আমার প্রিয় পোস্ট
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
- ভুনা মাংসে পাল্টে যাওয়া জীবন - নাঈম আহমেদ
- মিশন শাহসাবের বিরিয়ানী এবং শাহসাব বাড়ি বাজারের মতি মিয়ার বিখ্যাত ফালুদা(একটি ভোজন সংক্রান্ত পোস্ট) - শিশির সিন্ধু
- নারী নির্যাতন, আমাদের সমাজ, আর শত-সহস্র রুমানা - আম-আঁটির ভেঁপু
- জলহস্তী - অতন্দ্র তওসিফ
- কম করে ৫০টি ইভটিজিং করে আমি ৫০টি কিশোরীর লাশের মিছিল দেখতে চাই ;আমি শ'খানেক খুন করার আগে মরতে চাইনা - চলমান কলম
- অসীম সাহসী ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর - আরিফুল শাকিল
- প্রেসিডেন্ট জিয়াউর রহমান : যার নিরেট দেশপ্রেমের স্বাক্ষী দেয় সিআইএ'র সিক্রেট টেলিগ্রাম ০৩২৫/০৯৫০Z.....এবং অনেক অজানা কথকতা....... - দাসত্ব
- ব্লগার মাহবুব মতিনের মৃত্যু; ও বন্ধু আমার! - ফয়সল নোই
- মার বদি আলম মার,তোরে মারলে তু্ইও মার না পারলে পাত্তর মার কিংবা চন্দ্রিমা উদ্যানের সেই বেশ্যা(?) - সত্য সন্ধানী আমি
- তাজহাট প্যালেস, নয়নাভিরাম এক মিউজিয়াম....... - রেজোওয়ানা
- পোড়া গলিতে, পোড়া চোখে, পোড়ো মনে - অন্যমনস্ক শরৎ
- রাজনীতিবিদরা ব্লগে এলে যা যা ঘটতে পারে... - ফিউশন ফাইভ
- জন্ম স্তুতি - আকাশ অম্বর
- রাহেলা বিষয়ক দু'টো তথ্য - ফয়সল নোই
- রাহেলার মৃত্যুকালীন ঘোষণা - ফয়সল নোই
- রাহেলা হত্যা মামলার নিখোঁজ আলামত ও অন্যান্য দলিল - ফয়সল নোই
- আলামত সংরক্ষিত নেই বলে রাহেলার খুনিরা পার পেয়ে যাচ্ছে... - ফয়সল নোই
- চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ - অণৃণ্য
- আমাকে তুমি অশেষ করেছো - সোহায়লা রিদওয়ান
- স্মৃতির পাতা জুড়ে প্রিয় চৌধুরী জাফরুল্লাহ শরাফত - সীমান্ত আহমেদ
- এক , দুই বা পাঁচ টাকার অর্থহীন গল্প - মেহরাব শাহরিয়ার
- সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ....! - মানবী
- মোনাজাত উদ্দীন - আমাদের চারণ সাংবাদিক - আপনার জন্য ভালবাসা - মোস্তফা আমিন
- "গণহত্যা": এ্যান্থনি মাসকারেনহাসের অবশ্যপাঠ্য প্রতিবেদন (বিদেশী পত্রিকায় মুক্তিযুদ্ধ, পর্ব ৩০) - ফাহমিদুল হক
- একটি পংক্তির জন্য - প্রণব আচার্য্য
- অনেক দিন পর আবার active হচ্ছি... - মুতাসিম
- যায় না পোড়ানো ভালোবাসা - শেখ জলিল
- আবার আসিলাম ফিরিয়া
- নাদান
- প্রিয় কবিতা-৪// পূর্ণেন্দু পত্রী (বাসরঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে ) - শফিউল আলম ইমন
- গণহত্যার ছবি : নূরুল উলা - হাসিব
- ফিনিক্সের জীবন! - মানবী
- আফ্রিকার পাহাড়ী অরণ্য আর কালো মানুষের কথা (পর্ব-১) - আশিক হাসান
- কষ্টও রঙ বদলায় - মৃন্ময় আহমেদ
- মায়াবতীকে...... - মাহবুবা আখতার
- মা..! আমার মা..!(উত্সর্গ- মানবী ! আপনার জন্য পুনঃ পোষ্ট)! - আবদুর রাজ্জাক শিপন
- সে আসে সে যায় - কালপুরুষ
- মুক্তিযোদ্ধাদের শপথ - অমি রহমান পিয়াল
- আদল - কালপুরুষ
- ব্যবধানে ব্যবধান - এহেছান লেনিন
- প্রণমী তোমায় - কালপুরুষ
- স্থিরচিত্র - ফয়সল
- ১৯৭১ :: কিভাবে দেখে পাকিস্তানী তরুন-তরুনীরা - অরূপ
ডিসপোজেবল মানবীদের কথা- আরেকটি ছবি, আরেকবার ভুলে যাবার পালা!!!
০৫ ই নভেম্বর, ২০০৮ সকাল ৮:২২
আমরা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে ডিসপোজেবল প্লেট, গ্লাস কিনে থাকি। জিনিসগুলোর রং, আকার আর স্থায়িত্ব, ব্যবহারের উপোযোগিতা বিচার করে পছন্দ মতো ডিসপোজেবল তৈজস ঘরে নিয়ে আসি। কিছু সময়ের ব্যবধানে দৈনিন্দিন প্রয়োজনে ব্যবহার শেষে খুব স্বাভাবিকভাবেই ছুঁড়ে ফেলি আবর্জনার স্তুপে।
ছোট্ট শিশু কন্যা বাবা, মা'র আদরে লালিত হয়ে কৈশোর পেরিয়ে তারুণ্যে উপনীত হলেই নিজের অজান্তে তাঁরও যাচাই শুরু হয়ে যায়। সবমিলিয়ে পছন্দ হলে তাঁকে বধু সাজিয়ে তুলে নেয় কোন ঘরে... এপর্যন্ত প্রায় অধিকাংশ বাংলাদেশি নারীর জীবন চিত্র এক। তবে দুর্ভাগ্যক্রমে, পরবর্তীতে একদল মানবীর ভাগ্যটা হয়ে যায় ডিসপোজেবল তৈজসের মতো। ব্যবহার শেষ হলে বা সংসারে তাঁর উপস্থিতি অপ্রয়োজনীয় মনে হলে অত্যন্ত নির্বিকার ভাবে তাঁকেও ছুঁড়ে ফেলা হয় আস্তাঁকুড়ে।
সিলেটের মৌলভীবাজারের জনি নামের একবছরের ছোট্ট শিশুর মা হতভাগ্য রুবি, শশুড়বাড়ির নরপশুরা তাঁকে নির্যাতন করে হত্যার পর ডিসপোজেবল তৈজসের মতোই ছুঁড়ে ফেলেছে আস্তাকুঁড়ে। সবচেয়ে নির্মম এই যে, মৃতদেহটির সাথে সাথে তারা পরিত্যক্ত করেছে আরেকটি জীবন্ত প্রাণ- ছোট্ট দুগ্ধপোষ্য শিশু জনিকে!!!
এই পোস্টটির পাঠকে পাঠিকারা অনেকে জনির মতো সন্তানের পিতা মাতা তাঁরা হয়তো ছোট্ট জনির মাঝে নিজেদের সন্তানের মুখ খুঁজে পাবেন। জনক জননী নাহলেও আমরা প্রত্যেকেই জন্মেছি কোন না কোন নারীর গর্ভে.. এই ছবিটির ক্রন্দনরত শিশুটির স্থানে নিজেকে আর পাশে শায়িত মানবীর মাঝে নিজের মা'কে কি একবারের জন্য কল্পণা করতে পারি?
![]()
করুন এই দৃশ্যটি কোন যুদ্ধবিদ্ধস্ত এলাকার নয়, কোন দুর্ভিক্ষপীড়িত জনপদের নয়। স্বাভাবিক সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের ছবি।।
নরপিশাচরা সম্পত্তির লোভে কি নির্বিকার ভাবে ছিনিয়ে নেয় এক মানবীর জীবন, একজন মায়ের জীবন! রাতের আঁধারে লাশটি পশুপাখির থাবায় ক্ষত বিক্ষত করার আশায় আবর্জনার মতোই ছুঁড়ে রেখে যায়! মা'হারা শিশুর ক্রন্দনে নিজেদের উত্যক্ত করতে চায়না বলেই হয়তো তাকেও ফেলে আসে নিষ্প্রাণ দেহটির সাথে!
ছোট্ট শিশু, আঁধার ঘনিয়ে এলে হয়তো ভয় পেয়েছে, ক্ষুধার যন্ত্রনায় ছটফট করেছে! হামাগুড়ি দিয়ে ছুটে গেছে মায়ের নির্জীব শরীরের কাছে, ভেবেছে স্নেহময়ী মা তাকে পরম আদরে বুকে টেনে নিবেন! মায়ের নির্লিপ্ততায় অভিমানে ঠোঁট ফুলিয়ে ডুকরে কেঁদে উঠেছে। খাদ্যের সন্ধানে এক সময় নিজেই খুঁজে নিয়েছে মায়ের বুক.. অভিমানী অবোধ শিশুটি বুঝতেও পারেনি পরম মমতাময়ী এই মা আর কোনদিন তাকে কোলে তুলে নিবেনা, মায়ের বুকে সে আর কোনদিন খুঁজে পাবেনা ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তি নিবারনের পরম নির্ভরতার আশ্রয়!!!
আর দশটি ছবির মতো, ঘটনার মতো আমরা ভুলে যাবো এই ছবি, এই ঘটনাটি। জানবোনা কি ঘটলো দুর্ভাগা এই শিশুর জীবনে! তার বাবা তাকে নিজের আশ্রয়ে ঠাঁই দিলো কিনা, তার মা'র হত্যাকারীদের শাস্তি হলো কিনা! হয়তো তাকেও বরণ করে নিতে হবে হতভাগ্য মায়ের মতো ডিসপোজেবল জীবন! হয়তো পথের ধারে পড়ে থাকা হাজারো শিশুর মতো সেও বেড়ে উঠবে অবহেলা আর বন্চনায়! কিংবা, কে জানে... যে সমাজ তার মা'কে নিরাপত্তা দিতে পারেনি, সেই সমাজ তাকে ঠেলে দিবে বারবণিতার অন্ধকার কোন জীবনে।
দুঃসহ মর্মস্পর্শী ছবিটি দেখার পর খুব ইচ্ছে করছে শিশুটিকে নিজের কাছে নিয়ে আসতে। হাজার হাজার মাইলের দুরত্ব, সামাজিক রীতিনীতির কারনে অক্ষমতা আর অসহায় বোধ করা ছাড়া আর কোন সমাধান বা পরিণতি নেই এই ইচ্ছের।
নিজের আশ্রয়ে নিতে না পারলেও জনির জন্য কিছু একটা করা সম্ভব! জনির প্রবাসী বাবা, সব জানার পর যদি শিশুকন্যার দায়িত্ব নিতে অস্বীকার করে নিজ কন্যাকে পরিত্যক্ত করে, আমরা নিজেদের সাধ্যমতো প্রচেষ্টায় ছোট্ট জনির একটি সুস্থ সুন্দর নিরাপদ জীবনের ব্যবস্থা কি করতে পারিনা!
শুধু সমবেদনা আর দুঃখপ্রকাশ না করে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারিনা এই অবোধ অসহায় শিশুটির দিকে!
ছবির জন্য কৃতজ্ঞতা: ভাস্কর চৌধুরী
সম্পূর্ণ ছবিটি পোস্ট করার মতো মানসিক শক্তি সন্চার করা সম্ভব হলোনা, আগ্রহীরা সম্পূর্ণ ছবিটি এখানে দেখতে পাবেন।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ ভোর ৬:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
সমকালের গান বলেছেন:
আমার মাথায় কাজ করছে না। খুব মর্মান্তিক।
নুশেরা বলেছেন:
"করুণ এই দৃশ্যটি কোন যুদ্ধবিধ্ব্স্ত এলাকার নয়, কোন দুর্ভিক্ষপীড়িত জনপদের নয়। স্বাভাবিক সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের ছবি।।"-- লজ্জাজনক, মর্মপীড়াদায়ক।
মানবী বলেছেন:
সমকালের গান, পড়ার জন্য ধন্যবাদ।নুশেরা, সত্যিই লজ্জাজনক ও মর্মপীড়াদায়ক। ধন্যবাদ আপনাকে।
জটিল বলেছেন:
এটা শুধু একটি মাত্র ঘটনা , এরকম অহরহই ঘটে যাচ্ছে আমাদের সমাজে হায় সমাজ , হায় এই মনুষ্যত্ব ।
কেমিকেল আলী বলেছেন:
সত্যি খুব কষ্ট হচ্ছে আমার
মানবী বলেছেন:
জটিল, সত্য.. অনেক ঘটনার অন্যতম। ঘটনা সংখ্যা যতোই হোক প্রতিটিই মর্মান্তিক, হৃদয়বিদারক। কোন এক অদ্ভুত কারনে এসব "অনেক" ঘটনার কোন বিচার হচ্ছেনা, ডিসপোজেবল নারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে! ধন্যবাদ।কেমিকেল আলী, অনেক দিন পর আপনি ব্লগে!! ভালো ছিলেন আশা করি। গতরাতে এই ছবিটি দেখার পর থেকে ভয়ংকর কষ্টকর সময় কাটছে, বুঝতে পারছি আপনার মনের অবস্থা!! যেন পাশবিকতার প্রতিযোগিতা দেখছি আমরা, দিন দিন নির্মমতার ভয়াবহতা বেড়েই চলেছে!!! ধন্যবাদ পড়ার জন্য।
কেমিকেল আলী বলেছেন:
ধন্যবাদ মানবী,হ্যাঁ, ভালই ছিলাম। এখন খবরটা জেনেই বরং কষ্ট হচ্ছে।
সত্যি কথা বলতে কি ঐ বয়সের কাছাকাছি আমারও একটা মেয়ে আছে। তাই তার কষ্টগুলো আমাকে খুব নাড়া দিচ্ছে।
আমরা এমন কিছু ঘটনার মধ্যে বাস করি যার কথা বলতে লজ্জা ঘৃনায় মাথা শুধু নিচুই হয়।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
কি বলবো ভাষা নেই। এই নরপিচাশের বিচার চাই। ছবিটার দিকে তাকাতে কষ্ট হচ্ছে........।
স্বপ্নশিকারী বলেছেন:
আমি এই স্বাধীনতা চাই না।যেখানে সবাই যা ইচ্ছা করতে পারে।
মন মণষা বলেছেন:
আমি একজন পিতা... নিজ সন্তানটি শিশুটির বয়োসী... কিছু বলার নেই... আমি বাকরুদ্ধ...
এই হতাশা কাটবে কিভাবে?
ধূর!!
আপনার নিরন্তর এই প্রতিবাদ তুলে ধরাকে স্বাগত জানাই
হুমায়ুন বলেছেন:
ধিক্কার জানাই ঐসব নরপিচাশ দের।
নির্ঝরিনী বলেছেন:
পোস্টের পুরো লেখাটা পড়তে পারছি না, চোখের পানির কারনে। তবুও ঝাপসাভাবে পড়লাম। মর্মান্তিক, হৃদয়বিদারক। বলার কোনো ভাষা খুজে পাচ্ছি না। আমার ক্ষেত্রেও সেই হাজার হাজার মাইলের দুরত্বের সীমাবদ্ধতা, তবুও শুধু সমবেদনা আর দুঃখপ্রকাশ না। সত্যিকারের সাহায্য করতে চাই সামর্থ্য অনুযায়ী। আমি সাহায্যের হাত বাড়িয়ে দিলাম।
আপু কিভাবে সাহায্যটা দেয়া যায়, সেইব্যপারে যদি একটু সাহায্য করতেন, তাহলে সুবিধা হতো।
ধন্যবাদ আপানাকে খবরটা সামনে তুলে ধরার জন্য।
লেখক বলেছেন: আমার বাবাকে নিয়ে একটি পোস্ট লিখেছিলাম, সেই পোস্টের পর এই একটি পোস্ট লেখার সময় এভাবে কাঁদতে হয়েছে। জনির স্থানে কখনো নিজেকে, কখনো আমার ভবিষ্যত সন্তানের মুখ দেখেছি, ভয়াবহ কষ্ট!
হত্যাকারীদের একজন(নিহত রুবির দেবর) গ্রেফ্তার হয়েছে, জনির বাবা নিজের কন্যার দায়িত্ব নিতে অস্বীকার করলে তখন আমাদের সাহায্যের হাত প্রয়োজন হবে জনির। তাই, তার বাবা কি করেন তা না জানা পর্যন্ত হয়তো শুধু সচেতন থাকতে পারি আর ঘটনাটি পর্যবেক্ষণ করতে পারি।
রুবি কে নির্মমভাবে হত্যার সুবিচার যেন হয়, সে ব্যাপারে সোচ্চার হতে পারি।
ব্লগার ভাস্কর চৌধুরি ও অন্যান্য সচেতন সাংবাদিকদের আপডেট আমাদের ঘটনাটি পর্যবেক্ষণে সহায়ক হবে।
ধন্যবাদ নির্ঝরিনী, অনেক অনেক ভালো থাকুন।
মানবী বলেছেন:
কিংশুক০০৭ , ধন্যবাদপড়ার জন্য।কেমিকেল আলী, ভালো ছিলেন জেনে ভালো লাগলো। আপনার কন্যার জন্য অনেক অনেক শুভ কামনা। নিয়ত ঘটে যাওয়া এ ঘৃণ্য ঘটনাগুলো নির্বিকার ভাবে এড়িয়ে যাবার সময় বোধহয় শেষ হয়েছে, শত কাষ্ট হলেও আমাদের প্রতিকারের চেষ্টা করা জরুরী হয়ে পড়েছে। সকলের সন্মিলিত প্রচেষ্টাব একদিন সুন্দর সময় আসবে ইনশাহ্আল্লাহ্। ভালো থাকুন।
চিটি (হামিদা আখতার) , এই নরপিশাচদের বিচার চাই, শিশু জনির সুস্থ সুন্দর জীবনের নিশ্চয়তা চাই। ধন্যবাদ আপনাকে।
ইয়।সিন কবির, ভালো বলেছেন- সহমত। ধন্যবাদ পড়ার জন্য।
মন মণষা, আপনার সন্তান যেন থাকে দুধেভাতে। পড়ার জন্য অনেক ধন্যবাদ।
জ্বিনের বাদশা, আমাদের সকলের সন্মিলিত সৎ প্রচেষ্টা একদিন হয়তো এই লজ্জাকর দিনের, এই হতাশার অবসান ঘটাতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ।
মুকুল, পড়ার জন্য ধন্যবাদ।
হুমায়ুন, পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
পারভেজ বলেছেন:
এরকম কত ঘটনা না জানা থেকে যাচ্ছে কত জায়গায়! খুব অসহায় ভাবে পড়লাম পোস্ট টা।
ফয়সল নোই বলেছেন:
আপনি জনিকে নিয়ে লিখেছেন বলে অনেক কৃতজ্ঞতা। ভাস্কর চৌধুরীর পোস্টে ছবিটা দেখে খুব অসহ্য ঠেকছিল আমার কাছেও। দুঃখ নিয়ে আলোচনা করলেও বুঝি কোন একটা উপায় বের হয়। আপনি যেমন বললেন, ওর বাবা দায়িত্ব না নিলে ওর পাশে দাঁড়ানো যেতে পারে। যদ্দুর শুনলাম,বাচ্চাটা শুধু কাঁদছে মায়ের জন্য। তবে প্রথমে কিছুই না খেতে চাইলেও এখন ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে খাচ্ছে। তবে স্বাস্থ্য ভাল না। দুর্বল হয়ে প্রায় নিথর। জনির জন্য যাই হোক কিছু করার উদ্যোগ নিন, সাথে আছি। লেখার মান নিয়ে প্রশংসা করা অপ্রাসঙ্গিক হয়ে যায় এখানে ঘটনার কাছে। নারীদের অবস্থা নিয়ে আপনার বিশ্লেষণ স্পষ্ট ও সঠিক মনে হয়েছে। আপনার মতো করে কখনো ভাবিনি। পোস্টের জন্য অনেক ধন্যবাদ, মানবী।
লেখক বলেছেন: জনির জন্য তাৎক্ষণিক ভাবে কোন সাহায্যের প্রয়োজন হলে সাধ্যমতো করবো, কোন হাসপাতেল চিকিৎসাধীন আছে, কার অধীনে আছে জানতে পারলে ভালো হতো। দুগ্ধপোষ্য অবোধ শিশু, মা'র জন্য তো কাঁদবেই...
আপনি এই বিষয়ে আগ্রহী ও খোঁজখবর করছেন জেনে খুব ভালো লাগলো। ভাস্কর চৌধুরী ও আপনার মতো নিষ্ঠাবান সাংবাদিকরা এধরনের অসহায়দের পাশে আছেন বলেই আমরা এই হতভাগ্য মানুষদের কথা জানতে পারি, তাঁদের সাথে করা অন্যায়ের প্রতিকারের স্বপ্ন দেখতে পারি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে।
খোলা_আকাশ বলেছেন:
আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না।আর খারাপ লাগে যখন দেখি একজন মেয়ের হাতে আর একজন মেয়ে নির্যাতনের শিকার হচ্ছে।
মানবী বলেছেন:
পারভেজ, যে স্বল্প সংখ্যক জানতে পারছি, আমরা যদি তার প্রতিবাদ করি, প্রতিকারের চেষ্টা করি.. এধরনের নির্মম ঘটনার সংখ্যা একদিন কমে আসবে ইনশাহ্আল্লাহ্। ধন্যবাদ আপনাকে।খোলা_আকাশ. একজন মানুষের হাতে আরেকজন মানুষ নির্যাতিত হতে দেখলেই কষ্ট হয়, নির্যাতিতা বা নির্যাতনকারি.. নারী আর পুরুষ। নির্মমতার ভয়াবহতা অভিন্ন থাকে। অনেক ধন্যবাদ।
কঁাকন, হয়তো খুব বেশি কিছু করার নেই তবে একেবারেই করার নেই এমন নয় হয়তো। ধন্যবাদ আপনাকে।
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
যে অপরাধী তাদের শাস্তিটাতে আসলে জনির বা তার মৃত মায়ের কিছু যায় আসবে না। বরং জরুরী হচ্ছে জনির জন্যে নিদেনপক্ষে একটা নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। এই যে 'নিরাপদ' লিখলাম, সেখানেও আপনার কথাগুলোই চলে আসে, একটা মেয়ে এই দেশে কতটুকু 'নিরাপদ'?? কোন শিক্ষা, প্রতিষ্ঠা এমনকি বিত্তও মেয়েদের এহেন পশুদের হাত থেকে রক্ষা করতে পারছে না। দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েই বা কী হয়?? মাঝে মাঝে মনে হয় প্রচণ্ড নাড়া দেয়া শাস্তির কথা, মধ্যযুগে যেমন সর্বসমক্ষে পুড়িয়ে মারা হতো!এরকম বর্বরতার শাস্তি বর্বরই হওয়া উচিত। তবে তারপরেও, মূল মনযোগ থাকা উচিত জনির উপরে। বাচ্চাটির কোন আপডেট পেলে জানাবেন আপা।
লেখক বলেছেন: জনির সুন্দর ভবিষ্যত নিশ্চিত করার কথাটাই প্রথমে মনে পড়েছে।
এই ঘৃণ্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দূরের কথা, সাধারন প্রাপ্য শাস্তিটিই অধিকাংশ সময় হয়না। মাঝে মাঝে মনে হয়, আমাদের দেশ যেন ধর্ষক, হত্যাকারী আর অপরাধীদের র্স্বঘরাজ্যে পরিনত হয়েছে। নির্যাতিত/নির্যাতিতারাই যেন আসল অপরাধী, শাস্তিটুকু যেন তাঁদেরই প্রাপ্য!!!
জনি এবং এই নির্মম হত্যাকান্ডটি সম্পর্কে ভাস্করা চৌধুরী ও ফয়সল নোই ভালো আপডেট জানাতে পারবেন, তাঁরা এই কেসটি সম্পর্কে আন্তরিক ভাবে খোঁজখবর করছেন। ভাস্কর চৌধুরীই সংবাদটি আমাদের কাছে তুলে ধরেছেন।
ধন্যবাদ আপানাকে।
মাহবুব সুমন বলেছেন:
এ ধরনের ডেডবডি নিজের চোখে বেশ কবার দেখেছি। একবার দেখেছিলাম, কিশোরী মা ও ১ মাস বয়সী শিশুকে গলা টিপে মেরে গাছে ঝুলিয়ে রাখা। আর কি বলবো
আমাদের দেশটাতো ধনী ও তথাকথিত শিক্ষিত সুবিধাভোগীদের জন্য সেহেতু গরীব মানুষরা বিচারও পায় না। মামলা হয়েছে কিন্তু দেখা যাবে মামলা চালাবার লোকই পাওয়া যাচ্ছে না। পুলিশ দায়সারা চার্জশিটও দেবে। আলামত ও স্বাক্ষ্য প্রমানের অভাবে আসামীরা খালাসও পেয়ে যাবে।
আজ কাল হতাশাবাদী হয়ে পড়ছি। আশা করার মতো কিছুইতো পাই না।
সূরভীত বলেছেন:
আমরা নাকি আবার "আশরাফুল মাখলুকাত"!সকালে অফিসে ঢুকতেই আমার colleague ডেকে একটা নিউজ পড়াল। সোমালিয়ায় ১৩ বছরের একটি ধর্ষন হয়েছে। মেয়েটির বাবা বিচার চাইতে গেলে ওখানকার সরকার মেয়েটিকে পাথর নিক্ষেপে করে মেরে ফেলার রায় দেয়! মেয়েটিকে স্টেডিয়ামে হাজার হাজার মানুষের সামনে পাথর মারার সময় সাধারন মানুষ প্রতিবাদ করতে গেলে গুলি বর্ষন শুরু হয়। একটি ছেলে মারা যায়।
সারাদিন একটা কথাই ভাবলাম "আমরা নাকি আবার "আশরাফুল মাখলুকাত"!"
এখন এই পোস্ট টা পড়ে আবার ভাবছি "আমরা কি আসলেই "আশরাফুল মাখলুকাত"!"
কষ্ট হচ্ছে, খুব কষ্ট। মেয়ে বলে আরেকটা মেয়ের জন্যে না। মানুষ বলে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
করুন এই দৃশ্যটি কোন যুদ্ধবিদ্ধস্ত এলাকার নয়, কোন দুর্ভিক্ষপীড়িত জনপদের নয়। স্বাভাবিক সময়ে একটি স্বাধীন রাষ্ট্রের ছবি।।
আমাদের দেশে এরকম হাজারো জনির জীবনে ঘটে চলেছে দুর্ভীসহ ঘটনা।
একটি দৃশ্যের কাছে নত হয়ে যাওয়া কিছু সময়...............! যেখানে বিবেক তার নিজস্ব শক্তি হারিয়ে ফেলেছে।
আপনার এ লেখাটি পড়ে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। বলতে গেলে জনির জন্য আপনার কিছু কথা এভাবেই ফুটে উঠেছে যে এই লেখা ও লেখার বিশ্লেষন সত্যিই অসাধারণ........!
এ ব্যাপারে আপডেট সহ আজ রাতে একটি পোস্ট দিতে পারি।
ধন্যবাদ মানবী আপু............ভালো থাকবেন।
লেখক বলেছেন: ভাস্করদা, এই লেখায় কোন অসাধারনত্ব নেই। আপনার তোলা হতভাগ্য জনির মর্মস্পর্শী ছবিটি যে হাজার হাজার শব্দ আমাদের কানে ও বিবেকে পৌঁছে দেয়, এই পোস্টটি তারই সামান্য প্রকাশ মাত্র।
দুর্ভাগা নারী রুবি ও তাঁর কন্যার করুন পরিনতির কথা আমাদের কাছে পৌঁছে দিয়ে এমন নির্মমতার বিরুদ্ধে
বিষয়ে সচেতন করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনিও ভালো থাকুন।
মানবী বলেছেন:
মাহবুব সুমন, আপনার বর্ণিত মা ও কন্যার ঘটনাটি মর্মান্তিক, পাশবিকতার আরেকটি করুণ উদাহরন। এমন দৃশ্য অবলোকনের পর অসুস্থ হয়ে পড়াটাই স্বাভাবিক!এধরনের নৃশংসতার শিকার শুধুই দরিদ্ররা, ধনাঢ্যরা নিরাপদ, এই ভাবনা বোধহয় সঠিক নয়। বিত্তশালী পিতার কন্যা শাজনীন কিন্তু এসব নরপশুদের হাত থেকে রক্ষা পায়নি, এমন আরো অনেক উদাহরন আছে। তবে নর্যাতনের শিকার মধ্যবিত্ত ও দরিদ্রদের সংখ্যা অনেক বেশি। ধন্যবাদ।
সূরভীত, আপনার মন্তব্যে সোমালিয়ার ঘটনাটি জানার পর কি বলবো বুঝতে পারছিনা! নুন্যতম বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ এধরনের আদেশ দিতে পারে বলে মনে হয়না, গহীন জঙ্গলের নরখাদক আদিবাসীরাও হয়তো এদের চেয়ে অনেক বেশি বোধ সম্পন্ন!
জনির জন্য আমাদের কষ্ট যেন তাকে সুন্দর সুস্থ একটি জীবন পেতে সাহায্য করে, এই প্রার্থনা করি।
ধন্যবাদ আপনাকে।
কৌশিক বলেছেন:
ওহ মাই গড! ওহ মাই গড!
ফয়সল নোই বলেছেন:
মানবী,এক বন্ধুকে অনুরোধ করে জনির খবর নেয়ার জন্য পাঠিয়েছিলাম। সে এখন জনির নানীর সামনে। জনির নানীরও নিজের থাকার যায়গা নেই। সে থাকে তার ভাইয়ের বাড়ি। সবচে খারাপ খবর জনি নিউমোনিয়ায় আক্রান্ত। সার্বক্ষনিক কাঁদছে। জনির বয়স এখন ৮ মাস মাত্র। গত কয়েকদিনে ওর এক মাত্র খাবার চায়ে চুবানো মুড়ি। দুধ কিনে খাওয়ানোর সংগতি জনির নানীর নেই। সর্দি ও কাশিতে জনি খুব কষ্ট পাচেছ। ওর মাকে যেদিন খুন করে ফেলে রাখা হয় নদীর পারেসারা রাতে মৃত মায়ের পাশে পরে থেকে ঠান্ডায় ও শিশিরে জনির ঠান্ডা লেগে যায়। জনির অবস্থা ভাল না।
লেখক বলেছেন: জনির বর্তমান দূরাবস্থার কথা জেনে খুব খারাপ লাগছে।
ফয়সল, কারো পক্ষে কি সম্ভব ওকে নিয়ে একটি হাসপাতালে ভর্তি করা। শিলেট মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগে ভর্তি করলে ভালো হয় তবে সবচেয়ে ভালো হয় যদি ঢাকায় এনে শিশু হাসপাতালে ভর্তিকরা যায়।
এই মুহুর্তে আমাদের যাদের পক্ষে সম্ভব, আমরা কিছু অর্থ সংগ্রহ করে পাঠাতে পারি, কিন্তু কাকাএ, কোন ঠিকানায় পাঠানো যায় তা জানালে খুব ভালো হয়।
আমি কয়েকজনের সাথে যোগাযোগের চেষ্টা করে দেখি।
জনিকে একটি হাসপাতেল ভর্তির ব্যবস্থা করুন প্লিজ!!!
কৌশিক বলেছেন:
আমার মইরা যাইতে ইচ্ছে করতেছে, বালের দেশ, এই দেশের আমি গুস্টি কিলাই
লেখক বলেছেন: মরে যাবেন কেনো কৌশিক! বেঁচে থেকে জনিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন, মরে গেলে তো সব শেষ!
ভালো থাকুন।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
এই অন্যায়, এই বর্বরতা মেনে নেয়া যায় না । এই অন্যায় এই বর্বরতার বিচার হওয়া চাই । কিভাবে হবে ?
খালেদা আকতার বলেছেন:
হায় অাল্লাহ অামােদর কে বিবেক দিন? এই লজ্জা দু:খ নিয়ে আম রা কি ক রে বাঁচব?
সাদাকালোরঙিন বলেছেন:
আমি কিছুই লিখতে পারছিনা । চোখ ঝাপসা, হাত অবশ হয়ে আসছে। জনির জন্য কি আমাদের কিছুই করার নেই ? বিবেক বলে কি আমাদের কিছু আছে বাকী ?
লেখক বলেছেন: অমাদের অনেক কিছু করার আছে। দেশে অবস্থান করলে ব্লগার ফয়সল নোই অথবা ভাস্কর চৌধুরীর সাথে যোগাযোগ করতে পারেন, প্রবাসী হলে সাধ্যমতো অর্থ পাঠিয়ে জনির জন্য দুধ এবং ওষুধের ব্যবস্থা করতে পারেন।
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
ফয়সল নোই বলেছেন:
স্থানীয় লোকজন জনিদের বাড়ির কাছের হাটেঁ ব্যানার নিয়ে আজ মানব বন্ধন করেছে প্রায় ১শ মানুষ।তারা খুনিদের গ্রেফতার ও জনিকে বাঁচানোর দাবি তুলেছে।
লেখক বলেছেন: আমি প্রভাবশালী কয়েকজনকে জানিয়ে অনুরোধ করেছি, তবে এক্ষেত্রে কোন প্র্যাব কতোখানি কাজ করব বুঝতে পারছিনা! চিন্তাভাবনা কাজ করছেনা, খুব অসহায় বোধ করছি।
আপনি, ভাস্কর চৌধুরী, আপনাদের সহৃদয় বন্ধু বান্ধবরা আছেন, কোনভাবে জনিকে যদি হাসপাতেল ভর্তি করা যেতো, আমরা সাধ্যমতো ফান্ড রেইজ করে পাঠাতে পারি।
সিলটবাসী ব্লগাররা হয়তো সবচেয়ে ভালো সাহায্য করতে পারেন, কেউ যদি বাচ্চটাকে একটু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করাতে পারতেন!
লেখক বলেছেন: শুধু লেখা পড়ে আর ছবি দেখে আমাদের এমন কষ্ট, ছোট্ট অসহায় জনি তাহলে কিসের মধ্য দিয়ে যাচ্ছে ভেবে দেখুন!!
পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন আপুমনি।
কালপুরুষ বলেছেন:
কিছু বলার মতো কথা খুঁজে পাচ্ছিনা। কষ্ট হচ্ছে লেখাটা পড়ে। ভীষণ খারাপ হয়ে গেল মনটা। ঈশ্বর সবার মঙ্গল করুন।
লিপিকার বলেছেন:
মনটা খুব খুব খারাপ হয়ে গেল.......এই কষ্ট লিখে বুঝানো সম্ভব নয়....
মানবী বলেছেন:
নিহন, ধন্যবাদ পড়ার জন্য।আবদুর রাজ্জাক শিপন, আমরা সবাই সচেতন হলে, এই নির্মমতা প্রতিকারের দাবীতে সততার সাথে সচেষ্ট হলে হয়তো সম্ভব। ধন্যবাদ।
শিরোনামহীন , ধন্যবাদ পড়ার জন্য।
খালেদা আকতার, বেঁচে থেকে এই লজ্জাকর, দুঃখজনক ঘটনার প্রতিকারের চেষ্টা করতে পারি। ধন্যবাদ আপনাকে।
আন্দালীব, পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
চিকনমিয়া, পড়ার জন্য ধন্যবাদ।
কালপুরুষ, ধন্যবাদ আপনাকে।
আশরাফ মাহমুদ বলেছেন:
মাঝে মাঝে মনে হয় মানুষ হয়েও মানুষ হতে পারিনি এখনো।
মানবী বলেছেন:
লিপিকার, আপনার কষ্ট কিছুটা হলেও অনুধাবন করতে পারছি। পড়ার জন্য ধন্যবাদ, ভালো থাকুন।ফারহান দাউদ, আমিও তাঁদের মঙ্গল কামনা করি, ধন্যবাদ আপনাকে।
আশরাফ মাহমুদ, পড়ার জন্য ধন্যবাদ।
অচেনা সৈকত বলেছেন:
ব্লগের যারা বাংলাদেশে আছেন তারা একটু এগিয়ে আসলেই শিশুটিকে বাঁচানো যাবে। আর ওর মায়ের হত্যাজনিত আইনী লড়াইয়ের ব্যাপারে কোন এনজিওকে সম্পৃক্ত করা গেলে ভাল হয়। আরিফ জেবতিক এ ব্যাপারে কিছু কার্যকরী প্রস্তাব রেখেছেন।উনার নেতৃত্বে এই কাজগুলো করা যেতে পারে।
দূরন্ত বলেছেন:
খুব খারাপ লাগলো। বলার মতো কিছু পাচ্ছি না।
ফারুক আহেমদ রনি বলেছেন:
মানবিক কারনেই শিশুটির জন্য বা তার মায়ের হত্যাকান্ডের নেপথ্যে ঘটনা ও তার সুষ্ট বিচার দাবীর লক্ষে আমাদের এগিয়ে আসা উচিৎ...মানবতার জয় হোক
সীমান্ত আহমেদ বলেছেন:
অসম্ভব কষ্ট ছুয়ে গেল লেখাটি পড়ে।তবে কষ্টে আমাদের থেমে গেলে চলবে না।বরং এই সব নরপশুদের দৃষ্টান্তমুলক শাস্তির জন্য ঐক্যবদ্ধ হতে হবে।
আর বাচ্চাটির জন্য কিছু করার সুযোগ পেলে খুবই ভালো লাগতো।
বাচ্চাটর জন্য গঠনমুলক যেকোন কাজের সাথে আমি সদা আছি।
কি করা যায় এই ব্যাপারে কেউ কিছু জানালে বাধিত হবো।
পোস্টের জন্য অনেক সাধুবাদ মানবী আপুকে।
ভাস্কর চৌধুরী বলেছেন:
আমরা গতকাল রাতে দেখতে গিয়েছিলাম সেই জনিকে......!
দেখে এসেছি ও কেমন আছে। কিভাবে কাটছে জনির সময়। কিভাবে দিনাতিপাত করছেন জনির পরিবারের সদস্যরা। তাদের ভাগ্যে কি ঘটেছিল। কি ঘটতে যাচ্ছে।
একরাশ অভিজ্ঞতা, কষ্ট, দুঃখভারাক্রান্ত মন নিয়ে মাঝ রাতে বাড়িতে ফিরেছি।
লেখার সময় ও সুযোগ হয়নি বলে আপডেট দিতে পারেনি।
আমাদের ব্লগার শেখ রহিম সেই ঘটনার প্রাঞ্জল বর্ণনা দিচ্ছেন। আজ বিকেলেই লাস্ট আপডেট দিয়ে পোস্ট দিচ্ছে ।
লেখক বলেছেন: ব্লগার শেখ রহিমের পোস্টটি পড়েছি, সে সম্পর্কে অবগত করবার জন্য ধন্যবাদ ভাস্করদা।
ভালো থাকুন।
মানবী বলেছেন:
ফাহমিম, ভাস্কর চৌধুরী(0171-2529567) অথবা ব্লগার ফয়সল নোই এর সাথে যোগাযোগ করুন। যেটুকে জেনেছি, এপর্যন্ত জনির কাছে সাহায্য নিয়ে তাঁরা পৌঁছেছেন অথবা পাঠিয়েছেন। একাত্মতা ঘোষনার জন্য ধন্যবাদ।ফারুক আহেমদ রনি, সহমত আপনার মন্তব্যের সাথে। ধন্যবাদ আপনাকে।
সীমান্ত আহমেদ, ভাস্কর চৌধুরী(0171-2529567) অথবা ব্লগার ফয়সল নোই এর সাথে যোগাযোগ করুন। যেটুকে জেনেছি, এপর্যন্ত জনির কাছে সাহায্য নিয়ে তাঁরা পৌঁছেছেন অথবা পাঠিয়েছেন। সাহায্য করতে চাইবার জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
আমাদেরই আশেপাশের কিছু অমানুষের স্মৃতিতে বোধহয় মা বলে কিছু থাকে না, মনুষত্য বলে কিছু থাকে না...অমানুষের ভিড়ে আজ তাই নিজেকেও মানুষ বলে মনে হয় না।
ভাস্কর চৌধুরী বলেছেন:
মাননীয়,
অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার।
দং- ছায়া বেগম, পিতা মৃত আবদুন বারী, সাফিনঃ মরিচা, থানাঃ রাজনগর, জেলাঃ মৌলভীবাজার। ..................................বাদী
বনাম
১। মহসীন মিয়া
২। আলতা মিয়া
৩। মুকুল মিয়া, সর্ব থানাঃ কমলগঞ্জ, মৌলভীবাজার।
অজ্ঞাতনামা ঃ ৩/৪ জন। ...........................................বিবাদীগন।
ধারাঃ ৩০২/৩৪ বাঃদঃবিঃ
------------------------------
------------------------------
ঘটনার তারিখ, সময় ও স্থানঃ- ৯/১০/০৮ইং রোজ বৃহস্পতিবার, দিবাগত রাত ১২ ঘটিকা হইতে ১০/১০/০৮ইং তাং সকাল অনুমান ৭.৩০ ঘটিকা পর্যন্ত।
নিবেদন এই,
বিবাদীরা সন্ত্রাসী, অত্যাচারী লোক বটে। ঘটনার পুর্বদিন আমার ভাবী মৃত রোবি বেগম বিকাল ৩.০০ ঘটিকার সময় তাহার পিতার বাড়িতে বেড়াইতে যান।
এই দিন দিনগত রাত ভোর বেলা লাঘাটা নদীর পূর্বপাড়ে বাঁশ ঝাড়ের নীচে মৃত রোবি বেগমের লাশ পাওয়া যায়। আমরা খবর পাইয়া ঘটনাস্থলে গিয়া মৃতার লাশ দেখি। আমি সন্দেহ করিতেছি যে, ১/২/৩ নং বিবাদী আরও অজ্ঞাতনামা বিবাদীর সহায়তায় আমার ভাবী মৃতা রোবি বেগমকে খুন করিয়া লাশ ফেলিয়া রাখিয়াছে। ঘটনাস্থল থেকে আমার ভাবীর পিতার বাড়ী ১ কিঃমিঃ দুরে বাড়ী। আমার মৃতা ভাবীর স্বামী বিদেশ থাকেন। ১নং বিবাদীর সহিত আমার ভাবীর টাকার লেনদেন ছিল। ২ নং বিবাদী সব সময় ১ নং বিবাদীর সংগে থাকিতেন। ৩নং বিবাদী প্রায় সময় আমার ভাবীর ভাড়ীতে বিনা কারনে যাতায়াত করিত। এতে আমাদের সন্দেহ হইতেছে ১/২/৩ নং বিবাদীগন আরও অন্যান্য বিবাদীগনের সহায়তায় আমার ভাবিকে খুন করিয়া লাশ ফেলিয়া রাখিয়াছে। আমার সাক্ষী আছে। সাক্ষীগন ঘটনা প্রমান করিবেন। অসুস্থতার জন্য মামলা দায়ের করিতে বিলম্ব হইল।
অতএব প্রার্থনা যে, দয়া বিতরনে বিবাদীগনকে হাজতাবদ্ধ রাখিয়া ন্যায় বিচার করিতে মর্জি হয়।
ইতি-
তাং- ২৮/১০/০৮ ইংরেজী।
(নিহত রুবির বিবাহীত ননদ ছায়া বেগম এই অভিযোগ এনে হত্যাকান্ডের ১৮ দিন পর রুবি চাচা ও মামাত্ব ভাইয়ের উপর মামলা দায়ের করে।)
লেখক বলেছেন:
আরো নতুন নতুন বানোয়াট অভিযোগ আনবে এরা.. অপরাধীরা নিজেদের বাঁচাতে মরিয়া হয়ে অর্থহীণ উদ্ভট সব কাজ করে, আইনের চোখে যা দুর্বল।
ইনশাহ্আল্লাহ্ সুবিচার হবে রুবী হত্যা মামলার।
মানবী বলেছেন:
ভাঙ্গা পেন্সিল, কথাগুলো দুঃখজনক হলেও সত্য বলেছেন।সব্যসাচী, পড়ার জন্য ধন্যবাদ।
কাল্বেলা, বেশ দীর্ঘ সময় সময় পর পর ব্লগে দেখা যায় আপনাকে। পোস্ট পড়ে মনে খারাপ করে দেবার জন্য দুঃখিত। ভালো থাকুন।
বিষাক্ত মানুষ বলেছেন:
মানুষ ........ (অনেকগুলো দীর্ঘশ্বাস চেপে একটা শব্দই লিখতে পারলাম )
শেখ রহিম বলেছেন:
জনিকে বাঁচাতে তহবীল গঠন ও রুবী হত্যা মামলার সহযোগিতা করার জন্য মৌলভীবাজারের কমলগঞ্জে একটি তহবীল গঠন করা হয়েছে। যারা সাহায্য করতে ইচ্ছুক তাদেরকে নিন্ম ঠিকানায় সাহায্য পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
একাউন্ট নং- s 91, এসকে দাস, সোনালী ব্যাংক, মুন্সিবাজার শাখা, উপজেলা -কমলগঞ্জ, জেলা -মৌলভীবাজার।
তাছাড়া দৈনিক আমার দেশ পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এস কে দাস কে প্রধান করে ৯ সদস্য বিশিষ্ট জনিকে বাচাঁতে তহবীল গঠন নামে একটি কমিটি করা হয়েছে।
৯ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন ।
১. এস কে দাস, সাংবাদিক, আমার দেশ-০১৭১১-১৬৪১০৫
২. ব্লগার ও সাংবাদিক ভাস্কর চৌধুরী, বাংলাভিশন ও আমাদের সময়- ০১৭১২-৫২৯৫৬৭ ।
৩. মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক, প্রথম আলো, কমলগঞ্জ-০১৭১৪-০৯৩৮৮৩
৪. আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক, যুগান্তর, কমলগঞ্জ, ০১৭১২-৭১৭৪২৯
৫. ব্লগার শেখ রহিম, সাংবাদিক, বাংলাদেশ সময়-০১৯১২-১৫৭৪৪৭।
৬. ব্লগার হামীম, ব্যবসায়ী, শ্রীমঙ্গল-০১৬৭৩-৯০৬৩৭৭।
৭. ব্লগার ড.বিবেক, ডাক্তার এন্ড ব্যবসায়ী-০১৭১১-৪৬০০৬৯।
৮. ব্লগার আমার আমি, (আহমেদ ফারুক মিল্লাদ), সাংবাদিক, যুগান্তর, শ্রীমঙ্গল-০১৭১৫-১৫৯৩৯৩।
৯. ব্লগার বিকুল চক্রবর্ত্তী, সাংবাদিক, একুশে টিভি, মৌলভীবাজার-০১৭১২-৯৪০৫৭৮।
ফয়সল নোই বলেছেন:
`ডিসপোজেবল মানবীদের কথা- আরেকটি ছবি, আরেকবার ভুলে যাবার পালা!!! ' ...নাহ! মিলেনিআপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ভাস্কর চৌধুরীর লেখাটির পর আপনার এই লেখাটি পড়ে খুব মায়া লেগেছিল জনির জন্য। রুবির জন্য। রুবির এতিম বাচ্চাটির পাশে এখন অনেক মানুষ দেখে খুব ভাল লাগছে।
লেখাটির জন্য আবারও অনেক ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।শুভেচ্ছা।
লেখক বলেছেন: "...নাহ! মিলেনি ভোলে নি এ দফা"
- নিজের কথা এভাবে না মিলায়, ভুল প্রমানিত হওয়ায় এমন আনন্দ ও প্রশান্তির অভিজ্ঞতা সহজে পাওয়া যায়না :-)
আমার প্রতি কৃতজ্ঞতার কিছু নেই। কৃতজ্ঞতা আপনাকে।
আন্তরিক ধন্যবাদ ফয়সল নোই। আপনিও অনেক ভালো থাকুন।
মানবী বলেছেন:
বিষাক্ত মানুষ, পড়ার জন্য ধন্যবাদ।শেখরহিম, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের শুভ উদ্যোগের জন্য।
বাফড়া বলেছেন:
কি ব্যাপার আপনার আগের পোস্টগুলা কই গেলো? কি করছেন? হচ্ছেটা কি? কিছুই বুঝলাম না!!!! ....আজীব....
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
ঐ দিন আপনাদের ঐখানে -৭ ডিগ্রী ঠান্ডা পড়েছে শুনে টাসকি খেয়েছিলাম... আর গত কাল লন্ডনেই মাইনাস ১০ ডিগ্রী ঠান্ডা পড়েছে... ইচ্ছা করছে ওভেনে ঢুকে বসে থাকি..
উত্তরাধিকার বলেছেন:
ধন্যবাদ আর সাথে কৃতজ্ঞতা যারা প্রয়াস নিয়েছেন।
আরেকবার লজ্জিত হতে হলো-
ধিক্কার পেল মানবতা।
নিপাত যাক পশুত্ব
জেগে উঠুক ভালবাসা।
বাফড়া বলেছেন:
????
সাইফুর বলেছেন:
kemon asen apu?
বাফড়া বলেছেন:
যাক আপনে আবার আসছেন... বাচাইলেন... এক বিশাল টেনশনে ছিলাম আপনারে নিয়া... দেখেন এইসব পুলাপানের মত কইরা ব্লগ ছাইড়েন না.. নিকের সাথে আপু ভাইয়া ডাক টা যায় না তাই আপনারে মানবী কইয়াই ডাকি... নাইলে আপনারে আমি বড় আপার মতই ভাবি.... আর আপনে কি না ব্লগ মুছতাচেন ডে-অফ পাইলে!!! আামার পছন্দের ''অপরাধী হইলেও আমি তোর'' পোস্ট টাও মুইছা দিছেন!!
রেটিং বলেছেন:
মানবী আপা কেমন আছেন ? অনেকদিন আপনাকে দেখি না।
রেজওয়ান শুভ বলেছেন:
মন্তব্য করার ভাষা নাই
রোবোট বলেছেন:
মানবী, অনেকদিন আপনাকে দেখি না।
রাশেদ বলেছেন:
শুভ নববর্ষ।
রাশেদ বলেছেন:
শুভ নববর্ষ।
বাফড়া বলেছেন:
আপনে কই গেছিলেন!!!! আপনাদের ইরেসপনসিবিলীর সীমা নাই!!!! আচমকা কিছু না কয়া হাওয়া হুয়া যান মাস খানেকে জন্য!!! আরে ভাই রাগ করবেন ভালো কথা.. তাই বইলা... আপনারা পারেনও!!!! আর যেন এরকম না হয়!!!! হুদাই একটা দাগ দিলেন মনে
বাফড়া বলেছেন:
অফটপিক- আপনাকে অনেকদিন পর পাওয়া গেল সাক্ষাতে!!!! পনার প্ল্যান টা কি কাইন্ডলি বলবেন? ব্লগে দেখাই যায় না একদম!!!!ব্যাস্ত নাকি? নাকি অভিমান!!!!
ব্যাস্ত হলে বলেন , আমরা আপনার ব্যাস্ততা কে অ্যালও করব... আর অভিমান হলে
লেখক বলেছেন: কেমন আছেন বাফড়া? :-)
আমার মতো অতিসাধারন ব্লগারের অনুপস্থিতি দৃষ্টিগোচর হয়েছে জেনে ভালো লাগলো, তবে হতাশ করে থাকলে দুঃখিত।
ব্যস্ততা অবশ্যই অনেক বেড়েছে তবে অনিয়মিত হবার জন্য পুরোপুরি হয়তো ব্যস্ততাকে দায়ী করা যাবেনা :-)।
অনেক আনেক ভালো থাকুন।
ইন্ডিয়ানা জোন্স বলেছেন:
আজকাল বেশ ড্রামাটিক কমেন্ট শিখছি তাই না? খিক খিক খিক
জোকস অ্যপার্ট... উই মিস ইউ... অহন সব আপনের ডিসিশান...
লেখক বলেছেন: সেদিন খুব অসুস্থ ছিলাম, ১০৫ জ্বর নিয়ে ইমারজেন্সিতে ছুটতে হয়েছিলো। আল্লাহ্'র রহমতে ভালো আছি, ধন্যবাদ আপুমনি।
আপনি ভালো থাকুন।
রোবোট বলেছেন:
হুমম। আপনাকে মিস করি। একটা কমেন্ট পোস্ট করেন। তাহলে ওখানে জনগণ দাবীদাওয়া পেশ করতে পারে।
লেখক বলেছেন: কি দাবীদাওয়া!!! :-)
সোজা কথা বলেছেন:
সভ্যতার সংকট। এক দিকে পশ্চিমা কুকুরের জন্য দৈনিক ৫০ ডলার করে খরচ হয়। অন্যদিকে পন্ডিত মশায়ের কুকুরের ঠাঙের মত ..তৃতীয় বিশ্বে মাত্র ১/২ ডলারে সিতারা মমতাজদে শরীরের হাড় মাংস কুড়ে খায় রাতের নগরীতে । পথে জন্মায় টোকাই । খুড়ে খায় ডাস্টবীন। সবাই ভোর হলে কর্পোরেট চকচকে জুতোয় পথ চলে । গাড়ীর কাঁচ উঠে যায় দুর্গন্ধ এড়াতে। মধ্যবিত্ত নিজের কথা ভেবে রিকশায় রুমালে মুখ চাপে। দিন দিন বেড়ে যায় পথের মানুষ, নারী এবং শিশু।কষ্ট লাগলো অল্প সময়ের জন্য। সব অমানুষ দৃশ্যগুলো মেনে নেয়া এখন সহজতর। মনটাই বোধ হয়ে মরে গেছে।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
অনেক ভালো থাকুন।
লেখক বলেছেন: ধন্যবাদ জোন্স :-)
বাফড়া বলেছেন:
নতুন পোস্টের জন্য এতবার বলেছি যে নিজেরি লজ্জা লাগছে আপনি যে নিয়মিত না... তাই কত চমতকার পোস্ট মিস করছেন .. উফফফফফ
(এখন খালি বইলেন না যে লিংক দরকার নাই... তাইলে পুরা বেইজ্জত হয়া যামু
লেখক বলেছেন: লিংকের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।
পোস্ট দেবার কোন ইচ্ছে ছিলোনা। তবে আপনি এবং আপনার মতো আরো কয়েকজন সন্মানিত ব্লগার, যাঁরা আমার এই অতি সাধারন লেখা পড়ার আগ্রহ দেখিয়ে নতুন পোস্ট দিতে বলেছেন, একটু সময় পেলে যথাশীঘ্র তাঁদের সন্মানে পোস্ট দিবো আশাকরি।
আপনি ভালো আছেন আশাকরি।
বাফড়া বলেছেন:
এই কমেন্টের রিপ্লাই দেয়ার কোন দরকার নেই...আমি ভালো আছি... আপনি ''অতি সাধারণ'' ব্লগার একটা দুইটা ''অতি সাধারণ'' পোস্ট দেন.. তাতেই খুশী... ঐদিকে নুশেরা আপু পোস্ট দিয়া সবকিছু জালায়া পুড়ায়া তামা কইরা ফেলতাছে.. আর এইদিকে আপনে আরেক আপু চুপচাপ বইসা আছেন...
আর আমি কিনা ভাবছিলাম আপনাদের দুইজনের মাঝে যার পোস্ট বেশী কড়া হইব তারে বেশী সম্মান করুম
লিংক দিয়া দিমুনে... খালি পোস্ট দিয়া যান
লেখক বলেছেন: আচ্ছা, জবাব দিবোনা। হাসতে পারবো? নাকি হাসতেও মানা(আমি আবার খুব সিরিয়াস পাবলিক কিনা!!!)?
বাফড়া বলেছেন:
রুপকথা নিয়ে কিছু কথা হতে পারে - খারেজিপুরাণ আর রুপকথা নিয়ে আরো কিছু কথা হতে পারে- খারেজি
একটি ছেলের পকেটে হাত ঢুকিয়ে হাটা - আখসানুল
আরো কিছু লিংক আছে পরে দেব... সরি দেরী হয়ে গেল.। ব্যাস্ত ছিলাম কিছুটা
লেখক বলেছেন: যেখানেই আছেন ভালো আছেন আশা করি।
নতুন পরিচয়ে ভীড়ে হারিয়ে গেলে এখন হয়তো চিনতে না পারার সম্ভাবনা বেশি, ইদিানীং খুব অল্প সময় ব্লগে আসা হয়।
ব্লগে বাফড়ার উপস্থিতি আরো অনেকের মতো আমিও মিস করি। ভালো থাকুন সব সময়।
লিংকের জন্য ধন্যবাদ।
সচেতন বলেছেন:
চোখে পানি এসেই গেলো।
ফয়সল নোই বলেছেন:
রুবীর ভাসুর হত্যার কথা স্বীকার করেছে পুলিশের কাছে।অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ। জনি এখন কিছু কিছূ কথা বলতে পারে।
মাহবুব সুমন বলেছেন:
মানবী ও মর্কট সর্দারের জন্য গর্ব হয়। আমি যদি সামান্যতম হতে পারতাম এদের মতো।
সুরঞ্জনা বলেছেন:
কিছু বলার ভাষা নেই।
মানবী বলেছেন:
সচেতন, ধন্যবাদ মন্তব্যের জন্য।ফয়সল নোই, পরম করুণাময়ের রহমতে জনির জীবনটা সুন্দর করে তোলার জন্য আবারো আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে।
খারেজি, অনেক ধন্যবাদ আপনাকে।
দুরন্ত স্বপ্নচারী ও সুরঞ্জনা,
আল্লাহ্'র রহমতে বর্তমানে জনির জীবনটা অনেক সুন্দর। মায়ের অভাব পূরণ হবার নয়। দায়িত্বজ্ঞানহীণ পিতার অবহেলা কে পাশ কাটিয়ে জনি ও তার বোন তাদের নানী বাড়িতে সুন্দর স্বচ্ছল জীবন কাটাচ্ছে আল্লাহ্'র রহমতে, কয়েকজন অসাধারণ মানুষের প্রচেষ্টায়।
এতো পুরনো পোস্ট পড়ার জন্য আনতরিক ধন্যবাদ আপনাদের। ভালো থাকুন।
ভাবসাধক বলেছেন:
মন্তব্য করার ভাষাও নেই....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ছোট্ট জনি ও তার বোন সুন্দর নিরাপদ আশ্রয় পেয়েছে, এই সংবাদটি জানলে হয়তো ভালোবোধ করবেন।
কষ্ট করে পুরনো লেখাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...






















ব্লগার লাল দরজা কে ধন্যবাদ মর্মস্পর্শী এই পোস্টটির প্রতি দৃষ্টি আকর্ষন করাবার জন্য।