যানজটে হার্ট অ্যাটাক........একটা প্রয়োজনীয় তথ্য
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যানজটে হার্ট অ্যাটাক
তীব্র যানজটে আটকে আছেন রাস্তায়। সময় গড়িয়ে যাচ্ছে, কাঙ্ক্ষিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারার আশঙ্কায় মেজাজ বিগড়ে যাচ্ছে। দেরির কারণে ক্ষতি হচ্ছে সামাজিক, পেশাগত বা শিক্ষাক্ষেত্রে। শুধু তা-ই নয়, এই যানজটের কারণে আপনার স্বাস্থ্যও কিন্তু ঝুঁকির মুখে। জার্মানির বিজ্ঞানীরা জানিয়েছেন, যানজটের কারণে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি। হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণ... করে গবেষকেরা বলেছেন, যানজটে পড়ার এক ঘণ্টার মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় তিন গুণ। তবে এই ঝুঁকির ব্যাপারটি সবার জন্য প্রযোজ্য নয়।
যারা ধূমপান, মদ্যপান প্রভৃতির কারণে অথবা জিনগত কারণে আগে থেকেই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে রয়েছেন, তাঁদের ক্ষেত্রেই যানজটকে অতিরিক্ত ঝুঁকি হিসেবে গণ্য করছেন গবেষকেরা। গাড়িচালক, যাত্রী, এমনকি জটে আটকে পড়া সাইকেল আরোহীরাও সমভাবে ঝুঁকির শিকার। তবে রাস্তার ভিড়ের ঠিক কোন ব্যাপারটি হার্ট অ্যাটাক ত্বরান্বিত করে, তা বিজ্ঞানীরা নিশ্চিত করতে পারেননি। গবেষক জার্মানির ইনস্টিটিউট অব এপিডেমিওলজির গবেষণা শাখার প্রধান এনিট পিটার্স বলেছেন, যানজটের কারণে মানসিক চাপ, যানবাহন থেকে নির্গত গ্যাসের ফলে বায়ুদূষণ, উচ্চমাত্রার শব্দ-যেকোনোটিই হার্ট অ্যাটাকের ঝুঁকির কারণ হতে পারে। তবে ব্যাপারটি নিশ্চিত হতে আরও গবেষণার প্রয়োজন।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন