somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল্প বয়সে টাক পড়ার কারণ ও প্রতিকার

০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অল্প বয়সে টাক পড়ার কারণ ও প্রতিকার


চুল মানুষের দুর্বলতা। মাথাভর্তি স্বাস্থ্যোজ্জ্বল চুলের মানুষের সৌন্দর্য আলাদা। নারী-পুরুষ সবার ক্ষেত্রেই তাই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, অল্প বয়সে অনেকের প্রচুর চুল পড়ে এবং টাকও দেখা যায়। অল্প বয়সে টাক পড়ার নানা কারণ আছে। পুরুষের ক্ষেত্রে একে অ্যান্ড্রোজেনিক এলোপিসিয়া বলে। এ ধরনের চুল পড়া শুরু হয় কপালের দুই পাশ থেকে, তারপর বাড়তে বাড়তে মাথার সামনের দিকে ও মাঝখানে ছড়িয়ে পড়তে থাকে। এ ধরনের চুল পড়ার কারণ পুরুষ যৌন হরমোন- টেস্টোস্টেরন ও জেনেটিক প্রভাব। চুলের বৃদ্ধি অনেকাংশে টেস্টোস্টেরনের ওপর নির্ভর করে।
চুলের গোড়ায় কিছু রিসেপ্টর থাকে, যেগুলো হরমোনের উপস্থিতিতে চুলের জীবন নিয়ন্ত্রণ করে। ব্যক্তিভেদে জিন সাপেক্ষে এই রিসেপ্টরের কাজ নানা রকম। ফলে একই মাত্রার হরমোন থাকা সত্ত্বেও চুলের তারতম্য হয়। পুরুষদের ক্ষেত্রে তাই বয়ঃসন্ধিকালে সামনের চুল কমতে দেখা যায়। অনেকের আবার টাক পড়াও শুরু হয়।
অল্প বয়সে চুল পড়ার জন্য থাইরয়েড হরমোনের তারতম্য, রক্তাল্পতা, ওভারি বা ডিম্বাশয়ের অসুখ কিংবা যেকোনো এন্ডোক্রাইন ডিসঅর্ডার দায়ী হতে পারে। ওজন কমানোর জন্য অতিরিক্ত কম খাওয়া চুল পড়ার কারণ হতে পারে। সুষম খাদ্য কিংবা যথেষ্ট প্রোটিন না খাওয়ার কারণেও চুল পড়তে পারে। প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি হলে চুল পড়ে।
বর্তমানে চুল পড়ে যাচ্ছে এমন অভিযোগ প্রচুর। অল্প বয়স্ক তরুণ-তরুণী থেকে বেশি বয়স্কদেরও। নানা কারণে আজকাল সবারই বেশি বেশি চুল উঠে যাচ্ছে। নিশ্চিন্ত জীবনযাপন এখন কারো নেই। সব সময় টেনশন, আশঙ্কা, অশান্তি এসব লেগেই আছে। অল্প বয়স্ক ছেলেমেয়েরা পড়ালেখা বা চাকরিজনিত টেনশনে ভোগে। ঢেঁকিছাঁটা চাল, টাটকা শাকসবজি, ফল ইত্যাদি আমরা পাই না এবং খাই না। নানারকম রাসায়নিক উপাদান, প্রিজারভেটিভ, কালারিং এজেন্ট-সমৃদ্ধ খাবার আমরা হরহামেশাই খাচ্ছি। ফলে সুষম খাদ্য গ্রহণ হচ্ছে না। আবার ব্যায়াম বা কায়িক পরিশ্রম হয় না। এতে করে রক্ত চলাচল ব্যাহত হয়। চুলের গোড়াও নানা প্রয়োজনীয় উপাদান থেকে বঞ্চিত হয়।
আবার রূপচর্চা কেশচর্চার জন্য আমরা অনেকেই চুলে হিট ও কেমিক্যাল প্রয়োগ করে থাকি। চুল ও রূপ সম্পর্কে অতিরিক্ত সচেতনতা থেকেও চুল উঠতে পারে। চুলে মনমতো স্টাইল বজায় রাখতে গিয়ে চুলের ক্ষতি হয়ে যায়। বর্তমানে চুল পড়া রোধে নানা আধুনিক চিকিৎসা এসেছে। অ্যান্ড্রোজেনিক এলোপিসিয়াতে মুখে খাওয়া ওষুধ দেয়া হয়, যা হরমোনের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে। এসব ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী দীর্ঘ দিন খেতে হয়। আবার চুল গজানোয় কিছু ব্যবহার করা হয়। এটাও নিয়ম মেনে লাগাতে হয়। এলোপিসিয়া এরিয়েটা হলে আবার স্টেরয়েড ড্রপ বা ইনজেকশন ব্যবহার করা হয়। তবে সুষম খাদ্য গ্রহণ এবং চুল খুশকিমুক্ত পরিষ্কার রাখার পরেও যদি চুল পড়ে, তবে এখনই সাবধান হওয়া প্রয়োজন। কারণ মাথায় চুল পাতলা হতে থাকলে চিকিৎসা করে টাক পড়া রোধ করা সম্ভব। কিন্তু পুরোপুরি টাক পড়ে গেলে তার চিকিৎসায় ওষুধ ছাড়াও রিপ্লেসমেন্ট সার্জারির প্রয়োজন হতে পারে।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×