমার মন ভালো থাকে"।
জানেন পৃথিবীতে আমাকে সব থেকে বেশি ভালোবাসে কে?সে আমার বাবা।
আপনার এ লিখাটা পড়ছিলাম আর অজানা ভয়ে আমার শরির কাপছিল।
আমি আমার বাবা ছারা কোন দিন থাকতে পারব না।
আপনাকে সান্তনা দেবার ভাষা আমার জানা নেই।
৬৬. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৪:১৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: অনেক দেরীতে লেখাটা আমার চোখে পড়লো । লেখাটা পড়ার সময় আমার বাবার কথাই কেবল মনে হয়েছে,শেষ হওয়ার পর খানিকটা সময় চুপ করে বসে ছিলাম ।
আপনার লেখার মধ্যে একটা শান্ত সম্মোহনী শক্তি আছে , প্রতিটা লেখা পড়েই আলাদা করে লেখার কথাগুলো বারবার মনে পড়ে , মাঝে মাঝে আবেগ তাড়িত হয়ে পড়ি ।
..................................
..................................
আল্লাহ আপনার বাবাকে শ্রেষ্ঠতম মর্যাদা দান করুন
৬৭. ০৪ ঠা নভেম্বর, ২০০৭ ভোর ৪:৪২
মিরাজ বলেছেন: মন খারাপ হয়ে গেল মানবী।

বাবাকে কবরে শুইয়ে রেখে আসার পর কত কেদেছি, আজ আপনি আবার কাদালেন। আমার বাবা সারা জীবন বুকের ভিতর পাখির মত আগলে রেখেছে, সেই বাবা চলে গেলেন কিছু করার সুযোগ না দিয়েই। নিয়তি বড় নিষ্ঠুর।

আল্লাহ পৃথিবীর সব বাবাকে অনেকে অনেক দিন বাচিয়ে রাখুন আর আপনার আমার মত যাদের বাবা বড় একা একা আছেন কোথাও শুয়ে, সৃষ্টিকর্তা তাদের আগলে রাখুন পরম মমতায় তারা যেমন আগলে রেখেছিলেন আমাদের।
৬৮. ০৮ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৩৬
মানবী বলেছেন: কালপুরুষ, ধন্যবাদ।

বিহংগ, ধন্যবাদ।

নাদান, আমার কাছে এই পোস্টের মন্তব্যগুলো পোস্টটির চেয়েও বেশি হৃদয়স্পর্শী মনে হয়; যেমন আপনার মন্তব্যটি। ধন্যবাদ আপনাকে।

নিজেরআয়না, কষ্টের অসাধারন বর্ণনা। সত্যিই অনেকটা এমনই মনে হয় তখন। মন্তব্য ও প্রার্থনার জন্য ধন্যবাদ।

বিবর্তনবাদী, মন ছুঁয়ে যাওয়া মন্তব্যের জন্য ধন্যবাদ।

তানজিলা হক, আপনার এই ছোট্ট ঘটনাটি যে আমার কি প্রচন্ড মন খারাপ করে দিয়েছে বুঝাতে পারবোনা! পরীক্ষার সময় সারা বাড়ি জুড়ে বই, খাতা,ক্লাস নোট ছড়িয়ে থাকে। আমার বাবা কতোদিন যে সেসব খুঁজে দিয়েছেন!আপনাকে অনেক ধন্যবাদ।

মেহরাব শাহরিয়ার, আমার সাধারন মানের লেখা সম্পর্কে এমন চমৎকার কম্প্লিমেন্ট পেয়ে কি বলবো বুঝতে পারছিনা। খুব সন্মানিত বোধ করছি। সুন্দর মন্তব্য এবং প্রার্থণার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

মিরাজ, মন খারাপ করে দেবার জন্য দুঃখিত। প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। মহান আল্লাহ্ আপনার বাবা সহ সব বাবাদের ভালো রাখুন।
৬৯. ১০ ই নভেম্বর, ২০০৭ রাত ১:০৪
সুখী মানুষ বলেছেন: আপু, আমার বাবা বেঁচে আছেন। আমি আপনাকে আমার বাবা'র ভাগ দিতে রাজি আছি। আজই আপনার সব কয়টা পুষ্ট পড়ছি..আগে কেন পড়া হয় নাই??
৭০. ১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:৩৬
মানবী বলেছেন: মোহাম্মদ অরুন, কষ্ট করে সবগুলো পোস্ট পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া। বাবা'র ভাগ দেবার জন্য কৃতজ্ঞতা :), ওনাকে আমার সালাম জানাবেন।
৭১. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:০১
রাশেদ বলেছেন: আরেকবার পড়তে মনে চাইলো পোস্টটা।
৭২. ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ৩:৩৭
খোলাচিঠি বলেছেন: হুমম,
কেমন যেন কষ্ট লাগছে!
আমার জিবনের গোপন একটা সৃতির কথা মনে পরল। বাবারা বোধয় গোপনে ভালবাসেন!
৭৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৬:১৪
রাশেদ বলেছেন: কই হারাইলেন আপনি!!
৭৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
রাশেদ বলেছেন: কই হারাইলেন আপনি!!
৭৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ ভোর ৫:১৬
লাইটহাউজ বলেছেন: চমৎকার একটি লেখা।
৭৭. ৩০ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ১২:০৯
িলমন বলেছেন: আপনার পুরনো এই লেখার র্মমকথা ইদানিং বোঝা শুরু করছি ''বাবা'' তার সব স্বপ্ন যেন সার্থক করতে পারি...
৭৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৭:৫৫
নিলা বলেছেন: সব বাবারা এক কিনা আমি জানি না। বাবাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি, তবুও এতটা খারাপ লাগে নি। তবে আজ আপনার এই লেখাটা পড়ে বুক ভেঙ্গে কান্না আসছে।
৮০. ২৩ শে মার্চ, ২০০৮ দুপুর ১২:১১
রাশেদ বলেছেন: গ্রেট পোস্ট একটা।
৮২. ০৪ ঠা এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫
মাহবুব সুমন বলেছেন: শুনলাম আপনি নাকি ময়মনসিং ক্যাডেট কলেজের ? !
৮৪. ১৫ ই এপ্রিল, ২০০৮ সকাল ১১:৪৯
চিকনমিয়া বলেছেন: হ গো আফা, মনডা খারাপ হইলো:(
৮৫. ০৭ ই মে, ২০০৮ রাত ১০:৩৪
মুহিব বলেছেন: সব বাবারা দেখতে এক রকম
সব সন্তানদের ভাবনাও একই রকম!
৮৬. ২০ শে জুন, ২০০৮ সকাল ৯:৩০
নাহরিন জফির বলেছেন: ছোট্ট আমাকে রেখে আব্বু আকাশের তারা হয়ে গেল।কিন্তু প্রতিটি মূহুর্তে আব্বুকে আমি অনুভব করি।আম্মুকে দেখি কি অপরিসীম শক্তি,আস্থায় আর বিশ্বাসে ধারণ করে আছে আব্বুকে।আব্বু-তুমি আছ সবসময়---আম্মু,আমি আর ভাইয়ার প্রতিটি অস্তিত্বে।

ধন্যবাদ মানবী।ভাল থাকবেন।
৮৭. ২১ শে জুন, ২০০৮ রাত ৩:৫০
মানবী বলেছেন: রাশেদ, ফিরে এসে পোস্টটি আবার পড়েছেন জেনে ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি ভালো আছেন আশা করি।


খোলাচিঠি, আপনার গোপন স্মৃতি কখনও ব্লগে শেয়ার করলে পড়ার আগ্রহ রইলো। ধন্যবাদ মন্তব্যের জন্য, ভালো থাকুন।


লাইটহাউজ, অনেক ধন্যবাদ আপনাকে।



িলমন, আপনার বাবা'র স্বপ্ন যেন পূরণ করতে পারেন, দোয়া করছি। আপনি ভালো থাকুন। মন্তব্যের জন্য ধন্যবাদ।


আজনবী, ধন্যবাদ।


নিলা, আপনার মন খারাপ করে দেবার জন্য দুঃখিত। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।


রাশেদ, আবারো ধন্যবাদ ভাইয়া।


অণৃণ্য, ধন্যবাদ আপনাকে।


মাহবুব সুমন, ভালো আছেন আশা করি।



চিকনমিয়া, ধন্যবাদ আপনাকে।



মুহিব, ভালো বলেছেন। ধন্যবাদ।


নাহরিন জফির, এতো পুরনো পোস্ট আপনি খুঁজে পড়লেন!
আপনার কথা জেনে খারাপ লেগেছে, আপনার কষ্টের সাথে সমব্যথী। আপনিও অনেক অনেক ভালো থাকুন।

৮৮. ১৫ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১৫
রাশেদ বলেছেন: প্রিয় একটা পোস্ট।
৮৯. ১৫ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৩
রাশেদ বলেছেন: খুব ভালো লাগে এই লেখাটি।
১৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৩৮

লেখক বলেছেন: রাশেদ আপনি অনেক অনেক ভালো থাকুন ভাইয়া।

মহান আল্লাহ্ যেন আপনার বাবা মা'কে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন এই দোয়া করি।

৯০. ১৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৫:৪০
মিঞা ভাই বলেছেন: লেখাটা ভালো লাগলো। যে লেখাটা পড়ে উৎসাহিত হয়েছেন সেটা কোথায় পেতে পারি?
৯২. ১২ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৮
সোহায়লা রিদওয়ান বলেছেন: আপনার জনি বিষয়ক লাস্ট পোস্ট টার ব্যপক আলোড়ন দেখে কৌতুহল মেটাতেই বলতে পারেন আপু আপনার শুরুর পোস্ট গূলা ওপেণ করে পড়ছিলাম !!!কারণ ব্লগ এ আমি কয়েক মাস মাত্র ! ভাগ্য ভাল যে সবাই আলোড়ন তুলেছিল !!! নইলে এটা পড়তাম কিভাবে !
সব বাবা রাই একি রকম...কিন্তু সব সন্তান রা মনে হয় একি হয়না ! নইলে আমিতো পারিনা বাবা কে নিয়ে কিছু লিখতে ...... মাকে নিয়ে কিছু বলতে ...... আমার মাথার উপর ছায়া সারাক্ষন তাদের...... তারপরো কি করলাম তাদের জন্য ?? !!! কিছুই না ...উলটো... কতো অভিযোগ !
হায় ।কি অকৃতজ্ঞ সন্তান আমি !

পৃথিবীর পরীক্ষাকালীন সময় শেষে আসল সেই জীবনে বাবার সাথেই থাকবেন আপনি...ইনশাল্লাহ নিশ্চই তাই হবে!
৯৩. ১৩ ই নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
মনিরুজ্জামান কবির বলেছেন: আপনার পোস্টটা পড়ে বাবার কথা মনে হয়ে গেল।
৯৫. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫০
মানবী বলেছেন: মিঞা ভাই , ব্লগার প্রজাপতির ব্লগে পড়েছিলাম, তাঁর নাম সার্চ করে গতবছর এসময়ের পোস্টে মা'কে নিয়ে লেখা পোস্টটি পড়লে জানবেন। ধন্যবাদ আপনাকে।

অক্ষর, পড়ার জন্য ধন্যবাদ অক্ষর।


সোহায়লা রিদওয়ান, বাবা মা পাশে থাকলে আমরা অধিকাংশ হয়তো এমনই করি। সব কিছু জানি বুঝি, তারপর ও তাঁদের সাথে অবুঝের মতো আচরন করি, পরে যার মাশূল দিতে হয় তীব্র কষ্ট আর অনুতাপের মধ্য দিয়ে। আপনার বাবাকে আমার সালাম জানাবেন।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে।


মনিরুজ্জামান কবির , আপনার বাবা যেখানে আছেন, যেন ভালো থাকেন এই প্রার্থনা করি। ধন্যবাদ মন্তব্যের জন্য।


ধূসড় পৃথিবী, ধন্যবাদ আপনাকে।
৯৬. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮
কালপুরুষ বলেছেন: আজকাল কম কম দেখি। আমার ব্লগেও দীর্ঘদিন অনুপস্থিত। কোন ভুল করে ফেলেছি কী? ভাল থাকবেন।
৯৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
সিনথিয়া জামান বলেছেন: আপু, তোমার লেখাটা পড়ে মন খারাপ হলো খুব। মাইনাস দিতে ইচ্ছে করছিলো.... !
৯৮. ২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৮
মানবী বলেছেন: কালপুরুষ, ভালো আছেন আশা করি। দেরীতে জবাব দেবার জন্য দুঃখিত।



সিনথিয়া জামান, সরি আপু মন খারাপ করে দেবার জন্য। আপনি মাইনাস দিতে চাইলেও আপনার মন্তব্যে আমি প্লাস দিলাম!
ধন্যবাদ মন্তব্যের জন্য, ভালো থাকুন।
৯৯. ০৩ রা নভেম্বর, ২০০৯ রাত ১:২১
সীমান্ত আহমেদ বলেছেন: পোস্টের শততম কমেন্ট আমার। পোস্ট টি অনেকবার পড়ে কমেন্ট না করে চলে গেছি।
সকল বাবা মায়ের জন্যই প্রার্থনা....।
১০০. ০৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৫
সোহায়লা রিদওয়ান বলেছেন: সব বাবারাই একি রকম !
২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫২

লেখক বলেছেন: আমার নিকটি ব্লগে মৃত প্রায়, সেই সাথে এতো পুরনো একটি লেখা খুঁজে পড়েছেন দেখে অবাক হলাম!!

মন্তব্যের জন্য ধন্যবাদ আহমেদ রাকিব, ভালো থাকুন সব সময়।

১০২. ২১ শে জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৩
মানবী বলেছেন: সীমান্ত আহমেদ, কেমন আছেন ভাইয়া?
সকল বাবা মায়ের জন্যই প্রার্থনা.........



সোহায়লা রিদওয়ান, ভালো বলেছেন।

১০৩. ২২ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১০
সীমান্ত আহমেদ বলেছেন: ভাল আছি আপু । একটা বা দুটা খবর আছে দেবার মত । আপনাকে মেইলে জানাবো । ভালো থাকবেন আপু ।
১০৪. ২৬ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৩৭
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
চোখ ছলছল করছে। হয়তো রোদের আজ তেজ বেশী বলে। কিন্তু আকাশে যে এখন অনেক মেঘ। ধ্যাত্তেরি....চোখের ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে।
১০৫. ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৩৫
সুরঞ্জনা বলেছেন: আসলেই অনেকের লেখা পড়া হয়নি। তাই খুজে খুজে পড়ছি।
এক একদিন এক একজনের বাড়িতে কাটিয়ে দিচ্ছি।
আজ ছিলো আমার জুলভার্ন দিবস। ইনশাআল্লাহ কাল হবে মানবী দিবস। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
২৭ শে জুন, ২০১০ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আপনার মতো এমন গুনীজন আমার মতো অলেখকের অতি সাধারণ মানের লেখাগুলো পড়েছেনে জেনে খুব সন্মানিত বোধ করছি আপু। এমন অভাজনের নামে জীবনের একটি দিবস হলেও পালনেরআন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!!

অনেক অনেক ভালো থাকুন আপু।

১০৬. ২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৭:১০
সাইফুল আলম সারোয়ার বলেছেন: আমিও একজন বাবা।
তবুও আপনার লেখা পড়ে চোখ ঝাপসা হয়ে এলো।
আপনার জায়গায় আমার আট বছর বয়সী মেয়েটার কথা মনে হলো।
একদিন আমিও মরে যাবো।
তখন হয়তো আপনার মতো আমার মেয়েটাও বাবার জন্য কাঁদবে কিন্তু তার বাবা তা দেখবে না।
তাকে শান্তনা দিতে পারবে না।
আসলে বাবারা মেয়েদেরকে একটু বেশী ভালবাসেন।
আর মেয়েরাও বাবাদেরকে একটু বেশী ভালবাসে।

ভালো থাকুন।
২৭ শে জুন, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: মন্তব্যটি পড়েও চোখ ঝাপসা হয়ে এসেছে....

আপনার এবং আপনার মেয়ের দীর্ঘায়ুর জন্য প্রার্থণা করি। বাবা মেয়ের স্নেহ ভালাবাসায় আনন্দময় আর সুখের হোক আপনাদের জীবন, মেয়েটি যেন বড় হয়ে বাবাকে গর্বিত ও সুখী করার সৌভাগ্য লাভ করে এই প্রার্থণা।

অনেক অনেক ভালো থাকুন আপনারা।

১০৭. ২৭ শে জুন, ২০১০ বিকাল ৩:২৬
মানবী বলেছেন: .
সীমান্ত আহমেদ , ভালো খবরের জন্য ধন্যবাদ ভাইয়া। আবারও অনেক অভিনন্দন ও শুভকামনা। ভালো আছেন আশা করি।


দুরন্ত স্বপ্নচারী, :-)
অনেক ভালো থাকুন।

১০৮. ২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:০৮
চতুষ্কোণ বলেছেন: "মামনি, এখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, প্রায়ই হয় ইদানিং, তোমার জন্য খুব চিন্তা হচ্ছে। আমার ছোট মা তো বিদ্যুত চমকালে আর মেঘের শব্দ শুনে খুব ভয় পায়, মামনি একা একা কি করছে! ঝড় হলে ভয় পেও না মা আমার।"

প্রতিটা শব্দই কী মায়ায় জড়ানো! আসলে সব বাবারাই একই।
২৩ শে জুলাই, ২০১০ রাত ১২:৫৮

লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

১০৯. ২২ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৩
চতুষ্কোণ বলেছেন: আপা আমার বাবাকে নিয়ে একি লেখা শেয়ার করলাম।

একজন সাধারণ বাবার অতি সাধারণ গল্প!

 

মোট সময় লেগেছে ১.১৩৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই