আমার প্রিয় পোস্ট

ঐ নতুনের কেতন উড়ে.....!!!

০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৮

শেয়ারঃ
0 0 0

যাকে শুদ্ধভাবে একটি লাইন লিখতে হাজারবার ভাবতে হয়, তাকে কোন ভাবে আর যাহোক লেখক লেখিকার তালিকায় গণ্য করা যায়না। অথচ, বেশ কিছুদিন ধরে মগজে কিছু ভাবনা ঘুরাফেরা করলেও তা লিখতে পারছিনা.. !!!

লিখতে জানিনা দুকলম, অথচ কয়েকজন প্রিয় ব্লগার সেই আমায় স্মরন করে লেখা দিতে বলেছেন, তাঁদের সন্মানে কিছু লেখার প্রচেষ্টাকালে এই অক্ষমতার অনুধাবন।

নিজে কিছু লিখতে না পারলেও সম্প্রতি সময় সুযোগ পেলে ব্লগারদের লেখা পড়তে চেষ্টা করেছি। অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করি এই দীর্ঘ অনুপস্থিতিকালে ব্লগটি সমৃদ্ধ হয়েছে নবীন ব্লগারদের চমৎকার সব লেখা দিয়ে!
যেসব লেখা শুধু সুখপাঠ্য নয়, মন ছুঁয়ে যায় গভীর ভাবে!


সকলের সব লেখা পড়া সম্ভব হয়নি সময়ের অভাবে, যখন যেটা সামনে পেয়েছি, আবার কেউ হয়তো আমার মতো অলেখকের মৃতপ্রায় ব্লগটি ঘুরে নিজের মূল্যবান মন্তব্য রেখে আসার উদারতা দেখিয়েছেন, তখন তাঁকে জানার অভিপ্রায়ে তাঁর ব্লগটি পড়তে যেয়ে মুগ্ধ হয়েছি!! যাঁদের চমৎকার ব্লগটি সময়ের অভাবে পুরো পড়িনি তাঁদেরটিতে হয়তো মন্তব্য করা হয়নি তবে ভালোলাগাটুকু স্মরনে রয়ে গেছে।


লেখাগুলো অগুনিত পোস্টের ভীড়ে সহজেই হারিয়ে যায় পিছনের পাতায়। নবীন এবং তুলনামূলক ভাবে অপরিচিত বিধায় অনেক চমৎকার লেখা পাঠকের দৃষ্টি আকর্ষন না করে পরে রয় প্রায় মন্তব্যহীন হয়ে, কিছু যদিও প্রচুর পাঠকপ্রিয়তা লাভ করে। সম্প্রতি পড়া নবীন ব্লগারদের কিছু অসাধারান, চমৎকার পোস্টের উল্লেখ করতে চাই এখানে...


*ব্লগার সনাতনের মাহমুদকে লেখা চিঠির ভাবনা ও শব্দের অসাধারন গাঁথুনী চমৎকার!

*তীব্র কষ্ট আর হাহাকার ভরা অব্যক্ত অনুভূতি মনছুঁয়ে যাওয়া লেখায় ফুটিয়ে তুলেছেন ব্লগার লাইলী বেগম বন্ধু এ কেমন কথা রাখা হলো...

*ব্লগার আকাশ অম্বরের গভীর ভাবনা সমৃদ্ধ ভাষায় অসাধারন প্রকাশ বৃক্ষ

*ব্লগার হক মাহবুবের চমৎকার রম্য কিচ্ছু ভাল লাগেনা আমার, কিচ্ছু না....!

*বৃষ্টির রিমঝিম ধারা তুলে ধরা যেন সোহানা মাহবুবের ছোট্ট লেখা মন মোর মেঘের সঙ্গী

*ব্যতিক্রমী নিকের সাদামাটা ভাষায় লেখা মনছুঁয়ে যাওয়া ছোট গল্প ফেরা

*ব্লগার সহেলীর মন ছুঁয়ে যাওয়া কবিতা ফুলের নাম ব্লিডিং হার্ট


*রোমান্চকর একটি অভিজ্ঞতা সামছা আকিদা জাহানের সে যে ভয়ংকর সুন্দর??


-অপেক্ষাকৃত পুরনো ব্লগার তবে তাঁদের নাম এবং লেখা লক্ষ্য করেছি অতি সম্প্রতি..
*ব্লগার সালাহউদ্দিন শুভ্র তুল ধরেছেন আমাদের দেশের শিক্ষাঙ্গনের ইতিহাসের একটি গ্লানিকর কালো অধ্যায় অবসানের প্রচেষ্টার ইতিহাস

*বান্ধবীর সাথে সিংগাপুর ভ্রমনের চমৎকার সচিত্র প্রতিবেদন ব্লগার আরিয়ানার সিংগাপুর টুর আর অদিতি



লেখা দিতে পারছিনা তাই নিজের তোলা কিছু ছবি শেয়ার করছি...অসাধারান লেখার ক্ষমতাধিকারী আকাশ অম্বরের মনোমুগ্ধকর ছবি সমৃদ্ধ পোস্টটির অনুকরনে এই ছবিব্লগের নাম “আমেরিকা মুহুর্ত” :-)



Dawn- প্রশান্ত মহাসাগরে ভোর।


Summer


Happiness


Surrender- হুভার ড্যাম।


Friendship


Serendipity


Royal- স্যানডিয়েগো তে ফ্লেমিঙ্গোর রাজকীয় মেলা।


Winter


Breeze


Glory


Rainier- একটি ঘুমন্ত আগ্নেয়গিরি।


America- লাস ভেগাস।


Shamu- সেলিব্রিটি শামু অরকা প্রজাতির তিমি মাছ


The Lake- জীবন্ত আগ্নেয়গিরি সেন্ট হেলেনের অগ্নুৎপাতে সংলগ্ন এই লেকটি প্রায় ২০০ ফুট উপরে উঠে গেছে।



Sunset at Pacific- প্যাসিফিক বীচ।


Dusk- গোধূলীর রক্তিম আকাশ






***- - - - -এই পোস্টটি ব্লগার বাফড়া, ফয়সল নোই, জেবীন, রোবোট, চিটি, সাইফুরের সন্মানে লেখা, যাঁরা মূল্যবান সময় ব্যয় করে আমার অতিসাধারন লেখার সন্ধানে ব্লগে এসে জানিয়ে গেছেন।- - - - -***

 

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৬
কালপুরুষ বলেছেন: আপনি নিজেও খুব ভাল লেখিকা সেটা ব্লগে আপনার পিরিচিত সকলেই জানে। ভাল কিছু লেখার সন্ধান পেলাম আপনার এই লেখার মধ্যে দিয়ে। আর ছবিগুলো চমৎকার! আরো কিছু সুপ্ত প্রতিভা প্রকাশ পাচ্ছে। ভাল থাকুন। লেখাটা প্রিয়তে রেখে দিলাম।
৩. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৪
জুল ভার্ন বলেছেন: আপনি যে কতটা ভাল লেখিকা তা পুরোনো সব ব্লগারগন জানেন। আপনার মানবিক সচেতনতা এক কথায় অপুর্ব!!!

আপনি ভালো লেখার একজন সচেতন পাঠক-তা আমাদের চিনিয়ে দিয়েছে-আপনার উল্ল্যেখিত লেখকদের লেখার কথা মনে করিয়ে দিয়ে।

ছবিগুলো অসম্ভব সুন্দর!!!
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:০১

লেখক বলেছেন: নিজেকে লেখিকা ভাবার দুঃসাহস দেখাতে পারিনা, ভালো লেখিকা হবার যোগ্যতা বা ভাবনা তো অনেক দূর :-)


আমার লেখা বা পোস্টটির যদি কিছু ভালো লেগে থাকে, তা আপনার নিজ গুনে! ধন্যবাদ আপনার উদার দৃষ্টিভঙ্গী এবং সুন্দর মন্তব্যের জন্য।

৪. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৫৭
মানবী বলেছেন: জটিল, ধন্যবাদ আপনাকে।

কালপুরুষ, ব্লগারদের উৎসাহ দানে আপনার নামট ব্লগে সিুপরিচিত :-)
এই পোস্ট প্রিয়তে!! তবে যেসব পোস্টের লিংক দিয়েছি, লেখাগুলো খুব ভালো লেগেছে পড়ে।
পোস্টটি পড়ার ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:০০
মিঠুন ভাই বলেছেন: খুব ই সুন্দর হইছে।
০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:০৫

লেখক বলেছেন: জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

৬. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৭
তাজা কলম বলেছেন: ধন্যবাদ মানবী ব্লগটি সম্পর্কে ভাইটাল তথ্য দেওয়ার জন্য।

শুভ বন্ধু দিবস।

http://www.somewhereinblog.net/blog/TajaKalam
৭. ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:৪২
হক মাহবুব বলেছেন: একটা ধন্যবাদ আপনার পাওনা হয়ে গেছে আমার নামটি তালিকায় আনার জন্য। দেব কিনা ভাবছি। না দেবনা।

বিশ্বাস করুন, ব্লগ-এ লেখা শুরু করেছিলাম বন্ধুবিরহে কাতর হয়ে। আর আজ একজন ব্লগার বন্ধুপ্রেরণায় সিক্ত হলাম।

আপনাকে একটা নয়, দুটো নয়, অসংখ্য ধন্যবাদ।

আর ছবিগুলো খুবই সুন্দর হয়েছে।
৮. ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:৪০
মানবী বলেছেন: তাজা কলম, অনকে ধন্যবাদ আপনাকে। সময় করি আপনার দেয়া লিংকের পোস্ট পড়বো আশা করি।



হক মাহবুব , আপনার পোস্টটি সত্যি চমৎকার! বেশ কিছুদিন আগে পড়েছি অথচ এখনও লেখাটি ভালোলাগার রেশটুকু রয়ে গেছে।

ছবিগুলো নিতান্ত শখ করে তোলা, সুন্দর মনে হয়েছে জেনে ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
৯. ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৮
ফয়সল নোই বলেছেন: আপনার ব্লগে নতুন লেখা দেখে চোখ কচলে আবার দেখেছি।পরের পোস্ট আবার কবে লেখবেন?:)

“আমেরিকা মুহুর্ত” খুবই উপভোগ্য হয়েছে।আপনার তোলা ছবি দেখে ভাল লাগছে।

লেখা নিয়ে আপনার স্বঘোষিত `অক্ষমতার' প্রতিবাদ উপরে কয়েকজন করেছে,তাই আপনার বিখ্যাত এই প্রাচীন বিনয় বিষয়ে নতুন করে কিছু বললাম না।

২য় ছবিটায় এটা কি গাছ?লটকন নাকি?:) আমেরিকায়ও লটকন হয়?নাকি আপনি নিয়ে লটকন চারা রুয়েছিলেন?

