somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুর মুখে দাঁড়ায় জানিবো, তুমি আছো আমি আছি!!

২৬ শে মে, ২০০৮ ভোর ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ প্রাণ দিয়ে যা চায় তাই নাকি পাওয়া যায়! অন্যভাবে বলা যায়, মানুষ খুব গভীরভাবে কাউকে চাইলে, তাঁকে পাওয়া যায়; মনে প্রাণে কিছু ভালোবাসলে তা মিলে যায়! অনেক না পাবার হা-হুতাশের মাঝে এমন আশার বানীও শুনেছি বহুবার!!




কাকতালীয় বলে একটি ব্যপার আছে তবে তা দু'চারবার ঘটতে পারে; বছরের পর বছর যখন ঘটতে থাকে তখন তাকে হয়তো কাকতালীয় বলা যায়না।


আমি বৃষ্টি ভালোবাসি। এই ভালোলাগার শুরু কবে মনে নেই! অনেক বছর আগে এক চন্দ্রালোকিত সন্ধ্যায় সমুদ্রে হাঁটু জলে দাঁড়িয়ে থাকার সময়; না দীঘর্দিন আগে খুব মন খারাপের এক দুপুরে যখন আকাশ বাতাস কাঁপিয়ে মুষল ধারায় বৃষ্টি শুরু তখন! আবার হয়তো, আমার জীবনের সবচেয়ে ভয়ংকর দিনটিতে আমি যখন অসাড়, বোধহীন হয়ে নির্লিপ্তভাবে ঘুরছিলাম তখন চারদিক কাঁপিয়ে বৃষ্টি এসে জানিয়ে দেয়, "মেয়ে তুমি কাঁদো, আজ তোমার তীব্র কষ্টের দিন"..সেসময়।

এই ভালোলাগা, ভালোবাসার সম্পর্ক খুব অজান্তে শুরু হলেও, এখন অনেক কিছুই গোপন নেই। যেমন, কোথাও বেড়াতে গেলে আমি কোন দিন এয়ারপোর্টে লাগেজ রিজার্ভেশনের সময় বলিনি, "আমার সাথে এক মুঠো মেঘ আর এক পশলা বৃষ্টি যাবে"! অথচ আমি জানি, বৃষ্টি আমার সাথে যাচ্ছে।

আমার এই জীবনে সৃষ্টি কর্তা বেশ কিছু দেশ, শহর, দর্শনীয় স্থানে বেড়ানোর সুযোগ দিয়েছেন। খুব আশ্চর্যজনক ভাবে লক্ষ্য করি, আজ অবধি বছরের এমন কোথাও যাইনি যেখানে আমি যাবার পর বৃষ্টি নামেনি!!!! বছরের যে কোন সময়, যেকোন স্থানে। দেশে আত্মীয় সজন, বন্ধু বান্ধবরা মজা করে বলতেন, "অনাবৃষ্টির সময় তোমাকে সেখানে নিয়ে যাওয়া উচিত!" বৃষ্টি কখনো কোন দেশে আমার সঙ্গ ছাড়েনি। অনেক বছর আগে খুব শীতে নেদারল্যান্ডে গিয়েছিলাম, আমাদের পরিচিত পরিবারটি তখন ১২ বছর ধরে সেখানে বসবাস করছেন। তাঁরা জানালেন বছরের এসময় এখানে বৃষ্টি, গত বারো বছরে দেখেননি!

আমি যেখানে যাবো, বৃষ্টি আমার সঙ্গী- এটা এখন অবধারিত। তবে, মে মাসের এই কড়া রৌদ্রে উত্তরগোলার্ধের পৃথিবী যখন উত্তপ্ত; নেভাদার শুষ্ক মরুঅন্চলের তাপমাত্রা ১০৩ ডিগ্রী ফারেনহাইট, এমন সময় যেতে হলো সেখানে! আমি পৌছে তাপমাত্রা পেলাম ৬৮ ডিগ্রী ফারেনহাইট, আর কয়েক ফোঁটা বৃষ্টি এসে যেন জানিয়ে দিলো, "আমি সাথে আছি" :-)। সেই ফোঁটা ছিলো, তাৎক্ষনিক হাল্কা পরশের মতো। আমার জানা ছিলোনা, আমার মা মরুভূমিতে গিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন দেখার জন্য, "তাঁর শ্রাবন কন্যার আগমনে কখন বৃষ্টি নামে"!! পর দিন শুরু হলো বৃষ্টি, প্রথমে ঝিরিঝিরি, তার পর বর্ষন। আমার মা'র মুখে তৃপ্তির হাসি :-)। সেখানে উপস্থিত জনেরা অবাক হলেন, বছরের এসময় বৃষ্টি খুব অস্বাভাবিক!

আমার পরিচিত জনদের কাছে শুনে মজা করে বললেন, "যদি জানতে পারে, নেভাদা সরকার তোমাকে বিশেষ আমন্ত্রন জানিয়ে ঘন ঘন নিয়ে আসবে মরুভূমিতে বৃষ্টি নামাতে।"


মাঝে মাঝে মনে হয়, জীবন নিয়ে আমার কোন অভিযোগ থাকা হয়তো অনুচিত! অনেক পাওয়া না পাওয়ার ভীড়ে, সর্বত্র সার্বক্ষনিক ভাবে বৃষ্টির সঙ্গ তো এক পরম পাওয়া! এভাবে ভালোলাগা বা পছন্দের সঙ্গতো সকলের ভাগ্যে ঘটেনা।


মানুষ তাঁর মৃত্যু সম্পর্কে জানেনা। হয়তো চল্লিশকে ছোঁয়া সম্ভব হবেনা, আবার হয়তো নব্বুইয়ে কেটে যাবে দূরন্ত সময়! আমার মৃত্যু সম্পর্কে কিছুই জানিনা। তবে মনে হয়, সেদিন খুব বৃষ্টি নামবে। আকাশ বাতাস কাঁপিয়ে বৃষ্টি এসে সঙ্গী হবে আমার অন্য ভুবনে যাত্রার।

সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
৮৯টি মন্তব্য ১৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার সব সেবা ভালো ছিল না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:২৩



শেখ হাসিনার গুম খুনের সেবা ভালো ছিল না। ছাত্র-জনতার যে সেবার কারণে তিনি দেশ ছেড়েছেন তাঁর সে সেবা ভালো ছিল না। আর তাঁর নির্বাচন ব্যবস্থা ছিল এক কথায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

অবশেষে দেশে গণতন্ত্র কায়েম হইলো

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪৩

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে এখন আমাদের আর কোন টেনশন রইলো না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমেই মূলত দেশ আবার গণতন্ত্রের ট্রেনে যাত্রা শুরু করলো।... ...বাকিটুকু পড়ুন

রঙিন ডালিম ফলের একটি ব্যতিক্রমি অঙ্গ বিশ্লেষন ( Anatomy of Pomegranate )

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১১


সবুজ পাতার আড়াল ভেঙে
ডালিম ঝুলে লাজুক রঙে
বাইরে রক্তিম খোলস কঠিন
ভিতরে দারুন জীবন রঙিন।
শত দানার গোপন ভুবন
একসাথে বাঁধা মধুর টান
হৃদয়ের হাজার স্বপ্ন যেন
লুকিয়ে থাকা রক্তিম গান।

উপরে প্রচ্ছদ চিত্রে রেনেসাঁ... ...বাকিটুকু পড়ুন

×