আমার বেশি ভাল লেগেছে ৫ম ছবিটা।বাকিগুলোও সুন্দর।

আপনি নজরে আনায় লিংকের লেখাগুলো পড়লাম। দারুন লেখাগুলো পড়ার সুযোগ দেয়ার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।

ভাল থাকবেন।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: লেখক বলেছেন: ২য় ছবিটি চেরি গাছের, জ্বীনা এটা আমার রোপন করা নয়। খুব সম্ভবত আমার জন্মের আগে কেউ করেছিলেন.. এখন এটা আমাদের গাছ :-)


৫ম ছবিটি লিলিফুলের। ফলফুলের ছবিগুলো আমার বাসায় তোলা। এই এলোমেলো পোস্ট উপভোগ্য মনে হলে তা আপনার নিজগুনে। লিংকের লেখাগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।



১০. ০২ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪১
সীমান্ত আহমেদ বলেছেন: সালাম রইলো আপু। অনেকদিন পরে আপনার পোস্ট দেখে লগইন করলাম। তবে আপনার নতুন লেখা না পেলেও অনেকগুলো লেখার লিংক পেলাম। সময় করে পড়ে নিবো লিংকের লেখাগুলো।
আর হ্যা ছবিগুলো অনেক ভালো লেগেছে।
সময়ের অভাবে ব্লগে দেয়ার মত সময় নেই। প্রথম পাতায় ঢু মেরে আর পরিচিত ব্লগারদের ব্লগ ঘুরে চলে যাই। তাই এতগুলো ভালো লেখা খুঁজে দেয়ার জন্য আর মনভালো করা ছবিগুলোর জন্য অনেক ধন্যবাদ আপু।
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:০৩

লেখক বলেছেন: ওয়ালাইকুমসালাম ভাইয়া। ছবিগুলো ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

আচ্ছা, আপনার সৌজন্যে আমেরিকার সীমান্তের ছবি দিলাম :)




ভালো থাকুন ভাইয়া।।

১১. ০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১০
সাইফুর বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর..
ডলফিনের ছবিটা সবচেয়ে বেশী ভালো

যাক আপুর লেখা পাওয়া গেছে শেষপর্যন্ত:)

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: কচ্ছপটা ফিরে এসেছে :-)



ভাইয়া এটা ডলফিনের মতো দেখতে তিমি মাছ :-)
তিমি মাছের এই প্রজাতির নাম "অরকা", খুব ভয়ংকর ধরনের। ছবির তিমিটি বড় তারকা, বলতে পারেন সেলিব্রিটি তিমি :) নাম "শামু"।

তার নিয়মিত শো হয়, তেমন একটি শো থেকে ছবিটি তুলেছি।

ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন ভাইয়া।

১২. ০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:০২
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
ছবি গুলো খুব সুন্দর লাগল।
এইখানে একবার বেরাতে আইসেন
Click This Link
০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: সময় করে অবশ্যই পড়বো।

ছবি ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

১৩. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৩১
ফয়সল নোই বলেছেন: চেরিকে লটকন বলায় অল্প বিব্রত বোধ করছি:)

লিলি ফুলের অনেক নাম ডাক শুনেছি বিভিন্ন সময়।দেখে ভাল লাগলো।তবে কবি সাহিত্যিকগন এর সৌন্দর্য তাদের স্বভাব অনুযায়ি অনেক বাড়িয়ে প্রচার করেছেন মনে হলো!
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন: বিব্রতবোধ করার কিছু নেই। আপনি বলার পর লক্ষ্য করলাম, সত্যি লটকলের মতো লাগছে!!
সাধারন চেরি কালচে গাঢ় লাল রঙের হয়, এটা বিশেষ ধরনের চেরি, দাম সাধারন চেরির প্রায় দ্বিগুন। এর রং হলদে লাল আর কমলা মিশানো তাই হয়ত লটকলের মতো মনে হয়েছে।


লিলি ফুল অনেক রকমের হয়, প্রায় শতাধিক। সেসবের কোন কোনটি দেখে হয়তো আপনার মনে হবে কবিরা বাড়িয়ে বলেননি।

ধন্যবাদ ফয়সল নোই।

১৪. ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: মানবী আপু আপনি লেখায় ফিরে আসুন। আপনার লেখা খুব মিস করি। ছবিগুলো কোথায়? খুব সুন্দর।
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: কেমন আছেন আপু? আমি তো লিখতেই জানিনা, মিস করার মতো কিছু লেখা তো পরের কথা!

অনেক ধন্যবাদ আপনাকে।


কোন ছবিটার কথা জানতে চাইছেন আপু?

১৫. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
সহেলী বলেছেন: তুমি অনিয়মিত , তবে যখন যে লেখা দাও পাঠক প্রিয়তা পেয়ে যায় ।

অবাক হলাম তুমি আমার লেখাকে মূল্যায়ন করেছো দেখে ।

ধন্যবাদ তোমাকে ।

ছবিগুলো শেয়ারের জন্য ধন্যবাদ ; গোলাপীফুলগুলো চিনতে পারছি না ।
০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: আমার লেখা পাঠক প্রিয়তা তেমন পায়না মনে হয়, যেভাবে বললেনা তা আপনার মহানুভবতা।

আপনার কবিতাটি ভালো লেগেছিলো পড়ে।


গোলাপি ফুলগুলো গোলাপ :-)
সাদামাটা ভাষায় বললে লতানো গোলাপ।

ধন্যবাদ।

১৬. ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: আপনি যে কি বলেন।
প্লিজ লেখা দিন।

আপনার লেখার কত ভক্ত আমি



শুভকামনা
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:২৫

লেখক বলেছেন: ‌আমার লেখার ভক্ত জেনে ধন্য হলাম আপু।

আপনিও আরো কয়েকজন সন্মানিত প্রিয় ব্লগারের মতো আমার মৃতপ্রায় ব্লগটিতে এসে লেখা খুঁজেছিলেন, পোস্টের শেষে নামটা বাদ পড়ায় খারাপ লেগেছে- এখন এ্যাড করে দিয়েছি:-)


ভালো থাকুন আপুমনি।

১৭. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৬
সীমান্ত আহমেদ বলেছেন: আমার সৌজন্যে সীমান্তের ছবি !!! ধন্যবাদ আপু।
সীমান্ত আমার আসল নাম না হলেও আমার আসল নামের সাথে মিলানো প্রোফাইলের শিমুল ফুলের মতই সীমান্তের ছবিটা ভালো লাগলো।
ভালো থাকবেন শুভ কামনা রইলো।
১৮. ০৩ রা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৩
শয়তান বলেছেন:

অটঃ আপনার অনেক লেখাই দেখছি এখন আর নেই । কারনটা কি ? শবে বরাত নিয়ে একটা লেখা খুঁজতে এসে দেখি এই অবস্থা ।

সমস্যা কি ??
২১. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:২২
মানবী বলেছেন: সীমান্ত আহমেদ, আমি তো সীমান্ত আর শিমুলের ব্যাপারটা অনেক আগে থেকেই জানি আমিন B-)
আপনার নিকটির সৌজন্যে ছবিটি দিয়েছিলাম।


শয়তান, কোন পোস্টের কথা বলছেন বুঝতে পারছিনা!!! আমি শবেবরাত নিয়ে বিশেষ ভাবে কোন পোস্ট দেইনি মনে হয়। কোন পোস্ট জানলে ফিরিয়ে দিবো অবশ্যই।


রাশেদ, :) আাপনার জন্যও তো একই কথা প্রযোজ্য :-)


শারফুদ্দীন হোছাইন, :)
+ এর জন্য ধন্যবাদ।।
২২. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ৩:৩৫
সোহায়লা রিদওয়ান বলেছেন: এজন্য ভালো লাগছে যে অনেকদিন পর একটা কিছু মানবী আপুর ব্লগে এসে পড়লাম !!! ছবিগুলো অওসাম , এস ইউসুয়াল!

কেমন আছেন আপু বলেনতো?
২৩. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:০৭
ফারহান দাউদ বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখেই ভাল লাগছে। ছবিগুলোর প্রশংসা আর না-ই করি।:)
২৪. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:২৩
মানবী বলেছেন: সোহায়লা রিদওয়ান, আপনাদের জন্যই কিছু একটা পড়ার/দেখার মতো দেবার চেষ্টা.. আল্লাহ্'র রহমতে ভালো আছি আপুমনি। আপনি কেমন আছেন?
ছবিগুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ।



ফারহান দাউদ, আপনাকে দেখে আমারও ভালো লাগলো।
আচ্ছা, তাহলে প্রশংসা করার দরকার নেই :-)
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:২৫
শয়তান বলেছেন: গত বছর একটা পোস্ট ছিল আপনার শবেবরাত নিয়ে । স্পষ্ট খেয়াল আছে আমার । একটু দেখুন ।
০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:৩১

লেখক বলেছেন: খুঁজে দেখলাম, নেই তো!!!

এই পোস্টে বিদাত নিয়ে আলোচনা ছিলো, এটার কথা বলছেন কিনা বুঝতে পারছিনা।।



এখন যেতে হচ্ছে, এটা নাহলে পরে এসে আবার খুঁজে দেখবো। ভালো থাকুন।

০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: তাড়াহুড়া করে ভুল লিংক দিয়েছি, এটা হবে

২৬. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৪:৪১
শয়তান বলেছেন: যাক অবশেষে পেলাম ।

'শিরক ও মূর্তিপূজা হারাম'- সত্য কথা
Click This Link
২৭. ০৪ ঠা আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৯
ফেরারী পাখি বলেছেন: আমি যখন ব্লগে আসি, একেবারে নতুন। তখন আপনিই আমাকে উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। ব্লগে আপনার অনেক সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ পোষ্ট পড়েছি, কখনও সঙ্গে থাকার চেষ্ট করেছি।

সেই আপনাকে আমি কখনই লগড ইন পাই না।

কেমন আছেন আপনি? ভালো তো? খুব কি বেশী ব্যস্ত?

লিখছেন না কেন?

লিখুন প্লীজ এবং ভালো থাকুন।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:২৮

লেখক বলেছেন: ভেবেছিলাম আপনাকে অনলাইন পেলে জবাব দিবো, এবারও পেলামনা।

আপনি অসাধারন লিখেছেন। সেই ছোট্ট গোলমরিচ এখনও মিস করি। লেখাটা কেন সরিয়েছেন জানিনা তবে একটি মাস্টার পিস্ ছিলো :-)
আপনার লেখা এতো ভালো ছিলো তাই নিজের ভালোলাগা জানিয়েছিলাম, আপন উৎসাহিত হয়ে থাকলে তা আমার বাড়তি পাওয়া।


আল্লাহ্'র রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন?
জ্বী একটু বেশি ব্যস্ত গত কয়েকমাস।

মন ছুঁয়ে যাওয়া চমৎকার মন্তব্যটির জন্য ধন্যবাদ।

২৮. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
মেহরাব শাহরিয়ার বলেছেন: আপনার ব্লগে নতুন কোন লেখা পাওয়াটা রীতিমত সৌভাগ্যের ব্যাপার । লিখতে পারেন না , এটা মানতে পারব না , অসাধারণ লেখেন আপনি , স্বাক্ষী সামহোয়ার ব্লগ ।

সবগুলো লিংক দেখে লেখাগুলো পড়ব ।

নিয়মিত লেখা চাই

শুভ কামনা ,
২৯. ০৪ ঠা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
মানবী বলেছেন: মেহরাব শাহরিয়ার, আপনার সদয় মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া। আমার লেখা খুব সাধারন মানের, এসব যদি আপনার ভালো লাগে. তা সম্পূর্ণ আপনার নিজগুনে।
ভালো থাকুন ভাইয়া।



শয়তান, পোস্টটি ফিরিয়ে আমেও লিংকটি দিয়েছিলাম।
৩০. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৮
আকাশ অম্বর বলেছেন:

মানবী, বিনীত ভাবে জানাচ্ছি, 'প্রয়োগকৃত বিশেষণগুলোর' যোগ্য আমি নই।

আমি ধন্যবাদও দিতে চাই না আপনাকে। আপনি সেটার যোগ্য নন! আপনার জন্য অন্য-মাত্রার কিছু প্রযোজ্য। সেটা আমার সাধ্যে কুলোবে না।

আর কিছু বলার নেই, আপনি পড়েছেন এটাই বেশী।

জগত-সংসারের যাবতীয় কায়-ক্লেশ আপনার ধরা-ছোঁয়ার বাইরে থাক। আনন্দ বিরাজ করুক সর্বক্ষণ।
০৫ ই আগস্ট, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: ‌আপনার মন্তব্য পড়ার পর পোস্টটি পড়ে দেখি আপনি সত্য বলেছেন! এমন সমৃদ্ধ ভাষাজ্ঞান যাঁর, তাঁকে বিশেষায়িত করতে যেয়ে আমার ভাষায়(খুব সম্ভবত ব্যাকারনেও) ভুল!

বানান ও ব্যাকারনে আমার দুর্বলতা সম্পর্কে ব্লগের পাঠকরা অবগত, সেই সাথে টাইপের ভুল আছেই :-)


আপনি সত্যি অসাধারন সুন্দর লিখেন! আপনার ব্লগে আমার মতো অন্য পাঠক/পাঠিকাদেরও এই অভিমত দেখেছি।


মনছুঁয়ে যাওয়া এই শুভকামনার জন্য আন্তরিক ধন্যবাদ।
অনেক অনেক ভালো থাকুন আকাশ অম্বর।

৩১. ০৫ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৭
আকাশ অম্বর বলেছেন:

আপনার সাথে কথায় পেরে উঠবো না !! 'অফিসিয়ালি' বল্‌ছি, 'আমি সেটা ঈঙ্গিত করিনি!!' :)

আর 'আনঅফিসিয়ালি' বলতে চাই, এই 'ভার্চুয়াল জগতে' যতদিনই থাকি না কেন, আপনার অনুপ্রেরণা ভুলে যাওয়া খুব কষ্টের ব্যাপার হবে!

অনেক ভালো থাকুন, মানবী।
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: ‌আপনার অসাধারন সুন্দর মনমুগ্ধকর লেখার কথা ভুলতে আমরা(পাঠকরা) চেষ্টাও করবোনা!!! ভুলতে চেষ্টা করার প্রয়োজন কি! :)



আমার এই পোস্টটি যে আপনার চমৎকার পোস্টটি দেখে অনুপ্রাণিত হয়ে দেয়া তা পোস্টেই উল্লেখ করেছি। প্রায় ছ'মাস করা এই পোস্টটি আমার প্রথম ফটোব্লগ :-)


ভালো থাকুন আকাশ অম্বর। অনেক ধন্যবাদ আপনাকে।

৩২. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৭
চিকনমিয়া বলেছেন: আফায় বাইচা আচে দেইখা ভালা লাগচে, আরো একটা পুষ্ট দেন আফা
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: শুধু বেঁচে আছি দেখে ভালো লাগলো! ছবিগুলো ভালো লাগেনি? :-)


আপনি কেমন আছেন ভাইয়া?

৩৩. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৬
চিকনমিয়া বলেছেন: ফুডুডিও সোন্দর আচে, আফায় কত সোন্দর জায়গায় গেচেরে :)
এইডি ভালা লাগচে

টনসিল আইচে, ভালা নাইগো :(
০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: আহারে ভাইয়া!

ঠান্ডাপানি, আইসক্রিম খাওয়া বন্ধ। ভিটামিন সি সমৃদ্ধ প্রচুর ফল(আমলকি, কমলা, পেয়ারা, আমরা, কামরাঙা... ইত্যাদি) খেতে চেষ্টা করুন, সেই সাথে ডক্টরের দেয়া এন্টিবায়োটিক।
আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। টনসিলাইটিস খুব কমন হলেও অবহেলা করা অনুচিত।

০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ছবিগুলোর নাম ছিলো, সেসব সহ পরিচিতি তুলে দিলাম আপনার সন্মানে :-)

যেসব ছবিতে শুধু নাম, সেসব বাসায় তোলা তাই আর ডিটেইল দিলাম না।

ভালো থাকুন।

৩৪. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩৭
চিকনমিয়া বলেছেন: কোনডা কুনাই তুলচেন ফুডুডির নিচে ক্যাপশন দেন, পিলিজ
০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৮

লেখক বলেছেন: ফলফুলের ছবিগুলো আমার বাসায় তোলা। অন্যগুলোর ক্যাপশন সময় করে আপনার সন্মানে দিয়ে যাবো :-)

ভালো থাকুন।

৩৫. ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৭
চিকনমিয়া বলেছেন: আফায় কত সোন্দর কইরা কইচেন ভালা লাগচে :)
৩৬. ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৪
শূন্য আরণ্যক বলেছেন: বহুদিন বাধে আপনার কোন পোষ্ট চোখে পড়ল ।

খুব ভালো লাগলো -- অনেক ভালো থাকুন ।
৩৭. ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৫৯
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেকদিন পর মানবী........
সুন্দর পোষ্ট নিয়ে..........

এই মনে রাখাই মনে করিয়ে দেয় আপনাকে .....অন্যরকমভাবে।

শুভেচ্ছা নিরন্তর।
৩৮. ০৬ ই আগস্ট, ২০০৯ ভোর ৫:০৮
মানবী বলেছেন: শূন্য আরণ্যক, কেমন আছেন? আপনার প্রথমদিকের পোস্ট আর মন্তব্যের কথা মনে আছে। ব্লগে এখন আপনি অন্যতম জনপ্রিয় ব্লগার দেখে ভালো লাগে :-)

ভালো লেগেছে জেনে ভালো লাগলো, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।



সুলতানা শিরীন সাজি , অন্যরকম ভাবে মানে কেমন ভাবে! খারাপ কিছু নয়তো! :-*
:)

মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনার জন্যও শুভেচ্ছা।।
৩৯. ০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১০
সীমান্ত আহমেদ বলেছেন: মানবী বলেছেন: সীমান্ত আহমেদ, আমি তো সীমান্ত আর শিমুলের ব্যাপারটা অনেক আগে থেকেই জানি আমিন B-)
আপনার নিকটির সৌজন্যে ছবিটি দিয়েছিলাম।

রাগ করলেন নাকি আমার কথায়? আমার নিকের সৌজন্যে দেয়া ছবির জন্য আমি সম্মানিত বোধ করছি।
আর আপনার দেয়া লিংকগুলো থেকে লেখা গুলো পড়ছি। আমি গত ছয়মাসে সব মিলিয়ে ব্লগ থেকে এতগুলো ভালো লেখা পড়িনি। লেখাগুলো খুঁজে দেয়ার জন্য ধন্যবাদ আপু।
আবারও সালাম ও শুভকামনা।
০৬ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: না ভাইয়া, রাগ করবো কেনো? মনে করিয়ে দিলাম যে নামগুলো সম্পর্কে আমি অবগত :-)

লেখাগুলো পড়ছেন এবং ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।

আপনাকেও সালাম। অনেক ভালো থাকুন।

৪০. ০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:২৯
শূন্য আরণ্যক বলেছেন: হাহাহাহা ..। আমার ব্লগের প্রথম কমেন্তটা আপনার ছিলো । এটা সবসময় মনে থাকবে । জনপ্রিয়(!) ব্লগার কিনা জানি না তবে প্রথম প্রথম পোষ্ট লিখতে জানতাম না ।
আমি ভেবেছিলাম আপনি মডারেশন টিমের কেউ ।
অনেকদিন আপনার কোন পোষ্ট দেখিনি । ভালো লাগলো আবার এ্যাকটিভ হয়েছেন বলে ।
শুভকামনা । :)
৪১. ০৭ ই আগস্ট, ২০০৯ ভোর ৪:৩১
লাল দরজা বলেছেন: ছবি গুলো অনেক ভালো তুলছেন। কালকে বলা হয়নি। আপনি সুন্দর করে দেখতে যে জানেন ছবি গুলোর দিকে তাকিয়েই তা অনায়াসে বলা যায়। :)
৪৩. ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৫
মানবী বলেছেন: শূন্য আরণ্যক, আমার "আমি তোমা বিনে ঘোর সংকটে.... "পোস্টটিতে জর্জ বার্নাডশ'র উক্ত সহ গালাগাল বিরোধী আপনার সুন্দর মন্তব্যটি দৃষ্টি আকর্ষন করেছিলো :-)
পোস্ট লিখতে জানতেন তো, নাহলে কমেন্ট করেছি কিভাবে! :)
ভালো থাকুন।



লাল দরজা, খুব সাধারন ভাবে তোলা ছবি, বিশেষ কোন ফটোগ্রাফি নয়। যদি ভালো লেগে থাকে তা একান্তই আপনার দেখার ক্ষমতা আর ছবির সাবজেক্টের সৌন্দর্যের কারনে :-)
অনেক ধন্যবাদ আপনাকে।
৪৪. ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:১০
আবু সালেহ বলেছেন:

আপনি নিজেও তো দারুন লেখক...

ছবি গুলো অনেক সুন্দর হয়েছে...
০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: ‌ভালো লাগলো জেনে।

অনেক ধন্যবাদ আপনাকে।

৪৫. ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৪৬
উদাসী স্বপ্ন বলেছেন: ফটুক গুলান দেইখা মাথা নস্ট হইয়া যাইতাছে!


অবশ্য এইখানে একখান কথা, আমার আবার কুটিকাল থিকাই মাথানস্ট!;)
৪৬. ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৬
মুহিব বলেছেন: ছবিগুলো সুন্দর।
৪৭. ০৯ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১০
মানবী বলেছেন: উদাসী স্বপ্ন, কথা সত্য মনে হয় :-)



মুহিব, ধন্যবাদ।

৪৮. ১১ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৯
স্পর্শহীন কিছুদিন বলেছেন: আপনার লেখার ভক্ত সেই ব্লগে আসার পর থেকেই । যদিও মনে হয় আমাদের ব্লগে আসা একি সময়ে কিন্তু আপনার লিখনী দিয়ে আমাকে পিছনে ফেলছেন হাজার হাজার যোজন যোজন মাইল দূরে।

===================================

যারা একবার ব্লগে না আসলে আর লিখতে ইচ্ছা করেনা । যাদের মন্তব্য না পেলে পোষ্ট অসম্পূর্ণ থেকে যায়, তাদের মধ্যে একজন বৃষ্টি মানবী।


ব্লগে নিয়মিত আসেন। প্রিয়তে রাখলাম।
১২ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: ব্লগাররা কেউ কারো চেয়ে এগিয়ে বা পিছিয়ে নেই, সবাই নিজ নিজ অবস্থানে ইউনিক :)


ব্লগে এক সময় আসা নয় মনে হয়, দুবছরের বেশি সময় আগ আমার এখানে আসা! :-)

আমার সাধারন লেখা ও মন্তব্য আপনার ভালো লাগে জেনে সন্মানিতবোধ করছি।

আন্তরিক ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন।

৪৯. ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:২৭
ফয়সল নোই বলেছেন: ছবির শিরোনাম যারপর নাই যথার্থ বিবেচনার মনে হচ্ছে।শিরোনাম ছবির সৌন্দর্যের বাইরে এতো সুন্দর অর্থ করেছে যে কি আর বলবো ! ক্যাপশনসহ ছবিগুলো আরো কয়েক বার দেখে ভালো লাগলো ভীষণ!!!

ভালো থাকবেন মানবী।

আরো কতগুলো ছবি দিয়ে দেন না এখানে।দেখি।
১৪ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: ছবরি ক্যাপশন ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
কষ্টকরে পোস্টটি আবারো দেখার জন্য ধন্যবাদ :-)









৫০. ১৪ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৯
ফয়সল নোই বলেছেন: এগুলোর ক্যাপশন দিলেন না যে? খুবই ভালো লাগলো ছবিগুলো দেখে।আরো কয়টা ছবি দেন না।আচ্ছা আর ১২ টা দিলেই হবে।সব মিলিয়ে ১৫ টা হবে। আমি ক্যাপশন ভাবার চেষ্টা করলাম। আপনার উপরের গুলোর মতো অর্থবহ হচ্ছে না।নিচের সিংহ কি জ্যান্ত নাকি?

আপনাকে অনেক ধন্যবাদ আপনার তোলা ছবি দেখতে দেয়ার জন্য।ভাল থাকবেন।
১৬ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: জ্বী, সিংহটি জ্যান্ত :-)

আচ্ছা, পরে সময় করে ছবি সহ পোস্ট দিবো।

ভালো থাকুন।

৫২. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:৪৭
সাইফুর বলেছেন: আরেএ..মানবী আপু..কেমন আছেন?
৫৩. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:৫৪
মানবী বলেছেন: জনৈক আরাফাত, ধন্যবাদ।


সাইফুর, ভালো আছি ভাইয়া। ধন্যবাদ।
আপনি কেমন আছেন? আপনার জন্য শামুর(তিমি মাছটার) খাবার সময়ের একটি ছবি দিবো ভেবেছিলাম :-)
৫৪. ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:০১
সাইফুর বলেছেন: আমিও ভালোই আছি:)
ঘুমাতে যাবার আগে একটু ব্লগে ঘুরাঘুরি করছি..

তিমির ছবি দেন..তাড়াতাড়িইইই... :)
১৮ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৭

লেখক বলেছেন: ‌এই ল্যাপটপে ছবিটি নেই ভাইয়া, সরি :(

অন্যটা থেকে যথাশিঘ্র্রী দিয়ে দিবো ইনশাহ্আল্লাহ্ ।

ঘুম হোক সুন্দর আর স্বপ্নময় :-)
শুভরাত্রী।

২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: আপনাকে অনলাইন দেখলে ছবি দিবো ভেবেছিলাম তাই দেরী একটু দেরী হলো। দেরীর জন্য দুটো ছবি দিলাম, তিমি মাছের হাসি..






:-)

৫৬. ২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:৩২
ফয়সল নোই বলেছেন: আর ছবি দিলেন না? আরেক পোস্টে দিবেন বলছেন, সেক্ষেত্রে দয়া করে আগের হিসেবে পোস্ট দিয়ে ২০১০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা যাতে করতে না হয় খেয়াল রাখবেন।:)

ভাল থাকবেন।
২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন:

Sky



Mirror


ছবি দেয়া আপাতত শেষ। ২০১০ সালের ফেব্রুয়ারীতে পোস্ট দেয়া পর্যন্ত অপেক্ষা না করে এখনই ছবি দিলাম :-)

ভালো থাকুন।




৫৭. ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২২
নির্ঝরিনী বলেছেন: ওয়াও!!!! কি চমৎকার সব ছবি...আপুতো দেখি বিশাল ফটোগ্রাফার...মুগ্ধ হয়ে গেলাম..

চমৎকার কয়েকটি লেখা পড়ার সুযোগ করে দেবার জন্য অশেষ ধন্যবাদ....

আপু নতুন লেখা চাই..

ভালো থাকবেন...
৫৯. ২৬ শে আগস্ট, ২০০৯ রাত ৯:৪৬
মানবী বলেছেন: জেরী, ধন্যবাদ আপু।


নির্ঝরিনী, না আপু, আম খুব সাধারন ফটোগ্রাগার। সাবজেক্টগুলো অসাধারন সুন্দর, আমি শুধু শাটার টিপে ছবি তুলেছি। যাঁরা ভালো ফটোগ্রাফার তাঁরা সাধারন কে অসাধারন করে ক্যামেরায় ধারন করতে পারেন। ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
ধন্যবাদ আপুমনি।


ভাস্কর চৌধুরী , আল্লাহ্'র রহমতে ভালো আছি। ধন্যবাদ ভাস্করদা।
৬০. ২৭ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৮
ফয়সল নোই বলেছেন: থ্যান্কু,থ্যান্কু!!! এতো তাড়াতাড়ি ছবি দিয়েছেন দেখে খুব ভালো লাগলো।সুন্দর ছবি দেখতে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

আচ্ছা ঠিকাছে আপাতত আর ছবি চাইবো না।:) পরে নতুন তুললে আগামি বছর বা তার পরে দেখতে দিয়েন।

ভাল থাকবেন।
৬১. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:৩৬
আকাশ অম্বর বলেছেন: কেমন থাকা হচ্ছে?
লেখা আশা করছি।

শুভেচ্ছা।
২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:৪১

লেখক বলেছেন: ‌আল্লাহ্'র রহমতে ভালো, ধন্যবাদ :-)

আপনার ছোট গল্পটি এইমাত্র পড়ে এলাম- পড়ার পর মন্তব্য লিখতেও হেসিটেট করছি নতুন পোস্ট দেয়া তো দূরের কথা।

এমন সমৃদ্ধ ভাষার সব লেখার পাশে, নিজের নিম্নমানের লেখাগুলো নিয়ে বিব্রতবোধ করছি!

ভালো থাকুন।

৬২. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ৩:২৫
সবাক বলেছেন:
মানবী, আপনি কেমন আছেন?
৬৩. ৩১ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৭
স্পর্শহীন কিছুদিন বলেছেন: লিখার চেষ্টা করছি কিছুদিন ধরে। ভিজিটর হিসাবে ব্লগে আছি অনেক দিন।
৬৪. ০১ লা সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩২
মানবী বলেছেন: সবাক, আল্লাহ্'র রহমতে ভালো আছি। ধন্যবাদ।
আপনি ভালো আছেন আশা করি।



স্পর্শহীন কিছুদিন, আচ্ছা.. তাহলে হয়তো এক সময়ই :-)
ভালো আছেন আশা করি।
৬৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৭
নাজনীন খলিল বলেছেন: লেখার হাত খুবই ভাল।

++++++++++++++++++++++++++++++++++++++++++++

অনেক শুভেচ্ছা।
৬৬. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩১
মানবী বলেছেন: ‌আমার অতি সাধারন লেখা আপনার ভালো লেগেছে জেনে সন্মানিতবোধ করছি।

ধন্যবাদ আপনাকে।
৬৭. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৮
আকাশ অম্বর বলেছেন: কেমন আছেন, মানবী?

আপনার 'নিম্নমানের লেখা'র নমুনা আমি পেয়েছি! :) আপনার নিজস্ব অভিধানের পরিভাষায় আরো 'নিম্নমানের লেখা' দিয়ে বাধিত করতে আমাদের আজ্ঞা হয়! :)

অনেক ভালো থাকুন।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৫

লেখক বলেছেন: :)


নতুন কিছু লেখা হয়ে উঠছেনা। আপনার আজকের পোস্টটি দেখে নিজের একটি পোস্ট মনে পড়লো, এই পোস্টটির আয়ু ছিলো মাত্র ১০ দিন :-)
সেটা এখন ফিরিয়ে দিলাম :)


সুন্দর মন্তব্য করে আমার মতো অলেখককে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আকাশ অম্বর। ভালো থাকুন।

৬৮. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৩
আকাশ অম্বর বলেছেন: মানবী। পোষ্টটি কিন্তু সেখানে নেই বলছে। অনুগ্রহ করে লিংকটা কি দেখবেন আরেকবার একটু?

ধন্যবাদ।
০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: আপনার মন্তব্যের জবাব দিয়ে কম্পিউটার বন্ধ করে চলে গিয়েছিলাম। দেরীতে আপনার মন্তব্যটি দেখার জন্য আন্তরিক ভাবে দুঃখিত!


পোস্টটি এখানে আছে - তেমন বিশেষ কোন পোস্ট নয়, অতি সাধারন কথাবার্তা।


৬৯. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৩
আবু সালেহ বলেছেন: নতুন লেখা কোথায়...??
৭০. ০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
ফয়সল নোই বলেছেন: দেখি ৯৯ টা মন্তব্য।১০০ নাম্বার মন্তব্য করার লোভ সামলাতে পারলাম না।

ভাল আছেন আশা করি।

ভাল থাকবেন।শুভেচ্ছা জানবেন।আমি আছি মোটামুটি :)
০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৫১

লেখক বলেছেন: অভিনন্দন আপনাকে :)

৭১. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
এহেছান লেনিন বলেছেন: মানবী,
সত্যি বলতে কি আমি অনিয়মিত ব্লগার। তবুও খুঁজে ফিরি কিছু প্রিয় ব্লগারের লেখা। যাদের লেখা অনেক সাবলিল আর তথ্যবহুল। সেই তালিকায় আপনার অবস্থান অনেক অনেক উপরে। আপনার মানবিকতা ফুটে উঠেছে অনেক লেখায়। তাই বলতে পারেন আমি আপনার একজন ফ্যান।

আরেকটা কথা, সেটা আপনার শুভেচ্ছার জবাবে। নতুন চক্রে অনেক আগেই ঢুকে পড়েছিলাম। তবে বন্দিত্ব আমার ভালো লাগে না। বড্ড অসহায় মনে হয়।

আপনাকেও শুভেচ্ছা।

৭২. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: খুবই ভালো লাগল ছবিগুলো দেখে। আপনি মনে হয় প্রচুর ছবি তোলেন।
৭৩. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৩
মানবী বলেছেন: আবু সালেহ, এখানে নেই :-)
ধন্যবাদ।



এহেছান লেনিন, যেটুকু জানি লেখালেখির কাজটা আপনার পেশার মাঝে পড়ে, সেই আপনি যদি আমার অতি সাধারান লেখা নিয়ে এভাবে বলেন তাহলে ধন্য হবারও স্পর্ধা হয়না! খুব সন্মানিত বোধ করছি :-)। অনেক ধন্যবাদ।

চক্রে আগে ঢুকে থাকলে তো আরো ভালো! এই চক্রটি দীর্ঘস্থায়ী করার অভিনন্দন :)
ভালো থাকুন।



রাজ মো, আশরাফুল হক বারামদী, মাঝে মাঝে অনেক ছবি তোলা হয়, আবার অনেক সময় দেখা যায় মনরোম দৃশ্যের কোথাও গিয়েছি অথচ সাথে ক্যামেরা নেয়া হয়নি! :-) ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো, ধন্যবাদ।
এখন সুস্থ আছেন আশা করি। মন ভালো হয়েছে? :)
আনন্দে থাকুন, ভালো থাকুন।


০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: :)

৭৫. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৫২
সাইফুর বলেছেন: আরিই..আপু কেমন আছেন ? :)
৭৬. ২১ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০২
আহমেদ রাকিব বলেছেন: আপনার কয়েকটা লেখা পড়লাম। ভালো লাগলো।
৭৭. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:০৯
সোহায়লা রিদওয়ান বলেছেন: ব্লগে দেখি ই না কেন আপুকে ? একবার যাওয়া যাবে আমার ব্লগে ?!
কেমন আছো মানবী আপু ?
৭৮. ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০০
মানবী বলেছেন: সাইফুর, আল্লাহ্'র রহমতে ভালো আছি। ধন্যবাদ।


আহমেদ রাকিব, কষ্ট করে আমার লেখা পড়ার জন্য ধন্যবাদ। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।


সোহায়লা রিদওয়ান, ঘুরে এলাম তোমার ব্লগ থেকে। বেশ কিছু নতুন পোস্ট মনে হলো, কোন নির্দিষ্ট পোস্টের কথা বলছো?
আল্লাহ্'র রহমতে ভালো আছি, ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৬৪১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই